২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় অনেকেই ভাবেনি এই টুর্নামেন্ট একদিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে পরিণত হবে। শহরভিত্তিক দল, নিলাম ব্যবস্থা, বিদেশি তারকাদের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে আইপিএল ক্রিকেটকে দেয় এক নতুন রূপ। আইপিএল এমন একটি লিগ, যেখানে বিশ্বের প্রায় সব বড় ক্রিকেটিং দেশের খেলোয়াড়রা অংশ নেয়। ২০২৬ সালে এসে আইপিএল শুধু ভারতীয় টুর্নামেন্ট নয় এটি বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্যারিয়ার বদলে দিয়েছে আইপিএল, আবার অনেক তরুণ ভারতীয় খেলোয়াড়কে তৈরি করেছে জাতীয় দলের জন্য। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি আইপিএল ২০২৬ সময়সূচী ও দল।
- চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬ স্কোয়াড
- দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৬ দলের তালিকা
- গুজরাট টাইটান্স আইপিএল ২০২৬ স্কোয়াড
- কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ স্কোয়াড
- লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৬ স্কোয়াড
- মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৬ স্কোয়াড
- পাঞ্জাব কিংস আইপিএল ২০২৬ স্কোয়াড
- রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৬ স্কোয়াড
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৬ স্কোয়াড
- সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৬ স্কোয়াড
- আইপিএল ২০২৬ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
বিঃ দ্রঃ আইপিএল ২০২৬-এর সম্পূর্ণ সময়সূচী এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি (শুধু প্রথম ফেজ: ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচের তালিকা আছে)। বাকি লিগ ম্যাচ, প্লেঅফ ও ফাইনাল পরে ঘোষণা হবে।
| তারিখ | ম্যাচ | স্থান (ভেন্যু) | বাংলাদেশ সময় |
|---|---|---|---|
| ২৮ মার্চ ২০২৬ (শনিবার) | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs সানরাইজার্স হায়দরাবাদ | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু | রাত ৮:০০ টা |
| ২৯ মার্চ ২০২৬ (রবিবার) | মুম্বাই ইন্ডিয়ান্স vs কলকাতা নাইট রাইডার্স | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | রাত ৮:০০ টা |
| ৩০ মার্চ ২০২৬ (সোমবার) | রাজস্থান রয়্যালস vs চেন্নাই সুপার কিংস | বরসাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি | রাত ৮:০০ টা |
| ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) | পাঞ্জাব কিংস vs গুজরাট টাইটান্স | মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম, মুল্লানপুর (নিউ চণ্ডীগড়) | রাত ৮:০০ টা |
| ১ এপ্রিল ২০২৬ (বুধবার) | লখনউ সুপার জায়ান্টস vs দিল্লি ক্যাপিটালস | একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ | রাত ৮:০০ টা |
| ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) | কলকাতা নাইট রাইডার্স vs সানরাইজার্স হায়দরাবাদ | ইডেন গার্ডেন্স, কলকাতা | রাত ৮:০০ টা |
| ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) | চেন্নাই সুপার কিংস vs পাঞ্জাব কিংস | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | রাত ৮:০০ টা |
| ৪ এপ্রিল ২০২৬ (শনিবার) | দিল্লি ক্যাপিটালস vs মুম্বাই ইন্ডিয়ান্স (দুপুর) | অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি | বিকেল ৪:০০ টা |
| ৪ এপ্রিল ২০২৬ (শনিবার) | গুজরাট টাইটান্স vs রাজস্থান রয়্যালস (সন্ধ্যা) | নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ | রাত ৮:০০ টা |
| ৫ এপ্রিল ২০২৬ (রবিবার) | সানরাইজার্স হায়দরাবাদ vs লখনউ সুপার জায়ান্টস (দুপুর) | রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ | বিকেল ৪:০০ টা |
| ৫ এপ্রিল ২০২৬ (রবিবার) | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা) | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু | রাত ৮:০০ টা |
| ৬ এপ্রিল ২০২৬ (সোমবার) | কলকাতা নাইট রাইডার্স vs পাঞ্জাব কিংস | ইডেন গার্ডেন্স, কলকাতা | রাত ৮:০০ টা |
| ৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) | রাজস্থান রয়্যালস vs মুম্বাই ইন্ডিয়ান্স | বরসাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি | রাত ৮:০০ টা |
| ৮ এপ্রিল ২০২৬ (বুধবার) | দিল্লি ক্যাপিটালস vs গুজরাট টাইটান্স | অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি | রাত ৮:০০ টা |
| ৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) | কলকাতা নাইট রাইডার্স vs লখনউ সুপার জায়ান্টস | ইডেন গার্ডেন্স, কলকাতা | রাত ৮:০০ টা |
| ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) | রাজস্থান রয়্যালস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | বরসাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি | রাত ৮:০০ টা |
| ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) | পাঞ্জাব কিংস vs সানরাইজার্স হায়দরাবাদ (দুপুর) | মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম, মুল্লানপুর | বিকেল ৪:০০ টা |
| ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) | চেন্নাই সুপার কিংস vs দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা) | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | রাত ৮:০০ টা |
| ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) | লখনউ সুপার জায়ান্টস vs গুজরাট টাইটান্স (দুপুর) | একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ | বিকেল ৪:০০ টা |
| ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) | মুম্বাই ইন্ডিয়ান্স vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সন্ধ্যা) | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | রাত ৮:০০ টা |
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬ স্কোয়াড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রথম টুর্নামেন্ট শুরু হয় ২০০৮ সালে প্রথম আসরে মোট দলের সংখ্যা ছিল ৮টি। ২০০৮ সাল থেকে শুরু হয়ে ২০২৬ সাল পর্যন্ত এটি আইপিএলের ১৯ তম আসর শুরুর অপেক্ষায় খেলা প্রেমী কোটি দর্শক। আইপিএল ২০২৬ এ চেন্নাই সুপার কিংস দলে কিছু নতুন মুখ ও তরুণ খেলোয়াড়কে বেশি দায়িত্ব নিতে দেখা যেতে পারে। ভবিষ্যতের জন্য দল গঠনের দিকেও ফ্র্যাঞ্চাইজিটি নজর দেবে। তরুণ ব্যাটার ও অলরাউন্ডাররা অভিজ্ঞদের সঙ্গে মিলে দলের ভারসাম্য রক্ষা করবে। চলুন দেখে আসি চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬ এর স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক) | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| এমএস ধোনি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| ডেওয়াল্ড ব্রেভিস* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| আয়ুষ মহাত্রে | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| উর্বিল প্যাটেল | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| অংশুল কাম্বোজ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| জেমি ওভারটন* (ENG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| রামকৃষ্ণ ঘোষ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| শিবম দুবে | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| খলিল আহমেদ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| নুর আহমেদ* (AFG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| মুকেশ চৌধুরী | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| ন্যাথান এলিস* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| শ্রেয়াস গোপাল | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| গুরজপনীত সিং | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| সঞ্জু স্যামসন | ট্রেড | ভারতীয় (ক্যাপড) | উইকেটকিপার | – |
| আকিল হোসেইন* (WI) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.০০ কোটি |
| প্রশান্ত বীর | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹১৪.২০ কোটি |
| কার্তিক শর্মা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | ₹১৪.২০ কোটি |
| ম্যাথু শর্ট* (AUS) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹১.৫০ কোটি |
| আমান খান | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৪০ লাখ |
| সরফরাজ খান | নিলাম | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹৭৫ লাখ |
| রাহুল চাহার | নিলাম | ভারতীয় (ক্যাপড) | বোলার | ₹১.০০ কোটি |
| ম্যাট হেনরি* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.০০ কোটি |
| জাক ফুলকেস* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹৭৫ লাখ |
দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৬ দলের তালিকা
আইপিএল এর ১৯ তম আসরে অন্যতম একটা দল দিল্লি ক্যাপিটালস, এই দলটি ২০০৮ সালে “দিল্লি ডেয়ারডেভিলস” নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০১৯ সালে নাম পরিবর্তন করে “দিল্লি ক্যাপিটালস” রাখা হয়। দলটির মালিক যৌথভাবে জিএমআর গ্রুপ (GMR group) এবং জেএসডব্লিউ (JSW) গ্রুপের হাতে রয়েছে। দিল্লি ক্যাপিটালস মানেই তরুণ শক্তির বিস্ফোরণ। আইপিএল ২০২৬ এ এই দলটি তরুণ ভারতীয় খেলোয়াড়দের ওপর বড় ভূমিকা দেবে বলে ধারণা করা হচ্ছে। নির্ভীক ক্রিকেট, দ্রুত রান তোলা আর ফিল্ডিংয়ে এনার্জি এই তিনটি বিষয় দিল্লিকে অন্যদের থেকে আলাদা করে। চলুন দেখে আসি দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় তালিকা ২০২৬।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| কেএল রাহুল | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | উইকেটকিপার | – |
