২০২৬ আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি ভারতের জন্য একটি সুযোগ তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয় করার। আর সে সুযোগেই ২০২৬ টি২০ বিশ্বকাপ জয় করে সর্বোচ্চ ৩ বার টি২০ বিশ্বকাপ জয় করে নিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে সুযোগ প্রথমবার টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের। কিন্তু ভারতের কাছে রানে পরাজিত হয়ে সেই সপ্ন ভঙ্গ হয় নিউজিল্যান্ডের। ভারত বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে জানেন কি! খেলা ডেস্ক এর এই নিবন্ধে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পরিসংখ্যান তুলে ধরা হলোঃ
ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে এখনো পর্যন্ত ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং সবকয়টি ম্যাচেই নিউজিল্যান্ড জয়লাভ করেছে। যা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ টি-২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনালের জন্য। কারণ ভারত এখনো কিউইদের বিপক্ষে এই টুর্নামেন্টে জিততে পারেনি। নিচে ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান ছকে দেখানো হলোঃ
| সাল | ভেন্যু | জয়ী দল | ফলাফল |
|---|---|---|---|
| ২০০৭ | জোহানেসবার্গ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড ১০ রানে জয়ী |
| ২০১৬ | নাগপুর | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী |
| ২০২১ | দুবাই | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী |
| ২০২৬ | ভারত | ভারত | ৯৬ ভারত রানে জয়ী |
ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই হেড টু হেড পরিসংখ্যান
ওডিআই ফরম্যাটে দুই দলের মধ্যে ১২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত ৬৩টি ম্যাচ জয় করেছে এবং নিউজিল্যান্ড ৫২টি জিতেছে। ২০২৬-এ ভারতে নিউজিল্যান্ডের সিরিজে কিউইরা প্রথমবার ভারতে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিতেছে (২-১)। এটি ১৯৮৮ সালের পর তাদের প্রথম সিরিজ জয় ভারতে। নিচে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই হেড টু হেড পরিসংখ্যান ছকে দেখানো হলোঃ
| ভেন্যু | ভারতের জয় | নিউজিল্যান্ডের জয় |
|---|---|---|
| হোম (ভারতে) | ৩২ | ২৬ |
| অ্যাওয়ে (নিউজিল্যান্ডে) | ১৪ | ১০ |
| নিউট্রাল ভেন্যু | ১৭ | ১৬ |
ভারত বনাম নিউজিল্যান্ড শিরোপা পরিসংখ্যান
ভারত বনাম নিউজিল্যান্ড শিরোপা পরিসংখ্যান দেখানো হলো, যেখানে আইসিসি টুর্নামেন্ট: টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে কতবার জিতেছে সেটা ছক আকারে নীচে দেওয়া হলোঃ
| দল | ওডিআই বিশ্বকাপ | টি-২০ বিশ্বকাপ | চ্যাম্পিয়ন্স ট্রফি | ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ | মোট শিরোপা |
|---|---|---|---|---|---|
| ভারত | ২ (১৯৮৩, ২০১১) | ৩ (২০০৭, ২০২৪, ২০২৬) | ৩ (২০০২* যৌথ, ২০১৩, ২০২৫) | ০ | ৮ |
| নিউজিল্যান্ড | ০ | ০ | ১ (২০০০) | ১ (২০২১) | ২ |
২০২৬ টি-২০ বিশ্বকাপে দুই দলের তারকা খেলোয়াড় ও তাদের পারফরম্যান্স
চলতি ২০২৬ টি-২০ বিশ্বকাপে দুই দলের তারকা খেলোয়াড় ও তাদের পারফরম্যান্স নিচে তুলে দেওয়া হলোঃ
ভারতের তারকা খেলোয়াড়
ভারতের স্কোয়াডে সুর্যকুমার যাদব (ক্যাপ্টেন), ইশান কিশান, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ রয়েছে। বিশেষ পারফরমারঃ
নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়
নিউজিল্যান্ডের স্কোয়াডে মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস রয়েছে। বিশেষ পারফরমারঃ
পরিসংখ্যানের দিক থেকে কোন দল এগিয়ে
২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত ৯ ম্যাচের মধ্যে ৮টি জিতেছে (উইন রেট ৮৮.৮৯%), যখন নিউজিল্যান্ড ৯ ম্যাচে ৭টি জিতেছে (উইন রেট ৭৭.৭৮%)। ভারতের হোম অ্যাডভান্টেজ, সাম্প্রতিক টি-২০আই সিরিজে ৪-১ জয় এবং ব্যাটিং ডেপ্থ (সিক্স হিটিং রেট সেরা) তাদের এগিয়ে রাখছে। পরিসংখ্যান অনুসারে ভারতের জয়ের সম্ভাবনা ৫৫-৬০%। তবে নিউজিল্যান্ডের বোলিং এবং নকআউট অভিজ্ঞতা তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।
মতামত
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটিতে আপনি কোন দলকে সমর্থন করবেন? আপনার মূল্যবান উত্তর ও মতামত খেলা ডেস্ক কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া অন্যান্য সকল দলের পরিসংখ্যান জানতে খেলা ডেস্ক ক্রিকেট পাতা ভিজিট করুন।
ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল খেলা কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলাটি ০৮ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
ভারত কয়টি টি২০ বিশ্বকাপ জিতেছে?
ভারত ৩টি টি২০ বিশ্বকাপ (২০০৭ ও ২০২৪, ২০২৬) জিতেছে।
নিউজিল্যান্ড কয়টি টি২০ বিশ্বকাপ জিতেছে?
নিউজিল্যান্ড এখন পর্যন্ত কোনো টি২০ বিশ্বকাপ জিতেনি।
ভারত কয়টি ওডিআই বিশ্বকাপ জিতেছে?
ভারত ২টি ওডিআই বিশ্বকাপ (১৯৮৩ ও ২০১১) জিতেছে।



