বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর ১২তম আসরটি শুরু হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৬টি দল: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬। এখন পর্যন্ত মাত্র ৬টি ম্যাচ খেলা হয়েছে, তাই রানের তালিকা এখনও প্রাথমিক পর্যায়ে। তবে ব্যাটারদের পারফরম্যান্স দেখে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সবার মনে এখন একটাই প্রশ্ন বিপিএল ২০২৬ সর্বোচ্চ রান কার বা বিপিএলে সবচেয়ে বেশি কার। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আপনারা পেয়ে যাবেন বিপিএল ২০২৬ সর্বোচ্চ রানের তালিকা।
বিপিএল ২০২৬ সর্বোচ্চ রানের তালিকা
২০২৬ বিপিএলের ১২তম আসরে পারভেজ হোসেন ইমন (SYT) ১২ ম্যাচ খেলে এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি এই ১২ ম্যাচে ১৯ ছক্কা ও ৩২ চারের সমন্বয়ে মোট ৩৯৫ রান করে এই তালিকায় সবার উপরে রয়েছে। তালিকার দ্বিতীয় নাম্বারে আছে তাওহিদ হৃদয় (RAR)। তিনি ১১ ম্যাচ খেলে ৩৭ চার ও ১৪ ছক্কার মাধ্যমে করেছেন ৩৮২ রান। পারভেজ হোসেন ইমন এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছে। চলুন দেখে আসি বিপিএল ২০২৬ সর্বোচ্চ রানের আপডেট তালিকা। সর্বশেষ আপডেট ৩৪ নাম্বার ম্যাচ শেষে । সময়: ০৯ টা ৪৮ মিনিট ( ২৩/০১/২০২৬ )
| খেলোয়াড় | ম্যাচ | রান | সর্বোচ্চ | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|
| পারভেজ হোসেন ইমন (SYT) | ১২ | ৩৯৫ | ৬৫* | ১৩২.৯৯ |
| তাওহীদ হৃদয় (RAR) | ১১ | ৩৮২ | ১০৯ | ১৩৭.৯০ |
| তানজিদ হাসান (RJW) | ১৩* | ৩৫৬ | ১০০ | ১৩৬.৩৯ |
| নাজমুল হোসেন শান্ত (RJW) | ১৩* | ৩৫৫ | ১০১* | ১৩৫.৪৯ |
| ডি. জে. মালান (RAR) | ৯ | ৩০০ | ৭৮ | ১১২.৩৫ |
| মোহাম্মদ নাইম (CHR) | ১২* | ২৭২ | ৫৪* | ১২১.৯৭ |
| এ. এম. রসিংটন (CHR) | ৬ | ২৫৮ | ৭৩* | ১৩৯.৪৫ |
| মুশফিকুর রহিম (RJW) | ১৩* | ২৪৪ | ৫১* | ১১০.৯০ |
| খুশদিল শাহ (RAR) | ১১ | ২২৯ | ৪৪ | ১৪৮.৭০ |
| হাসান আইসাখিল (NOE) | ৩ | ২২৪ | ১০৭* | ১৪৭.৩৬ |
| আফিফ হোসেন (SYT) | ১২ | ২০৫ | ৪৬ | ১২১.৩০ |
| লিটন দাস (RAR) | ১১ | ২০২ | ৪৭ | ১২৬.২৫ |
| মোহাম্মদ ওয়াসিম (RJW) | ৪ | ১৮৮ | ৮৭* | ১৫৫.৩৭ |
| মাহমুদুল্লাহ (RAR) | ১১ | ১৮৭ | ৫১ | ১৩৫.৫০ |
| সাহিবজাদা ফারহান (RJW) | ৯* | ১৮৫ | ৬৫ | ১১৮.৫৮ |
| হাসান নওয়াজ (CHR) | ৮* | ১৮৫ | ৪৬ | ১০৬.৩২ |
| মির্জা বাইগ (CHR) | ৬* | ১৮৪ | ৮০ | ১০৪.৫৪ |
| মাহেদী হাসান (CHR) | ১২* | ১৭৭ | ৪৯* | ১৪১.৬০ |
উপরের তালিকা থেকে স্পষ্টত যে বিপিএলে পয়েন্ট তালিকার উপরে থাকতে হলে ব্যাটারদের ভূমিকা অপরিসীম। এই তালিকার শীর্ষে থাকা খেলোয়াড়দের ব্যাক্তিগত অর্জনের পাশা পাশি দলগুলোও পয়েন্ট টেবিলে ভাল অবস্থানে রয়েছে।



