সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী মাত্র ৫ বছর বয়স এ ২০১৬ সালে বৈভব সূর্যবংশী প্রথম ক্রিকেট ব্যাট ধরেন। তার ব্যাটিং টাইমিং দেখে বাবা সঞ্জীব সূর্যবংশী বুঝতে পারেন ছেলের মধ্যে বিশেষ প্রতিভা আছে। বৈভব এবং তার বাবা তার প্রশিক্ষণের জন্য পরপর দিনে সমস্তিপুর থেকে পাটনা প্রায় ১০০ কিলোমিটার ভ্রমণ করতেন। বৈভব ১২ বছর বয়সে বিহারের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভিনু মানকড় ট্রফি খেলেছিলেন। বর্তমানে সে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রাজস্থান রয়্যালসের খেলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারার একজন ভক্ত।
বৈভব সূর্যবংশী এর পরিসংখ্যান
সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী মাত্র ১২ বছর বয়সে বিহারের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভিনু মানকড় ট্রফি খেলেছিলেন। তিনি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২৩ সালে একটি চতুর্ভুজাকার সিরিজে খেলেন। যেখানে ছয় ইনিংস খেলে ১৭৭ রান করেন, যার মধ্যে দুটি অর্ধ-শতক ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর এ অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন। অভিষেকের পর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেন। যা একজন ভারতীয় অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়ের জন্য দ্রুততম। ২০২৪ সালের এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বৈভব সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪৬ বলে ৭৬ রান করে।এরপর শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করেন। ২০২৫ সালের নভেম্বরে এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত এ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। মাত্র ৩২ বলে তিনি তার সেঞ্চুরিটি করেন।
| ফরম্যাট | ম্যাচ | রান | সর্বোচ্চ রান | সেঞ্চুরি | হাফ সেঞ্চুরি |
| ফার্স্ট ক্লাস | ৮ | ২০৭ | ৯৩ | ০ | ১ |
| লিস্ট এ | ৭ | ৩২২ | ১৯০ | ১ | ১ |
| টি ২০ | ১৮ | ৭০১ | ১৪৪ | ৩ | ১ |
বৈভব সূর্যবংশী ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার
সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী ২০২৪ সালের জানুয়ারিতে ১২ বছর বয়সে মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে বৈভবের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। তিনি বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ২০২৪ সালের নভেম্বরে তিনি ১৩ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন। ২০২৪-২৫ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাজস্থানের বিপক্ষে বিহারের হয়ে খেলেছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে, তিনি ১৩ বছর বয়সে মধ্যপ্রদেশের বিপক্ষে ২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে অভিষেকের সময় লিস্ট এ ক্রিকেটে খেলা সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় হয়ে ওঠেন। ২০২৫ সালের ডিসেম্বরে, ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে, বৈভব অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩৬ বলে সেঞ্চুরি করেন। ১৪ বছর বয়সে লিস্ট এ ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শতরান করেন। একই ম্যাচে তিনি মাত্র ৫৯ বলে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে ফেলেন। অবশেষে ১৬টি চার এবং ১৫টি ছক্কার সাহায্যে ৮৪ বলের একটি ঝড়োয়া ইনিংস ১৯০ রান করেন।
বৈভব সূর্যবংশীর বর্তমান টিম
বৈভব সূর্যবংশী ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ এ বিহারের হয়ে খেলছে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে। ২০২৩ সালে, মাত্র ১২ বছর বয়সে বৈভব সূর্যবংশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই দলে চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি তিনি ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যেটা ২০২৫-২৬ রঞ্জি ট্রফি পর আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবে।
আরও পড়ুন: সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার পরিসংখ্যান
বৈভব সূর্যবংশী বয়স ও জীবনী
ভারতের কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশী ২০১১ সালে বিহারে ২৭ই মার্চ বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের জন্মগ্রহণ করে। তিনি দলের টপ-অর্ডারের বাঁহাতি ব্যাটসম্যান। বৈভবের বাবা, তার বাড়ির পিছনে পিচ তৈরি করে নিজেই অনুশীলন করাতেন। এমন কি নিজের কাজ বাদ দিয়ে গ্রামের ছেলেদের ডেকে এনে দায়িত্ব দিতেন বৈভবকে বল করার জন্য, যাতে বৈভবের প্র্যাকটিসে কোনো কমতি না থাকে। ৯ বছর বয়স এ বৈভব পাটনার একটা একাডেমিতে ভর্তি হয়। পাটনার ভালো একাডেমিতে যাতায়াতে প্রতিদিন ৬-৭ ঘন্টা সময় লাগতো। এই দীর্ঘ পথ পাড়ি দিয়েই চলতো তার ক্রিকেট সাধনা।
বৈভব সূর্যবংশী অর্জন
ভারতের ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি পেয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই সম্মান গ্রহণ করেন বৈভব। তিনি বিহারের দ্বিতীয় সর্বকনিষ্ঠ এবং ভারতের চতুর্থ সর্বকনিষ্ঠ রঞ্জি খেলোয়াড়। আধুনিক যুগে তিনি ভারতের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার, যিনি যুবরাজ সিং-এর রেকর্ড ভেঙেছেন। তিনি একজন প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটসম্যান এবং দ্রুতগতিতে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে পরিচিতি লাভ করছেন।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশীকে কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ বৈভব সূর্যবংশীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশী কে কিনেছে কোন দল?
উত্তরঃ বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় কিনেছে।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশী জার্সি নম্বর কতো?
উত্তরঃবৈভব সূর্যবংশী জার্সি নম্বর ১৮।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশীর বাবা কে?
উত্তরঃবৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশীর।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশী বয়স কত?
উত্তরঃ বৈভব সূর্যবংশী বয়স ১৪ বছর।



