সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা হিসেবে পরিচিত। তিনি ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলার কেশবমোড়ে (পশ্চিম পাড়ায়) এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা পিতা মাশরুর রেজা এবং মাতা শিরিন শারমিন। সাকিব আল হাসান তরুণ বয়স থেকেই খেলা পাগল ছিলেন প্রথম বয়সের দিকে সাকিব টেপড টেনিস বল দিয়েই খেলতেন। পরে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ছয়মাস প্রশিক্ষণ নেন ও ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় লিগে খুলনা দলের হয়ে খেলার জন্য নাম লেখান।
- সাকিব আল হাসান এর জাতীয় দলের টেস্ট ওডিআই ও টি ২০ পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর জাতীয় দলের ব্যাটিং পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর জাতীয় দলের বোলিং পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর টেস্ট ক্রিকেট পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর টি২০ ক্রিকেট পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্স পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ক্যারিয়ার পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
- সাকিব আল হাসান এর পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
এরপর একই বছর ২০০৪ সালে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেন এবং সেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ডেবিউ করেন সাকিব আল হাসান তাঁর ক্যারিয়ারে ১৪,০০০ এর বেশি রান এবং ৭০০শ এর বেশি উইকেট রয়েছে যা তাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় অলরাউন্ডারদের একজন করে তুলেছে। সাকিবের খেলোয়াড়ী দক্ষতা শুধুমাত্র ব্যাটিং এবং বোলিংয়ে সীমাবদ্ধ নয় তিনি ক্যাপ্টেন্সি, ফিল্ডিং এবং সামগ্রিক দলীয় অবদানেও অসাধারণ। আজ অমরা খেলা ডেস্ক এর আর্টিকেলে আলোচনা করব সাকিব আল হাসান এর পরিসংখ্যান ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে।
সাকিব আল হাসান এর জাতীয় দলের টেস্ট ওডিআই ও টি ২০ পরিসংখ্যান
সাকিব আল হাসান এর জাতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ও টি ২০ পরিসংখ্যান দেখলে কোন দ্বিধা ছাড়ায় বলে দেওয় যায় তিনি কত বড় মাপের একজন খেলোয়ার নিচে আমরা তার জাতীয় দলের সকল পরিসংখ্যান তুলে ধরলাম।
সাকিব আল হাসান এর জাতীয় দলের ব্যাটিং পরিসংখ্যান
| ফরম্যাট | ম্যাচ | রান | সর্বোচ্চ স্কোর | গড় | স্ট্রাইক রেট | শতক |
|---|---|---|---|---|---|---|
| টেস্ট | ৭১ | ৪৬০৯ | ২১৭ | ৩৭.৭৭ | ৬১.৬৭ | ৫ |
| ওয়ানডে | ২৪৭ | ৭৫৭০ | ১৩৪* | ৩৭.২৯ | ৮২.৮৪ | ৯ |
| টি২০ | ১২৯ | ২৫৫১ | ৮৪ | ২৩.১৯ | ১২১.১৮ | ০ |
সাকিব আল হাসান এর জাতীয় দলের বোলিং পরিসংখ্যান
| ফরম্যাট | ম্যাচ | উইকেট | সেরা ইনিংস | ইকোনমি | স্ট্রাইক রেট | ৫ উইকেট | ১০ উইকেট |
|---|---|---|---|---|---|---|---|
| টেস্ট | ৭১ | ২৪৬ | ৭/৩৬ | ২.৯৮ | ৬৩.৭ | ১৯ | ২ |
| ওয়ানডে | ২৪৭ | ৩১৭ | ৫/২৯ | ৪.৪৬ | ৩৯.৬ | ৪ | ০ |
| টি২০ | ১২৯ | ১৪৯ | ৫/২০ | ৬.৮১ | ১৮.৪ | ২ | ০ |
সাকিব আল হাসান এর টেস্ট ক্রিকেট পরিসংখ্যান
