কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি। দলটি ২০০৮ সালে আইপিএল শুরুর সঙ্গে সঙ্গেই গঠিত হয়। কেকেআরের হোম ভেন্যু হলো ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, কলকাতা, যা বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। দলটির মালিকানায় রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। (কেকেআর) এখন পর্যন্ত আইপিএলে একাধিকবার শিরোপা জয় করেছে এবং আক্রমণাত্মক ক্রিকেট, স্পিন বোলিং শক্তি তাদের প্রতিভা তুলে আনার জন্য পরিচিত।
কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের তালিকা ২০২৬
কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা দলটির রান তোলার মূল শক্তি। তাদের দ্রুত রান করা, ম্যাচের চাপ সামলানো আর কঠিন পরিস্থিতিতে দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিচিত। তালিকার প্রথমে রয়েছে অজিঙ্কা রাহানে ভারতের একজন অভিজ্ঞ ও ভরসাযোগ্য ব্যাটসম্যান। তিনি মূলত টপ অর্ডারে ব্যাটিং করতে স্বচ্ছন্দ এবং শান্ত মাথায় খেলতে ভালোবাসেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মনিশ পান্ডে, তিনি ভারতের একজন অভিজ্ঞ ও টেকনিক্যাল ব্যাটসম্যান। তিনি সাধারণত মিডল অর্ডারে খেলেন এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পছন্দ করেন। চলুন দেখে আসি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| অজিঙ্কা রাহানে | ব্যাটসম্যান |
| মনিশ পান্ডে | ব্যাটসম্যান |
| রোভম্যান পাওয়েল | ব্যাটসম্যান |
| অঙ্কৃশ রঘুবংশী | ব্যাটসম্যান |
| রিঙ্কু সিং | ব্যাটসম্যান |
| ফিন অ্যালেন | ব্যাটসম্যান |
| রাহুল ত্রিপাঠি | ব্যাটসম্যান |
| সার্থক রঞ্জন | ব্যাটসম্যান |
কলকাতা নাইট রাইডার্সের বোলারদের তালিকা
কলকাতা নাইট রাইডার্সের বোলাররাই অনেক সময় দলের সবচেয়ে বড় শক্তি হয়ে দাড়ায়। কেকেআর সবসময় এমন বোলার বেছে নেয়, যারা ম্যাচের যেকোনো সময় উইকেট নিতে পারে। বৈভব আরোরা কলকাতা নাইট রাইডার্সের একজন প্রতিভাবান পেস বোলার। তিনি মূলত নতুন বল হাতে ভালো বোলিং করেন এবং সুইং করাতে পারাই তার বড় শক্তি। হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্সের একজন তরুণ ও গতিময় পেস বোলার। তিনি দ্রুত বল করেন এবং আক্রমণাত্মক বোলিংই তার মূল শক্তি। চলুন দেখে আসি কলকাতা নাইট রাইডার্সের বোলারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| বৈভব আরোরা | বোলার |
| হর্ষিত রানা | বোলার |
| উমরান মালিক | বোলার |
| বরুণ চক্রবর্তী | বোলার |
| প্রশান্ত সোলাঙ্কি | বোলার |
| কার্তিক ত্যাগী | বোলার |
| মাথিশা পাথিরানা | বোলার |
| আকাশ দীপ | বোলার |
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারদের তালিকা
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডাররা দলটির জন্য দুই দিক থেকেই বড় শক্তি ব্যাটিং ও বোলিং। তারা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। রামনদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের একজন ব্যাটিং অলরাউন্ডার। তিনি মূলত মিডল অর্ডারে ব্যাটিং করেন এবং প্রয়োজনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুনিল নারাইন কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তিনি মূলত একজন স্পিন বোলার, তবে ব্যাট হাতেও অনেক সময় ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন।চলুন দেখে আসি কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| রামনদীপ সিং | ব্যাটিং অলরাউন্ডার |
| অনুকূল রয় | ব্যাটিং অলরাউন্ডার |
| ক্যামেরন গ্রিন | ব্যাটিং অলরাউন্ডার |
| রাচিন রবীন্দ্র | ব্যাটিং অলরাউন্ডার |
| সুনিল নারাইন | বোলিং অলরাউন্ডার |
| দক্ষ কামরা | বোলিং অলরাউন্ডার |
কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা
কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার–ব্যাটসম্যানরা দলটির জন্য দুইটি গুরুত্বপূর্ণ কাজ একসাথে করে,উইকেটের পেছনে বল সামলানো, ব্যাট হাতে দ্রুত ও কার্যকর রান তোলা। টিম সাইফার্ট নিউজিল্যান্ডের একজন উইকেটকিপার+ব্যাটসম্যান। তিনি মূলত টি-টোয়েন্টি ফরম্যাটে পরিচিত এবং আক্রমণাত্মক ব্যাটিংই তার বড় শক্তি। কলকাতা নাইট রাইডার্সের দলে তিনি একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড়। সুযোগ পেলে অল্প সময়েই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তেজস্বী দাহিয়া কলকাতা নাইট রাইডার্সের একজন তরুণ উইকেটকিপার+ব্যাটসম্যান। তিনি এখনো ক্যারিয়ারের শুরুতে থাকলেও দলে ব্যাকআপ কিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলুন দেখে আসি কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার+ব্যাটসম্যানদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| টিম সাইফার্ট | উইকেটকিপার+ব্যাটসম্যান |
| তেজস্বী দাহিয়া | উইকেটকিপার+ব্যাটসম্যান |
আরও পড়ুনঃ পাঞ্জাব কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা দেখুন
কলকাতা নাইট রাইডার্স দল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
প্রশ্ন-১ঃ কলকাতা নাইট রাইডার্স দলের মোট ব্যাটসম্যানের সংখ্যা কত?
উত্তরঃ ০৮ জন।
প্রশ্ন-২ঃ কলকাতা নাইট রাইডার্স দলের মোট বলারের সংখ্যা কত?
উত্তরঃ ০৮ জন।
প্রশ্ন-৩ঃ কলকাতা নাইট রাইডার্স দলের মোট অলরাউন্ডারের সংখ্যা কত?
উত্তরঃ ০৬ জন।
প্রশ্ন-৪ঃ কলকাতা নাইট রাইডার্স দলের মোট উইকেটকিপার+ব্যাটসম্যানদের সংখ্যা কত?
উত্তরঃ ০২ জন।



