Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

টি ২০ বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে জানুন

Shaharia Islam Srabon
Last updated: January 12, 2026 11:12 am
By
Shaharia Islam Srabon
Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
Follow:
- CEO
Share
7 Min Read
২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে দেখুন
SHARE

২০২৬ টি ২০ বিশ্বকাপ হলো এই টুর্নামেন্টের দশম আসর। এটি ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বর্তমান চ্যাম্পিয়ন। প্রতিটি দেশের মত বাংলাদেশও তাদের শক্তিশালী দল নিয়ে ২০২৬ টি ২০ বিশ্বকাপ খেলতে যাবে। টি২০ বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে দেখুন খেলা ডেস্ক -এর এই নিবন্ধে।

Contents
২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড যারা থাকছে২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা কবে ও কোন দলের সাথেমতামত২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন কে?টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন কে?টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে?টি টোয়েন্টি বিশ্বকাপ কবে?টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ কোন গ্রুপে?টি ২০ বিশ্বকাপ বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে কি না?

আমরা বাংলাদেশের ক্রীড়াপ্রেমী দর্শকেরা দেশের ক্রিকেট নিয়ে অতি আবেগী এবং উৎসাহী। যতই কাজ থাকুক না কেনো, দেশের খেলা হলে সব কাজ রেখে আমরা বসে যাই পর্দার সামনে নিজের দেশের খেলা দেখতে ও সমর্থন করতে। সেই সকল খেলা প্রেমী ভক্ত সমর্থকের আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলো এবারের টি২০ বিশ্বকাপ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে।

প্রতিবারের ন্যায় এবারের ২০২৬ টি ২০ বিশ্বকাপেও বাংলাদেশ দল তাদের অভিজ্ঞ ১৫ জন খেলোয়াড় নিয়ে প্রকাশ করেছে শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড। যেখানে নতুন ও পুরাতন অনেক খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে এই স্কোয়াড। চলুন দেখা যাক ২০২৬ টি ২০ বিশ্বকাপ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে।

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড যারা থাকছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপ ২০২৬ -এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ২০২৬ টি ২০ বিশ্বকাপ বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে যারা থাকছে তাদের নাম ছক আকারে দেয়া হলো:

খেলোয়াড়ের নামখেলার ধরন
লিটন কুমার দাস (অধিনায়ক)উইকেটকিপার, ব্যাটসম্যান
মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক)ব্যাটসম্যান, পার্ট-টাইম স্পিনার
নুরুল হাসান সোহানউইকেটকিপার, ব্যাটসম্যান
তানজিদ হাসান তামিমব্যাটসম্যান
মোহাম্মদ পারভেজ হোসেন ইমনব্যাটসম্যান
তাওহীদ হৃদয়ব্যাটসম্যান
শামীম হোসেন পাটোয়ারীব্যাটসম্যান
শেখ মেহেদী হাসানঅলরাউন্ডার
রিশাদ হোসেনঅলরাউন্ডার
নাসুম আহমেদঅলরাউন্ডার
মুস্তাফিজুর রহমানপেস বোলার
তানজিম হাসান সাকিবপেস বোলার
তাসকিন আহমেদপেস বোলার
মোহাম্মদ সাইফউদ্দিনপেস বোলার
শরিফুল ইসলামপেস বোলার

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

দলে যুক্ত: দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাসকিন সাম্প্রতিক সিরিজ মিস করেছিলেন।

পেস আক্রমণ: দলটিতে ৫ জন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। মুস্তাফিজ, তাসকিন, শরিফুল, তানজিম সাকিব ও সাইফউদ্দিন।

স্পিন আক্রমণ: স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং অলরাউন্ডার শেখ মেহেদী।

ভবিষ্যৎ পরিকল্পনা: বিসিবি ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়া স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। উক্ত তারিখের পর যেকোনো পরিবর্তনের জন্য টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।

দল থেকে বাদ: নাজমুল হোসেন শান্ত বর্তমান বিপিএল ২০২৬-এ ফর্মে থাকা সত্ত্বেও স্কোয়াডে জায়গা পাননি। এছাড়া ফিনিশার জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন টি২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

