ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, যা আইপিএল নামে পরিচিত হলো, ভারতের একটি জনপ্রিয় পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিচালনা করে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার একটি সংক্ষিপ্ত ফর্ম্যাট, যেখানে প্রতিটি দল ২০ ওভারের একটি ইনিংস খেলে। আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে, তখন থেকে প্রতি বছর ভারতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এখন পর্যন্ত আইপিএলের মোট ১৮টি আসর অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এই টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করে।
খেলা ডেস্কের আজকের এই নিবন্ধে আমরা জানবো ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান কার।ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তার অসাধারণ ব্যাটিং আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন। তিনি মোট ৮৬৬১ রান করছেন (২০২৫ আইপিএল পর্যন্ত)। ভারতের এই তারকা ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ডের অধিকারী।
শীর্ষ দশ সর্বোচ্চ রান সংগ্রাহক বিস্তারিত বিবরণ
ভারতীয় ডানহাতি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি আইপিএলের ১ম আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলা শুরু করেন। এখনও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।
বিরাট কোহলি- ৮৬৬১ রান
৫ নভেম্বর ১৯৮৮ সালে জন্ম নেওয়া ৩৭ বছর বয়সী বিরাট কোহলি আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএল ক্যারিয়ারে বিরাট কোহলি সর্বমোট ২৬৭ ম্যাচ খেলে ৮৬৬১ রান করে আইপিএল সর্বোচ্চ রান সংগ্রাহক তাকিকার প্রথম স্থানে রয়েছে। চলুন দেখে আসি তার আইপিএল পরিসংখ্যান।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট | ২৬৭ ম্যাচ |
| মোট | ৮৬৬১ রান |
| স্ট্রাইক রেট | ১৩২.৮৬ |
| ব্যাটিং গড় | ২৯.৭৩ |
| সেরা ব্যাটিং | ১১৩* |
| ৫০/১০০ | ৬৩/৮ |
| পার্পল ক্যাপ | ২ বার ( ২০১৬ এবং ২০২৪ সালে) |
| আইপিএল দলসমূহ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| বিশেষ অর্জন | আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ। |
রোহিত শর্মা- ৭০৪৬ রান
ভারতীয় ক্রিকেটের হিট ম্যান রোহিত শর্মা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে অভিষেক করলেও ২০১১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শুরু করেন। এখন বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ২৭২ ম্যাচ |
| মোট | ৭০৪৬ রান |
| স্ট্রাইক রেট | ১৩২.১০ |
| ব্যাটিং গড় | ৩৯.৫৫ |
| সেরা ব্যাটিং | ১০৯* |
| ৫০/১০০ | ৪৭/২ |
| পার্পল ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স |
| বিশেষ অর্জন | অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫টি জিতেছেন। |
কেএল রাহুল – ৬৮৩৯ রান
ভারতীয় জাতীয় দলের হয়ে ডানহাতি উইকেট-রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। ২০১৩ সালে আইপিএলে তার অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর ২০১৪ ও ২০১৫ আইপিএলের এই দুই আসর তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। তারপর ২০১৬ সালে তিনি আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরে আসেন। এরপর ২০১৮ থেকে ২০২১ এই তিন তি আসর খেলেন পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের ১৫তম আসরে তিনি লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন। এখন বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ১৮৪ টি |
| মোট রান | ৬৮৩৯ |
| স্ট্রাইক রেট | ১৩৯.০৩ |
| ব্যাটিং গড় | ৪৭.৮৩ |
| সেরা ব্যাটিং | ১৩২* |
| ৫০/১০০ | ৪৯ /৮ |
| অরেঞ্জ ক্যাপ | ১ বার (২০২০ সালে) |
| আইপিএল দলসমূহ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস |
| বিশেষ অর্জন | তিনি টানা ৫টি মৌসুমে (২০১৮-২০২২) ৫৯০ এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছে। |
শিখর ধাওয়ান- ৬৭৬৯ রান
ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান। তিনি ক্রিকেটে মূলত ‘গব্বর’ নামে পরিচিত। ২০০৮ সালে শিখর ধাওয়ানের অভিষেক হয় দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। পরে ২০০৯ ও ২০১০ এই দুই আসর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। তারপর ২০১১ ও ২০১২ এই দুই আসর খেলেন ডেকান চার্জার্সের হয়ে। এরপর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। তারপর তিনি আবার দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি আসর খেলেন। এখন বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ২২২ টি |
| মোট রান | ৬৭৬৯ |
| স্ট্রাইক রেট | ১২৭.১৪ |
| ব্যাটিং গড় | ৩৫.২৬ |
| সেরা ব্যাটিং | ১১৩* |
| ৫০/১০০ | ৬৩/৮ |
| পার্পল ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। |
| বিশেষ অর্জন | টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডটি (৭৬৮টি) তাঁর দখলে। |
ডেভিড ওয়ার্নার- ৬৫৬৫ রান
অস্ট্রেলিয়ার বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার মূলত তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি ২০০৯ আইপিএলে তার অভিষেক হয় দিল্লি ডেয়ারডেভিলসে ( বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। তারপর ২০১৪ সালে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ যোগ দেন। সানরাইজার্স হায়দ্রাবাদে তিনি তার সেরা সময় কাটিয়েছেন। এরপর ২০২২ সালে তিনি আবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ১৮৪ টি |