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের পরিসংখ্যান অত্যন্ত অনন্য তিনি ৭১টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে ব্যাটিংয়ে ৪,৬০৯ রান করেছেন গড় ৩৭.৭৭ সহ। তাঁর সর্বোচ্চ স্কোর ২১৭ এবং ৫টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে। বোলিংয়ে তিনি ২৪৬ উইকেট নিয়েছেন গড় ৩১.৭২ সহ যার মধ্যে ১৯টি ৫-উইকেট এবং ২টি ১০-উইকেট ম্যাচ রয়েছে। সাকিবের টেস্ট ক্যারিয়ারে উল্লেখযোগ্য মাইলস্টোন হল ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭/৩৬ যা তখন কার সময়ে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল। তিনি বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি টেস্টে সবচেয়ে বেশি ৫-উইকেট হল নিয়েছেন অলরাউন্ডার হিসেবে। এছাড়া তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের অনেক জয়ে অবদান রয়েছে যেমন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সাকিবের টেস্ট পরিসংখ্যান দেখলে বোঝা যায় কেন তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকেন।
সাকিব আল হাসান এর ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান
ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসানের পরিসংখ্যান আরও উজ্জ্বল তিনি ২৪৭টি ম্যাচ খেলেছেন ব্যাটিংয়ে ৭,৫৭০ রান করেছেন গড় ৩৭.২৯ যার মধ্যে ৯টি সেঞ্চুরি এবং ৫৬টি হাফ-সেঞ্চুরি সর্বোচ্চ স্কোর ১৩৪*। বোলিংয়ে ৩১৭ উইকেট গড় ২৯.৫২ সহ ৪টি ৫-উইকেট রয়েছে তাঁর ইকোনমি রেট ৪.৪৭ যা তাঁকে একজন নিয়ন্ত্রিত বোলার করে তোলে। সাকিব ওডিআই তে দ্রুততম খেলোয়াড় যিনি ৫,০০০ রান এবং ২৫০ উইকেটের ডাবল অর্জন করেছেন। উল্লেখযোগ্য পারফরম্যান্স হল ২০১৯ বিশ্বকাপে তিনি অসাধারণ খেলেন। ওডিআই তে সাকিবের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ অনেক সিরিজ জিতেছে যা তাঁর নেতৃত্বের প্রমাণ। এই ফরম্যাটে তাঁর পরিসংখ্যান বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাকিব আল হাসান এর টি২০ ক্রিকেট পরিসংখ্যান
টি২০ ফরম্যাটে সাকিবের পরিসংখ্যান দেখলে তাঁর অভিযোজনশীলতা বোঝা যায়। তিনি ১২৯টি ম্যাচ খেলেছেন ব্যাটিংয়ে ২,৫৫১ রান গড় ২৩.১৯ সহ সর্বোচ্চ ৮৪ রান। বোলিংয়ে ১৪৯ উইকেট গড় ২০.৯১ সহ ২টি ৫-উইকেট রয়েছে। সাকিব টি২০-তে বিশ্বের শীর্ষ অলরাউন্ডারদের একজন তিনি দলের চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ পারফমেন্স করে থাকেন। এই ফরম্যাটে সাকিবের পরিসংখ্যান তাঁর বহুমুখী দক্ষতা প্রমাণ করে।
আরো পড়ুন: মুশফিকুর রহিম ক্যারিয়ার পরিসংখ্যান
সাকিব আল হাসান এর ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্স পরিসংখ্যান
ওয়ানডে বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স বাংলাদেশের জন্য একটি মাইলফলক। তিনি ৩০টি ম্যাচ খেলেছেন ব্যাটিংয়ে ১,১১১ রান গড় ৩৭.০৩ সহ ২টি সেঞ্চুরি এবং ১১টি হাফ-সেঞ্চুরি করেন। বোলিংয়ে ৩৩ উইকেট গড় ৩২.৭৫ সহ সেরা ৫/২৯ উইকেট। ২০১৯ বিশ্বকাপে তিনি ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৬০০+ রান এবং ১০+ উইকেট নেওয়া এক মাত্র বাংলাদেশী বোলার। নিচে ওয়ানডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের টেবিল দেয়া হল।
| বিশ্বকাপ বছর | ম্যাচ | রান | গড় | সর্বোচ্চ | উইকেট | বোলিং গড় | সেরা |
|---|---|---|---|---|---|---|---|
| ২০০৭ | ৩ | ৫৭ | ২৮.৫০ | ৫৭* | ০ | – | – |
| ২০১১ | ৬ | ১৪২ | ২৮.৪০ | ৫৮ | ৮ | ২৮.১২ | ৪/২৬ |
| ২০১৫ | ৬ | ১২০ | ২৪.০০ | ৫২ | ৪ | ৫৫.৭৫ | ২/৪৩ |
