টি২০ বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও ভারত গ্রুপ-১ থেকে এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ড গ্রুপ-২ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে। এখন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই চার দলের মধ্য থেকে ম্যাচে জয়ী ২টি দল ফাইনালে উঠবে। তাই ভারত বা ইংল্যান্ড এর টি২০ ফাইনালে উঠার সমীকরণ এখন একদম সোজা সেমিফাইনালে যে দল জিততে তারাই ফাইনাল খেলবে। হবে।
ভারতের ফাইনালে উঠার সমীকরণ
ভারতের জন্য ফাইনালে যাওয়ার একমাত্র পথ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ মার্চ ইংল্যান্ডকে হারানো। সুর্যকুমার যাদবের নেতৃত্বে দলে এখন অভিজ্ঞ সানজু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স দলকে শক্তিশালী করেছে। পিচ রিপোর্ট অনুযায়ী ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ১৮০-১৯০ রানের লড়াই হতে পারে। ভারতের স্পিনাররা (কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী) এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভারত বিশ্বকাপ আসরে ঘরের মাঠে সব সময় শক্তিশালী প্রতিপক্ষ এই পরিসংখ্যান মানসিকভাবে দলকে এগিয়ে রাখবে।
| দল | সাল | আয়োজক দেশ | চ্যাম্পিয়ন দল |
|---|---|---|---|
| ভারত বনাম পাকিস্তান | ২০০৭ | দক্ষিণ আফ্রিকায় | ভারত |
| ভারত বনাম শ্রীলঙ্কা | ২০১৪ | বাংলাদেশে | শ্রীলঙ্কা |
| ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ২০২৪ | যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে | ভারত |
আন্তর্জাতিক টি২০ বিশ্বকাপের ভারতীয় ক্রিকেট দল বরাবরই শ্রেষ্ঠত্বের ছাপ রেখে আসছে তারাই একমাত্র দল যারা প্রথম টি২০ বিশ্বকাপ ২০০৭ আসরে জিতেছিল এছাড়াও ভারত তিন বার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে তার মধ্যে দুই বার চ্যাম্পিয়ন হয়েছে (২০০৭ ও ২০২৪)।
ইংল্যান্ডের ফাইনালে উঠার সমীকরণ
ইংল্যান্ড গ্রুপ পর্বে অপরাজিত জস বাটলার, ফিল সল্টের ওপেনিং জুটি বিধ্বংসী। আদিল রশিদের স্পিন অ্যাটাক ও জোফরা আর্চারের পেস অ্যাটাক ভারতীয় ব্যাটিংকে চাপে ফেলতে পারে। ইংল্যান্ড কে টি২০ বিশ্বকাপে ফাইনালে উঠার সমীকরণে যে কোন পরিস্থিতিতে ভারতকে পরাজিত করতে হবে। ২০২২ সালে ইংল্যান্ড ভারতকে সেমিতে হারিয়েছিল এবারও তারা সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।
| দল | সাল | আয়োজক দেশ | চ্যাম্পিয়ন দল |
|---|---|---|---|
| ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | ২০১০ | বার্বাডোজে | ইংল্যান্ড |
| ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | ২০১৬ | ভারতে | ওয়েস্ট ইন্ডিজ |
| ইংল্যান্ড বনাম পাকিস্তান | ২০২২ | অস্ট্রেলিয়ায় | ইংল্যান্ড |
ইংল্যান্ডকে ক্রিকেটের আতুড়ঘর বলা হয় আন্তর্জাতিক টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড তাদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে আসছে তারা তিন বার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে এবং দুই বার চ্যাম্পিয়ন হয়েছে (২০১০ ও ২০২২)।
আরো পড়ুন: টি২০ বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান কার
ভারতের সেমিফাইনাল ম্যাচের স্কট
ভারত তাদের ৫ মার্চ এর সেমিফাইনাল ম্যাচে অবশ্যই একটি শক্তিশালী স্কট নিয়ে মাঠে নামবে এবং তারা চাইবে ২০২৬ টি২০ বিশ্বকাপে হোম টিম হিসাবে ফাইনাল ম্যাচ খেলার লক্ষে।
ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের স্কট
ইংল্যান্ড ক্রিকেট দল তাদের ৫ মার্চ এর সেমিফাইনাল ম্যাচে একটি শক্তিশালী স্কট নিয়ে মাঠে নামবে যাতে করে তারা ফাইনাল ম্যাচে খেলতে পারে।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টি২০ বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা ভারতকে এগিয়ে রাখলেও ইংল্যান্ডের অভিজ্ঞতা ও গতি কোনো কিছু বাদ দেওয়া যায় না। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন ভারত যদি প্রথম ৬ ওভারে ৬০+ রান এবং ২২০+ স্কোর যোগ করতে পারে তাহলে তাদের ফাইনালে যাবার সম্ভবনা থাকবে। অন্যদিকে মাইকেল ভন মনে করেন ইংল্যান্ডের পেস আক্রমন ও স্পিন অ্যাটাক ভারতীয় টপ অর্ডার ও মিডল অর্ডারকে সমস্যায় ফেলতে পারে।
ভারত ইংল্যান্ড ফাইনালে উঠার সমীকরণ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ভারত কতবার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে?
উত্তরঃ ভারত ৩ বার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে তারা ২০০৭ ভারত বনাম পাকিস্তান ২০১৪ ভারত বনাম শ্রীলঙ্কা ২০২৪ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্নঃ ইংল্যান্ড কতবার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে?
উত্তরঃ ইংল্যান্ড ৩ বার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে তারা ২০১০ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ২০১৬ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২ ইংল্যান্ড বনাম পাকিস্তান।
প্রশ্নঃ ২০২৬ টি২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল কবে?
উত্তরঃ ২০২৬ টি২০ বিশ্বকাপে ১ম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ৪ মার্চ কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম (সন্ধ্যা ৭:৩০) মিনিটে।
প্রশ্নঃ ২০২৬ টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল কবে?
উত্তরঃ ২০২৬ টি২০ বিশ্বকাপে ২য় সেমিফাইনাল ভারত বনাম ইংল্যান্ড ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (সন্ধ্যা ৭:৩০) মিনিটে।
প্রশ্নঃ ২০২৬ টি২০ বিশ্বকাপের ফাইনাল কবে?
উত্তরঃ ফাইনাল ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (সন্ধ্যা ৭:৩০) মিনিটে।
প্রশ্নঃ ভারত কোথায় সেমিফাইনাল খেলবে?
উত্তরঃ বৃহস্পতিবার ৫ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ভারত টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল খেলবে।



