Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

রাওয়ালপিন্ডি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)

Ariful Islam
Last updated: March 1, 2026 1:06 pm
By
Ariful Islam
Ariful Islam
ByAriful Islam
Co-Founder
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য...
Follow:
- Co-Founder
Share
6 Min Read
রাওয়ালপিন্ডি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬) 
রাওয়ালপিন্ডি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬) 
SHARE

রাওয়ালপিন্ডি দল এবারের পিএসএল ২০২৬ এর ১১ তম আসরের জন্য একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে এবং তাদের নতুন দাপ্তরিক নাম ঘোষণা করেছে। রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজিটি তাদের নতুন নাম ঘোষণা করেছে ‘পিন্ডিজ’।

Contents
  • রাওয়ালপিন্ডি ব্যাটসম্যান তালিকা ২০২৬
  • রাওয়ালপিন্ডি বোলার তালিকা
  • রাওয়ালপিন্ডি অলরাউন্ডার তালিকা
  • রাওয়ালপিন্ডি উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা
  • ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
    • প্রশ্নঃ রাওয়ালপিন্ডি থেকে উঠে আসা কয়েকজন বিখ্যাত ক্রিকেটারের নাম কী?
    • প্রশ্নঃ এই দল কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করে?

আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ১১ বছর পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মৌসুমে রাওয়ালপিন্ডি কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাওয়ালপিন্ডি দল আত্মপ্রকাশ করছে। দলটির মালিকানায় রয়েছে প্রযুক্তি ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আহসান তাহির। পিএসএল ২০২৬ এর জন্য অধিনায়ক হিসাবে থাকছে পাকিস্থানের তারকা খেলোয়াড় শাদাব খান এবং কোচ হিসাবে থাকছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সামিউল্লাহ খান । এছাড়া পিএসএল এর প্রথম নিলামে রেকর্ড মূল্যে নাসিম শাহ রাওয়ালপিন্ডি দলে যোগ দিয়েছেন। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ পিএসএল ১১ তম আসরে দলটির খেলোয়াড় তালিকা।

ফ্র্যাঞ্চাইজি পরিচিতি

প্রতিষ্ঠা:
২০২৬ সালে প্রতিষ্ঠিত
মালিক:মালিকানা কিনেছে প্রযুক্তি ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আহসান তাহির।
হোম গ্রাউন্ড:রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
কোচ:সামিউল্লাহ খান
অধিনায়ক:শাদাব খান
পিএসএল সাফল্য:দলটি পাকিস্তান সুপার লিগের একদম নতুন একটি ফ্র্যাঞ্চাইজি, যা ২০২৬ সালের ১১তম আসর থেকে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।

রাওয়ালপিন্ডি ব্যাটসম্যান তালিকা ২০২৬

রাওয়ালপিন্ডি ব্যাটসম্যান তালিকায় পিএসএল ২০২৬ এ ১১ তম আসরে কিছু উদীয়মান, অভিজ্ঞ ও তরুণ ব্যাটসম্যানদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে । রাওয়ালপিন্ডি ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে লরি ইভান্স একজন অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার, যিনি ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। তিনি সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি২০ তে বিস্ফোরক এবং পাওয়ারফুল হিটার হিসেবে পরিচিত, যিনি ওয়ারউইকশায়ার, নর্থ্যাম্পটনশায়ার এবং সাসেক্সের হয়েও খেলেছেন।

শাহজাইব খান একজন তরুণ পাকিস্তানি ক্রিকেটার, যিনি বাঁ-হাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে খেলেন। তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলেছেন, যেখানে ২৬৪ রান করে গড় ৫২.৮০ এবং সর্বোচ্চ স্কোর করেছেন। আব্দুল্লাহ ফজল একজন উদীয়মান পাকিস্তানি ক্রিকেটার, যিনি বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি স্টাইলিশ এবং ক্লাসি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত, এবং প্রথম-শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন। চলুন দেখে আসি পিন্ডির ব্যাটসম্যানদের তালিকা ।

খেলোয়াড়ের নামভূমিকা
আব্দুল্লাহ ফজলব্যাটসম্যান
লরি ইভান্সব্যাটসম্যান
শাহজাইব খানব্যাটসম্যান
ইয়াসির খানব্যাটসম্যান

রাওয়ালপিন্ডি বোলার তালিকা

দলটির বোলার তালিকা সাজানো হয়েছে দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের সমন্বয়ের মাধ্যমে । রিশাদ হোসেন উদীয়মান বাংলাদেশি ক্রিকেটার, যিনি রাইট-আর্ম লেগ-ব্রেক গুগলি বোলার এবং রাইট-হ্যান্ডেড ব্যাটসম্যান হিসেবে পরিচিত, তিনি অল-রাউন্ডার হিসেবে খেলেন। জামান খান পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি রাইট-আর্ম ফাস্ট বোলার। তার স্লিঙ্গি রাউন্ডআর্ম অ্যাকশনের জন্য লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করা হয়।

মোহাম্মদ আমির একজন বিখ্যাত পাকিস্তানি সাবেক ক্রিকেটার, যিনি লেফট-আর্ম ফাস্ট বোলার এবং লেফট-হ্যান্ডেড ব্যাটসম্যান। মোহাম্মদ আমির খান একজন পাকিস্তানি ক্রিকেটার, যিনি রাইট-আর্ম মিডিয়াম-ফাস্ট বোলার। তিনি রাইট-হ্যান্ডেড ব্যাটসম্যান। ফাওয়াদ আলী, নাসিম শাহ তরুণ পাকিস্তানি ক্রিকেটাররা বোলার দলে রয়েছেন। নিচে রাওয়ালপিন্ডি বোলার তালিকা দেওয়া হল।

