এবারের ১২তম বিপিএল আসরের বড় চমক হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ২০২৫-২০২৬ সালের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর ১২তম আসরে অংশ গ্রহণ করছে মোট দল ৬টি দল। অংশগ্রহণকারী দলগুলি নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স।
অনেক দর্শক দের বহু দিনের চাহিদা পূরণ করার জন্য বিপিএল আসরের বড় চমক হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নামে এই নোয়াখালী টি২০ দল। আর এই নোয়াখালী এক্সপ্রেস ক্রিকেট টিমের মালিক হলো বাংলাদেশের স্বনামধন্য পরিবহন সংস্থা দেশ ট্রাভেলস। তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সম্প্রসারণের অংশ হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে ছেন এবং এর সাথে তাদের একটি পাঁচ বছরের চুক্তি রয়েছেন।
দেশ ট্রাভেলস এটি মূলত দেশ গ্রুপ-এর একটি অংশ, দেশ ট্রাভেলস এর মালিকানা নির্দিষ্টভাবে একক কোনো ব্যক্তির নামে নেই। তবে রোকেয়া কাদের (চেয়ারপারসন) এবং ওমর কাদের খান (ব্যবস্থাপনা পরিচালক) এনাদের তো ব্যক্তিরা যুক্ত আছেন। এটি দেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস শিল্পের পথিকৃৎ হিসেবে কলের কাছে বেশি পরিচিত।
নোয়াখালী এক্সপ্রেস টিমের মালিক ও কোচ
| মালিক | দেশ ট্রাভেলস |
| প্রধান কোচ | খালেদ মাহমুদ সুজন |
| সহকারী কোচ | তালহা জুবায়ের |
নোয়াখালী জেলা হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। এটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা, উত্তরে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং দক্ষিণে মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর অবস্থিত। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোন শহর নেই।
নোয়াখালী এক্সপ্রেস সহ যে সকল দল এবারে বিপিএল খেলছেে
এবারের বিপিএলে মোট ৬টি দল অংশ গ্রহণ করছে বাংলাদেশের ৫টি বিভাগ থেকে মোট ৬টি দল ৬টি শহর থেকে, বিপিএল খেলাতে অংশ গ্রহণ করছে। চট্টগ্রাম বিভাগ থেকে ২টি দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএলে খেলছেন।
| দল | শহর | বিভাগ | প্রধান কোচ |
|---|---|---|---|
| চট্টগ্রাম রয়্যালস | চট্টগ্রাম | চট্টগ্রাম | মিজানুর রহমান বাবুল |
| ঢাকা ক্যাপিটালস | ঢাকা | ঢাকা | টোবি র্যাডফোর্ড |
| নোয়াখালী এক্সপ্রেস | নোয়াখালী | চট্টগ্রাম | খালেদ মাহমুদ সুজন |
| রাজশাহী ওয়ারিয়র্স | রাজশাহী | রাজশাহী | হান্নান সরকার |
| রংপুর রাইডার্স | রংপুর | রংপুর | মিকি আর্থার |
| সিলেট টাইটানস | সিলেট | সিলেট | সোহেল ইসলাম |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে (বিপিএল) বাংলাদেশের পেশাদার টি২০ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) প্রথম বিপিএল আয়োজন করে এবং প্রথম বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হয় ৯ ফেব্রুয়ারি ২০১২ সালে। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকায়। এর পর বিপিএল আসরের প্রথম উদ্বোধনী খেলা হয় শুরু হয় ১০ ফেব্রুয়ারি ২০১২ সালে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৯ ফেব্রুয়ারি ২০১২ সালে।
বিপিএল এর পথম আসরে অংশ নেয় মোট ৬টি ফ্রেঞ্চাইজি দল। এই প্রথম আসরে সর্বমোট ৩৩টি খেলা অনুষ্ঠিত হয়, যার ২৫টি খেলা ঢাকায়, আর বাকি ৮টি খেলা হয় চট্টগ্রামে। ২৯ ফেব্রুয়ারি ঢাকায় ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয় ২০১২ সারে প্রথম বিপিএল এর আসর। প্রথম আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে তারা বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে পরাজিত করে প্রথম শিরোপা জিতে নেয় এবং বিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ট্রফি নিজেদের করে নেয়। এই আসরে ফাইনালের ম্যাচসেরা ইমরান নাজির পাকিস্তান (ঢাকা গ্ল্যাডিয়েটরস) এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসান বাংলাদেশ (খুলনা রয়েল বেঙ্গলস)
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
বিপিএল এর ১১তম আসর শুরু হয় ৩০ ডিসেম্বর ২০২৪ সালে এবং ৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে শেষ হয়, আসরে অংশ নেয় মোট ৭টি দল। বিপিএল এর ১১তম আসরে বিজয়ী দল ফরচুন বরিশাল ও ম্যাচসেরা হয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, যিনি ২৯ বলে ৫৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে ছিলেন পুরো টুনামেন্টে ব্যাটে, বলে ও ফিল্ডিংয়ে অলরাউন্ডিং পারফরম্যান্স করা মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)।
নোয়াখালী এক্সপ্রেস টিমের মালিক কে?
নোয়াখালী এক্সপ্রেস টিমের একক কোন মালিক নেই। তবে নোয়াখালী এক্সপ্রেস ক্রিকেট টিমের মালিক হলো বাংলাদেশের স্বনামধন্য পরিবহন সংস্থা দেশ ট্রাভেলস।
দেশ ট্রাভেলসের মালিক কে?
দেশ ট্রাভেলস এর মালিকানা নির্দিষ্টভাবে একক কোনো ব্যক্তির নামে নেই। তবে রোকেয়া কাদের (চেয়ারপারসন) এবং ওমর কাদের খান (ব্যবস্থাপনা পরিচালক) এনাদের তো ব্যক্তিরা যুক্ত আছেন। এটি দেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস শিল্পের পথিকৃৎ হিসেবে পরিচিত।
এবারের বিপিএল কত তম আসর?
২০২৫-২০২৬ সালের এবারের বিপিএলের ১২তম আসর।
বিপিএল 2025 মাসকটের নাম কি?
বিপিএল ২০২৫-এর অফিসিয়াল মাসকট ডানা ৩৬- এর মাধ্যমে উত্তরাধিকার উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
বিপিএল কোন দল কতবার জিতেছে?
• ঢাকা গ্ল্যাডিয়েটরস ২ বার ২০১২ এবং ২০১৩
• কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ বার ২০১৫, ২০১৮, ২০২২, ২০২৩
• ঢাকা ডায়নামাইটস ১ বার ২০১৬
• রংপুর রাইডার্স ১ বার ২০১৭
• রাজশাহী রয়্যালস ১ বার ২০১৯
• ফরচুন বরিশাল ২ বার ২০২৪ এবং ২০২৫