| করুণ নায়ার | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| অভিষেক পোরেল | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| ট্রিস্টান স্টাবস* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| অক্ষর প্যাটেল | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| সামির রিজভি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| অশুতোষ শর্মা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| বিপ্রজ নিগম | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| অজয় মণ্ডল | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| ত্রিপুরানা বিজয় | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মাধব তিওয়ারি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মিচেল স্টার্ক* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| টি. নটরাজন | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| মুকেশ কুমার | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| দুষ্মন্ত চামিরা* (SL) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| কুলদীপ যাদব | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| নীতিশ রানা | ট্রেড | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| আকিব দার | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৮.৪০ কোটি |
| বেন ডাকেট* (ENG) | নিলাম | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | ₹২.০০ কোটি |
| ডেভিড মিলার* (SA) | নিলাম | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹২.০০ কোটি |
| পাথুম নিসাঙ্কা* (SL) | নিলাম | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹৪.০০ কোটি |
| লুঙ্গি এনগিডি* (SA) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.০০ কোটি |
| সাহিল পারাখ | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | ₹৩০ লাখ |
| প্রিথ্বী শ (Prithvi Shaw) | নিলাম | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹৭৫ লাখ |
| কাইল জেমিসন* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.০০ কোটি |
গুজরাট টাইটান্স আইপিএল ২০২৬ স্কোয়াড
আইপিএল এর ১৯ তম আসরে অন্যতম একটা দল গুজরাট টাইটানস, দলটি প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে, আর শুরুতেই তারা ক্রিকেট বিশ্বে বড় চমক সৃষ্টি করে। দলটি CVC ক্যাপিটাল পার্টনার্স এর মালিকানায় পরিচালিত হচ্ছে। গুজরাটের স্কোয়াড সাধারণত খুব ভারসাম্যপূর্ণ। টপ অর্ডারে স্থির ব্যাটিং, মিডল অর্ডারে ম্যাচ শেষ করার সক্ষমতা এবং বোলিংয়ে গতি ও বৈচিত্র্য সব মিলিয়ে দলটি পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে মাঠে নামে। ২০২৬ মৌসুমে তরুণ খেলোয়াড়দের ওপর আরও বেশি দায়িত্ব পড়তে পারে। চলুন দেখে আসি গুজরাট টাইটান্স আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| শুভমান গিল (অধিনায়ক) | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| সাই সুধর্শন | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| কুমার কুশাগ্রা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| অনুজ রাওয়াত | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| জস বাটলার* (ENG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | – |
| নিশান্ত সিন্ধু | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| গ্লেন ফিলিপস* (NZ) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| ওয়াশিংটন সুন্দর | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| আরশাদ খান | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| শাহরুখ খান | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| রাহুল তেওয়াতিয়া | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| কাগিসো রাবাদা* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| মহম্মদ সিরাজ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| প্রসিধ কৃষ্ণা | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| ইশান্ত শর্মা | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| গুরনূর সিং ব্রার | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| রশিদ খান* (AFG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| মানব সুথার | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| সাই কিশোর | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| জয়ন্ত যাদব | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| অশোক শর্মা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৯০ লাখ |
| জেসন হোল্ডার* (WI) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹৭.০০ কোটি |
