Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
পরিসংখ্যান

সরফরাজ খান এর পরিসংখ্যান

Chayan Kumar
Last updated: April 7, 2026 1:34 pm
By
Chayan Kumar
Chayan Kumar
ByChayan Kumar
Co-Founder
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট...
Follow:
- Co-Founder
Share
6 Min Read
সরফরাজ খান এর পরিসংখ্যান
সরফরাজ খান এর পরিসংখ্যান
SHARE

ক্রিকেটের দুনিয়ায় অনেক প্রতিভাবান ব্যাটার সরফরাজ নওশাদ খান জন্ম ২৭ অক্টোবর ১৯৯৭ সালে (বয়স ২৯) মুম্বই, মহারাষ্ট্র, ভারত তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি মুম্বাই ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন।। তার ব্যাটিংয়ের ধরন ডানহাতি বোলিংয়ের ধরন ডানহাতি অফ ব্রেক দলের জন্য তিনি একজন আক্রমণাত্মক ডানহাতি ব্যাটসম্যান হিসেবে বেশি ভূমিকা রাখেন। সরফরাজ ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরূপে ২০১৪ আইসিসি অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।

Contents
সরফরাজ খান এর আইপিএল পরিসংখ্যানসরফরাজ খান এর আন্তর্জাতিক টেস্ট অভিষেকসরফরাজ খান এর রঞ্জি ট্রফিতে ব্র্যাডম্যানের সমকক্ষ গড়সরফরাজ খান এর পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরপ্রশ্ন: সরফরাজ খান ব্যাটিং নাকি বোলিং?প্রশ্ন: সরফরাজ খান কি ভালো খেলোয়াড়?প্রশ্ন: রঞ্জি ট্রফিতে সরফরাজ খানের গড় কত?প্রশ্ন: আইপিএলে সরফরাজ খানের দাম কত?প্রশ্ন: সরফরাজ খান কি আরসিবিতে খেলেছেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ২০১৫ সালের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর সাথে তিনি ৫০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হন। সেই বছর তিনি আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মর্যাদা লাভ করেন। ২০১৫ সালের জুলাইয়ে তিনি তার পিতার এলাকা আজমগড়ের সুবাদে উত্তর প্রদেশের হয়ে ২০১৫-১৬ ঘরোয়া মৌসুমের যোগদান করবেন বলে ঘোষণা দেন এবং স্থানান্তরের জন্য উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব রাজীব শুক্লার সঙ্গে আলোচনা করেন।

সরফরাজ খান এর আইপিএল পরিসংখ্যান

রঞ্জি ট্রফিতে যিনি ব্র্যাডম্যানের কাছাকাছি গড় রেখেছেন টেস্টে অভিষেক ইনিংসেই ঝড় তুলেছেন ব্যাট হাতে সেই সরফরাজ খানের আইপিএল যাত্রাটা কিন্তু একেবারে ভিন্ন গল্পের। ২০১৫ সাল থেকে আইপিএল শুরু করে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন দলে খেলেছেন কখনো চমক দেখিয়েছেন কখনো হতাশ করেছেন। মাঝে দুই মৌসুম তো বিক্রিই হননি কিন্তু এই মানুষটি থেমে থাকেননি ২০২৬ সালে চেন্নাই সুপার কিংস এর হয়ে ফিরে এসে আবার প্রমাণ করছেন যে তাঁর ব্যাটে আইপিএলেও আলো জ্বালানোর ক্ষমতা আছে।

টুর্নামেন্টআইপিএল
দল৪ টি দল
ম্যাচ৫৩
ইনিংস৪০
নট আউট১১
রান৬৮৪
সর্বোচ্চ৬৭
গড়২৩.৫৮
বল৪৯৭
স্ট্রাইক রেট১৩৭.৬২
শতক০
অর্ধশতক২
চার৭৯
ছক্কা১৮
ক্যাচ১১

আরো বিস্তারিত পড়ুন: আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান

সরফরাজ খান এর আন্তর্জাতিক টেস্ট অভিষেক

দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে সরফরাজ তাঁর টেস্ট অভিষেক করেন। অভিষেক ইনিংসে ৬৬ বলে ৬২ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬৮* রান করেন এটি তাঁকে টেস্ট অভিষেকে জুটিতে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা চতুর্থ ভারতীয় ব্যাটার (দিলওয়ার হুসেন, সুনীল গাভাস্কার ও শ্রেয়াস আইয়ারের পরে)। তাঁর স্ট্রাইক রেট ৯৪.২ ছিল ওই ধরনের ডেবিউ-তে সর্বোচ্চ। যশস্বী জয়সওয়ালের সঙ্গে পঞ্চম উইকেটে ৬.৫৩ রান-রেটে ১৫৮ রানের পার্টনারশিপ ছিল ভারতের টেস্ট ইতিহাসে ১৫০+ রানের সর্বোচ্চ রান-রেটের জুটি।

ফরম্যাটটেস্ট
ম্যাচ৬
ইনিংস১১
নট আউট১
রান৩৭১
সর্বোচ্চ১১৫
গড়৩৭.১০
বল৪৯৫
স্ট্রাইক রেট৭৪.৯৪
শতক১
অর্ধশতক৩
চার৪৪
ছক্কা৮
ক্যাচ৩

মোট ৬টি টেস্টে তিনি ৩৭১ রান করেন যার মধ্যে ৪৪টি চার ও ৮টি ছক্কা রয়েছে ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে তাঁর সর্বশেষ টেস্ট খেলেন। ২০২৫ সালে বাড়তি ওজনের কারণে দল থেকে বাদ পড়লেও তিনি দমে যাননি ১৭ কেজি ওজন কমিয়ে আবার ফিটনেস ফিরে পান এবং ২০২৬ সালে বিজয় হাজারে ট্রফিতে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে ভারতের দ্রুততম লিস্ট-এ হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন।

