বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। বিরাট কোহলি ১৯৮৮ সালের ৫ই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন। বিরাট কোহলির সর্বপ্রথম কোচ ছিলো রবি শাস্ত্রী। বিরাট কোহলি ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন, যখন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেন। এর আগে, তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, এবং আইপিএল এই বছরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর হয়ে খেলা শুরু করেন। বিরাট কোহলি কলকাতার ইডেন গার্ডেনে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। সেদিন সে ১০৭ রান করেছিলেন। বর্তমানে তিনি আইসিসি র্যাংকিং ওডিআই ফরম্যাটে ২য় নাম্বারে অবস্থান করছেন।
বিরাট কোহলির অধিনায়কত্ব ও অর্জন
বিরাট কোহলির অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেটের এক নতুন মোড় এনে দেয়। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম আরও বেশি আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী হয়। তার অধিনায়কত্ব বেশি সাফল্য পেয়েছে টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে। তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম মোট খেলেছে ৬৮ টি টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে ৪০ টি ম্যাচে জয়ী হয়েছে। বিরাট কোহলি তার জীবন এ অনেক পুরস্কার জিতেছেন। তার মধ্যে অন্যতম হলো ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমে ছিলেন তিনি। একাধিকবার ওডিআই বিশ্বকাপে আসরে ভারতের জন্য সর্বোচ্চ রান করেন তিনি। এরপর ২০১৩ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে জয়ী হতে বিশেষ ভূমিকা রাখেন তিনি।
বিরাট কোহলি মোট রান
বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের সবচেয়ে সফল ও ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন। ইনিংস গড়ে তোলা, মাঝের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া এবং শেষদিকে গতি বাড়ানো এই তিনটি ধাপ এ তিনি খুব ভালো সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি মোট রান ২৭০০০ এর ও বেশি, এবং আইপিএল এবং ঘরোয়া ম্যাচ-এ মোট রান ১৬০০০ এর বেশি।
| ফরম্যাটে | ম্যাচ | রান | স্ট্রাইক রেট |
| টি ২০ | ১২৫ | ৪১৮৮ | ১৩৭.০৪ |
| ওডিআই | ৩০৮ | ১৪৫৫৭ | ৯৩.৬৬ |
| টেস্ট | ১২৩ | ৯২৩০ | ৫৫.৫৮ |
| আইপিএল | ২৬৭ | ৮৬৬১ | ১৩২.৮৮ |
| মোট | =২৬৫৩৪ |
বিরাট কোহলির সর্বমোট সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি
বিশ্বের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ফরম্যাটে মোট ১০০ টি সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করার দিক দিয়ে শচীন টেন্ডুলকারের পরে আসে বিরাট কোহলির কথা। সব আন্তর্জাতিক ফরম্যাটে বিরাট কোহলি মোট ৮৬ টি সেঞ্চুরি এবং ১২৭ টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএল এ৮ টি সেঞ্চুরি এবং ৬৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে।
| ফরম্যাটে | হাফ সেঞ্চুরি | সেঞ্চুরি | ডাবল সেঞ্চুরি |
| টি ২০ | ৩৮ | ১ | – |
| ওডিআই | ৭৬ | ৫৩ | – |
| টেস্ট | ৩১ | ৩০ | ৭ |
| আইপিএল | ৬৩ | ৮ | – |
| মোট= | ২০৮ | ৯২ | ৭ |
বিরাট কোহলির সর্বমোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি
বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের একজন কিংবদন্তি খেলোয়াড়। তার ব্যাটিং মানেই আত্মবিশ্বাস, আগ্রাসন এবং নিখুঁত টেকনিকের অনবদ্য মিশ্রণ। সব আন্তর্জাতিক ফরম্যাটে বিরাট কোহলি মোট ৬১০ টি ছক্কা এবং ৩৫২৩ টি চার মেরেছেন।
| ফরম্যাটে | বাউন্ডারি | ওভার বাউন্ডারি |
| টি ২০ | ৩৬৯ | ১২৪ |
| ওডিআই | ১৩৫৬ | ১৬৫ |
| টেস্ট | ১০২৭ | ৩০ |
| আইপিএল | ৭৭১ | ২৯১ |
| মোট= | ৩৫২৩ | ৬১০ |
বিরাট কোহলির সর্বোচ্চ রান
ভারতীয় আধুনিক ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি ২০১২ সালে বাংলাদেশের শের-ইন-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একটি ওডিআই ম্যাচ তার ওডিআই ক্যারিয়ারের সর্বোচ্চ ১৮৩ ব্যক্তিগত রান; ২০২২ সালের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আফগানিস্তান বিপক্ষে একটি টি ২০ ম্যাচে তার টি ২০ ক্যারিয়ারের সর্বোচ্চ ১২২ ব্যক্তিগত রান করেন; ২০১৯ পুনের এমসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২৫৪ ব্যক্তিগত রান করেন। আইপিএল এ২ টি ম্যাচে এ সর্বোচ্চ ১১৩ রান করেছেন। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের (সে সময় নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) বিপক্ষে একটি ম্যাচে ১১৩ ব্যক্তিগত রান করেন এবং ২০২৪ সালের রাজস্থান রয়্যালস বিপক্ষে একটি ম্যাচে ১১৩ রান করেন।
আরও পড়ুন: অভিষেক শর্মা এর পরিসংখ্যান
বিরাট কোহলি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১ঃ বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি কয়টি?
উত্তরঃ বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি ২৯টি।
প্রশ্ন-২ঃ বিরাট কোহলির মোট রান কত?
উত্তরঃ বিরাট কোহলির মোট রান ২৬৫০০ এর বেশি।
প্রশ্ন-৩ঃ বিরাট কোহলি কত টাকার মালিক?
উত্তরঃ বিরাট কোহলি প্রায় ১,০৫০ কোটি টাকার মালিক।
প্রশ্ন-৪ঃ বিরাট কোহলি, জন্ম তারিখ কত?
উত্তরঃ বিরাট কোহলি, জন্মতারিখ ৫ নভেম্বর ১৯৮৮।