| টম ব্যান্টন* (ENG) | নিলাম | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹২.০০ কোটি |
| লুক উড* (ENG) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹৭৫ লাখ |
| প্রিথ্বীরাজ য়ারা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ স্কোয়াড
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি। দলটি ২০০৮ সালে আইপিএল শুরুর সঙ্গে সঙ্গেই গঠিত হয়। কেকেআরের হোম ভেন্যু হলো ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, কলকাতা, যা বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। দলটির মালিকানায় রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। (কেকেআর) এখন পর্যন্ত আইপিএলে একাধিকবার শিরোপা জয় করেছে এবং আক্রমণাত্মক ক্রিকেট, স্পিন বোলিং শক্তি তাদের প্রতিভা তুলে আনার জন্য পরিচিত। চলুন দেখে আসি কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| অজিঙ্ক্য রাহানে (অধিনায়ক) | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| রিঙ্কু সিং | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| অঙ্কৃষ রঘুবংশী | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| মনীশ পাণ্ডে | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| রোভম্যান পাওয়েল* (WI) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| অনুকূল রায় | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| রামান্দীপ সিং | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| বৈভব অরোরা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| সুনীল নারায়ণ* (WI) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| বরুণ চক্রবর্তী | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| হর্ষিত রানা | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| উমরান মালিক | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| ক্যামেরন গ্রিন* (AUS) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹২৫.২০ কোটি |
| ম্যাথিশা পাথিরানা* (SL) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹১৮.০০ কোটি |
| ফিন অ্যালেন* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | ₹২.০০ কোটি |
| তেজস্বী সিং | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | ₹৩.০০ কোটি |
| প্রশান্ত সোলাঙ্কি | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| কার্তিক ত্যাগী | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| রাহুল ত্রিপাঠী | নিলাম | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹৭৫ লাখ |
| টিম সেইফার্ট* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | ₹১.৫০ কোটি |
| সার্থক রঞ্জন | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| দক্ষ কামরা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| আকাশ দীপ | নিলাম | ভারতীয় (ক্যাপড) | বোলার | ₹১.০০ কোটি |
| রচিন রবীন্দ্র* | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹২.০০ কোটি |
লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৬ স্কোয়াড
লখনউ সুপার জায়ান্টস আইপিএলের তুলনামূলক নতুন কিন্তু দারুণ সম্ভাবনাময় একটি দল। ২০২২ সালে যাত্রা শুরু করেই তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পায়। লখনউ সুপার জায়ান্টস হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর একটি ফ্র্যাঞ্চাইজি টিম। এই দলটি উত্তরপ্রদেশের লখনউ শহরভিত্তিক এবং RPSG গ্রুপের মালিকানাধীন। লখনউ সুপার জায়ান্টসের বড় শক্তি তাদের ব্যালান্সড স্কোয়াড। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তিন বিভাগেই রয়েছে গভীরতা। আইপিএল ২০২৬ এ এই ভারসাম্য ধরে রাখতে পারলে দলটি নিয়মিত জয় পেতে পারে। নিচে লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৬ স্কোয়াড দেখুন।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| ঋষভ পন্থ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | উইকেটকিপার | – |
| আয়ুশ বাদোনি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| আব্দুল সামাদ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| এইডেন মার্করাম* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| হিম্মত সিং | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| ম্যাথু ব্রিটজকে* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| নিকোলাস পুরান* (WI) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | – |
| মিচেল মার্শ* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| শাহবাজ আহমেদ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| আরশিন কুলকার্নি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মায়াঙ্ক যাদব | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| আভেশ খান | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| মোহসিন খান | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| এম. সিদ্ধার্থ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| দিগ্বেশ রাঠি | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| প্রিন্স যাদব | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| আকাশ সিং | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| অর্জুন তেন্ডুলকার | ট্রেড | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| মহম্মদ শামি | ট্রেড | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| অ্যানরিচ নর্টজে* (SA) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.০০ কোটি |
| ওয়ানিন্দু হাসারাঙ্গা* (SL) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹২.০০ কোটি |
| মুকুল চৌধুরী | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | ₹২.৬০ কোটি |
| নমন তিওয়ারি | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹১.০০ কোটি |
| অক্ষত রঘুবংশী | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | ₹২.২০ কোটি |
| জশ ইংলিস* (AUS) | নিলাম | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | ₹৮.৬০ কোটি |
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৬ স্কোয়াড
মুম্বাই ইন্ডিয়ান্স হলো আইপিএল এর সবচেয়ে সফল দলগুলোর একটা,মুম্বাই ইন্ডিয়ান্স এই পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে (সবচেয়ে বেশি)। এখন ২০২৬ সালের আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এর স্কোয়াডটা খুবই শক্তিশালী এবং ব্যালেন্সড লাগছে। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় দলগুলোর একটি। দলটি পরিচিত তাদের শক্তিশালী স্কোয়াড, তরুণ প্রতিভা গড়ে তোলা এবং চাপের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য। ২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকেই দলটি ধারাবাহিক পারফরম্যান্স, শক্তিশালী স্কোয়াড ও চ্যাম্পিয়ন মানসিকতার জন্য আলাদা পরিচিতি পেয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলুন দেখে আসি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| রোহিত শর্মা | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| সূর্যকুমার যাদব | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| রবিন মিনজ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| রায়ান রিকেলটন* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | – |
| তিলক বর্মা | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| হার্দিক পান্ডিয়া (অধিনায়ক) | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| নমন ধীর | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মিচেল স্যান্টনার* (NZ) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| উইল জ্যাকস* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| করবিন বোশ* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| রাজ বাওয়া | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| ট্রেন্ট বোল্ট* (NZ) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| জসপ্রিত বুমরাহ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| দীপক চাহার | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| অশ্বনী কুমার | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| রঘু শর্মা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| আল্লাহ গজানফার* (AFG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| ময়াঙ্ক মার্কণ্ডে | ট্রেড | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| শার্দুল ঠাকুর | ট্রেড | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| শেরফেন রাদারফোর্ড* (WI) | ট্রেড | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| কুইন্টন ডি কক* (SA) | নিলাম | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | ₹১.০০ কোটি |
| অথর্ব অঙ্কোলেকর | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| মোহাম্মদ ইজহার | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| দানিশ মালেওয়ার | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | ₹৩০ লাখ |
| ময়াঙ্ক রাওয়াত | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
পাঞ্জাব কিংস আইপিএল ২০২৬ স্কোয়াড
