শিবম দুবে একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ২৬ জুন ১৯৯৩ মুম্বইয়ে জন্ম গ্রহন করেন। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে অলরাউন্ডারের ভূমিকায় খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বই দলের প্রতিনিধিত্ব করেন এবং আইপিএলে বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। ভারতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০১৯ সালের নভেম্বরে। ওই বছরের ৮ ডিসেম্বর তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়। এরপরেই তিনি তার প্রথম টি২০ আন্তর্জাতিক অর্ধশতক করেন। শিবম দুবে তার শক্তিশালী ব্যাটিং, বিশেষ করে স্পিনের বিরুদ্ধে বড় ছক্কা মারার ক্ষমতা এবং অলরাউন্ড পারফরম্যান্সের জন্য পরিচিত।

শিবম দুবে এর ওডিআই পরিসংখ্যান
১৫ ডিসেম্বর ২০১৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম ম্যাচ খেলে সেই ম্যাচে ভারত পরাজিত হয়। ওই ম্যাচে দুবের ব্যাটিংয়ের সুযোগ হয়নি এবং তিনি বলও করেননি। এরপর ১৮ ডিসেম্বর ২০১৯ বিশাখাপত্তনমে একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে ভারত জয়লাভ করে। সে ম্যাচে ডুবে ৯ ওভার বল করে ৬৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ২২ ডিসেম্বর ২০১৯ কটকে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত জয় পায়। সেখানে তিনি ২ ওভার বল করে ১৫ রান দেন, তবে উইকেটের দেখা পাননি। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি ২০২০ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত জয়ী হয়। যেখানে ডুবে ২ ওভার বল করে ২৫ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি।
ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | ওডিআই |
| ম্যাচ | ৪ |
| নট আউট | ০ |
| রান (Runs) | ৪৩ |
| সর্বোচ্চ স্কোর | ২৫ |
| গড় | ১০.৭৫ |
| স্ট্রাইক রেট | ৮৯.৫৮ |
| সেঞ্চুরি | ০ |
| হাফ-সেঞ্চুরি | ০ |
| চার | ৩ |
| ছক্কা | ২ |
বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | ওডিআই |
| ম্যাচ | ৪ |
| বল করেছেন | ১৭ ওভার ৫ বল |
| রান দিয়েছেন | ১০৬ |
| উইকেট | ১ |
| সেরা বোলিং ম্যাচ | ১/১৯ |
| ইকোনমি রেট | ৫.৯৪ |
| ৪ উইকেট | ০ |
| ৫ উইকেট | ০ |
শিবম দুবে এর টি২০ পরিসংখ্যান
শিবম দুবে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের জন্য ভারত দলে সুযোগ পান। ৩ নভেম্বর ২০১৯ এ তার টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে এবং সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ৩/৩০ বোলিং ফিগার নেন। একই মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই দলে সুযোগ পান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে তার প্রথম আন্তর্জাতিক অর্ধশতক করেন। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি ৩৪ রান দিয়ে এক ওভারে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড গড়েন। ২০২৪ সালের ১১ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি২০ তে ৪০ বলে ৬০ রান ও ১ উইকেট নেন। পরের ম্যাচে ৩২ বলে অপরাজিত ৬৩ রান করে ভারতকে সহজে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন। ২০২৪ সালের মে মাসে, তাকে ২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ভারতের দলে স্থান দেওয়া হয়েছিল।
ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | টি২০ |
| ম্যাচ | ৫৮ |
| নট আউট | ১৪ |
| রান | ৮০৬ |
| সর্বোচ্চ স্কোর | ৬৫ |
| গড় | ২৭.৬৯ |
| স্ট্রাইক রেট | ১৪৯.৮১ |
| সেঞ্চুরি | ০ |
| হাফ-সেঞ্চুরি | ৫ |
| চার | ৫৩ |
| ছক্কা | ৪৮ |
বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | টি২০ |
| ম্যাচ | ৫৪ |
| বল করেছেন | ৭৯ ওভার ২ বল |
| রান দিয়েছেন | ৭১৯ |
| উইকেট | ২৭ |
| সেরা বোলিং ম্যাচ | ৩/৪ |
| ইকোনমি রেট | ৯.০৬ |
| ৪ উইকেট | ০ |
| ৫ উইকেট | ০ |
শিবম দুবে এর আইপিএলের পরিসংখ্যান
শিবম দুবে তার আইপিএল যাত্রা শুরু করেন ২০১৯ এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়ে। ২০২১ এ রাজস্থান রয়্যালসে যোগ দেন। ২০২২ থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এবং দলের মূল সদস্য। ২০২৩ এ চেন্নাই সুপার কিংসকে শিরোপা জিতিয়ে দেন। ফাইনালে অপরাজিত ৩২ রান করেন ২১ বলে। ২০২৪ এ গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৩ বলে ৫১ করে ম্যাচের সেরা হয়েছিলেন। ২০২৫ এ চেন্নাই সুপার কিংস তাকে ধরে রাখে। পরবর্তী মৌসুমগুলোতেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত (২০২৬-এ ১২ কোটি টাকায় রিটেইন)।
আরও পড়ুন: আইপিএলে কে কতবার কাপ নিয়েছে জানুন
ব্যাটিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | আইপিএল |
| ম্যাচ | ৭৯ |
| নট আউট | ১৪ |
| রান | ১৮৫৯ |
| সর্বোচ্চ স্কোর | ৯৫* |
| গড় | ৩০.৪৭ |
| স্ট্রাইক রেট | ১৪৩.৬৬ |
| সেঞ্চুরি | ০ |
| হাফ-সেঞ্চুরি | ১০ |
| চার | ১০৮ |
| ছক্কা | ১২২ |
বোলিং পরিসংখ্যান
| পরিসংখ্যান | মান |
|---|---|
| ফরম্যাট | আইপিএল |
| ম্যাচ | ৮৯ |
| বল করেছেন | ২০ ওভার ৪ বল |
| রান দিয়েছেন | ২১৩ |
| উইকেট | ৫ |
| সেরা বোলিং ম্যাচ | ২/১৫ |
| ইকোনমি রেট | ১০.৩০ |
| ৪ উইকেট | ০ |
| ৫ উইকেট | ০ |
প্রশ্ন -১ঃ শিবম দুবে কোন ধরনের খেলোয়াড়?
উত্তরঃ তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার। বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার।
প্রশ্ন -২ঃ শিবম দুবে কি টেস্ট ক্রিকেটে খেলেছেন?
উত্তরঃ না, শিবম দুবে এখনো টেস্ট অভিষেক হয়নি।
প্রশ্ন -৩ঃ শিবম দুবের সেরা আন্তর্জাতিক ইনিংস কোনটি?
উত্তরঃ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে তার দ্রুত অর্ধশতকগুলো খুবই উল্লেখযোগ্য।