সরফরাজ খান এর রঞ্জি ট্রফিতে ব্র্যাডম্যানের সমকক্ষ গড়

ঘরোয়া ক্রিকেটে তার পরিসংখ্যান এমন যা যে কোনো ক্রিকেট বিশেষজ্ঞকে অবাক করে দেয়। ২০১৯-২০ রঞ্জি ট্রফি মৌসুমে তিনি মাত্র ৯টি ইনিংসে ৯২৮ রান করেন এবং গড় ছিল অবিশ্বাস্য ১৫৪.৬৬। পরের মৌসুমে অর্থাৎ ২০২১-২২ তে তিনি ৯৮২ রান করেন ১২২.৭৫ গড়ে। পরপর দুই মৌসুমে ৯০০ এর বেশি রান করা ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি গড়েন ওয়াসিম জাফর ও অজয় শর্মার পরে তৃতীয় হিসেবে দুবার ৯০০ এর গণ্ডি পার করা ব্যাটার হওয়ার গৌরব তাঁর। তাঁর ফার্স্ট ক্লাস গড় এক সময় কেবল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরেই ছিল।

এই অসাধারণ পরিসংখ্যানগুলোই প্রমাণ করে যে সরফরাজ খান এর পরিসংখ্যান কেবল সংখ্যা নয় এটি বছরের পর বছর ধরে করা অক্লান্ত পরিশ্রম এবং মনোবলের ফসল। রঞ্জি ট্রফিতে তাঁর স্পিনারদের বিরুদ্ধে গড় ছিল আশ্চর্যজনক ১৭৩ যা তাঁকে ঘরোয়া ক্রিকেটের সেরা স্পিন খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সরফরাজ খান এর পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সরফরাজ খান ব্যাটিং নাকি বোলিং?

উত্তর: সরফরাজ নওশাদ খান একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলে থাকেন। তিনি একজন আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটসম্যান তিনি বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বেশি আক্রমণাত্মক।

প্রশ্ন: সরফরাজ খান কি ভালো খেলোয়াড়?

উত্তর: ঘরোয়া ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই অন্যতম ধারাবাহিক রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তিনি লাল বলের ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এক অপ্রতিরোধ্য খ্যাতি গড়ে তুলেছেন। এবারের ২০২৬ আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলছেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে।

প্রশ্ন: রঞ্জি ট্রফিতে সরফরাজ খানের গড় কত?

উত্তর: ২০১৯ সাল থেকে রঞ্জি ট্রফিতে: রঞ্জি ২০১৯/২০-এ – ৯২৮ রান, গড় ১৫৪.৭। রঞ্জি ২০২১/২২-এ – ৯৮২ রান, গড় ১২২.৮। রঞ্জি ২০২২/২৩-এ – ৫৫৬ রান, গড় ৯২.৬। রঞ্জি ২০২৫/২৬-এ – ৪০৫ রান, গড় ৫৭.৮৫ (এখন পর্যন্ত )।

প্রশ্ন: আইপিএলে সরফরাজ খানের দাম কত?

উত্তর: আইপিএল ২০২৬ নিলামে ৭৫ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস এর দলে বিক্রি হলেন সরফরাজ খান।

প্রশ্ন: সরফরাজ খান কি আরসিবিতে খেলেছেন?

উত্তর: সরফরাজ খান ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর সাথে ৫০ লক্ষ রুপিতে শুরু করে ২০১৬ সালে আরসিবি তাকে ১.২ কোটি এবং ২০১৮ সালে ১.৭৫ কোটি রুপিতে ধরে রাখে এখন আইপিএল ২০২৬ নিলামে ৭৫ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন।

TAGGED:সরফরাজ খান
Chayan Kumar
ByChayan Kumar
Co-Founder
Follow:
আমি, চয়ন কুমার, একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক এবং বিশ্লেষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিতভাবে ক্রিকেট এবং ফুটবল বিষয়ক তথ্যভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং সর্বশেষ ক্রীড়া আপডেট লিখে থাকি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবল লিগের অন্তর্দৃষ্টিপূর্ণ, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

সরফরাজ খান এর পরিসংখ্যান
সরফরাজ খান এর পরিসংখ্যান
April 7, 2026
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট | পার্পল ক্যাপ তালিকা
April 5, 2026
আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
April 5, 2026
আইপিএল ইতিহাসের সেরা ম্যাচ কোনটি জানুন বিস্তারিত
আইপিএল ইতিহাসের সেরা ম্যাচ কোনটি জানুন বিস্তারিত
April 5, 2026

আরও পড়তে পারেন ...

তাওহীদ হৃদয় এর মোট রান ও পূর্ণাঙ্গ ক্যারিয়ার পরিসংখ্যান
ক্রিকেটপরিসংখ্যান

তাওহীদ হৃদয় এর মোট রান ও পূর্ণাঙ্গ ক্যারিয়ার পরিসংখ্যান ২০২৬ জানুন আপডেট

By Anik Hasan
সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার
পরিসংখ্যান

কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার

By Shaharia Islam Srabon
নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ 
পরিসংখ্যান

নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে দেখুন!

By Shaharia Islam Srabon
ফেদেরিকো ভালভার্দে এর পরিসংখ্যান
পরিসংখ্যান

ফেদেরিকো ভালভার্দে এর পরিসংখ্যান ২০২৬: ক্যারিয়ার, গোল, অ্যাসিস্ট ও অর্জন

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?