আইপিএল এর অন্যতম একটা দল পাঞ্জাব কিংস, এই দলটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। যার পূর্বের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, ২০২১ সালে নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়। দলটির মালিকানায় আছে ৪ জনের নাম যার মধ্যে আছে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা এই দলের অন্যতম পরিচিত মুখ। দলটি ২০১৪ সালে আইপিএল ফাইনালিস্ট। পাঞ্জাব কিংস মানেই আক্রমণাত্মক ব্যাটিং ও নির্ভীক ক্রিকেট। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলা, বড় শট খেলতে ভয় না পাওয়া এই মানসিকতাই তাদের শক্তি। আইপিএল ২০২৬–এ এই আগ্রাসন যদি নিয়ন্ত্রণের সঙ্গে আসে, তাহলে পাঞ্জাব হতে পারে ভয়ংকর এক দল। পাঞ্জাবের স্কোয়াডে সাধারণত তরুণ ও অভিজ্ঞদের মিশেল দেখা যায়। আইপিএল ২০২৬ এ টিম কম্বিনেশন ঠিকভাবে কাজে লাগানোই হবে বড় চ্যালেঞ্জ। অলরাউন্ডারদের ভূমিকা ও মিডল অর্ডারের স্থিরতা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চলুন দেখে আসি পাঞ্জাব কিংস আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| শ্রেয়াস আইয়ার (অধিনায়ক) | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| নেহাল ওয়াধেরা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| বিষ্ণু বিনোদ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| হর্নুর পান্নু | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| পাইলা অবিনাশ | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| প্রভসিমরন সিং | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | – |
| শশাঙ্ক সিং | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| মার্কাস স্টয়নিস* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| হরপ্রীত ব্রার | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মার্কো জানসেন* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| আজমতুল্লাহ ওমরজাই* (AFG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| প্রিয়াংশ আর্য | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মুশির খান | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| সূর্যাংশ শেডগে | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| মিচ ওয়েন* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| অর্শদীপ সিং | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| যুজবেন্দ্র চাহাল | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| বৈশ্যক বিজয়কুমার | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| যশ ঠাকুর | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| জেভিয়ার বার্টলেট* (AUS) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| লকি ফার্গুসন* (NZ) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| কুপার কনোলি* (AUS) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹৩.০০ কোটি |
| বেন ডোয়ারশুইস* (AUS) | নিলাম | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | ₹৪.৪০ কোটি |
| বিশাল নিশাদ | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| প্রবীন দুবে | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৬ স্কোয়াড
রাজস্থান রয়্যালস হলো আইপিএলের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দলগুলোর একটি। ২০০৮ সালে আইপিএল শুরুর সময় থেকেই এই দল খেলছে, এবং ২০০৮ সালের প্রথম আসরেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল শেন ওয়ার্নের নেতৃত্বে। রাজস্থান রয়্যালসের দলের মালিক হলেন মনোজ বাডালে। দলটির বেস জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে। সামগ্রিকভাবে, রাজস্থান রয়্যালস এবার চ্যাম্পিয়নশিপের অন্যতম ফেভারিট দল। তাদের যুব প্রতিভা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ দারুণ। যশস্বী জয়সওয়ালের নেতৃত্বে এবং জাদেজা, কারানের মতো তারকাদের সাথে দলটি এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ আইপিএলের ১৯ তম আসরে রাজস্থান রয়্যালস দলের খেলোয়াড় তালিকা।
| খেলোয়াড়ের নাম | অধিগ্রহণের ধরন | ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| শুভম দুবে | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| বৈভব সূর্যবংশী | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | – |
| লুয়ান-ড্রে প্রিটোরিয়াস* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| শিমরন হেটমায়ার* (WI) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| যশস্বী জয়সওয়াল | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| ধ্রুব জুরেল | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | উইকেটকিপার | – |
| রিয়ান প্যারাগ | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | ব্যাটসম্যান | – |
| যুধবীর সিং চারক | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | অলরাউন্ডার | – |
| জোফরা আর্চার* (ENG) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| তুষার দেশপান্ডে | ধরে রাখা | ভারতীয় (ক্যাপড) | বোলার | – |
