Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL Points Table 2026

Chayan Kumar
Last updated: January 22, 2026 9:55 pm
By
Chayan Kumar
Chayan Kumar
ByChayan Kumar
Co-Founder
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট...
Follow:
- Co-Founder
Share
10 Min Read
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL Points Table 2026
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL Points Table 2026
SHARE

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ এর সর্বশেষ আপডেট দেখুন খেলা ডেস্ক এর ওয়েবসাইটে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি লিগে কোন দল শীর্ষে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে, ম্যাচ ও নেট রান রেট সহ সম্পূর্ণ বিশ্লেষণ করবো আমরা।

Contents
  • বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬
  • বিপিএল ২০২৬ পয়েন্ট সিস্টেম ও টুর্নামেন্ট ফরম্যাট
    • বিপিএল ২০২৬ পয়েন্ট সিস্টেম নিম্নরূপ:-
  • বিপিএল ২০২৬ দলের সম্ভাবনা ও শক্তিমাত্রা
  • রাজশাহী ওয়ারিয়র্স: শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল
  • বিপিএল ২০২৬ এর ভবিষ্যৎ
  • বিপিএল পয়েন্ট টেবিল ও বিপিএল নিয়ে যত প্রশ্ন
    • এবারের বিপিএলে কতটি দল অংশ নিচ্ছে?
    • এবারের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কোন দল?
    • বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান কার?
    • বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট কার?
    • এবারের বিপিএলে হ্যাটট্রিক করেছে কোন বোলার?

বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) এর ১২মত আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ সালে আর শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৬ সালে। প্রতি বছরের মত এবারের বিপিএলেও ক্রিকেটপ্রেমীদের মনে আগ্রহ সবচেয়ে বেশি বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ নিয়ে। বিপিএল ২০২৬ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগর রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬

বিপিএল ২০২৫-২৫ আসরে দেখতে দেখতে ৩২ টি ম্যাচ শেষ আর এই স্বল্প সময়ের মধ্যে প্রতি নিয়ত বিপিএল ২০২৬ এর পয়েন্ট টেবিল পরিবর্তন হচ্ছে প্রতি টি ম্যাচ শেষে।

দলখেলাজয়হারপয়েন্টনেট রান রেট
রাজশাহী ওয়ারিয়র্স১০৮২১৬+০.৩৩৫
চট্টগ্রাম রয়্যালস১০৬৪১২+০.৪৯৭
সিলেট টাইটানস১১৬৫১২+০.৩৩৪
রংপুর রাইডার্স১১৬৫১২+০.১৯১
ঢাকা ক্যাপিটালস১০৩৭৬-০.৩৮১
নোয়াখালী এক্সপ্রেস১০২৮৪-১.০৩৮

বিপিএল ২০২৬ পয়েন্ট সিস্টেম ও টুর্নামেন্ট ফরম্যাট

এবারের বিপিএল ২০২৬ এর ১২তম আসরে অংশ গ্রহণ করছে মোট ৬টি দল। দল গুলো হল:- চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস। এই ৬টি দলের মধ্যে গ্রুপ পর্বেই অনুষ্ঠিত হবে ৩০টি ম্যাচ। প্রতিটি দল একে অপরের সাথে ২ বার করে মোকাবিলা করবে আর গ্রুপ স্টেজ শেষে শীর্ষ থাকা ৪টি দল প্লে-অফে যাবে, আর এই প্লে-অফ থেকে ২টি দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে। এই ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিপিএল ২০২৬ পয়েন্ট সিস্টেম নিম্নরূপ:-

১. প্রতিটি দল একটি জয়ের জন্য ২ পয়েন্ট পাবে।
২. প্রতিটি দল হারের জন্য ০ পয়েন্ট পাবে।
৩. কোন ম্যাচে নো রেজাল্ট বা ড্র হলে প্রতিটি দল ১ পয়েন্ট পাবে।

