Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
পরিসংখ্যান

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান ২০২৬: টি২০ বিশ্বকাপের আপডেট ও হেড-টু-হেড রেকর্ড

Md. Rony Hossain
Last updated: February 23, 2026 1:15 pm
By Md. Rony Hossain - Co-Founder
Share
7 Min Read
ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান
ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান
SHARE

জমে উঠেছে টি২০ বিশ্বকাপের আসর। নানা অঘটনের জন্ম দেয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের সকল ম্যাচ জিতে আগামীকাল সুপার-৮ এর ৩য় ম্যাচে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও সাউথ আফ্রিকা। তাই সবাই জানতে ইচ্ছুক ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান। খেলা ডেস্ক এর এই নিবন্ধে জানুন ম্যাচ শুরুর আগে দলের শক্তি ও সামর্থের বিবেচনোয় কে এগিয়ে থাকবেন তা সম্প্রতিক পারফর্মেন্স ওভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান।

Contents
  • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টি ২০
    • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টি ২০ বিশ্বকাপ
    • সর্বশেষ দ্বিপাক্ষিক টি২০ সিরিজের পরিসংখ্যান
    • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি
  • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: ওডিআই
    • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান হেড-টু-হেড পরিসংখ্যান
    • সাম্প্রতিক ওডিআই সিরিজ
    • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: ওডিআই সিরিজ
    • সিরিজের সেরা পারফরমার
    • দুই দলের ওডিআই বিশ্বকাপ পারফরম্যান্সের তুলনা
  • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টেস্ট
    • হেড-টু-হেড টেস্ট রেকর্ড
    • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: সাম্প্রতিক টেস্ট সিরিজ
    • আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি
    • দক্ষিণ আফ্রিকা (বিজয়ী: ১ বার)
    • ভারত (বিজয়ী: ০ বার)
  • ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
    • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে কে বেশি জয়ী?
    • ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কে জিতেছিল?
    • ভারত বনাম সাউথ আফ্রিকা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে?
    • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওডিআই স্কোর কত?

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টি ২০

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই সবসময়ই বেশ রোমাঞ্চকর হয়। ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতের পাল্লা কিছুটা ভারী।

বিষয়পরিসংখ্যানজয় %
ভারত জিতেছে২১৬০%
দক্ষিণ আফ্রিকা জিতেছে১৩৩৭%
ফলাফল হয়নি১৩%
মোট ম্যাচ৩৫১০০%

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টি ২০ বিশ্বকাপ

বিশ্বকাপের মঞ্চেও ভারতের রেকর্ড দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো। বিশেষ করে ২০২৪ বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হারিয়েই ভারত তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জিতেছিল।

বিষয়পরিসংখ্যান
ভারত জিতেছে৫
দক্ষিণ আফ্রিকা জিতেছে২
মোট ম্যাচ৭

সর্বশেষ দ্বিপাক্ষিক টি২০ সিরিজের পরিসংখ্যান

২০২৫ সালের শেষের দিকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিলক বর্মা দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রস্তুতি ম্যাচেও ভারত দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে পরাজিত করেছে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

আইসিসি-র বড় টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের রেকর্ড অত্যন্ত উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। ভারত জিতেছে ২ বার (২০০৭ ও ২০২৪)। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এটি ছিল প্রোটিয়াদের প্রথম কোনো বিশ্বকাপের ফাইনাল।

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: ওডিআই

বর্ণবৈষম্য নীতির কারণে প্রায় ২১ বছর নিষিদ্ধ থাকার পর ১০ নভেম্বর, ১৯৯১ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের সাথে ১ম ওডিআই ম্যাচের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে। প্রায় ৯০,০০০ এর বেশি দর্শক মাঠে উপস্থিত থেকে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানিয়েছিলেন। এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। এই ম্যাচের পর থেকে এই পর্যন্ত ৯৬ টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে।

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান হেড-টু-হেড পরিসংখ্যান

বিভাগপরিসংখ্যানজয় %
ভারত জিতেছে৪১৪৩%
দক্ষিণ আফ্রিকা জিতেছে৫২৫৪%
ফলাফল হয়নি (No Result)৩৩%
মোট ম্যাচ খেলা হয়েছে৯৬টি১০০%

সাম্প্রতিক ওডিআই সিরিজ

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সর্বশেষ ওডিআই সিরিজটি ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। অত্যন্ত রোমাঞ্চকর এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়লাভ করে।

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: ওডিআই সিরিজ

ম্যাচফলাফলসেরা পারফর্মার
১ম ওডিআই (রাঁচি)ভারত ১৭ রানে জয়ীবিরাট কোহলির ৫২তম ওডিআই সেঞ্চুরি (১০৩)। ভারত ৩৪৯/৮ রান করে।
২য় ওডিআই (রায়পুর)সাউথ আফ্রিকা ৪ উইকেটে জয়ীভারত ৩৫৮/৫ করলেও এইডেন মারক্রামের সেঞ্চুরিতে (১১০) প্রোটিয়ারা জয় পায়।
৩য় ওডিআই (বিশাখাপট্টম)ভারত ৯ উইকেটে জয়ীযশস্বী জয়সওয়ালের অপরাজিত সেঞ্চুরি (১১৬*) ও কুলদীপ-প্রসিদ্ধের ৪টি করে উইকেট।

