বিসিএল ২০২৬ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম জমজমাট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট। এই আসরে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন এই চার দলে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের আর এই চার জোনের লড়াইয়ে ব্যাটে বলে জমে উঠছে পুরো আসর।
বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিসিএল যা ওডিআই ফরমেটের সিরিজ সবসময়ই তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের প্রমাণ করার জন্য একটি বড় মঞ্চ হিসেবে কাজ করে। ২০২৬ মৌসুমে এই টুর্নামেন্ট চলাকালীন বোলারদের পারফরম্যান্স বিশেষভাবে নজরকাড়ার মত। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেট নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বোলার সমান ভাবে এগিয়ে রয়েছেন তবে টুর্নামেন্ট শেষের দিকে এই উইকেট নেওয়ার প্রতিযোগীতা আরো জমে উঠবে। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব বিসিএল ২০২৬ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার বিস্তারিত নিয়ে।
বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট কার এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর হলো এস এম মেহেরব হাসান ৭ উইকেট এবং দ্বিতীয় স্থানে রয়েছে রিশাদ হোসেন যারা উভয়েই ৭টি করে উইকেট নিয়েছেন। এস এম মেহেরব হাসান নর্থ জোনের পক্ষে খেলছেন এবং তার গড় ১৫.৭২ এবং রিশাদ হোসেন নর্থ জোনের বোলার তার গড় ২৩.৫৭। তৃতীয় স্থানে নাঈম হাসান যিনি নর্থ জোনের পক্ষে ৬ উইকেট নিয়েছেন।
| খেলোয়াড় | অঞ্চল | ইনিংস | উইকেট | ইকোনমি |
|---|---|---|---|---|
| এস এম মেহেরব হাসান | নর্থ জোন | ৩ | ৭ | ৪.৪০ |
| রিশাদ হোসেন | নর্থ জোন | ৩ | ৭ | ৬.১১ |
| নাঈম হাসান | ইস্ট জোন | ৩ | ৬ | ৩.৭০ |
| সৌম্য সরকার | সাউথ জোন | ৩ | ৬ | ৫.১৭ |
| আবু হিদার রনি | সেন্ট্রাল জোন | ৩ | ৬ | ৫.৭১ |
| নাহিদ রানা | নর্থ জোন | ২ | ৫ | ৫.০০ |
| হাসান মাহমুদ | ইস্ট জোন | ৩ | ৫ | ৫.৩৬ |
| সৈয়দ খালেদ আহমেদ | ইস্ট জোন | ৩ | ৫ | ৫.৭৬ |
| মোঃ শরিফুল ইসলাম | নর্থ জোন | ৩ | ৫ | ৫.৮০ |
| নাসুম আহমেদ | ইস্ট জোন | ৩ | ৪ | ৪.৫৭ |
চার জোনের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? এই একটি প্রশ্ন সকল ক্রিকেট প্রেমী দর্শক দের মনে। দেশের ক্রিকেটের অন্যতম জমজমাট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আসর টি শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে আর আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ।
এক নজরে বিসিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচী:
আরো পড়ুন: বিসিএল ২০২৬ সর্বোচ্চ রান কার
বিসিএল ২০২৬ ওডিআই ফরমেটের বিস্তারিত তথ্য
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওডিআই ফরম্যাটটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা আয়োজিত একটি ডোমেস্টিক প্রতিযোগিতা যা ২০১২ সাল থেকে শুরু হয়ে আসছে। এবারের এই ২০২৬ মৌসুমে টি বিসিএলের এটি ১২তম সংস্করণ হিসেবে পরিচিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার টি দল গুলো হলো নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। এটি একটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হয় যেখানে প্রতিটি টিম অন্যদের সাথে মুখোমুখি হয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল তারা এই টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহণ করবে।
এই টুর্নামেন্টের উদ্দেশ্য হলো জাতীয় দলের জন্য নতুন প্রতিভা খুঁজে বের করা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্ম ধরে রাখা। এবারের সিরিজে বোলিং বিভাগে বিশেষ করে পেসার এবং স্পিনারদের মধ্যে প্রতিযোগিতা তীব্র। ২৩ ফেব্রুয়ারি খেলা ম্যাচে নর্থ জোন ইস্ট জোনকে ৫৪ রানে হারিয়েছে যেখানে নর্থ জোন ৩৩৫ রান করেছে এবং ইস্ট জোন ২৮১ রানে অলআউট হয়েছে। একই দিনে সাউথ জোন সেন্ট্রাল জোনকে ৭ উইকেটে পরাজিত করেছে যেখানে সেন্ট্রাল ২৬৪/৭ করেছে এবং সাউথ ২৬৭/৩ করে লক্ষ্য পূরণ করেছে। এই ম্যাচগুলোতে বোলারদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রতি পক্ষের ব্যাটার দের চাপের মুখে ফেলতে।
বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কে?
উত্তরঃ বিসিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এস এম মেহেরব হাসান ৭ উইকেট।
প্রশ্নঃ ২০২৬ বিসিএল ওয়ানডে কাপ কবে শুরু হয়েছে?
উত্তরঃ ২০২৬ বিসিএল ওয়ানডে কাপ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।
প্রশ্নঃ ২০২৬ বিসিএল ওয়ানডে কাপের ফাইনাল কবে হবে?
উত্তরঃ ২০২৬ বিসিএল ওয়ানডে কাপের ফাইনাল হবে ৩ মার্চ।
প্রশ্নঃ ২০২৬ বিসিএল মোট কয়টি দল অংশগ্রহণ করছে?
উত্তরঃ এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে দল গুলো হলো নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন।



