Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান কত ২০০৮-২০২৫ সর্বশেষ আপডেট

Last updated: January 30, 2026 10:33 pm
By Ayon Das
Share
9 Min Read
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান কত
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান কত
SHARE

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, যা আইপিএল নামে পরিচিত হলো, ভারতের একটি জনপ্রিয় পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিচালনা করে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার একটি সংক্ষিপ্ত ফর্ম্যাট, যেখানে প্রতিটি দল ২০ ওভারের একটি ইনিংস খেলে। আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে, তখন থেকে প্রতি বছর ভারতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এখন পর্যন্ত আইপিএলের মোট ১৮টি আসর অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এই টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করে।

Contents
  • শীর্ষ দশ সর্বোচ্চ রান সংগ্রাহক বিস্তারিত বিবরণ
  • বিরাট কোহলি- ৮৬৬১ রান
  • রোহিত শর্মা- ৭০৪৬ রান
  • কেএল রাহুল – ৬৮৩৯ রান
  • শিখর ধাওয়ান- ৬৭৬৯ রান
  • ডেভিড ওয়ার্নার- ৬৫৬৫ রান
  • অজিঙ্কা রাহানে – ৬২০২ রান
  • মহেন্দ্র সিং ধোনি- ৬০২৭ রান
  • সুরেশ রায়না- ৫৫২৮ রান
  • এবি ডি ভিলিয়ার্স -৫১৬২ রান
  • ক্রিস গেইল- ৪৯৬৫ রান
    • প্রশ্ন -১ঃ আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান কার?
    • প্রশ্ন -২ঃ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর কত?
    • প্রশ্ন -৩ঃ আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছেন?

খেলা ডেস্কের আজকের এই নিবন্ধে আমরা জানবো ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান কার।ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তার অসাধারণ ব্যাটিং আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন। তিনি মোট ৮৬৬১ রান করছেন (২০২৫ আইপিএল পর্যন্ত)। ভারতের এই তারকা ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ডের অধিকারী।

শীর্ষ দশ সর্বোচ্চ রান সংগ্রাহক বিস্তারিত বিবরণ

ভারতীয় ডানহাতি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি আইপিএলের ১ম আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলা শুরু করেন। এখনও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।

বিরাট কোহলি- ৮৬৬১ রান

৫ নভেম্বর ১৯৮৮ সালে জন্ম নেওয়া ৩৭ বছর বয়সী বিরাট কোহলি আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএল ক্যারিয়ারে বিরাট কোহলি সর্বমোট ২৬৭ ম্যাচ খেলে ৮৬৬১ রান করে আইপিএল সর্বোচ্চ রান সংগ্রাহক তাকিকার প্রথম স্থানে রয়েছে। চলুন দেখে আসি তার আইপিএল পরিসংখ্যান।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট২৬৭ ম্যাচ
মোট৮৬৬১ রান
স্ট্রাইক রেট১৩২.৮৬
ব্যাটিং গড়২৯.৭৩
সেরা ব্যাটিং১১৩*
৫০/১০০৬৩/৮
পার্পল ক্যাপ২ বার ( ২০১৬ এবং ২০২৪ সালে)
আইপিএল দলসমূহরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিশেষ অর্জন আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ।

রোহিত শর্মা- ৭০৪৬ রান

ভারতীয় ক্রিকেটের হিট ম্যান রোহিত শর্মা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে অভিষেক করলেও ২০১১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শুরু করেন। এখন বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ২৭২ ম্যাচ
মোট৭০৪৬ রান
স্ট্রাইক রেট১৩২.১০
ব্যাটিং গড়৩৯.৫৫
সেরা ব্যাটিং১০৯*
৫০/১০০৪৭/২
পার্পল ক্যাপনেই
আইপিএল দলসমূহ ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স
বিশেষ অর্জনঅধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫টি জিতেছেন।