| সন্দীপ শর্মা | ধরে রাখা | ভারতীয় (আনক্যাপড) | বোলার | – |
| কোয়েনা মাফাকা* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| নান্দ্রে বার্গার* (SA) | ধরে রাখা | বিদেশী (ক্যাপড) | বোলার | – |
| রবীন্দ্র জাদেজা | ট্রেড | ভারতীয় (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| স্যাম কারান* (ENG) | ট্রেড | বিদেশী (ক্যাপড) | অলরাউন্ডার | – |
| ডোনোভান ফেরেইরা* (SA) | ট্রেড | বিদেশী (ক্যাপড) | উইকেটকিপার | – |
| রবি বিষ্ণোই | নিলাম | ভারতীয় (ক্যাপড) | বোলার | ₹৭.২০ কোটি |
| সুশান্ত মিশ্র | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৯০ লাখ |
| বিগনেশ পুথুর | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| যশ রাজ পুনজা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| রবি সিং | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | উইকেটকিপার | ₹৯৫ লাখ |
| বৃজেশ শর্মা | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | বোলার | ₹৩০ লাখ |
| আমান রাও | নিলাম | ভারতীয় (আনক্যাপড) | ব্যাটসম্যান | ₹৩০ লাখ |
| অ্যাডাম মিলনে* (NZ) | নিলাম | বিদেশী (ক্যাপড) | বোলার | ₹২.৪০ কোটি |
| কুলদীপ সেন | নিলাম | ভারতীয় (ক্যাপড) | বোলার | ₹৭৫ লাখ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৬ স্কোয়াড
১৯ তম আসরে (আইপিএল ২০২৬) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতের জনপ্রিয় ক্রিকেট দলগুলোর মধ্যে অন্যতম একটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটা আইপিএল এ অংশ নিয়ে থাকে। দলটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে এবং এর ঘরের মাঠ হলো বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম. চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাট কোহলি এই দলের আইকন হিসেবে পরিচিত।যদিও এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল শিরোপা জিততে পারেনি, তবুও দলটির ফ্যানবেস অন্যতম বৃহৎ ও আবেগী। গত কয়েক মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ব্যালান্সে উন্নতি করেছে। আইপিএল ২০২৬ এ ম্যাচ পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া, অলরাউন্ডারদের ব্যবহার এবং ফিল্ডিংয়ে শৃঙ্খলা এই বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে। চলুন দেখে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | ধরন | অধিগ্রহণের ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| রজত পটিদার (অধিনায়ক) | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| ভিরাট কোহলি | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| টিম ডেভিড* (AUS) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| দেবদত্ত পাড়িক্কল | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| ফিল সল্ট* (ENG) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | উইকেটকিপার | – |
| জিতেশ শর্মা | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | উইকেটকিপার | – |
| ক্রুণাল পান্ডিয়া | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| জ্যাকব বেথেল* (ENG) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| রোমারিও শেফার্ড* (WI) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| স্বপ্নিল সিং | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| জশ হ্যাজেলউড* (AUS) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| ভুবনেশ্বর কুমার | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| রসিখ সালাম | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| যশ দয়াল | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| সুয়াশ শর্মা | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| নুয়ান থুশারা* (SL) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| অভিনন্দন সিং | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| বেঙ্কটেশ আইয়ার | ভারতীয় (ক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৭.০০ কোটি |
| জ্যাকব ডাফি* (NZ) | বিদেশী (ক্যাপড) | নিলাম | বোলার | ₹২.০০ কোটি |
| মঙ্গেশ যাদব | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৫.২০ কোটি |
| সত্বিক দেসওয়াল | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| জর্ডান কক্স* (ENG) | বিদেশী (ক্যাপড) | নিলাম | ব্যাটসম্যান | ₹৭৫ লাখ |
| কনিষ্ক চৌহান | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| বিহান মালহোত্রা | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| ভিকি ওস্তওয়াল | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৬ স্কোয়াড
