তিলক বর্মার পুরো নাম নাম্বুরি ঠাকুর তিলক বর্মা। তিলক বর্মা ২০০২ সালের ৮ নভেম্বর হায়দ্রাবাদের কুকাটপল্লি পাড়ায় একটি তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি বামহাতি ব্যাটসম্যান এবং খণ্ডকালীন অফ স্পিন বোলার হিসেবে খেলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেন। বর্মার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মে এবং ১১ বছর বয়সে কোচ সালাম বায়াশ তাকে টেনিস বল ক্রিকেট খেলতে দেখেন। বায়াশ তাকে হায়দ্রাবাদের লিঙ্গামপল্লিতে অবস্থিত লিগালা ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দেন। এভাবেই তার ক্রিকেট জীবন শুরু হয়। তিনি ওডিয়আই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা করলেও তিনি এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক করেননি। তিনি এখন বেশির ভাগই টি-টোয়েন্টি ম্যাচ গুলো খেলেন।
তিলক বর্মা এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
তিলক বর্মা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যাত্রা শুরু করেন ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচে তিনি ৯ বল মোকাবিলা করে ৫ রান করেন। যদিও এটি বড় কোনো ইনিংস ছিল না, তবুও আন্তর্জাতিক মঞ্চে তার প্রথম পদচারণা হিসেবে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। অভিষেকের চাপ সামলে তিনি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি আরও কয়েকটি সুযোগ পান। সিরিজের প্রথম ম্যাচে ৩ বলে মাত্র ১ রান করে দ্রুত আউট হয়ে যান। যা তার জন্য হতাশাজনক ছিল। দ্বিতীয় ওয়ানডেতে তিনি কিছুটা সময় নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন এবং ৩০ বলে ১০ রান করেন। যদিও রানসংখ্যা বড় ছিল না, তবে তিনি ক্রিজে সময় কাটানোর চেষ্টা করেছেন। যা তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দেয়। সিরিজের তৃতীয় ম্যাচে এসে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৭৭ বল মোকাবিলা করে ৫২ রান করেন, যা এখন পর্যন্ত তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই ইনিংসে ধৈর্য, মনোযোগ এবং দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় পাওয়া যায়। দলীয় প্রয়োজনে তিনি ইনিংস গড়ার ভূমিকা পালন করেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
| বিবরণ | মান |
|---|---|
| ম্যাচ | ৫ |
| নট আউট | ১ |
| রান | ৬৮ |
| সর্বোচ্চ স্কোর | ৫২ |
| গড় | ২২.৬৭ |
| স্ট্রাইক রেট | ৫৭.১৫ |
| হাফ সেঞ্চুরি | ১ |
| সেঞ্চুরি | ০ |
| চার | ৬ |
| ছক্কা | ১ |
তিলক বর্মা এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য বর্মাকে ভারতীয় আন্তরজাতিক অন্তর্ভুক্ত করা হয়। ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে তিনি আন্তর্জাতিক অভিষেক করেন এবং ২২ বলে ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন, পাশাপাশি দুটি ক্যাচও নেন। দ্বিতীয় ম্যাচে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক করেন এবং পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে পঞ্চাশ ছোঁয়ার কৃতিত্ব অর্জন করেন। পুরো সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে তিনি নজর কাড়েন এবং পরে আয়ারল্যান্ড সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে জায়গা পান।
পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এক অসাধারণ কীর্তি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এটি ছিল তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি। এই শতকের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখান। তার ইনিংসটি ছিল দারুণ আক্রমণাত্মক, যেখানে ছিল একাধিক চার ও ছক্কার সমাহার। এরপরের ম্যাচেও তিনি একই ধারাবাহিকতা বজায় রাখেন। আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১২০ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন। টানা দুই ম্যাচে এমন পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বিশ্ব ক্রিকেটে তার অবস্থান আরও শক্ত করে।
| বিবরণ | মান |
|---|---|
| ম্যাচ | ৪৫ |
| ইনিংস | ৪২ |
| নট আউট | ১৩ |
| রান | ১৩২৬ |
| সর্বোচ্চ স্কোর | ১২০ |
| গড় | ৪৫.৭২ |
| স্ট্রাইক রেট | ১৪২.১৩ |
| হাফ সেঞ্চুরি | ৬ |
| সেঞ্চুরি | ২ |
| চার | ১০৫ |
| ছক্কা | ৬৬ |
তিলক বর্মা এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স বর্মাকে দলে ভেড়ায়। সেই মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিনি দুর্দান্ত ইনিংস খেলেন, মাত্র ৩৩ বলে ৬১ রান করেন। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে আইপিএলের নতুন আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। একই মৌসুমে প্লে-অফ পর্বে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ১৪ বলে ৪৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
| বিবরণ | মান |
|---|---|
| ম্যাচ | ৫৪ |
| নট আউট | ১১ |
| রান | ১৪৯৯ |
| সর্বোচ্চ স্কোর | ৮৪* |
| গড় | ৩৭.৪৮ |
| স্ট্রাইক রেট | ১৪৪.৪২ |
| হাফ সেঞ্চুরি | ৮ |
| সেঞ্চুরি | ০ |
| চার | ১১৩ |
| ছক্কা | ৭৪ |
আরও পরুনঃ শিবম দুবে এর পরিসংখ্যান ২০২৬
তিলক বর্মা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন -১ঃ তিলক বর্মা কোন রাজ্যের ক্রিকেটার?
উত্তরঃ তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের ক্রিকেটার।
প্রশ্ন -২ঃ তিলক বর্মা কোন দলে আইপিএল খেলেন?
উত্তরঃ তিনি মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে আইপিএল খেলেন।
প্রশ্ন -৩ঃ তিলক বর্মা কোন পজিশনে ব্যাট করেন?
উত্তরঃ তিলক বর্মা একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান।