কেএল রাহুল – ৬৮৩৯ রান

ভারতীয় জাতীয় দলের হয়ে ডানহাতি উইকেট-রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। ২০১৩ সালে আইপিএলে তার অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর ২০১৪ ও ২০১৫ আইপিএলের এই দুই আসর তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। তারপর ২০১৬ সালে তিনি আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরে আসেন। এরপর ২০১৮ থেকে ২০২১ এই তিন তি আসর খেলেন পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের ১৫তম আসরে তিনি লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেন। এখন বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ১৮৪ টি
মোট রান৬৮৩৯
স্ট্রাইক রেট১৩৯.০৩
ব্যাটিং গড়৪৭.৮৩
সেরা ব্যাটিং১৩২*
৫০/১০০৪৯ /৮
অরেঞ্জ ক্যাপ১ বার (২০২০ সালে)
আইপিএল দলসমূহরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস
বিশেষ অর্জনতিনি টানা ৫টি মৌসুমে (২০১৮-২০২২) ৫৯০ এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছে।

শিখর ধাওয়ান- ৬৭৬৯ রান

ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান। তিনি ক্রিকেটে মূলত ‘গব্বর’ নামে পরিচিত। ২০০৮ সালে শিখর ধাওয়ানের অভিষেক হয় দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। পরে ২০০৯ ও ২০১০ এই দুই আসর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। তারপর ২০১১ ও ২০১২ এই দুই আসর খেলেন ডেকান চার্জার্সের হয়ে। এরপর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। তারপর তিনি আবার দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি আসর খেলেন। এখন বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ২২২ টি
মোট রান৬৭৬৯
স্ট্রাইক রেট১২৭.১৪
ব্যাটিং গড়৩৫.২৬
সেরা ব্যাটিং১১৩*
৫০/১০০৬৩/৮
পার্পল ক্যাপনেই
আইপিএল দলসমূহদিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।
বিশেষ অর্জনটুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডটি (৭৬৮টি) তাঁর দখলে।

ডেভিড ওয়ার্নার- ৬৫৬৫ রান

অস্ট্রেলিয়ার বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার মূলত তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি ২০০৯ আইপিএলে তার অভিষেক হয় দিল্লি ডেয়ারডেভিলসে ( বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। তারপর ২০১৪ সালে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ যোগ দেন। সানরাইজার্স হায়দ্রাবাদে তিনি তার সেরা সময় কাটিয়েছেন। এরপর ২০২২ সালে তিনি আবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ১৮৪ টি
মোট রান৬৫৬৫
স্ট্রাইক রেট১৩৯.৭৭
ব্যাটিং গড়৪০.৫২
সেরা ব্যাটিং১২৬
৫০/১০০৬২/৪
পার্পল ক্যাপ৩ বার ( ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে)
আইপিএল দলসমূহদিল্লি ডেয়ারডেভিলস( দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দ্রাবাদ
বিশেষ অর্জন২০১৬ সালে তার নেতৃত্বেই সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয় করে 

অজিঙ্কা রাহানে – ৬২০২ রান

২০০৮ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে অভিষেক হয় হয় তার। অজিঙ্কা রাহানে ২০০৮ সাল থেকে আইপিএলে সক্রিয়, ৬টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সময় দরে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে (২০১১ – ২০১৫)।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ২৩৭ টি
মোট রান৬২০২
স্ট্রাইক রেট১২৮.৭৫
ব্যাটিং গড়৩১.৩২
সেরা ব্যাটিং১০৫*
৫০/১০০৪২/২
অরেঞ্জ ক্যাপনেই
আইপিএল দলসমূহরাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), রাইজিং পুনে সুপারজায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস
বিশেষ অর্জন তিনি আইপিএলে দুটি সেঞ্চুরি করেছেন।

মহেন্দ্র সিং ধোনি- ৬০২৭ রান

ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় ২০০৮ সালে। তারপর ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলের দুইটি আসর তিনি রাইজিং পুনে সুপারজায়ান্ট হয়ে খেলেন। এরপর ২০১৮ সালে তিনি আবার চেন্নাই সুপার কিংসে ফিরে আসেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ৩২০ টি
মোট রান৬০২৭
স্ট্রাইক রেট১৩৭.২৩
ব্যাটিং গড়৩৬.৩১
সেরা ব্যাটিং৮৪*
৫০/১০০৫০/০
অরেঞ্জ ক্যাপনেই
আইপিএল দলসমূহচেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্ট
বিশেষ অর্জনচেন্নাই সুপার কিংসকে ৫টি ট্রফি জিতিয়েছেন।

