২১শে ফেব্রুয়ারি ১৮৯৩ সালে ফুটবলের যাত্র শুরু করে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ফিফার সদস্যপদ লাভ করে ১৯১২ সাল। তারপর থেকে এখনও পর্যন্ত ১১১৩ ম্যাচ খেলেছে। পক্ষান্তরে ১৪ই অক্টোবর ১৯০৯ সালে অর্থাৎ আর্জেন্টিনার ১৬ বছর গড়ে উঠা স্পেন ফিফার সদস্যপদ লাভ করে ১৯০৪ সালে। খেলা ডেস্ক এর আজকের এই নিবন্ধে আর্জেন্টিনা বনাম স্পেন হেড টূ হেড পরিসংখ্যান তুলে ধরবো দুই দলের মধ্যে কে সেরা বা কোন দল এগিয়ে তার বিস্তারিত সকল তথ্য নিচে দেওয়া হল।
আর্জেন্টিনা বনাম স্পেন সারসংক্ষেপ পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম স্পেন পরিসংখ্যানে সর্বপ্রথম ম্যাচ খেলে ০৭ ডিসেম্বর ১৯৫২ সালে আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। তার পর থেকে এখনও পর্যন্ত আর্জেন্টিনা বনাম স্পেন মুখোমুখি ১৪ ম্যাচ খেলেছে। এই ১৪ ম্যাচের ৬ ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা, আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৪২.৮৫ শতাংশ। অন্যদিকে স্পেনও জয়লাভ করেছে ৬ ম্যাচ। স্পেনের জয়ের পরিমাণ ৪২.৮৫ শতাংশ। দুই দলের মধ্যে হওয়া ১৪ ম্যাচের ২০ ম্যাচ ড্র হয়। ড্র হওয়ার পরিমাণ ১৪.২৮ শতাংশ।
| মোট | ১৪ ম্যাচ |
| আর্জেন্টিনার জয় | ৬ ম্যাচ |
| স্পেনের জয় | ৬ ম্যাচ |
| ড্র | ২ ম্যাচ |
| আর্জেন্টিনার জয়ের পরিমাণ | ৪২.৮৫ শতাংশ |
| স্পেনের জয়ের পরিমাণ | ৪২.৮৫ শতাংশ |
| ড্র পরিমাণ | ১৪.২৮ শতাংশ |
| প্রথম খেলেছিলো | ০৭ ডিসেম্বর ১৯৫২ |
| সর্বশেষ খেলেছিলো | ২৭ মার্চ ২০১৮ |
আর্জেন্টিনা বনাম স্পেন হেড টু হেড পরিসংখ্যান
পরিসংখ্যানে সমানে সমান থাকলেও সর্বশেষ ২৭ মার্চ ২০১৮ সালের ম্যাচে স্পেন ৬-১ গোলের আর্জেন্টিনাকে বড় ব্যাবধানে পরাজিত করে। আর্জেন্টিনা বনাম স্পেন পরিসংখ্যানে সবচেয়ে বড় ব্যাবধানে পরাজিত ছিলো এই ম্যাচটি। চলুন দেখে আসি আর্জেন্টিনা বনাম স্পেন মুখোমুখি সমক ম্যাচের পরিসংখ্যান।
| তারিখ | ম্যাচ | ফলাফল দল | স্কোর | প্রতিযোগিতা |
|---|---|---|---|---|
| ২৭ মার্চ ২০১৮ | স্পেন বনাম আর্জেন্টিনা | স্পেন | ৬-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৭ সেপ্টেম্বর ২০১০ | আর্জেন্টিনা বনাম স্পেন | আর্জেন্টিনা | ৪-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৪ নভেম্বর ২০০৯ | স্পেন বনাম আর্জেন্টিনা | স্পেন | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১১ অক্টোবর ২০০৬ | স্পেন বনাম আর্জেন্টিনা | স্পেন | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৭ নভেম্বর ১৯৯৯ | স্পেন বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ২০ সেপ্টেম্বর ১৯৯৫ | স্পেন বনাম আর্জেন্টিনা | স্পেন | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১২ অক্টোবর ১৯৮৮ | স্পেন বনাম আর্জেন্টিনা | ড্র | ১-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১২ অক্টোবর ১৯৭৪ | আর্জেন্টিনা বনাম স্পেন | ড্র | ১-১ | কোপা কনফ্রাতের্নিদাদ |
| ১১ অক্টোবর ১৯৭২ | স্পেন বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-০ | কোপা কনফ্রাতের্নিদাদ |
| ১৩ জুলাই ১৯৬৬ | আর্জেন্টিনা বনাম স্পেন | আর্জেন্টিনা | ২-১ | ফিফা বিশ্বকাপ |