সানরাইজার্স হায়দ্রাবাদ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর একটি অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল। এই টিমের ঘাঁটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে। দলটি ২০১৩ সালে গঠিত হয়, পূর্বের দল Deccan Chargers কে বাতিল করার পর নতুন করে এই ফ্র্যাঞ্চাইজি শুরু হয়। দলটির মালিকানায় রয়েছে (সান গ্রুপ), যার প্রতিষ্ঠাতা কালানিথি মারান। বর্তমানে দলের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত মুখ হলেন কাব্যা মারান, যিনি দলের কো ওনার এবং CEO। সাম্প্রতিক মৌসুমগুলোতে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংয়ে বড় পরিবর্তন এনেছে। পাওয়ারপ্লে থেকেই আক্রমণ, বড় শট খেলতে দ্বিধাহীন মানসিকতা এই দর্শনই ২০২৬ মৌসুমে দলের মূল অস্ত্র হবে। টপ অর্ডারের দ্রুত রান ম্যাচের গতি নির্ধারণ করবে। এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ আইপিএলের ১৯ তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৬ স্কোয়াড।
| খেলোয়াড়ের নাম | ধরন | অধিগ্রহণের ধরন | ভূমিকা | মূল্য |
|---|---|---|---|---|
| ট্র্যাভিস হেড* (AUS) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| অভিষেক শর্মা | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| অনিকেত বর্মা | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| আর স্মরণ | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | ব্যাটসম্যান | – |
| ঈশান কিষণ | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | উইকেটকিপার | – |
| হেইনরিখ ক্লাসেন* (SA) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | উইকেটকিপার | – |
| নিতীশ কুমার রেড্ডি | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| হর্ষ দুবে | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| কামিন্দু মেন্ডিস* (SL) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| হর্ষল প্যাটেল | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| ব্রাইডন কার্স* (ENG) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | অলরাউন্ডার | – |
| প্যাট কামিন্স* (AUS) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| জয়দেব উনাদকট | ভারতীয় (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| ইশান মালিঙ্গা* (SL) | বিদেশী (ক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| জিশান আনসারি | ভারতীয় (আনক্যাপড) | ধরে রাখা | বোলার | – |
| শিবাং কুমার | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩০ লাখ |
| সলিল অরোরা | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | উইকেটকিপার | ₹১.৫০ কোটি |
| ক্রেইন্স ফুলেত্রা | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | বোলার | ₹৩০ লাখ |
| প্রফুল হিঞ্জে | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | বোলার | ₹৩০ লাখ |
| অমিত কুমার | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | বোলার | ₹৩০ লাখ |
| ওঙ্কার তরমলে | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | বোলার | ₹৩০ লাখ |
| সাকিব হুসেন | ভারতীয় (আনক্যাপড) | নিলাম | বোলার | ₹৩০ লাখ |
| লিয়াম লিভিংস্টোন* (ENG) | বিদেশী (ক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹১৩.০০ কোটি |
| শিবম মাভি | ভারতীয় (ক্যাপড) | নিলাম | বোলার | ₹৭৫ লাখ |
| জ্যাক এডওয়ার্ডস* (AUS) | বিদেশী (আনক্যাপড) | নিলাম | অলরাউন্ডার | ₹৩.০০ কোটি |
আরও পড়ুনঃ
আইপিএল ২০২৬ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
প্রশ্নঃ ২০২৬ সালের আইপিএল কয়টি খেলা আছে?
উত্তরঃ আইপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করেছে যে ২০২৬ সাল থেকে আইপিএল ৮৪টি ম্যাচে সম্প্রসারিত হবে এবং ২০২১ সাল পর্যন্ত ব্যবহৃত সম্পূর্ণ ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটের প্রত্যাবর্তনের মাধ্যমে ২০২৮ সাল থেকে ৯৪টি ম্যাচে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রশ্নঃ আইপিএলে বিরাট কোহলির বেতন কত?
উত্তরঃ কোহলির আইপিএল আয় বছরের পর বছর ধরে আকাশচুম্বী হয়েছে। ২০০৮ সালে মাত্র ১২ লক্ষ টাকা থেকে শুরু করে, তার বেতন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, ২০১১-১৩ সাল থেকে ৮.২৮ কোটি টাকা, ২০১৪-১৭ সাল থেকে ১২.৫ কোটি টাকা এবং ২০১৮-২১ সাল থেকে ১৭ কোটি টাকা ।
প্রশ্নঃ ধোনি কি আইপিএল ২০২৬ খেলবে?
উত্তরঃ ২০২৬ সালের আইপিএলে ফিরবেন এমএস ধোনি, চেন্নাই সুপার কিংস নিশ্চিত করেছে।
প্রশ্নঃ আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে?
উত্তরঃ দিল্লি ক্যাপিটালস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টস ₹২৭ কোটিতে চুক্তিবদ্ধ করে, আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে ওঠে।
প্রশ্নঃ আইপিএল ২০২৬ কবে শুরু হবে ?
উত্তরঃ আইপিএল ২০২৬ বা ১৯তম আসর আগামী ২৬ মার্চ, ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে।



