Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

সাব্বির রহমান বিপিএল ২০২৬ এ সেরা খেলোয়ার

Imran Hossen
Last updated: January 1, 2026 9:38 am
By
Imran Hossen
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present...
Follow:
- Co-Founder
Share
6 Min Read
সাব্বির রহমান এবারের বিপিএল এর সেরা খেলোয়ার
SHARE

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল ২০২৬ এর এবারের আসরের অনেক নামী-দামী, দেশী-বিদেশী অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেছে। তবে তার মধ্যে অন্যতম এবং সবার থেকে বাংলাদেশের ডানহাতি হার্ডহিটিং ব্যাটসম্যান এবং লেগ-স্পিনার সাব্বির রহমান রুম্মান। সাব্বির রহমান বিপিএল ২০২৬ এর এবারের আসরটিতে সাব্বির রহমান সেরা খেলোয়ার, যা খেলা ডেস্ক আপনাদের পরিসংখ্যান এবং বিশ্লেষণের মাধ্যমে জানাবে।

Contents
সাব্বির রহমানের ব্যক্তিগত পরিচয়সাব্বির রহমানের ক্রিকেট ক্যারিয়ারের শুরুসাব্বির রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ারসাব্বির রহমানের আন্তর্জাতিক পরিসংখ্যান ২০২৬সাব্বির রহমানের উল্লেখযোগ্য অর্জনবিতর্কসাব্বির রহমানের বর্তমান অবস্থা ২০২৬মতামতসাব্বির রহমান কি পুনরায় জাতীয় দলের হয়ে খেলতে পারবে?সাব্বির রহমানের বিপিএলে সর্বোচ্চ রান কতো?সাব্বির রহমানের বিপিএলে সর্বমোট রান কতো?সাব্বির রহমান বিপিএলে কোন দলে খেলে?ঢাকা ক্যাপিটালসের বর্তমান মালিক কে?

বিপিএলে তিনি বিভিন্ন সময়ে রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স, কুমিল্লা ওয়ারিয়র্স হয়ে খেলেছেন, তবে বিগতবছর এবং চলতি ২০২৬ সিজন ঢাকা ক্যাপিটালস-এর হয়ে খেলছেন। বিপিএলে তিনি অসাধারণ খেলা উপহার দিয়েছে গত সিজনে। তাছাড়া গত সিজনে তার একটি সেঞ্চুরিও আছে। ১২২ রানের সেই ইনিংসটি টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত।

সাব্বির রহমানের ব্যক্তিগত পরিচয়

  • পুরো নাম: মোহাম্মদ সাব্বির রহমান রুম্মান।
  • ডাকনাম: রুম্মান।
  • জন্ম: ২২ নভেম্বর, ১৯৯১ অনুযায়ী বর্তমান বয়স ৩৪ বছর।
  • জন্মস্থান: রাজশাহী, বাংলাদেশ।
  • ব্যাটিং স্টাইল: ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান (পাওয়ার হিটার)।
  • বোলিং স্টাইল: লেগ স্পিন (ডানহাতি)।
  • ভূমিকা: অলরাউন্ডার।

সাব্বির রহমানের ক্রিকেট ক্যারিয়ারের শুরু

সাব্বিরের ক্রিকেটযাত্রা শুরু হয় পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শাহিদ আফ্রিদির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে। মাত্র ১৬ বছর বয়সে ২০০৮ সালে রাজশাহী ডিভিশনের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সাব্বির রহমানের । ২০১০ সালে এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৩৩ রান করে বাংলাদেশকে স্বর্ণপদক জেতান এই পাওয়ার হিটার, যা তার ক্রিকেটীয় জীবনে প্রথম বড় সাফল্য। একই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো পারফর্ম করেন তিনি।

সাব্বির রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ার

সাব্বির রহমান তার ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট এবং সেরা  মিডল অর্ডার ব্যাটসম্যান পাওয়ার হিটার হিসেবে পরিচিতি পান।

আন্তর্জাতিক অভিষেক:

  • টি-টোয়েন্টি: ১৪ ফেব্রুয়ারি, ২০১৪ শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের অভিষেক হয়।
  • ওয়ানডে: ২১ নভেম্বর, ২০১৪  জিম্বাবুয়ের বিপক্ষে সাব্বির রহমানের অভিষেক হয়।
  • টেস্ট: ২০ অক্টোবর, ২০১৬  ইংল্যান্ডের বিপক্ষে সাব্বির রহমানের অভিষেক হয়।

সাব্বির রহমানের ক্যারিয়ারের সেরা অর্জন ২০১৬ সালের এশিয়া কাপে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ৫৪ বলে ৮০ রানের ইনিংসটি বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

সাব্বির রহমান ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র এবং প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি (১০২ রান) করেন।

সাব্বির রহমানের আন্তর্জাতিক পরিসংখ্যান ২০২৬

সাব্বির রহমান খুব একটা লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত থাকতে না পারলেও দেশের ক্রিকেটে তার খেলার ধারাবাহিকতা বেশ ভালোই ছিলো। সাব্বির রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান দেওয়া হলো:

ফরম্যাটম্যাচরানসর্বোচ্চ স্কোরগড়হাফ সেঞ্চুরি/ সেঞ্চুরি
টেস্ট১১৪৮১৬৬২৪.০৫৪/০
ওয়ানডে৬৬১৩৩৩১০২২৫.৬৩৬/১
টি-টোয়েন্টি৪৮৯৭৭৮০২৩.২৬৪/০

এছাড়াও সাব্বির রহমান ডানহাতি লেগ স্পিন হিসেবে টেস্ট, ওয়ানডে, এবং টি-টোয়েন্টি তিন ফরমেটের ক্রিকেটেই বেশ কয়েকটা উইকেট আদায় করতে সক্ষম হয়েছে।

