সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর একটি অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল। এই টিমের ঘাঁটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে। দলটি ২০১৩ সালে গঠিত হয়, পূর্বের দল Deccan Chargers কে বাতিল করার পর নতুন করে এই ফ্র্যাঞ্চাইজি শুরু হয়। দলটির মালিকানায় রয়েছে (সান গ্রুপ), যার প্রতিষ্ঠাতা কালানিথি মারান। বর্তমানে দলের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত মুখ হলেন কাব্যা মারান, যিনি দলের কো ওনার এবং CEO। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ আইপিএলের ১৯ তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটারদের তালিকা ২০২৬
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বরাবরই একটি আক্রমণাত্মক ও আধুনিক ব্যাটিং দর্শনের দল। সাম্প্রতিক মৌসুমগুলোতে তাদের ব্যাটাররা দ্রুত রান তোলা, বড় শট খেলা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত।শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ সৃষ্টি করতে SRH ওপেনাররা আগ্রাসী ব্যাটিং করে।
ট্রাভিস হেড হলেন অস্ট্রেলিয়ার একজন বিস্ফোরক বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান, যিনি বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ এর অন্যতম মূল খেলোয়াড় এবং আইপিএল এর সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটারদের একজন। তিনি ২৯ ডিসেম্বর ১৯৯৩ সালে অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন, বয়স এখন ৩২ বছর।
স্মরণ রবিচন্দ্রন হলেন একজন উদীয়মান ভারতীয় ক্রিকেটার, যিনি সানরাইজার্স হায়দ্রাবাদ এর হয়ে আইপিএল খেলেন। তিনি একজন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, যার আক্রমণাত্মক স্টাইল এবং বড় শট খেলার ক্ষমতা দিয়ে দ্রুত নজর কেড়েছেন। বয়স মাত্র ২২ বছর (জন্ম: ৫ মে ২০০৩, মাইসুরু, কর্ণাটক)। চলুন দেখে আসি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটারদের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| ট্রাভিস হেড | ব্যাটসম্যান |
| স্মরণ রবিচন্দ্রন | ব্যাটসম্যান |
| অনিকেত ভার্মা | ব্যাটসম্যান |
| জ্যাক এডওয়ার্ডস | ব্যাটসম্যান |
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলারদের তালিকা
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বরাবরই আইপিএলে একটি বোলিং নির্ভর শক্তিশালী দল হিসেবে পরিচিত। দলটির বোলাররা গতি, সুইং ও নিখুঁত লাইন লেংথের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারদর্শী। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং আক্রমণ মানেই শৃঙ্খলা, আগ্রাসন ও ম্যাচ জেতানোর ক্ষমতা। অনেক সময় তাদের বোলাররাই দলকে কম স্কোর ডিফেন্ড করে জয় এনে দিয়েছে, যা দলটির সবচেয়ে বড় শক্তি।
ব্রাইডন কার্স ইংল্যান্ডের একজন শক্তিশালী ফাস্ট বোলিং অলরাউন্ডার। লম্বা গড়ন ও উচ্চতা কাজে লাগিয়ে তিনি অতিরিক্ত বাউন্স তৈরি করতে পারেন, যা ব্যাটারদের জন্য বেশ অস্বস্তিকর।
প্যাট কামিন্স আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং একজন সফল অধিনায়ক। গতি, নিখুঁত লাইন লেংথ ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা ব্যাটারদেরও চাপে ফেলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলারদের তালিকায় কে কে রয়েছে।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| ব্রাইডন কার্স | বোলার |
| প্যাট কামিন্স (অধিনায়ক) | বোলার |
| ইশান মালিঙ্গা | বোলার |
| জয়দেব উনাদকট | বোলার |
| হর্ষল প্যাটেল | বোলার |
| জিশান আনসারি | বোলার |
| সাকিব হোসেন | বোলার |
| ওঙ্কার তুকারাম তরমলে | বোলার |
| অমিত কুমার | বোলার |