এবারের বিপিএলে ৬টি দলের এই ফরম্যাট অনুযায়ী গ্রুপ স্টেজে প্রতিটি দল ১০টি ম্যাচ খেলবে। প্লে-অফে যাওয়ার জন্য একটি দলের কমপক্ষে ১২-১৪ পয়েন্ট প্রয়োজন হবে আর এর থেকে বেশি পয়েন্ট সেই দল সরাসরি প্লে-অফে চলে যাবে।

বিপিএল ২০২৬ দলের সম্ভাবনা ও শক্তিমাত্রা

বিপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ ২০২৫-২৬ এর দলগুলো বেশ শক্তিশালী, বিশেষত ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং নতুন দল সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস দেশি-বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে তারা। এই ৪ দলের পাশাপাশি আরো ২টি দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত জন্য প্রস্তুত এবারের বিপিএল আসরে। কোন দলের সম্ভাবনা ও শক্তিমাত্রা নির্ভর করে দলগুলোর শক্তি-সামর্থ্য, সম্ভাবনা খেলোয়ারদের সমন্বয়, সম্মিলিত পারফরম্যান্স এবং কোচের কৌশলের ওপর নির্ভর করে।

রাজশাহী ওয়ারিয়র্স: শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল

1. রাজশাহী ওয়ারিয়র্স শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল: রাজশাহী ওয়ারিয়র্স ৮ ম্যাচ জিতে ১৬ পংয়েন্ট নিয়ে এখন তারা প্রথম অবস্থানে আছে তাদের নেট রান রেট ০.৩৩৫, এবং তাদের শক্তি হলো ব্যালেন্সড স্কোয়াড। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর লিডারশিপে দলটা ভালো খেলছে। কী প্লেয়াররা হলেন মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ এবং আসিফ আলী। ব্যাটিংয়ে তানজিদ হাসান এবং সাহিবজাদা ফারহানের মতো ওপেনাররা রয়েছে দারুণ ফর্মে। বোলিংয়ে তানজিম হাসান সাকিব এবং আকিল হোসেনের স্পিন অ্যাটাক শক্তিশালী।

সম্ভাবনা: এবারের আসবে রাজশাহী ওয়ারিয়র্স এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বলা যায় ৮৫%-৯০%। তারা ইতিমধ্যে ৭ জয় পেয়েছে। যদি তাদের ব্যাটিং ক্লিক করে, তাহলে এরা ফাইনালে যাবে নিশ্চিত।


২. চট্টগ্রাম রয়্যালসের হাই নেট রান রেটের সুবিধা: চট্টগ্রাম রয়্যালসের বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে, তাদের নেট রান রেট ০.৮০৩। ক্যাপ্টেন মাহেদী হাসানের অলরাউন্ড পারফরম্যান্স দলকে এগিয়ে রেখেছে। দেশি বিদেশী তারকা প্লেয়ারদের জন্য বোলিং এবং ব্যাটিংকে শক্তিশালী করেছে। মাহমুদুল হাসান জয় এবং মোহাম্মদ নাঈমের মতো লোকাল ব্যাটাররা দারুণ খেলছে।

সম্ভাবনা: এবারের আসবে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে, তারা এবার চ্যাম্পিয়ন ও হতে পারে। তারা ইতিমধ্যে ৬ জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাদের মধ্যে দেশি বিদেশী প্লেয়ারদের যে কোন একজন ভালো খেললেই প্লে-অফে চলে যাবে তারা।


৩. রংপুর রাইডার্স অভিজ্ঞতার দল: রংপুর রাইডার্সের ৬ ম্যাচ জিতে ১২ পংয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় অবস্থানে আছে তাদের নেট রান রেট ০.২২০, ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের নেতৃত্বে ভালো করছে দলটা। পেস অ্যাটাকে রয়েছে ফাহিম আশরাফ, মুস্তাফিজুর রহমানের এবং মাহমুদুল্লাহর অভিজ্ঞতা তাদের শক্তি। বিদেশি প্লেয়ার যেমন ডেভিড মালান, কাইল মেয়ার্স ব্যাটিংকে বুস্ট দিয়েছে। লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের মতো ব্যাটাররা ফর্মে ফিরলে আরও ভালো করবে এই দলটা তবে আসরের শেষের দিকে এসে অনেক খারাপ খেলছে দল টা।