| মোট রান | ৬৫৬৫ |
| স্ট্রাইক রেট | ১৩৯.৭৭ |
| ব্যাটিং গড় | ৪০.৫২ |
| সেরা ব্যাটিং | ১২৬ |
| ৫০/১০০ | ৬২/৪ |
| পার্পল ক্যাপ | ৩ বার ( ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে) |
| আইপিএল দলসমূহ | দিল্লি ডেয়ারডেভিলস( দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দ্রাবাদ |
| বিশেষ অর্জন | ২০১৬ সালে তার নেতৃত্বেই সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয় করে |
অজিঙ্কা রাহানে – ৬২০২ রান
২০০৮ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে অভিষেক হয় হয় তার। অজিঙ্কা রাহানে ২০০৮ সাল থেকে আইপিএলে সক্রিয়, ৬টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সময় দরে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে (২০১১ – ২০১৫)।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ২৩৭ টি |
| মোট রান | ৬২০২ |
| স্ট্রাইক রেট | ১২৮.৭৫ |
| ব্যাটিং গড় | ৩১.৩২ |
| সেরা ব্যাটিং | ১০৫* |
| ৫০/১০০ | ৪২/২ |
| অরেঞ্জ ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), রাইজিং পুনে সুপারজায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস |
| বিশেষ অর্জন | তিনি আইপিএলে দুটি সেঞ্চুরি করেছেন। |
মহেন্দ্র সিং ধোনি- ৬০২৭ রান
ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় ২০০৮ সালে। তারপর ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলের দুইটি আসর তিনি রাইজিং পুনে সুপারজায়ান্ট হয়ে খেলেন। এরপর ২০১৮ সালে তিনি আবার চেন্নাই সুপার কিংসে ফিরে আসেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ৩২০ টি |
| মোট রান | ৬০২৭ |
| স্ট্রাইক রেট | ১৩৭.২৩ |
| ব্যাটিং গড় | ৩৬.৩১ |
| সেরা ব্যাটিং | ৮৪* |
| ৫০/১০০ | ৫০/০ |
| অরেঞ্জ ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্ট |
| বিশেষ অর্জন | চেন্নাই সুপার কিংসকে ৫টি ট্রফি জিতিয়েছেন। |
সুরেশ রায়না- ৫৫২৮ রান
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মূলত আইপিএলে তার অসাধারণ ধারাবাহিকতার জন্য তিনি মিস্টার আইপিএল নামে পরিচিত। ২০০৮ সালের উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক করেন। আইপিএল ক্যারিয়ারের বেশি সময় কাটিয়েছেন এই দলে। এরপর ২০১৬ ও ২০১৭ এই দুই আসর তিনি গুজরাট লায়ন্সের হয়ে খেলেন। তারপর ২০১৮ সালে তিনি আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা সুরু করেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ২০৫ টি |
| মোট রান | ৫৫২৮ |
| স্ট্রাইক রেট | ১৩৬.৭৬ |
| ব্যাটিং গড় | ৩২.৫২ |
| সেরা ব্যাটিং | ১০০* |
| ৫০/১০০ | ৩৯/১ |
| অরেঞ্জ ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্স |
| বিশেষ অর্জন | সুরেশ রায়না আইপিএলের অন্যতম সফল এবং নির্ভরযোগ্য ব্যাটার, যিনি “মিস্টার আইপিএল” নামে পরিচিত। |
এবি ডি ভিলিয়ার্স -৫১৬২ রান
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট বিশ্বে মূলত “মিস্টার ৩৬০” নামে পরিচিত। তিনি আইপিএলের প্রথম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অভিষেক করেন। এরপর ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনে নেয়। ২০২১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত টানা ১১টি মৌসুম তিনি এই দলেই ছিলেন। এই দলের হয়েই তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ১৩৩* রানের ইনিংসটি খেলেন।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ১৮৪ টি |
| মোট রান | ৫১৬২ |
| স্ট্রাইক রেট | ১৫১.৬৯ |
| ব্যাটিং গড় | ৩৯.৭১ |
| সেরা ব্যাটিং | ১৩৩* |
| ৫০/১০০ | ৪০/৩ |
| অরেঞ্জ ক্যাপ | নেই |
| আইপিএল দলসমূহ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) |
| বিশেষ অর্জন | এবি ডি ভিলিয়ার্স আইপিএলের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যাটার, যিনি “মিস্টার ৩৬০” নামে পরিচিত। |
ক্রিস গেইল- ৪৯৬৫ রান
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। ক্রিস গেইল ক্রিকেটে মূলত ইউনিভার্স বস নামে পরিচিত। ক্রিস গেইল আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সে হয়ে যুক্ত হয়েছিলেন ২০০৮ সালে। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে খেলেন ।
| আইপিএল ক্যারিয়ার | পরিসংখ্যান |
| মোট ম্যাচ | ১৪২ |
| মোট রান | ৪৯৬৫ |
| স্ট্রাইক রেট | ১৪৮.৯৬ |
| ব্যাটিং গড় | ৩৯.৭২ |
| সেরা ব্যাটিং | ১৭৫* |
| ৫০/১০০ | ৬৩/৩ |
| অরেঞ্জ ক্যাপ | ২ বার ( ২০১১ এবং ২০১২ সালে) |
| আইপিএল দলসমূহ | কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) |
| বিশেষ অর্জন | ৬৬ বলে ১৭৫* রান আইপিএল ও টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। |
আরও পরুনঃ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)
প্রশ্ন -১ঃ আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান কার?
উত্তরঃ আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান বিরাট কোহলির।
প্রশ্ন -২ঃ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর কত?
উত্তরঃ ২৮৭/৩ সানরাইজার্স হায়দ্রাবাদ
প্রশ্ন -৩ঃ আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছেন?
উত্তরঃ বিরাট কোহলি ৮টি সেঞ্চুরি করেছেন।



