ক্রিকেট খেলাতে হ্যাটট্রিক মানে হলো একজন বলার যখন তার পর পর তিনটি বৈধ ডেলিভারিতে তিন জন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করলে তাকে হ্যাটট্রিক বলে। ক্রিকেটে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ঘরোয়া টুনামেন্ট যেমন বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ খেলাতেও অনেকবার হ্যাটট্রিক করার রেকর্ড রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হ্যাটট্রিক করেছেন অনেক বলার তার মধ্যে এবারের বিপিএল ১২তম আসরে (২০২৫-২৬ সিজন) এ হ্যাটট্রিক হয়েছে ৪র্থ ম্যাচে, বিপিএলের ইতিহাসে নবম বলার আর বাংলাদেশি হিসেবে পঞ্চম বলার নোয়াখালী এক্সপ্রেসের মেহেদী হাসান রানা প্রতিপক্ষ দল সিলেট টাইটান্সের বিপক্ষে এই কীর্তি গড়েন। বিপিএল এর ১২তম আসরে ২০তম ম্যাচে, দশম ক্রিকেটার হিসাবে এবারের বিপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন রংপুর রাইডার্স এর মৃত্তুঞ্জয় চৌধুরী তিনি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে নোয়াখালী এক্সপ্রেস এর সাথে নিজের ব্যিক্তিগত দ্বিতীয় হ্যাটট্রিক করেন।

বিপিএল ইতিহাসে যত হ্যাটট্রিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, পেশাদার টি২০ ক্রিকেট লিগ শুরু হয় ১০ ফেব্রুয়ারি ২০১২ সালে। এবারের আসর (২০২৫-২৬ সিজন) দিয়ে বিপিএল এর ১২তম আসর চলমান। এই ১২তম আসরের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে হ্যাটট্রিক করেছেন দেশী-বিদেশী মিলিয়ে সর্বমোট ১০ জন খেলোয়ার। বিপিএল ইতিহাসে সকল দেশী-বিদেশী বলার হ্যাটট্রিক করেছেন সেই লিস্ট গুলো নিম্নরূপ:
| বোলার | দল | প্রতিপক্ষ | তারিখ |
|---|---|---|---|
| ১. মোহাম্মদ সামি | দুরন্ত রাজশাহী | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১৬ ফেব্রুয়ারি ২০১২ |
| ২. আল-আমিন হোসেন | বরিশাল বুলস | সিলেট সুপার স্টারস | ২৪ নভেম্বর ২০১৫ |
| ৩. আলিস ইসলাম | ঢাকা ডায়নামাইটস | রংপুর রাইডার্স | ১১ জানুয়ারি ২০১৯ |
| ৪. ওয়াহাব রিয়াজ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | খুলনা টাইটান্স | ২৮ জানুয়ারি ২০১৯ |
| ৫. আন্দ্রে রাসেল | ঢাকা ডায়নামাইটস | চট্টগ্রাম ভাইকিংস | ৩০ জানুয়ারি ২০১৯ |
| ৬. মৃত্তুঞ্জয় চৌধুরী | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সিলেট সানরাইজার্স | ২৯ জানুয়ারি ২০২২ |
| ৭. শরিফুল ইসলাম | দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৯ জানুয়ারি ২০২৪ |
| ৮.মঈন আলি | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ |
| ৯. মেহেদী হাসান রানা | নোয়াখালী এক্সপ্রেস | সিলেট টাইটান্স | ২৭ ডিসেম্বর ২০২৫ |
| ১০. মৃত্তুঞ্জয় চৌধুরী | রংপুর রাইডার্স | নোয়াখালী এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১১. রিপন মন্ডল | রাজশাহী ওয়ারয়ির্স | ঢাকা ক্যাপিটালস | ১২ ফেব্রুয়ারি ২০২৬ |
দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আমরা ১২তম আসরের ২০২৫-২০২৬ সিজনে চলে আসছি। আর এই ১২তম আসরের মধ্যে দেশী-বিদেশী সব ধরনের ক্রিকেটার মিলিয়ে সর্বমোট ৯জন বলার বিপিএলে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করতে করেছেন। এই ৯জন বলারের মধ্যে ৫জন বাংলাদেশী বলার আর বাকী ৪জন বিদেশী বলার।
