পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের একটি জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এটি প্রতি বছর বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আকর্ষণ করে। পিএসএল আসর ১১ এর ২০২৬ সালের সিজন একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসছে। এবার প্রথমবারের মতো ড্রাফটের পরিবর্তে নিলাম বা অকশন পদ্ধতি চালু করা হয়েছে। এতে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের জন্য বিডিং করবে। যা পিএসএল লিগকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। খেলা ডেস্ক এর এই নিবন্ধে পিএসএল ২০২৬ নিলাম ও খেলা শুরু কবে দেখুন বিস্তারিত, তাছাড়া নিলামে খেলোয়াড়ের তালিকা এবং অন্যান্য সকল গুরুত্বপূর্ণ তথ্য জানাবো।

পিএসএল ২০২৬ নিলাম কবে
পিএসএল ২০২৬ নিলাম অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি লাহোরে। এই সিজনে লিগটিতে ৬টি দল থেকে বাড়িয়ে ৮টি করা হয়েছে। যা নতুন উত্তেজনা যোগ করেছে। পিএসএল ২০২৬ -এ এবারই প্রথমবার নিলাম পদ্ধতি চালু করা হয়েছে। এজন্য প্রতিটি দল তাদের স্কোয়াডকে শক্তিশালী করার জন্য নিলামের মাধ্যমে অভিজ্ঞ খেলোয়াড় দলে নিতে আগ্রহ দেখবে।
পিএসএল ২০২৬ এবারের আসর শুরু কবে
পিএসএল ২০২৬ এবারের ১১তম আসরটি আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হবে। এটি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দ্বারা অফিশিয়ালি ঘোষিত এবং টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে ২০২৬ তারিখ।
পিএসএল ২০২৬ নিলাম -এ অংশগ্রহণকারী দলসমূহ
এই সিজনে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। পুরোনো ৬টি দলের সাথে যোগ হয়েছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ এবং সিয়ালকোট। পিএসএল ২০২৬ নিলাম -এ অংশগ্রহণকারী দলগুলোর তালিকা নিচের ছকে দেওয়া হলোঃ
| দলের নাম | মালিক/ফ্র্যাঞ্চাইজি | মন্তব্য |
|---|---|---|
| ইসলামাবাদ ইউনাইটেড | লিওনাইন গ্লোবাল স্পোর্টস | পুরোনো দল |
| করাচি কিংস | সালমান ইকবাল | পুরোনো দল |
| লাহোর কালান্দার্স | কাতার লুব্রিক্যান্টস কোম্পানি | পুরোনো দল |
| মুলতান সুলতান্স | আলি খান তারেক | পুরোনো দল |
| পেশোয়ার জালমি | জাভেদ আফ্রিদি | পুরোনো দল |
| কোয়েটা গ্ল্যাডিয়েটরস | নাদিম ওমর | পুরোনো দল |
| হায়দ্রাবাদ | এফকেএস গ্রুপ | নতুন দল |
| সিয়ালকোট | ওজেড ডেভেলপার্স | নতুন দল |
পিএসএল ২০২৬ নিলামে নিবন্ধিত খেলোয়াড়সমূহ
পিএসএল ২০২৬ নিলামের জন্য মোট ৫০০ এরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। যাদের মধ্যে দেশীয় বা পাকিস্তানি এবং বিদেশি উভয়ই খেলোয়াড় রয়েছে। বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত খোলা ছিল। নিলামে একাধিক দেশগুলো থেকে নিবন্ধিত খেলোয়াড়দের সংখ্যা নিচের ছকে দেওয়া হলোঃ
| দেশ | খেলোয়াড়দের নাম (উল্লেখযোগ্য কয়েকজন) |
|---|---|
| অস্ট্রেলিয়া | স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপে, ক্রিস লিন, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল স্যামস, জেসন বেহরেনডর্ফ, ময়েজেস হেনরিক্স, বেঞ্জামিন ডোয়ারশুইস, ট্যানভির সাঙ্ঘা, অ্যাশটন আগার, উসমান খাজা, সিন অ্যাবট, উইলিয়াম সাদারল্যান্ড |
| ইংল্যান্ড | টম কোহলার-ক্যাডমোর, স্যাম বিলিংস, জেসন রয়, জো ক্লার্ক, টম কারান, টাইমাল মিলস, অ্যালেক্স হেলস, লরি ইভান্স, ডেভিড মালান, জো রুট, মইন আলি |
