Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর পরিসংখ্যান বিপিএল ফাইনাল ২০২৬

Imran Hossen
Last updated: January 23, 2026 9:58 pm
By
Imran Hossen
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present...
Follow:
- Co-Founder
Share
7 Min Read
রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর পরিসংখ্যান বিপিএল ফাইনাল ২০২৬
SHARE

বিপিএল ২০২৬ এর ১২ তম আসর ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হতে যাচ্ছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় দেখা যাবে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়সহ, জাতীয় দল ও বিদেশী পর্যায়ের নামী দামী খেলোয়াড়দের। খেলা ডেস্ক এর এই নিবন্ধে জানাবো রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর পরিসংখ্যান বিপিএল ফাইনাল ২০২৬।

Contents
  • রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর
  • রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ পরিসংখ্যান
    • রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ লীগ পর্যায় পরিসংখ্যান
  • রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এর পূর্ববর্তী বিপিএল পরিসংখ্যান
  • রাজশাহী এবং চট্টগ্রাম বিপিএল ২০২৬ ফাইনাল ম্যাচের স্কোয়াড
  • মতামত
    • বিপিএল ফাইনালে খেলবে কোন কোন দল?
    • বিপিএল ফাইনাল খেলা কখন?
    • বিপিএল ২০২৬ ফাইনাল খেলা কবে?
    • রাজশাহী কতবার বিপিএল জিতেছে?
    • চট্টগ্রাম কতবার বিপিএল জিতেছে?
    • বিপিএল ২০২৬ কত তম আসর?
    • বিপিএল সবচেয়ে বেশি শিরোপা জয় করেছে কোন দল?
    • বিপিএল ২০২৬ সবচেয়ে বেশি রান কার?
    • বিপিএল ২০২৬ সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে?
    • বিপিএল রাজশাহী ওয়ারিয়র্স ক্যাপ্টেন কে?
    • বিপিএল চট্টগ্রাম রয়্যালস ক্যাপ্টেন কে?

বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। বিপিএল ২০২৬ এর এবারের আসরে মোট ৬ টি দল অংশগ্রহণ করেছে। লীগ পর্যায়ে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলার পর প্লে-অফ রাউন্ড খেলেছে। প্লে-অফ রাউন্ড অতিক্রম করে এবারের বিপিএল ২০২৬ আসরে ফাইনাল খেলবে রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস।

রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর পরিসংখ্যান বিপিএল ফাইনাল ২০২৬ এর খেলাটি অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টায়। প্রতিবারের ন্যায় জাকজমকপূর্ণ ভাবে বিপিএল ফাইনাল ২০২৬ খেলাটি অনুষ্ঠিত হবে। যেখানে আমরা খেলার প্রতিটি মুহূর্তে দেখতে চলেছি নানা নাটকীয়তা এবং টানটান উত্তেজনা।

1 month agoJanuary 23, 2026 9:29 pm

রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর

বিপিএল ২০২৬ ফাইনালে চট্রগ্রাম রয়্যালস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিং করতে পাঠালে ব্যাট হাতে রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করে।

রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যেকার ফাইনাল খেলায় বিপিএল ২০২৬ শিরোপা জয়ী দল রাজশাহী ওয়ারিয়র্স। আজকের ম্যাচটিতে তানজিদ হাসান তামিম চমৎকার ব্যাটিং করে ৬২ বলে ১০০ রান করেন।

  • রাজশাহী ওয়ারিয়র্স ১৭৪/৪ ( ২০ )
  • চট্রগ্রাম রয়্যালস ১১১/১০ ( ১৭.৪ ) অল আউট।
রাজশাহী বনাম চট্টগ্রাম লাইভ স্কোর পরিসংখ্যান বিপিএল ফাইনাল ২০২৬

রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ পরিসংখ্যান

বিপিএল ২০২৬ ফাইলে মুখোমুখি হতে যাচ্ছে আসরের দুই শক্তিশালী দল। তবে রাজশাহী ও চট্টগ্রাম বিপিএল ২০২৬ পরিসংখ্যান -এ তাদের অবস্থান ভিন্ন। চলুনে তাহলে দেখে আসা যাক রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ পরিসংখ্যান কেমন ছিলো।

রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ লীগ পর্যায় পরিসংখ্যান

লীগ পর্যায়ে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। যেখানে রাজশাহী বনাম চট্টগ্রাম ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল নিম্নরুপঃ

খেলাজয়ী দলস্কোর বোর্ডপ্লেয়ার অফ দ্য ম্যাচ
রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালসচট্টগ্রাম রয়্যালস (২ উইকেটে, ০ বল বাকি)রাজশাহী: ১২৮/৯ (২০ ওভার) চট্টগ্রাম: ১২৯/৮ (২০ ওভার)হাসান নওয়াজ (চট্টগ্রাম রয়্যালস)  
রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালসরাজশাহী ওয়ারিয়র্স (৩ উইকেটে, ৩ বল বাকি)  চট্টগ্রাম: ১২৫ (১৯.৫ ওভার) রাজশাহী: ১২৬/৭ (১৯.৩ ওভার)  আকবর আলী (রাজশাহী ওয়ারিয়র্স)

লীগ পর্যায়ের খেলা ২ টিতে প্রত্যেকেই ১ টি জয় এবং অপরটিতে হেরেছে। সুতরাং বলা যেতেই পারে রাজশাহী বনাম চট্টগ্রাম বিপিএল ২০২৬ ফাইনাল ম্যাচটি সমানে সমান হতে চলেছে।

রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এর পূর্ববর্তী বিপিএল পরিসংখ্যান

পূর্ববর্তী বিপিএল এর ১১ টি আসর সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে এই দুই দল বিপিএল ফাইনালে কখনো মুখোমুখি হয়নি, এবারই প্রথম এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে। তবে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এর পূর্ববর্তী অবস্থান কেমন ছিলো চলুন একনজর দেখে আসা যাক।

পুরষ্কারআসরচট্টগ্রাম রয়্যালস
শিরোপা জয়ী দল১ বার (২০১৯-২০ আসর)০
রানার্স-আপ দল১ বার (২০১৬-১৭ আসর)২ বার (২০১৩ ও ২০২৫ আসর)

উপরের সমীকরণে দেখা যাচ্ছে যে, প্রতিটি দলই ২ বার করে বিপিএল আসরের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। তবে চট্টগ্রাম রয়্যালস ২ বারই সুযোগ কাজে লাগাতে না পারলেও রাজশাহী ওয়ারিয়র্স ২ বারের মধ্যে একবার বিপিএল শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে  বিপিএল ২০২৬ আসরের ফাইনাল সমীকরণে চট্টগ্রাম রয়্যালস থেকে রাজশাহী ওয়ারিয়র্স এগিয়ে রয়েছে।

রাজশাহী এবং চট্টগ্রাম বিপিএল ২০২৬ ফাইনাল ম্যাচের স্কোয়াড

বিপিএল ২০২৬ এর উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় দেখা যাবে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়সহ, জাতীয় দল ও বিদেশী পর্যায়ের নামী দামী খেলোয়াড়। ফাইনাল খেলায় সেসব খেলোয়াড়দের পারফরমেন্স এর উপর নির্ভর করছে কোন দল হবে এবারের বিপিএল ২০২৬ শিরোপা জয়ী দল। নিচে রাজশাহী এবং চট্টগ্রাম বিপিএল ২০২৬ ফাইনাল ম্যাচের সম্ভব্য একাদশ তুলে ধরা হলোঃ

রাজশাহী ওয়ারিয়র্স এর স্কোয়াডচট্টগ্রাম রয়্যালস এর স্কোয়াড
সাহিবজাদা ফারহান (বিদেশি)মোহাম্মদ নাইম
তানজিদ হাসান তামিমমাহমুদুল হাসান জয়
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)মির্জা তাহির বেগ (বিদেশি)
কেন উইলিয়ামসন (বিদেশি)হাসান নওয়াজ (বিদেশি)
মুশফিকুর রহিম (উইকেট কিপার)শেখ মেহেদী হাসান (অধিনায়ক)
জেমস নিশাম (বিদেশি)আসিফ আলী (বিদেশি)
আকবর আলী (উইকেট কিপার)জাহিদুজ্জামান (উইকেটকিপার)
তানজিম হাসান সাকিবআমির জামাল (বিদেশি)
আব্দুল গাফফার সাকলাইনতানভীর ইসলাম
বিনুরা ফার্নান্দো (বিদেশি)শরিফুল ইসলাম
রিপন মন্ডলমুকিদুল ইসলাম অঙ্কন