বিশেষ আপডেট: সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়া এবং ভিসা সংক্রান্ত কিছু জটিলতার কারণে বিসিবি টি২০ বিশ্বকাপে ভারতের ভেন্যুগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছেন। আইসিসির অনুমোদনক্রমে বাংলাদেশের খেলাগুলো শ্রীলংকার ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

টি ২০ বিশ্বকাপ ২০২৬ এর জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পর থেকে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। লিটন দাস ও সাইফ হাসানের নেতৃত্বে দলটি ব্যালান্সড হলেও কিছু নির্বাচন এবং অফ-ফিল্ড ইস্যুতে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৪ জানুয়ারি যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, তা নিয়ে প্রধান দিক নিচে আলোচনা করা হলো:

শান্তর অনুপস্থিতি: সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে টি২০ বিশ্বকাপ ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেওয়া এবং লিটন দাসকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে। চলমান বিপিএল ২০২৬ -এ সেঞ্চুরি এবং ভালো ফর্মে থাকা সত্ত্বেও শান্তকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। নির্বাচকদের মতে, শান্ত যে পজিশনে (টপ অর্ডার) খেলেন, সেখানে লিটন দাস এবং পারভেজ হোসেন ইমনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অধিনায়ক পরিবর্তন: শান্তর পরিবর্তে লিটন দাসকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্থায়ীভাবে টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। আর সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন তরুণ সাইফ হাসান।

পেস ও স্পিন আক্রমণ: বাংলাদেশের বোলিং বিভাগকে বেশ ভারসাম্যপূর্ণ মনে করা হচ্ছে, তবে পেস বোলিংয়ে অভিজ্ঞতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন এই পাঁচজন অভিজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। তাছাড়া রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং শেখ মেহেদী’রা তাদের স্পিন বৈচিত্র্য দেখাতে পারে খেলা যে কোন মুহুর্তে।

ব্যাটিংয়ের নির্ভরতা ও ফিনিশার সংকট: চূড়ান্ত স্কোয়াডে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের মতো খেলোয়াড়দের বাদ পড়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারীর ওপর ফিনিশিংয়ের বড় দায়িত্ব থাকবে এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে। টপ অর্ডারে লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি দুর্বলতা হিসেবে চিহ্নিত হতে পারে। তবে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম আশার আলো দেখাতে প্রস্তুত সর্বদা।

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা কবে ও কোন দলের সাথে

বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে। যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির সাথে খেলবে বাংলাদেশ। ২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী খেলা কবে এবং কোন দলের জানতে চোখ রাখুন খেলা ডেস্ক -এর ক্রিকেট পাতায়।

মতামত

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে আপনার পছন্দের প্রিয় খেলোয়াড় কে? আপনার মূল্যবান উত্তরটি খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভূলবেন না।

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন কে?

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস।

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন কে?

এবারের টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস।

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে?

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টি টোয়েন্টি বিশ্বকাপ কবে?

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ কোন গ্রুপে?

২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’ তে।

টি ২০ বিশ্বকাপ বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে কি না?

বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল ভারত গিয়ে ২০২৬ টি ২০ বিশ্বকাপ খেলবে না।

Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Follow:
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বার্সেলোনা বনাম আল আহলি হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
বার্সেলোনা বনাম আল আহলি: হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
August 20, 2026
ব্যালন ডি'অর পাওয়ার র‍্যাঙ্কিং
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং (Ballon d’Or 2026 Power Rankings): শীর্ষ ১০ ফেভারিট
July 23, 2026
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
July 22, 2026
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় কে
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় ১৫ কিংবদন্তি
July 22, 2026
সর্বাধিক ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের তালিকা
সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী ফুটবলারদের তালিকা (১৯৫৬–বর্তমান): ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান
July 22, 2026

আরও পড়তে পারেন ...

ক্রিকেট

স্কটল্যান্ড বনাম ইতালি লাইভ স্কোর টি২০ বিশ্বকাপের ৭তম ম্যাচ

By Mohashin Hossen
সালমান আগা পরিসংখ্যান
ক্রিকেট

সালমান আগা পরিসংখ্যান ২০২৬

By Shaharia Islam Srabon
ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্কোর
ক্রিকেট

লাইভ স্কোর ভারত বনাম ইংল্যান্ড | ind vs eng live score

By Shaharia Islam Srabon
করাচি কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
ক্রিকেট

করাচি কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)

By Ariful Islam
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?