| ২০১৯ | ৮ | ৬০৬ | ৮৬.৫৭ | ১২৪* | ১১ | ২৭.৪৫ | ৫/২৯ |
| ২০২৩ | ৭ | ১৮৬ | ৩১.০০ | ৮২ | ১০ | ৩২.৮০ | ৩/৩০ |
| মোট | ৩০ | ১,১১১ | ৩৭.০৩ | ১২৪* | ৩৩ | ৩২.৭৫ | ৫/২৯ |
সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ক্যারিয়ার পরিসংখ্যান
সাকিব ক্রিকেট বিশ্বে এক অনন্য খেলোয়ার তিনি বিভিন্ন দেশের হয়ে নানা ধরনের ঘরোয়া টুর্নামেন্ট অংশ গ্রহণ করেছে তার মধ্যে বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাকিস্তান সুপার (পিএসএল) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) অন্যতম এছাড়াও আরো বিভিন্ন দেশের লীগ ও তিনি খেলেছেন নিচে তা আলোচনা করা হল।
সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
| টুর্নামেন্ট | ম্যাচ | রান | সর্বোচ্চ স্কোর | স্ট্রাইক রেট | অর্ধশতক |
|---|---|---|---|---|---|
| CPL | ৪৭ | ৬২৮ | ৬১ | ১১৬.৫১ | ৩ |
| PSL | ১৭ | ১৮১ | ৫১ | ১০৫.২৩ | ১ |
| BPL | ১১৩ | ২৩৯৭ | ৮৯* | ১৩৯.৩৬ | ১৩ |
| IPL | ৭১ | ৭৯৩ | ৬৬* | ১২৪.৪৮ | ২ |
সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
| টুর্নামেন্ট | ম্যাচ | উইকেট | সেরা ইনিংস | ইকোনমি | ৫ উইকেট |
|---|---|---|---|---|---|
| CPL | ৪৭ | ৪৩ | ৬/৬ | ৭.০৮ | ১ |
| PSL | ১৭ | ৯ | ২/১৪ | ৭.৭৩ | ০ |
| BPL | ১১৩ | ১৪৯ | ৫/১৬ | ৬.৪৯ | ১ |
| IPL | ৭১ | ৬৩ | ৩/১৭ | ৭.৪৩ | ০ |
সাকিব আল হাসান এর ঘরোয় টি২০ ব্যাটিং ক্যারিয়ার পরিসংখ্যান
সাকিবের ক্রিকেট যাত্রা শুরু হয় খুলনা বিভাগের মাগুরা জেলায় ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি আকৃষ্ট ছিলেন এবং স্থানীয় স্তরে খেলে দ্রুত নজর কাড়েন। ২০০৪ সালে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেন এবং সেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ডেবিউ করেন সাকিব যেখানে প্রথম ম্যাচেই উইকেট নেন এবং রান করেন। তাঁর প্রথম টেস্ট ম্যাচ ডেবিউ হয় ২০০৭ সালে ভারতের বিপক্ষে এবং সাকিব আল হাসান ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক টি২০ অভিষেক ম্যাচ খেলেন।
এই সময়ে সাকিব বাংলাদেশ দলের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেন বিশেষ করে তাঁর স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং এবং লেফট-হ্যান্ডেড ব্যাটিংয়ের জন্য। ক্যারিয়ারের শুরুতে তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন যেমন দলের অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ কিন্তু তাঁর ধৈর্য এবং দক্ষতা তাঁকে এগিয়ে নিয়ে যায়। সাকিবের প্রথম দিকের পারফরম্যান্স দেখে বোঝা যায় যে তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। তবে তিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন তাঁর পরিসংখ্যান দেখলে বোঝা যায় কীভাবে তিনি ধীরে ধীরে উন্নতি করেছেন।
সাকিব আল হাসান এর পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ সাকিব আল হাসানের মোট সেঞ্চুরি?
উত্তরঃ সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট সেঞ্চুরি ১৪টি তিনি (টেস্টে ৫টি এবং ওয়ানডেতে ৯টি)।
প্রশ্নঃ সাকিব আল হাসান মোট রান কত?
উত্তরঃ সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ১৪,৭৩০ রানের মালিক।
প্রশ্নঃ সাকিব আল হাসান মোট উইকেট কত?
উত্তরঃ সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ৭১২ উইকেটের মালিক।