এছাড়াও স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবেও অনেক দেশি বিদেশি খেলোয়াড় রয়েছে। মূল একাদশ এবং অতিরিক্ত খেলোয়াড় বিবেচনায় এবারের ২০২৬ বিপিএল ফাইনাল মাচে যে কোনো সময় যে কোনো নাটকীয় মুহূর্ত দেখা যেতে পারে।

মতামত

পূর্ববর্তী বিপিএল সমীকরণ, বর্তমান পরিসংখ্যান ও ফাইনাল ম্যাচের মূল একাদশ বিবেচনায় এবারের বিপিএল ২০২৬ ফাইনালে কে হবে এবারের শিরোপা জয়ী দল আপনার মতে? আপনার উত্তর ও মতামত খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ক্রিকেটের সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক এর ক্রিকেট পাতায় চোখ রাখুন।

বিপিএল ফাইনালে খেলবে কোন কোন দল?

রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যে বিপিএল ২০২৬ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

বিপিএল ফাইনাল খেলা কখন?

রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যে বিপিএল ২০২৬ ফাইনাল খেলাটি সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠিত হবে।

বিপিএল ২০২৬ ফাইনাল খেলা কবে?

২৩ জানুয়ারী ২০২৬ বিপিএল ফাইনাল খেলাটি সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠিত হবে।

রাজশাহী কতবার বিপিএল জিতেছে?

রাজশাহী ১ বার ২০১৯-২০ আসরে বিপিএল শিরোপা জিতেছে।

চট্টগ্রাম কতবার বিপিএল জিতেছে?

চট্টগ্রাম ২ বার বিপিএল ফাইনাল খেললেও একবারো বিপিএল শিরোপা জিততে পারেনি।

বিপিএল ২০২৬ কত তম আসর?

বিপিএল ২০২৬ এপি বিপিএল ইতিহাসের ১২ তম আসর।

বিপিএল সবচেয়ে বেশি শিরোপা জয় করেছে কোন দল?

বিপিএল ইতিহাসের সবচেয়ে বেশিবার শিরোপা জয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা মোট ৪ বার ২০১৫, ২০১৯, ২০২২, ও ২০২৩ আসরে শিরোপা জয় করেছে।

বিপিএল ২০২৬ সবচেয়ে বেশি রান কার?

বিপিএল ২০২৬ এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছে পারভেজ হোসেন ইমন। তিনি সিলেট টাইটান্সি এর হয়ে ১২ ম্যাচে মোট ৩৯৫ রান করেছে।

বিপিএল ২০২৬ সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে?

বিপিএল ২০২৬ এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছে শরিফুল ইসলাম। তিনি চট্টগ্রাম রয়্যালস এর হয়ে ১১ ম্যাচে মোট ২৪ টি উইকেট নিয়েছে।

বিপিএল রাজশাহী ওয়ারিয়র্স ক্যাপ্টেন কে?

বিপিএল ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।

বিপিএল চট্টগ্রাম রয়্যালস ক্যাপ্টেন কে?

বিপিএল ২০২৬ চট্টগ্রাম রয়্যালস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান।

Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present it to you. Dear, If you love sports, then you can't ignore me.Thank you for reading my content.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

২০২৬ টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক
ক্রিকেট

২০২৬ টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক

By Chayan Kumar
আইপিএলে কে কতবার কাপ নিয়েছে
ক্রিকেট

আইপিএলে কে কতবার কাপ নিয়েছে জানুন বিস্তারিত

By Ayon Das
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন বিস্তারিত
ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন বিস্তারিত

By Imran Hossen
টি-২০ বিশ্বকাপ আজকের খেলা, ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ভেন্যুর ভিজুয়াল
ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ আজকের খেলা – ১৭ ফেব্রুয়ারি

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?