আইপিএল এর অন্যতম একটা দল পাঞ্জাব কিংস, এই দলটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। যার পূর্বের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, ২০২১ সালে নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়। দলটির মালিকানায় আছে ৪ জনের নাম যার মধ্যে আছে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা এই দলের অন্যতম পরিচিত মুখ। দলটি ২০১৪ সালে IPL ফাইনালিস্ট। চলুন দেখে আসি আইপিএল ২০২৬ এ পাঞ্জাব কিংস দলের খেলোয়াড়দের তালিকা।
পাঞ্জাব কিংস দলের ব্যাটারদের তালিকা
এবারের আইপিএল ২০২৬ এ পাঞ্জাব কিংস দলের অধিনায়ক হিসাবে রয়েছে শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংস দলের ব্যাটারদের তালিকার মধ্যে মোট ডানহাতি ব্যাটসম্যান রয়েছে ২ জন এবং বাহাতি ব্যাটসম্যান রয়েছে ৩ জন। পাঞ্জাব কিংস দলে রয়েছে মোট ৫ জন ব্যাটসম্যান। চলুন দেখে আসি পাঞ্জাব কিংস দলের ব্যাটারদের তালিকায় কে কে রয়েছে।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| শ্রেয়াস আইয়ার (অধিনায়ক) | ব্যাটসম্যান |
| প্রিয়াংশ আর্য | ব্যাটসম্যান |
| প্যাইলা অভিনাশ | ব্যাটসম্যান |
| হারনূর সিং | ব্যাটসম্যান |
| নেহাল ওয়াধেরা | ব্যাটসম্যান |
পাঞ্জাব কিংস দলের বোলারদের তালিকা
পাঞ্জাব কিংস এবার তাদের দলে বোলার হিসাবে বেছে নিয়েছে ৮ জনকে। যার মধ্যে ডানহাতি বোলার ৫ জন এবং বাহাতি বোলার ৩ জন। তালিকার প্রথম খেলোয়াড় আরশদীপ সিং ভারতের উদীয়মান বাঁহাতি ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম। তার সুইং, নিখুঁত ইয়র্কার এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং তাকে খুব অল্প সময়েই আলাদা পরিচিতি এনে দিয়েছে। চলুন দেখে আসি পাঞ্জাব কিংস দলের বোলারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| আরশদীপ সিং | বোলার |
| জেভিয়ার বার্টলেট | বোলার |
| যুজবেন্দ্র চাহাল | বোলার |
| লকি ফার্গুসন | বোলার |
| হারপ্রীত ব্রার | বোলার |
| বিজয়কুমার বৈশাক | বোলার |
| যশ ঠাকুর | বোলার |
| বেন ডোয়ারশুইস | বোলার |
পাঞ্জাব কিংস দলের অলরাউন্ডারদের তালিকা
পাঞ্জাব কিংস দলের অলরাউন্ডারদের মধ্যে রয়েছে ব্যাটিং ও বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডারদের মধ্যে আছে ৬ জন এবং বোলিং অলরাউন্ডারদের মধ্যে রয়েছে ৪ জন।মিচেল ওয়েন অস্ট্রেলিয়ার একজন উদীয়মান অলরাউন্ডার, যিনি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রাখতে পারেন। তালিকার প্রথম খেলোয়াড় মিচেল ওয়েনের ব্যাটিং ও কার্যকর মিডিয়াম পেস বোলিং তাকে আধুনিক টি–টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযোগী করে তুলেছে। চলুন দেখে আসি পাঞ্জাব কিংস দলের অলরাউন্ডারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| মিচেল ওয়েন | ব্যাটিং অলরাউন্ডার |
| মুশীর খান | ব্যাটিং অলরাউন্ডার |
| শশাঙ্ক সিং | ব্যাটিং অলরাউন্ডার |
| মার্কাস স্টইনিস | ব্যাটিং অলরাউন্ডার |
| সূর্যাংশ শেডগে | ব্যাটিং অলরাউন্ডার |
| কুপার কনোলি | ব্যাটিং অলরাউন্ডার |
| আজমতউল্লাহ ওমরজাই | বোলিং অলরাউন্ডার |
| মার্কো ইয়ানসেন | বোলিং অলরাউন্ডার |
| প্রভীন দুবে | বোলিং অলরাউন্ডার |
| বিশাল নিশাদ | বোলিং অলরাউন্ডার |
পাঞ্জাব কিংস দলের উইকেটকিপার+ব্যাটসম্যানদের তালিকা
পাঞ্জাব কিংস দলের উইকেটকিপার ও ব্যাটসম্যানদের তালিকার মধ্যে রয়েছে মোট ২ জন। প্রভসিমরন সিং এর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে আলাদা করে তুলে ধরে। এবং বিষ্ণু বিনোদ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। চলুন দেখে আসি উইকেটকিপার+ব্যাটসম্যানের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| প্রভসিমরন সিং | উইকেটকিপার+ব্যাটসম্যান |
| বিষ্ণু বিনোদ | উইকেটকিপার+ব্যাটসম্যান |
আরও পড়ুনঃ গুজরাট টাইটানসের খেলোয়াড়দের তালিকা দেখুন
পাঞ্জাব কিংস দল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
প্রশ্ন-১ঃপাঞ্জাব কিংস দলের মোট ব্যাটসম্যানের সংখ্যা কত?
উত্তরঃ ০৪ জন।
প্রশ্ন-২ঃপাঞ্জাব কিংস দলের মোট বলারের সংখ্যা কত?
উত্তরঃ ০৮ জন।
প্রশ্ন-৩ঃপাঞ্জাব কিংস দলের মোট অলরাউন্ডারের সংখ্যা কত?
উত্তরঃ ১০ জন।
প্রশ্ন-৪ঃপাঞ্জাব কিংস দলের মোট উইকেটকিপার+ব্যাটসম্যানদের সংখ্যা কত?
উত্তরঃ ২ জন।