সাব্বির রহমানের উল্লেখযোগ্য অর্জন

  • ২০১০ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক।
  • ২০১৬ সালে এশিয়া কাপ প্লেয়ার অব দ্য সিরিজ।
  • ঢাকা প্রিমিয়র লিগে ৬ উইকেট তুলে নেওয়া।

বিতর্ক

সাব্বির রহমানের ক্যারিয়ারের একটি বড় অংশ জুড়ে ছিল নানা বিতর্ক ও সমালোচনা। মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গ এবং দর্শকদের সাথে অসদাচরণের অভিযোগে তিনি একাধিকবার বিসিবি কর্তৃক শাস্তির সম্মুখীন হয়েছেন। তার মধ্যে অন্যতম:

২০১৮ সালে ঘরোয়া ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে অপমান করার দায়ে তাকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বাজেমন্তব্য এবং মাঠে সতীর্থদের সাথে বাজে আচরণের অভিযোগেও তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন।

সাব্বির রহমানের বর্তমান অবস্থা ২০২৬

বর্তমানে সাব্বির রহমান জাতীয় দলের নিয়মিত সদস্য নন। তবে ঘরোয়া লিগ এবং বিপিএল-এ নিয়মিত খেলছে। ২০২৬ সালের বিপিএল-এ তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছে। গত মৌসুমেও তার খেলায় দর্শক মুগ্ধ হয়েছে। বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেয় সাব্বির, শেষ পর্যন্ত তিনি ১২২ রানে আউট হয়। ক্রিস গেইলের ৬১ বলে ১১৬ রান করা রেকর্ড সাব্বির রহমান ৬১ বলে ১২২ রান করে সেই রেকর্ড ভেঙ্গে দেয়।

বর্তমানে তার মাঠের ক্রিকেট খেলা এবং মাঠের বাইরের আচরণে দর্শক তার প্রতি আগ্রহ প্রকাশ করছে। দিন দিন সাব্বির রহমান নিজেকে ক্রিকেটের জন্য আরো উন্নত করে তুলছে। নিজেকে প্রস্তুত করছে আরো শক্ত-পোক্তভাবে। যার ধারাবাহিকতায় এবারের বিপিএল ২০২৬ আসরের নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের সুবাদে জয় তুলে নেয়। সাব্বির রহমান বিপিএল ২০২৬ এর এবারের আসরটিতে সেরা খেলোয়ার হিসেবে আমাদের দারুন খেলা উপহার দেবে এবং পুনরায় জাতীয় দলের হয়ে দেশের জন্য ক্রিকেট খেলবে। ২০২৬ বিপিএলে সাব্বির রহমানের পরবর্তী খেলার আপডেট খেলা ডেস্ক আপনারে জানিয়ে দেবে।

মতামত

আপনি কি মনে হয়, সাব্বির রহমান বিপিএল ২০২৬ এর এবারের আসরটিতে সেরা খেলোয়ার হিসেবে আমাদের দারুন খেলা উপহার দিতে পারবে, এবং পুনরায় জাতীয় দলের হয়ে খেলতে পারবে?

আপনার মতামত খেলা ডেস্ককে কমেন্ট করে আমাদের জানাবেন।

কিংবদন্তী সকল ক্রিকেটের পরিসংখ্যান দেখতে ভিজিট করুন খেলা ডেস্ক।

সাব্বির রহমান কি পুনরায় জাতীয় দলের হয়ে খেলতে পারবে?

সাব্বির রহমান তার সেরা ক্রিকেট খেলাটা আমাদের উপহার দিতে পারলে নিশ্চই সে আবার জাতীয় দলের হয়ে খেলতে পারবে।

সাব্বির রহমানের বিপিএলে সর্বোচ্চ রান কতো?

সাব্বির রহমানের বিপিএলে সর্বোচ্চ ৬১ বলে ১২২ রান।

সাব্বির রহমানের বিপিএলে সর্বমোট রান কতো?

সাব্বির রহমানের বিপিএল ২০২৬ চলতি মৌসুম পর্যন্ত সর্বমোট ১৯৫০ রান করেছে।

সাব্বির রহমান বিপিএলে কোন দলে খেলে?

সাব্বির রহমান বিপিএলে জনপ্রিয় ঢালিউড অভিনেতা শাকিব খানের মালিকানধীন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে।

ঢাকা ক্যাপিটালসের বর্তমান মালিক কে?

ঢাকা ক্যাপিটালসের বর্তমান মালিক জনপ্রিয় ঢালিউড অভিনেতা শাকিব খান।

Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present it to you. Dear, If you love sports, then you can't ignore me.Thank you for reading my content.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড
জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড
April 9, 2026
কেন উইলিয়ামসন এর পরিসংখ্যান
কেন উইলিয়ামসন এর পরিসংখ্যান ২০২৬ আইপিএল সহ জানুন আপডেট তথ্য
April 9, 2026
সরফরাজ খান এর পরিসংখ্যান
সরফরাজ খান এর পরিসংখ্যান
April 7, 2026
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
April 5, 2026
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট | পার্পল ক্যাপ তালিকা
April 5, 2026

আরও পড়তে পারেন ...

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬
ক্রিকেটপরিসংখ্যান

হার্দিক পান্ডিয়া এর পরিসংখ্যান ২০২৬

By Ayon Das
মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান : কাটার মাস্টারের ম্যাজিক
ক্রিকেট

মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান : কাটার মাস্টারের ম্যাজিক

By Shaharia Islam Srabon
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা
ক্রিকেট

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা

By Ariful Islam
আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার তালিকা দেখুন
ক্রিকেট

আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার তালিকা দেখুন

By Imran Hossen
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?