Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

আইপিএলে কে কতবার কাপ নিয়েছে জানুন বিস্তারিত

Last updated: January 12, 2026 11:03 pm
By Ayon Das
Share
15 Min Read
আইপিএলে কে কতবার কাপ নিয়েছে
আইপিএলে কে কতবার কাপ নিয়েছে
SHARE

বিসিসিআই নিয়ন্ত্রিত আইপিএল হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বিশ্বের সবচেয়ে ব্য়য়বহুল ক্রিকেট টুর্নামেন্ট। আইপিএল খেলা প্রথম আসর হয় ২০০৮ সালে। এই পর্যন্ত আইপিএলের মোট ১৮ টি আসর হয়েছে। প্রথমে ৮ দল নিয়ে শুরু হলেও জনপ্রিয়তার কারনে পরে ২০২১ সালে আরও দুইটি দল বাড়ানো হয়। বর্তমানে আইপিএলে মোট ১০ টি দল আছে। সেগুলো হলো চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটানস, এবং লখনউ সুপার জায়ান্টস। চলুন দেখে আসি ২০০৮ সাল থেকে হওয়া আইপিএলে কে কতবার কাপ নিয়েছে।

Contents
  • আইপিএলে কে কতবার কাপ নিয়েছে
  • আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট (২০০৮-২০২৬)
    • আইপিএলের ১৮তম আসরে
    • আইপিএলের ১৭তম আসরে
    • আইপিএলের ১৬তম আসরে
    • আইপিএলের ১৫তম আসরে
    • আইপিএলের ১৪তম আসরে
    • আইপিএলের ১৩তম আসরে
    • আইপিএলের ১২তম আসরে
    • আইপিএলের ১১ম আসরে
    • আইপিএলের ১০ম আসরে
    • আইপিএলের ৯ম আসরে
    • আইপিএলের ৮ম আসরে
    • আইপিএলের ৭ম আসরে
    • আইপিএলের ৬ষ্ঠ আসরে
    • আইপিএলের ৫ম আসরে
    • আইপিএলের ৪র্থ আসরে
    • আইপিএলের ৩য় আসরে
    • আইপিএলের ২য় আসরে
    • আইপিএলের ১ম আসরে
    • প্রশ্ন-১ঃ আইপিএল কত সালে শুরু হয়?
    • প্রশ্ন-২ঃ আইপিএল এ সবচেয়ে বেশি অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে?
    • প্রশ্ন-৩ঃ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে কে?
    • প্রশ্ন-৪ঃ আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে?
আইপিএল চ্যাম্পিয়ন তালিকা
আইপিএল চ্যাম্পিয়ন তালিকা

আইপিএলে কে কতবার কাপ নিয়েছে

দলশিরোপা সংখ্যাসাল
মুম্বাই ইন্ডিয়ান্স৫২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০
চেন্নাই সুপার কিংস৫২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩
কলকাতা নাইট রাইডার্স৩২০১২, ২০১৪, ২০২৪
গুজরাট টাইটানস১২০২২
রাজস্থান রয়্যালস১২০০৮
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১২০২৫
 সানরাইজার্স হায়দ্রাবাদ১২০১৬
ডেকান চার্জার্স১২০০৯
 লখনউ সুপার জায়ান্টস০–
দিল্লি ক্যাপিটালস০–
পাঞ্জাব কিংস০–

আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট (২০০৮-২০২৬)

আইপিএল খেলা শুরু হয় ২০০৮ সালে। এই পর্যন্ত আইপিএলের মোট ১৮ টি আসর হয়েছে। তার সম্পূর্ণ বিস্তারিত নিচের টেবিলে দেওয়া আছে।

সালআসরচ্যাম্পিয়নরানার-আপফাইনাল ভেন্যু
২০০৮১মরাজস্থান রয়্যালসচেন্নাই সুপার কিংসমুম্বাই
২০০৯২য়ডেকান চার্জার্সরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুজোহানেসবার্গ
২০১০৩য়চেন্নাই সুপার কিংসমুম্বাই ইন্ডিয়ান্সমুম্বাই
২০১১৪র্থচেন্নাই সুপার কিংসরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুচেন্নাই
২০১২৫মকলকাতা নাইট রাইডার্সচেন্নাই সুপার কিংসচেন্নাই
২০১৩৬ষ্ঠমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংসকলকাতা
২০১৪৭মকলকাতা নাইট রাইডার্সকিংস ইলেভেন পাঞ্জাবব্যাঙ্গালুরু
২০১৫৮মমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংসকলকাতা
২০১৬৯মসানরাইজার্স হায়দরাবাদরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুব্যাঙ্গালুরু
২০১৭১০মমুম্বাই ইন্ডিয়ান্সরাইজিং পুনে সুপারজায়ান্টহায়দরাবাদ
২০১৮১১তমচেন্নাই সুপার কিংসসানরাইজার্স হায়দরাবাদমুম্বাই
২০১৯১২তমমুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংসহায়দরাবাদ
২০২০১৩তমমুম্বাই ইন্ডিয়ান্সদিল্লি ক্যাপিটালসদুবাই
২০২১১৪তমচেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্সদুবাই
২০২২১৫তমগুজরাট টাইটান্সরাজস্থান রয়্যালসআহমেদাবাদ
২০২৩১৬তমচেন্নাই সুপার কিংসগুজরাট টাইটান্সআহমেদাবাদ
২০২৪১৭তমকলকাতা নাইট রাইডার্সসানরাইজার্স হায়দরাবাদচেন্নাই
২০২৫১৮তমরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুপাঞ্জাব কিংসআহমেদাবাদ
২০২৬১৯তমআপডেট চলমান––

