বিপিএল চ্যাম্পিয়ন তালিকা এই একটা প্রশ্ন হাজারো খেলা প্রিয় মানুষের মনে ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যা ২০১২ সাল থেকে শুরু হয়েছে। খেলা ডেস্কের এই নিবন্ধে আজ আমরা জানার চেষ্টা করব ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিপিএল দলের চ্যাম্পিয়ন তালিকা। প্রতিটি মৌসুমের বিজয়ী ও রানার্স আপ দল কারা এবং ফাইনাল ম্যাচের ফলাফল সহ বিস্তারিত সকল তথ্য।
- বিপিএল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের তালিকা
- সর্বোচ্চ বিপিএল চ্যাম্পিয়ন দলের তালিকা
- বিপিএল চ্যাম্পিয়ন দলের তালিকা
- বিপিএল আসর ২০২৬
- বিপিএল আসর ২০২৫
- বিপিএল আসর ২০২৪
- বিপিএল আসর ২০২৩
- বিপিএল আসর ২০২২
- বিপিএল আসর ২০২০
- বিপিএল আসর ২০১৯
- বিপিএল আসর ২০১৭
- বিপিএল আসর ২০১৬
- বিপিএল আসর ২০১৫
- বিপিএল আসর ২০১৩
- বিপিএল আসর ২০১২
- প্রশ্নঃ বিপিএলে কে কতবার শিরোপা জিতেছে?
- প্রশ্নঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কতবার বিপিএলে শিরোপা জিতেছে?
- প্রশ্নঃ বিপিএল প্রথম চ্যাম্পিয়ন হয় কোন দল?

বিপিএল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের তালিকা
সর্বশেষ বিপিএল ২০২৬ সাল পর্যন্ত মোট ১২টি আসর শেষ হয়েছে আর এই ১২টি আসরের মধ্যে কোন দল একাধিক বার চ্যাম্পিয়ন ও রানার্স হবার গৌরব অর্জন করেছে আজ আমরা জানার চেষ্টা করব ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিপিএল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের তালিকা।
| বছর | চ্যাম্পিয়ন | স্কোর | রানার্স আপ | স্কোর | ফলাফল |
|---|---|---|---|---|---|
| ২০২৬ | রাজশাহী ওয়ারিয়র্স | ১৭৪/৪ | চট্টগ্রাম রয়্যালস | ১১১ | ৬৩ রানে জয় |
| ২০২৫ | ফরচুন বারিশাল | ১৯৫/৭ | চট্টগ্রাম কিংস | ১৯৪/৩ | ৩ উইকেটে জয় |
| ২০২৪ | ফরচুন বারিশাল | ১৫৭/৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৫৪/৬ | ৬ উইকেটে জয় |
| ২০২৩ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৭৬/৩ | সিলেট স্ট্রাইকার্স | ১৭৫/৭ | ৭ উইকেটে জয় |
| ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৫১/৯ | ফরচুন বারিশাল | ১৫০/৮ | ১ রানে জয় |
| ২০২০ | রাজশাহী রয়ালস | ১৭০/৪ | খুলনা টাইগার্স | ১৪৯/৮ | ২১ রানে জয় |
| ২০১৯ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৯৯/৩ | ঢাকা ডায়নামাইটস | ১৮২/৯ | ১৭ রানে জয় |
| ২০১৭ | রংপুর রাইডার্স | ২০৬/১ | ঢাকা ডায়নামাইটস | ১৪৯/৯ | ৫৭ রানে জয় |
| ২০১৬ | ঢাকা ডায়নামাইটস | ১৫৯/৯ | রাজশাহী কিংস | ১০৩ | ৫৬ রানে জয় |
| ২০১৫ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৫৭/৭ | বারিশাল বলস | ১৫৬/৪ | ৩ উইকেটে জয় |
| ২০১৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১৭২/৯ | চট্টগ্রাম কিংস | ১২৯ | ৪৩ রানে জয় |
| ২০১২ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১৪৪/২ | বারিশাল বার্নার্স | ১৪০/৭ | ৮ উইকেটে জয় |
আরো পড়ুন: বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান কার
সর্বোচ্চ বিপিএল চ্যাম্পিয়ন দলের তালিকা
বিপিএল ইতিহাসে কোন এক দলের একাধিক বার চ্যাম্পিয়ন হবার গৌরব রয়েছে কিন্তু এই মর্যাদাপূর্ণ বিপিএল খেলাতে কোন দল সর্বোচ্চ কতবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে সেই তালিকা আমরা নিচে আলোচনা করব। তবে চ্যাম্পিয়ন হওয়া দলের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা ২০১৫, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সাল মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়। এর পরে রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস/ঢাকা ডায়নামাইটস তারা ২০১২, ২০১৩ এবং ২০১৬ সাল মোট ৩ বার চ্যাম্পিয়ন হয়।
| দল | জয়ের সংখ্যা | জয়ের বছর |
|---|---|---|
| কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৪ | ২০১৫, ২০১৯, ২০২২, ২০২৩ |
| ঢাকা ডায়নামাইটস / গ্ল্যাডিয়েটরস | ৩ | ২০১২, ২০১৩, ২০১৬ |
| রাজশাহী ওয়ারিয়র্স / রাজশাহী রয়ালস | ২ | ২০২৬, ২০২০ |
| ফরচুন বারিশাল / বারিশাল বার্নার্স | ২ | ২০২৪, ২০২৫ |
| রংপুর রাইডার্স | ১ | ২০১৭ |
বিপিএল চ্যাম্পিয়ন দলের তালিকা
বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল গুলো গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের থাকা শীর্ষ চারটি দল প্লে-অফে খেলে সেখান থেকে ২টি দল সর্বশেষ ফােইনালে খেলার গৌরব অর্জন করে। এই তালিকা থেকে দেখা যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবচেয়ে সফল দল চারটি শিরোপা জিতেছে। বিপিএল চ্যাম্পিয়ন তালিকা ২০১২ থেকে সর্বশেষ ২০২৬ সাল পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে দলগুলোর পারফরম্যান্স পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ সর্বশেষ ২০২৬ সিজনে রাজশাহী ওয়ারিয়র্সের জয় একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল যেখানে তারা ৬৩ রানে চট্টগ্রাম রয়্যালস কে পরাজিত করে।