সম্ভাবনা: রংপুর রাইডার্স ৬ জয়ে ১২ পংয়েন্ট নিয়ে নেট রান রেটের কারনে তাদের অবস্থান এখন তৃতীয়। এই দল টা যে কোন সময় পয়েন্ট টেবিলে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু চট্টগ্রামের কাছে হারটা তাদের দুর্বলতা দেখিয়েছে। প্লেয়াররা যদি কনসিস্টেন্ট হয়, তাহলে তারা ফাইনালের দাবিদার।


৪. সিলেট টাইটান্স অলরাউন্ডারদের ভরসা: সিলেট টাইটান্স ১০ ম্যাচে ৫ জয়, ৫ পরাজয় নিয়ে এখন তারা চতুর্থ অবস্থানে আছে তাদের নেট রান রেট ০.৩৭৩, সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ লিড করছে দলকে। মোয়েন আলী, আজমতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ আমিরের মতো তারকা অলরাউন্ডার এবং বোলাররা তাদের শক্তি। আফিফ হোসেন এবং মমিনুল হকের ব্যাটিং লাইনআপ ভালো, টুর্নামেন্টের প্রথম দিকে তারা কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে অনেক ভালো করছে। ইতোমধ্যে তারা টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে।

সম্ভাবনা: সিলেট টাইটান্স দল টা এখন আগের থেকে অনেক ভালো করছে।তাদের দলের কনসিস্টেন্সির কিছুটা অভাব আছে যদি আমিরের পেস ক্লিক করে, তাহলে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে দলের জন্য।


৫. ঢাকা ক্যাপিটালস স্টার প্লেয়ারদের দল কিন্তু ফর্ম খারাপ: বিপিএলের প্রথম আসর থেকেই ঢাকা এই দলটি অনেক দাপুটে দল ছিল। বর্তমানে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন। অ্যালেক্স হেলস, রাহমানুল্লাহ গুরবাজ এবং ইমাদ ওয়াসিমের মতো তারকা আছে, কিন্তু ৬ হারে তারা পিছিয়ে গেছে টুর্নামেন্ট থেকে। তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং শক্তিশালী।

সম্ভাবনা: ঢাকা ক্যাপিটালস ৯ ম্যাচে ৭ হার ও ২ জয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। স্টার প্লেয়ার আছে কিন্তু টিমওয়ার্কের অভাব অনেক। দলের কোন খেলোয়ার নিয়মিত ধারাবাহিক ভাবে ফর্মে নেই আর এই কারনেই এবারের আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস।


৬. নোয়াখালী এক্সপ্রেস নতুন দলের চ্যালেঞ্জ: নোয়াখালী এক্সপ্রেসের বর্তমানে ক্যাপ্টেন হায়দার আলী। সৌম্য সরকার, মোহাম্মদ নবী এবং জনসন চার্লসের মতো প্লেয়ার আছে তাদের দলে। কিন্তু ৮ হারে তারা এবারের আসরের তলানিতে রয়েছে। বোলিংয়ে হাসান মাহমুদ ভালো করছে, কিন্তু ব্যাটিং ফেল করছে প্রতি ম্যাচে।