আইপিএলের ১৮তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯০ রান। জবাবে পাঞ্জাব কিংস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। ৬ রানের রোমাঞ্চকর জয়ে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু শিরোপা নিজেদের করে নেয়। পাঞ্জাব কিংস রানার্সআপ হয়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া, যিনি দুর্দান্ত বোলিং করে ১৭ রানে ২টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৭১৭রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান সূর্যকুমার যাদব।

আইপিএলের ১৭তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ১১৩ রানে অল-আউট হয়ে যায়। জবাবে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১০ ওভার ৩ বল খেলে ২ উইকেট হারিয়ে করে ১১৪ রান। ৮ উইকেট রোমাঞ্চকর জয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা নিজেদের করে নেয়। সানরাইজার্স হায়দরাবাদ রানার্সআপ হয়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিচেল স্ট্রার্ক , যিনি দুর্দান্ত বোলিং করে ১৪ রানে ২টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪৬ রান করে এবং ১৭ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান সুনীল নারিন।

আইপিএলের ১৬তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৪ রান। বৃষ্টির কারণে ১৫ ওভারে টার্গেট ১৭১ করা হয়। জবাবে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭১ রান। ৫ উইকেটে রোমাঞ্চকর জয়ে চেন্নাই সুপার কিংস শিরোপা নিজেদের করে নেয়। গুজরাট টাইটান্স হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডেভন কনওয়ে, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ২৫ বলে ৪৭ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৫০ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান শুভমান গিল।

আইপিএলের ১৫তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। জবাবে গুজরাট টাইটান্স ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে করে ১৩৩রান। ৭ উইকেটের রোমাঞ্চকর জয়ে গুজরাট টাইটান্স শিরোপা নিজেদের করে নেয়। রাজস্থান রয়্যালস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হার্ডিক পান্ডিয়া, যিনি দুর্দান্ত বোলিং করে ১৭ রানে ৩ টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮৬৩ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান জস বাটলার ।

আইপিএলের ১৪তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯২ রান। জবাবে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৬৫ রান। ২৭ রানের রোমাঞ্চকর জয়ে চেন্নাই সুপার কিংস শিরোপা নিজেদের করে নেয়। কলকাতা নাইট রাইডার্স হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাফ ডু প্লেসিস, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৫৯ বলে ৮৬ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৩২ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান হার্শাল প্যাটেল।

আইপিএলের ১৩তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৬ রান। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে করে ১৫৭রান। ৫ উইকেটের রোমাঞ্চকর জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা নিজেদের করে নেয়। দিল্লি ক্যাপিটালস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রেন্ট বোল্ট, যিনি দুর্দান্ত বোলিং করে ৩০ রানে ৩টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ২০ টি উইকেট এবং ১১৩ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান জোফরা আর্চার।

আইপিএলের ১২তম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান। জবাবে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। ১ রানের রোমাঞ্চকর জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা নিজেদের করে নেয়। চেন্নাই সুপার কিংস রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাসপ্রিত বুমরাহ, যিনি দুর্দান্ত বোলিং করে ১৪ রানে ২ টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে ৫১০রান করে ও ১১ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান আন্দ্রে রাসেল।

আইপিএলের ১১ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান। জবাবে চেন্নাই সুপার কিংস ১৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে করে ১৮১রান। ৮ উইকেটের রোমাঞ্চকর জয়ে চেন্নাই সুপার কিংস শিরোপা নিজেদের করে নেয়। সানরাইজার্স হায়দরাবাদ হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেন ওয়াটসন, যিনি দুর্দান্ত ব্যাটিং ৫৭ বলে ১১৭ রান করেন। পুরো টুর্নামেন্টে ৩৫৭ রান করে এবং ১৭ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান সুনীল নারিন।

আইপিএলের ১০ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৮উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান। জবাবে রাইজিং পুনে সুপারজায়ান্ট নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১২৮ রান। ১ রানের রোমাঞ্চকর জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা নিজেদের করে নেয়। রাইজিং পুনে সুপারজায়ান্ট হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৩৮ বলে ৪৭ রান করেন। পুরো টুর্নামেন্টে ৩১৬রান করে এবং ১২ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান বেন স্টোক।

আইপিএলের ৯ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৮ রান। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০০ রান। ৮ রানের রোমাঞ্চকর জয়ে সানরাইজার্স হায়দরাবাদ শিরোপা নিজেদের করে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেন কাটিং, যিনি দুর্দান্ত বোলিং করে ৩৫ রানে ২ টি উইকেট নেন এবং দুর্দান্ত ব্যাটিং করে ১৫ বলে ৩৯ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৯৭৩ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান বিরাট কোহলি।