বিপিএল ইতিহাসে যে সকল বাংলাদেশি বলার হ্যাটট্রিক করেছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বিদেশী খেলোয়ার দের সাথে পাল্লা দিয়ে দেশীয় খেলোয়ারাও নিয়মিত হ্যাটট্রিক করছে বিপিএলের আসরে। ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএল আসর এখনো পর্যন্ত ১২তম আসর চলমান আর এই চলমান আসর মিলিয়ে বাংলাদেশের সর্বমোট ৫ জন খেলোয়া বিপিএলে হ্যাটট্রিক করছে নিচে তাদের বিস্তারিত আলোচনা করা হল।
প্রথম বাংলাদেশি বলার:-
আল-আমিন হোসেন (বাংলাদেশ) তিনি ২৪ নভেম্বর ২০১৫ নিজ দল (বরিশাল বুলস) এর হয়ে প্রতিপক্ষ দল (সিলেট সুপার স্টারস) এর বিপক্ষে রবি বোপারা (ক্যাচ টেলর), নুরুল হাসান (বোল্ড), মুশফিকুর রহিম (বোল্ড) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
দ্বিতীয় বাংলাদেশি বলার:-
আলিস ইসলাম (বাংলাদেশ) তিনি ১১ জানুয়ারি ২০১৯ নিজ দল (ঢাকা ডায়নামাইটস) এর হয়ে প্রতিপক্ষ দল (রংপুর রাইডার্স) এর বিপক্ষে মোহাম্মদ মিঠুন (বোল্ড), মাশরাফি মুর্তজা (বোল্ড), ফরহাদ রেজা (ক্যাচ শাকিব) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
তৃতীয় বাংলাদেশি বলার:-
মৃত্তুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) তিনি ২৯ জানুয়ারি ২০২২ নিজ দল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) এর হয়ে প্রতিপক্ষ দল (সিলেট সানরাইজার্স) এর বিপক্ষে আনামুল হক (ক্যাচ নাসুম), মোসাদ্দেক হোসেন (ক্যাচ আফিফ), রবি বোপারা (বোল্ড) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
চতুর্থ বাংলাদেশি বলার:-
শরিফুল ইসলাম (বাংলাদেশ) তিনি ১৯ জানুয়ারি ২০২৪ নিজ দল (দুর্দান্ত ঢাকা) এর হয়ে প্রতিপক্ষ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) এর বিপক্ষে খুশদিল শাহ (ক্যাচ তাসকিন আহমেদ), রস্টন চেজ (ক্যাচ নাইম শেখ), মাহিদুল ইসলাম অঙ্কন (ক্যাচ ইরফান সুক্কুর) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
পঞ্চম বাংলাদেশি বলার:-
মেহেদী হাসান রানা (বাংলাদেশ) তিনি ২৭ ডিসেম্বর ২০২৫ নিজ দল (নোয়াখালী এক্সপ্রেস) এর হয়ে প্রতিপক্ষ দল (সিলেট টাইটান্স) এর বিপক্ষে মেহেদী হাসান মিরাজ (বোল্ড), নাসুম আহমেদ (এলবিডব্লিউ), খালেদ আহমেদ (ক্যাচ) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
ষষ্ঠ বাংলাদেশি বলার:-
মৃত্তুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) তিনি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ নিজ দল (রংপুর রাইডার্স) এর হয়ে প্রতিপক্ষ দল (নোয়াখালী এক্সপ্রেস) এর বিপক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি তার বিপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক।
সপ্তম বাংলাদেশি বলার:-
রিপন মন্ডল (বাংলাদেশ) সিলেট পর্বের শেষ ম্যাচে তিনি ১২ ফেব্রুয়ারি ২০২৬ নিজ দল (রাজশাহী ওয়ারয়ির্স) এর হয়ে প্রতিপক্ষ দল (ঢাকা ক্যাপিটালস) এর বিপক্ষে সাব্বির রহমান রুম্মন, জিয়াউর রহমান, তাইজুল ইসলামকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
বিপিএল ইতিহাসে যে সকল বিদেশী বলার হ্যাটট্রিক করেছে
বিপিএলে দেশী খেলোয়ার দের সাথে পাল্লা দিয়ে বিদেশী খেলোয়ারাও নিয়মিত হ্যাটট্রিক করছে বিপিএল আসরে। ২০১২ সালে শুরু হয়েছিল বিপিএলের প্রথম আসর এখনো পর্যন্ত ১২তম আসর চলমান আর এই চলমান আসর মিলিয়ে সর্বমোট ৪ জন বিদেশী খেলোয়া বিপিএলে হ্যাটট্রিক করছে নিচে তাদের বিস্তারিত আলোচনা করা হল।
প্রথম বিদেশী বলার:-