সিরিজের সেরা পারফরমার

সিরিজ সেরা (Player of the Series) বিরাট কোহলি। তিনি প্রথম দুই ম্যাচে টানা দুটি সেঞ্চুরিসহ ৩ ম্যাচে ৩০২ রান করেন। সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি, এরপর আছেন ম্যাথু ব্রিটসকে (১৬৪ রান) এবং যশস্বী জয়সওয়াল (১৫৬ রান)। সর্বোচ্চ উইকেট শিকারি ভারতের কুলদীপ যাদব (৯টি উইকেট) এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

দুই দলের ওডিআই বিশ্বকাপ পারফরম্যান্সের তুলনা

ভারত এবং দক্ষিণ আফ্রিকার আইসিসি ওডিআই বিশ্বকাপ জয়ের ইতিহাস আকাশ-পাতাল ব্যবধান। যেখানে ভারত ক্রিকেটের অন্যতম সফল দল, সেখানে দক্ষিণ আফ্রিকার জন্য এই ট্রফিটি এখনো একটি অধরা স্বপ্ন।

বিষয়ভারতদক্ষিণ আফ্রিকা
মোট শিরোপা২ (১৯৮৩, ২০১১)০
ফাইনালে অংশগ্রহণ৪ বার (১৯৮৩, ২০০৩, ২০১১, ২০২৩)০ বার
সেমিফাইনালিস্ট৮ বার৫ বার
প্রথম অংশগ্রহণ১৯৭৫১৯৯২ (নিষেধাজ্ঞা শেষে)

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: টেস্ট

ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাস অত্যন্ত দীর্ঘ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও ভারতের মাটিতে ভারতের দাপট ছিল প্রশ্নাতীত। তবে ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ভারতে এসে ঐতিহাসিক এক সিরিজ জয় করে সেই সমীকরণ বদলে দিয়েছে।

হেড-টু-হেড টেস্ট রেকর্ড

বিভাগপরিসংখ্যানজয় %
ভারত জিতেছে১৬৩৫%
দক্ষিণ আফ্রিকা জিতেছে২০৪৩%
ড্র (Draw)১০২২%
মোট ম্যাচ
৪৬
১০০%

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান: সাম্প্রতিক টেস্ট সিরিজ

২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে এসে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে। এটি ছিল দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়।

  • ১ম টেস্ট (ইডেন গার্ডেন্স, কলকাতা): দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী। প্রথম ইনিংসে ভারত লিড নিলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অল-আউট হয়।
  • ২য় টেস্ট (গুয়াহাটি): দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানের বিশাল ব্যবধানে জয়ী। এটি টেস্ট ইতিহাসে ভারতের বড় হারগুলোর একটি।
  • সিরিজের সেরা: দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি

ভারত ও দক্ষিণ আফ্রিকার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ট্রফি জয়ের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। পরিসংখ্যানে ভারত ধারাবাহিক হলেও ট্রফি জয়ের দিক থেকে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।

দক্ষিণ আফ্রিকা (বিজয়ী: ১ বার)

দক্ষিণ আফ্রিকা তাদের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৫ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় করে। লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত ২০২৫ সালের ফাইনালে তারা শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা তাদের দীর্ঘ ২৭ বছরের আইসিসি ট্রফি খরা কাটায়। অধিনায়ক তেম্বা বাভুমা ট্রফিটি উঁচিয়ে ধরেন এবং এইডেন মার্করাম ফাইনালের সেরা খেলোয়াড় হন।

ভারত (বিজয়ী: ০ বার)

ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম ধারাবাহিক দল হলেও এখন পর্যন্ত ট্রফিটি জিততে পারেনি। ভারত প্রথম দুটি চক্রেই (২০১৯-২১ এবং ২০২১-২৩) ফাইনালে উঠেছিল, কিন্তু যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়। এই চক্রে ভারত ৩য় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে, ফলে তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

আরও পরুনঃ ২০২৬ টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক

ভারত বনাম সাউথ আফ্রিকা পরিসংখ্যান সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে কে বেশি জয়ী?

২০২৬ সালের আপডেট অনুযায়ী, ভারত ২১টি ম্যাচ জিতে এগিয়ে আছে, যেখানে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২টি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কে জিতেছিল?

ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

ভারত বনাম সাউথ আফ্রিকা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে?

সুপার ৮ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওডিআই স্কোর কত?

২০১০ সালে গ্বালিয়রে ভারতের ৪০১/৩ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্যতম সর্বোচ্চ স্কোর।

Md. Rony Hossain
ByMd. Rony Hossain
Co-Founder
Follow:
আমি, মোঃ রনি হোসেন একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিজ্ঞান শিক্ষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট বিষয়ক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং আপডেটেড ক্রীড়া সংবাদ লিখে থাকি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের লিগের তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

জো রুট পরিসংখ্যান ২০২৬ ইংল্যান্ডের আধুনিক ক্রিকেট কিংবদন্তি
পরিসংখ্যান

জো রুট পরিসংখ্যান ২০২৬ ইংল্যান্ডের আধুনিক ক্রিকেট কিংবদন্তি

By Chayan Kumar
অভিষেক শর্মা এর পরিসংখ্যান
পরিসংখ্যান

অভিষেক শর্মা এর পরিসংখ্যান জানুন সর্বশেষ আপডেট

By Chayan Kumar
সাকিব আল হাসান এর পরিসংখ্যান
পরিসংখ্যানক্রিকেট

সাকিব আল হাসান এর পরিসংখ্যান বিস্তারিত জানুন

By Chayan Kumar
রশিদ খান এর পরিসংখ্যান
পরিসংখ্যান

রশিদ খান এর পরিসংখ্যান ২০২৬ বিস্তারিত জানুন

By Chayan Kumar
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?