| ১১ জুন ১৯৬১ | স্পেন বনাম আর্জেন্টিনা | স্পেন | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ২৪ জুলাই ১৯৬০ | আর্জেন্টিনা বনাম স্পেন | আর্জেন্টিনা | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৫ জুলাই ১৯৫৩ | আর্জেন্টিনা বনাম স্পেন | আর্জেন্টিনা | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৭ ডিসেম্বর ১৯৫২ | স্পেন বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
আর্জেন্টিনা বনাম স্পেন ফিফা র্যাংকিং পরিসংখ্যান
২০২২ ফিফা বিশ্বকাপের পর থেকে ফিফা র্যাংকিং এ সর্বশেষ আপডেটের আগে পর্যন্ত আর্জেন্টিনা ১ নাম্বারে ছিলো। ২২ ডিসেম্বর ২০২৫ সালের এই আপডেটে আর্জেন্টিনাকে পিছনে ফেলে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা ফিফা র্যাংকিংএ ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে ২ নাম্বারে অবস্থান করছে। দুই দলের ম্যাচ পরিসংখ্যান বিবেচনায় সমান থাকলেও ফিফা র্যাংকিং এ স্পেন আর্জেন্টিনার থেকে উপরে থাকছে।
আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা কবে
আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৬ তারিখে। ফিনালিসিমা হল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন (UEFA Euro 2024 বিজয়ী) এবং দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Copa América 2024 বিজয়ী)-এর মধ্যে একটি মহাগুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশীয় ম্যাচ। এই ম্যাচটির জন্য ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম, যে মাঠে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
ফিনালিসিমা হলো UEFA এবং CONMEBOL-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি বিশেষ ট্রফি, যা মূলত ইউরো এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে খেলা হয়। এর আগে ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম আধুনিক ফিনালিসিমা জিতেছিল। এবারের ম্যাচটি বিশেষ কারণে আরও আকর্ষণীয় হতে চলেছে কারন বিশ্বের ১ নম্বর (স্পেন) এবং ২ নম্বর (আর্জেন্টিনা) র্যাংকিং দলের লড়াই। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং ফিনালিসিমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অন্যদিকে স্পেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের মতো তারকাদের নিয়ে অপরাজেয় ফর্মে রয়েছে।
আর্জেন্টিনা বনাম স্পেন পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
সময়ের সেরা দল সম্পর্কে ফুটবলপ্রেমীদের মনে নানা রকম প্রশ্ন থাকে খেলা ডেস্ক সে সকল প্রশ্নের উত্তর দিতে সব সময় প্রস্তুত। চলুন দেখে আসি ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনা বনাম স্পেন পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও তার সঠিক উত্তর।
আর্জেন্টিনা বনাম স্পেন খেলা কবে?
আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২ টায় ২৭ মার্চ ২০২৬ তারিখে।
আর্জেন্টিনা নাকি স্পেন কে সেরা?
হেড টু হেড ম্যাচ পরিসংখ্যান বিবেচনায় দল দুটি ১৪ ম্যাচ খেলে ৬-৬ জয় এবং ২ ম্যাচ ড্র করে। সে হিসাবে পরিসংখ্যান সমান সমান বলা যায়।
আর্জেন্টিনার ফিফা র্যাংকিং কত?
আর্জেন্টিনার ফিফা র্যাংকিং তালিকায় ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে অবস্থান করছে।
স্পেনের ফিফা র্যাংকিং কত?
স্পেনের ফিফা র্যাংকিং তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে আছে।