মোহাম্মদ সামি (পাকিস্তান) তিনি ১৬ ফেব্রুয়ারি ২০১২ নিজ দল (দুরন্ত রাজশাহী) এর হয়ে প্রতিপক্ষ দল (ঢাকা গ্ল্যাডিয়েটরস) এর বিপক্ষে ড্যারেন স্টিভেন্স (বোল্ড), আফতাব আহমেদ (বোল্ড), নাভেদ-উল-হাসান (বোল্ড) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
দ্বিতীয় বিদেশী বলার:-
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) তিনি ২৮ জানুয়ারি ২০১৯ নিজ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) এর হয়ে প্রতিপক্ষ দল (খুলনা টাইটান্স) এর বিপক্ষে ডেভিড উইজ (ক্যাচ সাইফুদ্দিন), তাইজুল ইসলাম (বোল্ড), মোহাম্মদ সাদ্দাম (ক্যাচ তামিম) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
তৃতীয় বিদেশী বলার:-
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) তিনি ৩০ জানুয়ারি ২০১৯ নিজ দল (ঢাকা ডায়নামাইটস) এর হয়ে প্রতিপক্ষ দল (চট্টগ্রাম ভাইকিংস) এর বিপক্ষে মুশফিকুর রহিম (ক্যাচ শুভাগত হোম), ক্যামেরন ডেলপোর্ট (ক্যাচ শুভাগত হোম), দাসুন শানাকা (ক্যাচ মিজানুর) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
চতুর্থ বিদেশী বলার:-
মঈন আলি (ইংল্যান্ড) তিনি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ নিজ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) এর হয়ে প্রতিপক্ষ দল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) এর বিপক্ষে শহিদুল ইসলাম (স্টাম্পড মাহিদুল ইসলাম অঙ্কন), আল-আমিন হোসেন (ক্যাচ উইল জ্যাকস), বিলাল খান (বোল্ড) কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
আমরা খেলা ডেক্স এর ওয়েবসাইটে আপনাদের জন্য সব সময় নিত্য নতুন খেলা বিষয়ক সকল আপগ্রড তথ্য আপনাদের সামনে আনার চেষ্টা করে থকি।
আরো পড়ুন: বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান কার
বিপিএলে হ্যাটট্রিক নিয়ে যার যত প্রশ্ন
এবারের বিপিএলে হ্যাটট্রিক করেছেন কে ?
নবম বাংলাদেশি বলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হ্যাটট্রিক করেছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা (বাংলাদেশ), দশম বাংলাদেশি বলার মৃত্তুঞ্জয় চৌধুরী ও (বাংলাদেশ) ও একাদশ বাংলাদেশি বলার রিপন মন্ডল (বাংলাদেশ)।
বিপিএলে প্রথম হ্যাটট্রিক কে করেন?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানী পেসার মোহাম্মদ সামি। তিনি ১৬ ফেব্রুয়ারি ২০১২ সালে নিজ দল দুরন্ত রাজশাহী হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস বিপক্ষে হ্যাটট্রিক করেন।
বিপিএলে হ্যাট্রিক করা ১১ বলার কে কে?
বিপিএলে হ্যাট্রিক করা ১১ জন বলার হল:-
১। মোহাম্মদ সামি (পাকিস্তান)
২। আল-আমিন হোসেন (বাংলাদেশ)
৩। আলিস ইসলাম (বাংলাদেশ)
৪। ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)
৫। আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
৬। মৃত্তুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)
৭। শরিফুল ইসলাম (বাংলাদেশ)
৮। মঈন আলি (ইংল্যান্ড)
৯। মেহেদী হাসান রানা (বাংলাদেশ)
১০। মৃত্তুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)
১১। রিপন মন্ডল (বাংলাদেশ)এবারের বিপিএল আসরে দ্বিতীয় হ্যাট্রিক কার?
এবারের বিপিএল আসরে দ্বিতীয় হ্যাট্রিক মৃত্তুঞ্জয় চৌধুরী,এটি তার বিপিএল আসরে দ্বিতীয় হ্যাট্রিক।
এবারের বিপিএল আসরে মোট কত জন বোলার হ্যাট্রিক কারেছে?
এবারের বিপিএল আসরে তিন জন বোলার হ্যাট্রিক কারেছে তারা হলেন মেহেদী হাসান রানা (বাংলাদেশ), মৃত্তুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) ও রিপন মন্ডল (বাংলাদেশ)