| বাংলাদেশ | মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান, তাওহিদ হৃদয় |
| শ্রীলঙ্কা | চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুনারত্নে |
| দক্ষিণ আফ্রিকা | রাসি ভ্যান ডার ডুসেন, রিজা হেন্ড্রিক্স, করবিন বোশ, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, ডুয়ান জানসেন, টেম্বা বাভুমা |
| অন্যান্য (আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি) | রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) – অনেক দেশ থেকে খেলোয়াড় রেজিস্টার করেছেন, যেমন অ্যাডিল রশিদ, গ্লেন ম্যাক্সওয়েল ইত্যাদি (কিছু সরাসরি সাইনিং বা রিটেনশনে) |
পিএসএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় কে
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি নতুন দল সিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে ২০২৬ পিএসএল এর জন্য সই করেছেন ১৪ কোটি পাকিস্তানি রুপি যা প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার মূল্য। এটি বাবর আজমের বেতনের দ্বিগুণ। পিএসএল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় এত দাম পাননি, যা নিলাম পদ্ধতির কারণে সম্ভব হয়েছে।
পিএসএল কাপ কোন দল কতবার জিতেছে
পিএসএল শুরু হয়েছে ২০১৬ সাল থেকে, এবং ২০২৫ সিজন পর্যন্ত মোট ১০টি সিজন হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স সবচেয়ে সফল, উভয়ই ৩টি করে শিরোপা জিতেছে। পিএসএল কাপ কোন দল কতবার জিতেছে তা ছক আকারে নিচে দেয়া হলোঃ
| দলের নাম | জয়ের সংখ্যা | জয়ের সালসমূহ | রানার্স-আপ সংখ্যা |
|---|---|---|---|
| ইসলামাবাদ ইউনাইটেড | ৩ | ২০১৬, ২০১৮, ২০২৪ | ০ |
| লাহোর কালান্দার্স | ৩ | ২০২২, ২০২৩, ২০২৫ | ১ |
| মুলতান সুলতান্স | ১ | ২০২১ | ৩ |
| পেশোয়ার জালমি | ১ | ২০১৭ | ৩ |
| কোয়েটা গ্ল্যাডিয়েটরস | ১ | ২০১৯ | ২ |
| করাচি কিংস | ১ | ২০২০ | ০ |
মতামত
পাকিস্তান সুপার লিগ বা পিএসএল দিন দিন ক্রিকেটের একটি অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে পরিনত হচ্ছে। এবারই প্রথমবারের মত নিলাম পদ্ধতি চালু করে পিএসএল এর জনপ্রিয়তা এবং লিগটির মূল্য আরো একধাপ বৃদ্ধি করেছে। আশা করছি ভবিষ্যতে পিএসএল লিগটি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে উন্নতমানের লিগে পরিনত হবে।
পিএসএল ২০২৬ এর এবারের আসরে আপনি কোন দলকে সমর্থন করবেন তা অবশ্যই খেলা ডেস্ক -কে কমেন্ট করে জানাবেন।
পিএসএল সহ বিদেশি সকল ঘরোয়া ক্রিকেটেরে সকল আপডেট সবার আগে পেতে খেলা ডেস্ক এর ক্রিকেট পাতায় চোখ রাখুন সবসময়।
পিএসএল ২০২৬ নিলাম কবে?
পিএসএল ২০২৬ নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ লাহোরে।
পিএসএল ২০২৬ শুরু কবে?
পিএসএল ২০২৬ এবারের ১১তম আসরটি আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হবে।
পিএসএল ২০২৬ কত তম আসর?
পিএসএল ২০২৬ এটি ১১ তম আসর।
পিএসএলে সবচেয়ে দামি খেলোয়াড় কে?
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি নতুন দল সিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে ১৪ কোটি পাকিস্তানি রুপি বা প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার মূল্যে দলে যুক্ত করা হয়।
কোন দল কতবার পিএসএল কাপ জিতেছে?
ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ৩ বার এবং মুলতান সুলতান্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটরস, করাচি কিংস ১ বার করে পিএসএল কাপ জিতেছে।