খেলোয়াড়ের নামভূমিকা
রিশাদ হোসেনবোলার
ফাওয়াদ আলীবোলার
মোহাম্মদ আমিরবোলার
মোহাম্মদ আমির খানবোলার
নাসিম শাহবোলার
জামান খানবোলার

রাওয়ালপিন্ডি অলরাউন্ডার তালিকা

এই তালিকায় স্থানীয় প্রতিভার পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও রয়েছেন। অলরাউন্ডার তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অল-রাউন্ডার ডিয়ান ফরেস্টার। বাঁ-হাতি ব্যাটসম্যান এবং রাইট-আর্ম ফাস্ট-মিডিয়াম বোলার। আন্তর্জাতিক অলরাউন্ডারদের মধ্যে আরও রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অল-রাউন্ডার ড্যারিল মিচেল। ডানহাতি ব্যাটসম্যান এবং রাইট-আর্ম মিডিয়াম বোলার।

স্থানীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছে কামরান গুলাম, আমাদ বাট, আসিফ আফ্রিদির মত অলরাউন্ডারদের আগমন। নিচে দেখুন রাওয়ালপিন্ডি অলরাউন্ডার তালিকা।

খেলোয়াড়ের নামভূমিকা
ডিয়ান ফরেস্টারব্যাটিং অলরাউন্ডার
কামরান গুলামব্যাটিং অলরাউন্ডার
ড্যারিল মিচেলব্যাটিং অলরাউন্ডার
আমাদ বাটবোলিং অলরাউন্ডার
আসিফ আফ্রিদিবোলিং অলরাউন্ডার

রাওয়ালপিন্ডি উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা

রাওয়ালপিন্ডি দলে পিএসএল ২০২৬ মৌসুমে দুইজন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ উইকেটকিপার ও ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে । তারা হলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং ইংল্যান্ডের স্যাম বিলিংস।

মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের জাতীয় দলের এই তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানকে ৫.৬০ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে তার ধারাবাহিক রান সংগ্রাহক হিসেবে পরিচিত এবং দলের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ। স্যাম বিলিংস ইংল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার একজন চমৎকার উইকেটকিপার এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান। তাকে ৩.০৮ কোটি পাকিস্তানি রুপিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন।

খেলোয়াড়ের নামভূমিকা
ডেভন কনওয়েউইকেটকিপার+ব্যাটসম্যান
অ্যান্ড্রিস গাউসউইকেটকিপার+ব্যাটসম্যান

আরও পড়ুনঃ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স খেলোয়াড় ২০২৬ তালিকা

ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন

প্রশ্নঃ রাওয়ালপিন্ডি থেকে উঠে আসা কয়েকজন বিখ্যাত ক্রিকেটারের নাম কী?

উত্তরঃ বিশ্বের দ্রুততম বোলার হিসেবে পরিচিত শোয়েব আখতার (রাওয়ালপিন্ডি এক্সপ্রেস) এই শহর থেকেই উঠে এসেছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম, আজহার মাহমুদ, ইয়াসির আরাফাত এবং বর্তমান সময়ের শাদাব খান এই অঞ্চলের উল্লেখযোগ্য ক্রিকেটার।

প্রশ্নঃ এই দল কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করে?

উত্তরঃ রাওয়ালপিন্ডি প্রধানত পাকিস্তানের প্রথম-শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি এবং ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে।

TAGGED:পিএসএল ২০২৬রাওয়ালপিন্ডি খেলোয়াড়
Ariful Islam
ByAriful Islam
Co-Founder
Follow:
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য ও সহজ উপস্থাপনার মাধ্যমে পাঠকের কাছে খেলার প্রতিটি আপডেট পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সময়সূচী ও দল
আইপিএল ২০২৬ সময়সূচী ও দল
March 15, 2026
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ৩য় ওডিআই
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ৩য় ওডিআই | ban vs pak 3rd odi
March 15, 2026
আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা কবে
ফিনালিসিমা ২০২৬ কবে: আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের সময়, ভেন্যু ও আপডেট
March 16, 2026
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ২য় ওডিআই
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ২য় ওডিআই ban vs pak 2nd odi
March 15, 2026
ফেদেরিকো ভালভার্দে এর পরিসংখ্যান
ফেদেরিকো ভালভার্দে এর পরিসংখ্যান ২০২৬: ক্যারিয়ার, গোল, অ্যাসিস্ট ও অর্জন
March 12, 2026

আরও পড়তে পারেন ...

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের সর্বোচ্চ উইকেট
ক্রিকেট

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের দাপট সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে

By Shaharia Islam Srabon
টি-২০ বিশ্বকাপ আজকের খেলা, ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ভেন্যুর ভিজুয়াল
ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ আজকের খেলা – ১৭ ফেব্রুয়ারি

By Shaharia Islam Srabon
টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি? পূর্ণ সূচি, ভেন্যু ও বিশ্লেষণ
ক্রিকেট

টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি? পূর্ণ সূচি, ভেন্যু ও বিশ্লেষণ

By Shaharia Islam Srabon
“জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর টি২০ বিশ্বকাপ ২০২৬ ক্রিকেট ম্যাচ আপডেট”
ক্রিকেট

জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর টি২০ বিশ্বকাপ ২০২৬

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?