বিপিএলের প্রতিটি সিজনে কিছু না কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা গেছে। যেমন, তামিম ইকবাল সর্বোচ্চ রান স্কোরার (৩৮৩৫ রান), আর শাকিব আল হাসান সর্বোচ্চ উইকেট নেয়া (১৪৯ উইকেট)। বিপিএলের প্রতিটি আসরেই সৃষ্টি হয়েছে নানা রেকর্ড কখনো ব্যাটার কখনো বোলার কখনো বা ফিল্ডার।
বিপিএল আসর ২০২৬
২০২৬ সালের বিপিএল আসরে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস একে অপরের মোকাবিলা করে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস ৬৩ রানে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়ার তানজিদ হাসান তামিম সিরিজ সেরা খেলোয়ার শরিফুল ইসলাম উইকে (২৬) সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন (৩৯৫)।
বিপিএল আসর ২০২৫
২০২৫ সালের বিপিএল আসরে ফরচুন বারিশাল ও চট্টগ্রাম কিংস একে অপরের মোকাবিলা করে ফাইনালে ফরচুন বারিশাল চট্টগ্রাম কিংসকে তিন উইকেটে হারায়। ফাইনাল ম্যাচে শরিফুল ইসলাম চারটি উইকেট নেন এবং তামিম ইকবাল ও কাইল মেয়ার্স গুরুত্বপূর্ণ রান যোগ করেন দলের জন্য যা দলকে আবারও চ্যাম্পিয়ন হতে সাহায্য করে।
বিপিএল আসর ২০২৪
২০২৪ সালের বিপিএল আসরে ফরচুন বারিশাল প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়। তারা ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছয় উইকেটে পরাজিত করে। ফরচুন বারিশাল কে চ্যাম্পিয়ন করতে ব্যাটিং ও ক্যাপ্টেন দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম ইকবাল।
বিপিএল আসর ২০২৩
২০২৩ সালের বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মত শিরোপা জিতে নেয়।
বিপিএল আসর ২০২২
২০২২ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বারিশাল। এই আসরে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বারিশালকে মাত্র ১ রানে পরাজিত করে। এই আসরে বাংলাদেশী অলরাউন্ডার শাকিব আল হাসান এই মৌসুমে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
বিপিএল আসর ২০২০
২০২০ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী রয়ালস ও খুলনা টাইগার্স এই আসরে প্রথম বার চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়ালস তারা খুলনা টাইগার্সকে ২১ রানে হারায়। এই আসরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়ার আন্দ্রে রাসেল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়।
বিপিএল আসর ২০১৯
২০১৯ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় তারা ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারায়। এই আসরে বাংলাদেশী অলরাউন্ডার শাকিব আল হাসান এই মৌসুমে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়।
বিপিএল আসর ২০১৭
২০১৭ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস এই আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স তারা ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারায় এবং এই মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ক্রিস গেইল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়।
বিপিএল আসর ২০১৬
২০১৬ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস এই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস তারা রাজশাহী কিংসকে ৫৬ রানে হারায়। এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়।
বিপিএল আসর ২০১৫
২০১৫ সালের বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বারিশাল বার্নার্স প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা বারিশাল বলসকে শেষ বল পর্যন্ত লড়াইয়ের পরে তিন উইকেটে হারায়।এই মৌসুমে আশর জায়দি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়।
বিপিএল আসর ২০১৩
২০১৩ সালে বিপিএল আসরে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চট্টগ্রাম কিংস এই আসরে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস তারা ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৪৩ রানে হারায়। দ্বিতীয় বারের মত প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিব আল হাসান।
বিপিএল আসর ২০১২
২০১৩ সালে বিপিএল এর প্রথম আসরে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন ও বারিশাল বার্নার্স এই আসরে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস তারা বারিশাল বার্নার্সকে আট উইকেটে হারায়। প্রথম আসরেই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিব আল হাসান।
প্রশ্নঃ বিপিএলে কে কতবার শিরোপা জিতেছে?
উত্তরঃ
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ বার (২০১৫, ২০১৯, ২০২২, ২০২৩)
২. ঢাকা ডায়নামাইটস / গ্ল্যাডিয়েটরস ৩ বার (২০১২, ২০১৩, ২০১৬)
৩. রাজশাহী ওয়ারিয়র্স / রাজশাহী রয়ালস ২ বার (২০২৬, ২০২০)
৪. ফরচুন বারিশাল / বারিশাল বার্নার্স ২ বার (২০২৪, ২০২৫)
৫. রংপুর রাইডার্স ১ বার (২০১৭)প্রশ্নঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কতবার বিপিএলে শিরোপা জিতেছে?
উত্তরঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ বার বিপিএলে শিরোপা জিতেছে (২০১৫, ২০১৯, ২০২২, ২০২৩)
প্রশ্নঃ বিপিএল প্রথম চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তরঃ বিপিএল প্রথম চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১২ সালে।