সম্ভাবনা: নোয়াখালী এক্সপ্রেস তারা ১০ ম্যাচ খেলে ৮ ম্যাচ পরাজিত আর ২টি তে জয় পেয়েছে, তারা তাদের ৭ও৮ নম্বর ম্যাচে এসে প্রথম ও দ্বিতীয় জয়ের দেখা পায়, নতুন দল কে নিয়ে অনেক আশা ছিল নোয়াখালী বাসীর ও অন্য দর্শক দের, হয়ত এবারে বিপিএলে চ্যাম্পিয়ন হবে তারা, কিন্তু বর্তমানে দলের যা অবস্থা তাতে করে তারা এবারের আসর পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই শেষ করছে। তারা ২ ম্যাচ জিতেছে নতুন দল হিসেবে এটাই তাদের বড় প্রাপ্তি।

বিপিএল ২০২৬ এর ভবিষ্যৎ

বিপিএল ২০২৫-২৬ এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে, তাই পয়েন্ট টেবিল যেকোনো সময় বদলে যেতে পারে। রাজশাহী এবং চট্টগ্রামকে আমার চোখে ফেভারিট মনে হচ্ছে, কিন্তু রংপুরের মতো দল সারপ্রাইজ দিতে পারে যে কোন সময়। আপনার কোন দল ফেভারিট? কমেন্টে জানান আমাদের। বিপিএল ২০২৬ এর লাইভ আপডেটের জন্য আমাদের সাইট খেলা ডেস্ক এ চোখ রাখুন। ধন্যবাদ!

বিপিএল পয়েন্ট টেবিল ও বিপিএল নিয়ে যত প্রশ্ন

  1. এবারের বিপিএলে কতটি দল অংশ নিচ্ছে?

    এবারের বিপিএলে ৬টি দল অংশ নিচ্ছে তারা হল
    ১. রাজশাহী ওয়ারিয়র্স
    ২. চট্টগ্রাম রয়্যালস
    ৩. রংপুর রাইডার্স
    ৪. সিলেট টাইটান্সের
    ৫. ঢাকা ক্যাপিটালস
    ৬. নোয়াখালী এক্সপ্রেস

  2. এবারের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কোন দল?

    এবারের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

  3. বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান কার?

    বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান তৌহিদ হৃদয় বাংলাদেশী টপ অর্ডার ব্যাটসম্যান।

  4. বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট কার?

    বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট শরিফুল ইসলাম বাংলাদেশী বোলার।

  5. এবারের বিপিএলে হ্যাটট্রিক করেছে কোন বোলার?

    এবারের বিপিএলে হ্যাটট্রিক করেছে নোয়াখালী এক্সপ্রেসের মেহেদী হাসান রানা তিনি বিপিএল ইতিহাসে নবম বলার আর বাংলাদেশি পঞ্চম বলার হিসেবে সিলেট টাইটান্সের বিপক্ষে এই কীর্তি গড়েন। এছাড়াও মৃত্তুঞ্জয় চৌধুরী দশম বলার আর বাংলাদেশি ষষ্ঠ বলার হিসেবে নোয়াখালী এক্সপ্রেস বিপক্ষে এই কীর্তি গড়েন ০৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে এটি তার বিপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক। বিপিএলের ১১তম বলার হিসেবে রিপন মন্ডল বিপিএল দল (রাজশাহী ওয়ারয়ির্স) (বাংলাদেশ) তিনি ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে হ্যাটট্রিক করেন।

Chayan Kumar
ByChayan Kumar
Co-Founder
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
3 Comments 3 Comments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

কে সেরা বিরাট কোহলি নাকি শচীন টেন্ডুলকার
ক্রিকেট

কে সেরা বিরাট কোহলি নাকি শচীন টেন্ডুলকার

By Chayan Kumar
ইতালি বনাম স্কটল্যান্ড আজকের ম্যাচের ফলাফল
ক্রিকেট

ইতালি বনাম স্কটল্যান্ড আজকের ম্যাচের ফলাফল

By Ayon Das
রাজস্থান রয়্যালস খেলোয়াড় তালিকা ২০২৬
ক্রিকেট

রাজস্থান রয়্যালস খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)

By Ariful Islam
টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬
ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬ দেখুন

By Imran Hossen
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?