সুরেশ রায়না- ৫৫২৮ রান

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মূলত আইপিএলে তার অসাধারণ ধারাবাহিকতার জন্য তিনি মিস্টার আইপিএল নামে পরিচিত। ২০০৮ সালের উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক করেন। আইপিএল ক্যারিয়ারের বেশি সময় কাটিয়েছেন এই দলে। এরপর ২০১৬ ও ২০১৭ এই দুই আসর তিনি গুজরাট লায়ন্সের হয়ে খেলেন। তারপর ২০১৮ সালে তিনি আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা সুরু করেন।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ ২০৫ টি
মোট রান৫৫২৮
স্ট্রাইক রেট১৩৬.৭৬
ব্যাটিং গড়৩২.৫২
সেরা ব্যাটিং১০০*
৫০/১০০৩৯/১
অরেঞ্জ ক্যাপনেই
আইপিএল দলসমূহচেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্স
বিশেষ অর্জনসুরেশ রায়না আইপিএলের অন্যতম সফল এবং নির্ভরযোগ্য ব্যাটার, যিনি “মিস্টার আইপিএল” নামে পরিচিত। 

এবি ডি ভিলিয়ার্স -৫১৬২ রান

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট বিশ্বে মূলত “মিস্টার ৩৬০” নামে পরিচিত। তিনি আইপিএলের প্রথম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অভিষেক করেন। এরপর ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনে নেয়। ২০২১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত টানা ১১টি মৌসুম তিনি এই দলেই ছিলেন। এই দলের হয়েই তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ১৩৩* রানের ইনিংসটি খেলেন। 

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ ১৮৪ টি
মোট রান৫১৬২
স্ট্রাইক রেট১৫১.৬৯
ব্যাটিং গড়৩৯.৭১
সেরা ব্যাটিং১৩৩*
৫০/১০০৪০/৩
অরেঞ্জ ক্যাপনেই
আইপিএল দলসমূহরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)
বিশেষ অর্জনএবি ডি ভিলিয়ার্স আইপিএলের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যাটার, যিনি “মিস্টার ৩৬০” নামে পরিচিত।

ক্রিস গেইল- ৪৯৬৫ রান

ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। ক্রিস গেইল ক্রিকেটে মূলত ইউনিভার্স বস নামে পরিচিত। ক্রিস গেইল আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সে হয়ে যুক্ত হয়েছিলেন ২০০৮ সালে। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে খেলেন ।

আইপিএল ক্যারিয়ারপরিসংখ্যান
মোট ম্যাচ১৪২
মোট রান৪৯৬৫
স্ট্রাইক রেট১৪৮.৯৬
ব্যাটিং গড়৩৯.৭২
সেরা ব্যাটিং১৭৫*
৫০/১০০৬৩/৩
অরেঞ্জ ক্যাপ২ বার ( ২০১১ এবং ২০১২ সালে)
আইপিএল দলসমূহকলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)
বিশেষ অর্জন৬৬ বলে ১৭৫* রান আইপিএল ও টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

আরও পরুনঃ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)

প্রশ্ন -১ঃ আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান কার?

 উত্তরঃ আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান বিরাট কোহলির। 

প্রশ্ন -২ঃ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর কত?

উত্তরঃ ২৮৭/৩ সানরাইজার্স হায়দ্রাবাদ

প্রশ্ন -৩ঃ আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছেন?

উত্তরঃ বিরাট কোহলি ৮টি সেঞ্চুরি করেছেন।

Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

ক্রিকেট

বাংলাদেশের নতুন ‘ডেথ ওভার’ মাস্টার রিপন মন্ডল: এশিয়া কাপ থেকে বিপিএল, সবখানেই শিকারি!

By Md. Rony Hossain
গুজরাট টাইটানসের খেলোয়াড়দের তালিকা দেখুন (আইপিএল ২০২৬)
ক্রিকেট

গুজরাট টাইটানসের খেলোয়াড়দের তালিকা দেখুন (আইপিএল ২০২৬)

By Ariful Islam
বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
ক্রিকেট

বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা সর্বশেষ আপডেট

By Chayan Kumar
টি-২০ বিশ্বকাপ আজকের খেলা, ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ভেন্যুর ভিজুয়াল
ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ আজকের খেলা – ১৭ ফেব্রুয়ারি

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?