টি-২০ আইসিসি পুরুষদের বিশ্বকাপের ১০ম আসর শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা এখন টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬ নিয়ে।

টুর্নামেন্ট শুরুর আগে (৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল পর্যন্ত) কোনো ম্যাচ খেলা না হওয়ায় পয়েন্ট টেবিলে সব দলের পয়েন্ট শূন্য ছিল। এখন ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে প্রতিটি ম্যাচের পর পয়েন্ট টেবিল আপডেট হচ্ছে এবং পরিবর্তন আসছে। সর্বশেষ আপডেটেড টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬ জানতে চোখ রাখুন খেলা ডেস্ক ওয়েবসাইটে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল গ্রুপ অনুযায়ী ছক আকারে নিচে দেখানো হলোঃ
বিঃ দ্রঃ টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল প্রতিটি ম্যাচের শেষে আপডেট হয়।
গ্রুপ “এ”
| দল | ম্যাচ | জয় | টাই | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| ভারত | ২ | ২ | ০ | ০ | +৩.০৫০ | ৪ |
| পাকিস্তান | ২ | ২ | ০ | ০ | +০.৯৩২ | ৪ |
| যুক্তরাষ্ট্র | ৩ | ১ | ০ | ২ | +০.৫৩৩ | ২ |
| নেদারল্যান্ডস | ৩ | ১ | ০ | ২ | -১.৩৫২ | ২ |
| নামিবিয়া | ২ | ০ | ০ | ২ | -২.৮৮৪ | ০ |
গ্রুপ “বি”
| দল | ম্যাচ | জয় | টাই | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| শ্রীলংকা | ২ | ২ | ০ | ০ | +৩.১২৫ | ৪ |
| জিম্বাবুয়ে | ২ | ২ | ০ | ০ | +১.৯৮৪ | ৪ |
| অস্ট্রেলিয়া | ২ | ১ | ০ | ১ | +১.১০০ | ২ |
| আয়ারল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | +০.১৫০ | ২ |
| ওমান | ৩ | ০ | ০ | ৩ | -৪.৫৪৬ | ০ |
গ্রুপ “সি”
| দল | ম্যাচ | জয় | টাই | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| ওয়েস্ট ইন্ডিজ | ২ | ২ | ০ | ০ | +১.৬২৫ | ৪ |
| ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | -০.১৪৩ | ৪ |
| স্কটল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | +০.৩৫৬ | ২ |
| ইতালি | ২ | ১ | ০ | ১ | -০.৩৫২ | ২ |
| নেপাল | ২ | ০ | ০ | ২ | -১.৮৫৪ | ০ |
গ্রুপ “ডি”
| দল | ম্যাচ | জয় | টাই | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| নিউ জিল্যান্ড | ২ | ২ | ০ | ০ | +১.৯১৯ | ৪ |
| দক্ষিণ আফ্রিকা | ২ | ২ | ০ | ০ | +১.৪২৫ | ৪ |
| সংযুক্ত আরব আমিরাত | ২ | ১ | ০ | ১ | -২.৭৬৩ | ২ |
| আফগানিস্তান | ২ | ০ | ০ | ২ | -০.৫৫৫ | ০ |
| কানাডা | ২ | ০ | ০ | ২ | -১.৫২৬ | ০ |
টি-২০ বিশ্বকাপ ২০২৬ -এর এবারের আসরে ২০ টি দলকে আলাদা আলাদা ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো থেকে প্রত্যেক গ্রুপের শীর্ষ ২ টি দল সুপার ৮ -এ উঠবে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট সিস্টেম
আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর পয়েন্ট সিস্টেম খুবই সহজ এবং স্বচ্ছ। নিচে টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট সিস্টেম এর কিছু উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হলোঃ
নেটরানরেট: টাইব্রেকার হিসেবে কাজ করে, যখন দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়। নেট রান রেটবা NRR হলো দলের গড় রান প্রতি ওভার (স্কোর করা) এবং গড় রান প্রতি ওভার (প্রতিপক্ষকে দেওয়া) এর পার্থক্য। এটি দলগুলোকে শুধু জিতলেই নয়, বড় মার্জিনে জিততে উৎসাহিত করে, কারণ ভালো নেট রান রেটঅবস্থান উন্নত করে।
যদি পয়েন্ট এবং নেট রান রেট -ও সমান হয়, তাহলে আইসিসি-এর নিয়ম অনুসারে অন্যান্য টাইব্রেকার (যেমন: হেড-টু-হেড ফলাফল, সর্বোচ্চ জয়ের সংখ্যা ইত্যাদি) প্রয়োগ করা হয়। এই সিস্টেমটি আইসিসির মানদণ্ড অনুসরণ করে টুর্নামেন্টকে ন্যায্য ও প্রতিযোগিতামূলক রাখে।
মতামত
টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর এবারের আসরে আপনার পছন্দের দল কোনটি? আপনার প্রয়োজনীয় উত্তর ও মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাছাড়া নিয়মিত টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬ এর আপডেট জানতে খেলা ডেস্ক -এ চোখ রাখুন।
ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে এখনই ভিজিট করুন খেলা ডেস্ক এর ক্রিকেট পাতায়।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিলের শীর্ষে কোন দল?
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিলের শীর্ষে কোন দল জানতে ভিজিট করুন খেলা ডেস্ক।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
এবারের টি-২০ বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ এ ২০টি দলের মধ্যে কয়টি দল সুপার ৮-এ যাবে?
প্রতিটি গ্রুপ (এ, বি, সি, ডি) থেকে শীর্ষ দুটি করে দল অর্থাৎ মোট ৮টি দল সুপার ৮ -এ খেলার যোগ্যতা অর্জন করবে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ কততম আসর?
টি-২০ বিশ্বকাপ ২০২৬ হলো আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের ১০ম আসর।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত পাকিস্তান খেলা কবে?
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারত বনাম পাকিস্তান খেলাটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।