আইপিএলের ৮ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০২ রান। জবাবে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৬৮ রান। ৪১ রানের রোমাঞ্চকর জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা নিজেদের করে নেয়। চেন্নাই সুপার কিংস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ২৬ বলে ৫০ রান করেন। পুরো টুর্নামেন্টে ৩২৬ রান করে এবং ১৪ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান আন্দ্রে রাসেল।

আইপিএলের ৭ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) ও কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৯ রান। জবাবে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০০ রান। ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা নিজেদের করে নেয়। কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনীশ পান্ডিয়া, যিনি দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং করে ৫০ বলে ৯৪ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৫২ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান গ্লেন ম্যাক্সওয়েল।

আইপিএলের ৬ষ্ঠ আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। জবাবে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১২৫ রান। ২৩ রানের রোমাঞ্চকর জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা নিজেদের করে নেয়। চেন্নাই সুপার কিংস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাইরন পোলার্ড, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৩২ বলে ৬০ রান করেন। পুরো টুর্নামেন্টে ৫৪৩ রান করে ও ১৩ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান শেন ওয়াটসন।

আইপিএলের ৫ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯০ রান। জবাবে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৯২ রান। ৫ উইকেটের রোমাঞ্চকর জয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা নিজেদের করে নেয়। চেন্নাই সুপার কিংস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হনমানবিন্দার বিসলা, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৪৮ বলে ৮৯ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান সুনীল নারিন।

আইপিএলের ৪র্থ আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৫ রান। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৪৭ রান। ৫৮ রানের রোমাঞ্চকর জয়ে চেন্নাই সুপার কিংস শিরোপা নিজেদের করে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুরলী বিজয়, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৫২ বলে ৯৫ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৬০৮ রান করে এবং ৮ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান ক্রিস গেইল ।

আইপিএলের ৩য় আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৮ রান। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৬ রান। ২২ রানের রোমাঞ্চকর জয়ে চেন্নাই সুপার কিংস শিরোপা নিজেদের করে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুরেশ রায়না, যিনি দুর্দান্ত ব্যাটিং করে ৩৫ বলে ৫৭ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৬১৮ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান শচীন টেন্ডুলকার।

আইপিএলের ২য় আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ ডেকান চার্জার্স ও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হায়দ্রাবাদ ডেকান চার্জার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৩ রান। জবাবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৭ রান। ৬ রানের রোমাঞ্চকর জয়ে হায়দ্রাবাদ ডেকান চার্জার্স শিরোপা নিজেদের করে নেয়। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনিল কুমলে, যিনি দুর্দান্ত বোলিং করে ১৬ রানে ৪টি উইকেট নেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৭২ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান ম্যাথু হেইডেন।

আইপিএলের ১ম আসরে

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান। জবাবে রাজস্থান রয়্যালস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৬৪ রান। ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে রাজস্থান রয়্যালস শিরোপা নিজেদের করে নেয়। চেন্নাই সুপার কিংস হয় রানার্সআপ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউসুফ পাঠান, যিনি দুর্দান্ত বোলিং করে ২২ রানে ৩ টি উইকেট নেন এবং দুর্দান্ত করে ৩৯ বলে ৫৬ রান করেন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৭২ রান করে এবং ১৭ টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান পান ।

প্রশ্ন-১ঃ আইপিএল কত সালে শুরু হয়?

উত্তরঃ আইপিএল ২০০৮ সালে শুরু হয়।

প্রশ্ন-২ঃ আইপিএল এ সবচেয়ে বেশি অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে?

উত্তরঃআইপিএল এ সবচেয়ে বেশি অরেঞ্জ ক্যাপ পেয়েছে ডেভিড ওয়ার্নার।

প্রশ্ন-৩ঃ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে কে?

উত্তরঃ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে বিরাট কোহলি।

প্রশ্ন-৪ঃ আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে?

উত্তরঃ আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে যুজভেন্দ্র চাহাল।

1 Comment 1 Comment
  • Pingback: আইপিএল ২০২৬-এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ! মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে সরকারের কড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

সাব্বির রহমান এবারের বিপিএল এর সেরা খেলোয়ার
ক্রিকেট

সাব্বির রহমান বিপিএল ২০২৬ এ সেরা খেলোয়ার

By Imran Hossen
দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের নাম
ক্রিকেট

দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় তালিকা দেখুন (আইপিএল ২০২৬)

By Ariful Islam
সালমান আগা পরিসংখ্যান
পরিসংখ্যানক্রিকেট

সালমান আগা পরিসংখ্যান ২০২৬

By Anik Hasan
পিএসএল নিলাম ও খেলা শুরু কবে পিএসএল ২০২৬ নিলাম
ক্রিকেট

পিএসএল ২০২৬ নিলাম ও খেলা শুরু কবে দেখুন বিস্তারিত

By Imran Hossen
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?