| প্রফুল হিঞ্জে | বোলার |
| ক্রেইন্স ফুলেত্রা | বোলার |
| শিবম মাভি | বোলার |
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অলরাউন্ডারদের তালিকা
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের অলরাউন্ডাররা ২০২৬ আইপিএল সিজনে দলের ব্যালেন্সড পারফরম্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দলের অলরাউন্ডাররা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অবদান রাখতে পারেন, যা টিমকে ফ্লেক্সিবল করে তোলে। অভিষেক শর্মা ভারতের একজন প্রতিভাবান বাঁহাতি ওপেনিং ব্যাটার ও কার্যকর অলরাউন্ডার। তিনি মূলত তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ও দ্রুত রান তোলার ক্ষমতার জন্য পরিচিত।
কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কার এক অনন্য প্রতিভাবান অলরাউন্ডার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত তার দুই হাতে বোলিং করার বিরল ক্ষমতার জন্য ডান হাতে অফস্পিন ও বাঁ হাতে লেফটআর্ম স্পিন দুটোই করতে পারেন।
নীতীশ কুমার রেড্ডি ভারতের একজন উদীয়মান অলরাউন্ডার ডানহাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি দ্রুত নজরে আসেন এবং আইপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগ পান। নিচের টেবিলটিতে অলরাউন্ডারদের তালিকা তুলে ধরা হল।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| অভিষেক শর্মা | ব্যাটিং অলরাউন্ডার |
| কামিন্দু মেন্ডিস | ব্যাটিং অলরাউন্ডার |
| নীতীশ কুমার রেড্ডি | ব্যাটিং অলরাউন্ডার |
| শিবাং কুমার | ব্যাটিং অলরাউন্ডার |
| লিয়াম লিভিংস্টোন | ব্যাটিং অলরাউন্ডার |
| হর্ষ দুবে | বোলিং অলরাউন্ডার |
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উইকেটকিপার+ব্যাটসম্যান
আইপিএল ২০২৬ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটকিপার+ব্যাটসম্যান বিভাগটি বেশ শক্তিশালী, গভীর এবং ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞতা ও আগ্রাসনের সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণে এই ইউনিটটি দলের ব্যাটিং শক্তিকে নতুন মাত্রা দিচ্ছে। ঈশান কিশান ভারতীয় বাঁহাতি উইকেটকিপার+ব্যাটসম্যান হিসেবে তিনি ওপেনিংয়ে নামতে পারেন এবং শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। আইপিএল এর দীর্ঘ অভিজ্ঞতা থাকায় টপ অর্ডারে গতি ও আত্মবিশ্বাস যোগ করেন।
হেনরিখ ক্লাসেন ডানহাতি এই দক্ষিণ আফ্রিকান তারকা মিডল অর্ডারের অন্যতম ভরসা। স্পিন ও পেস ধরনের বোলিংই সমান দক্ষতায় আক্রমণ করতে পারেন। ডেথ ওভারে ম্যাচ ফিনিশ করার ক্ষমতার কারণে তিনি SRH এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন। চলুন দেখে আসি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উইকেটকিপার+ব্যাটসম্যানের তালিকা।
| খেলোয়াড়ের নাম | ভূমিকা |
|---|---|
| ঈশান কিশান | উইকেটকিপার+ব্যাটসম্যান |
| হেনরিখ ক্লাসেন | উইকেটকিপার+ব্যাটসম্যান |
| সলিল অরোরা | উইকেটকিপার+ব্যাটসম্যান |
আরও পড়ুনঃ কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৬ তালিকা
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
প্রশ্ন-১ঃ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মোট ব্যাটসম্যানের সংখ্যা কত?
উত্তরঃ ০৪ জন।
প্রশ্ন-২ঃ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মোট বলারের সংখ্যা কত?
উত্তরঃ ১২ জন।
প্রশ্ন-৩ঃ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মোট অলরাউন্ডারের সংখ্যা কত?
উত্তরঃ ০৫ জন ব্যাটিং অলরাউন্ডার, ০১ জন বোলিং অলরাউন্ডার।
প্রশ্ন-৪ঃ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মোট উইকেটকিপার+ব্যাটসম্যানদের সংখ্যা কত?
উত্তরঃ ০৩ জন।



