Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)

Ariful Islam
Last updated: February 1, 2026 10:40 pm
By
Ariful Islam
Ariful Islam
ByAriful Islam
Co-Founder
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য...
Follow:
- Co-Founder
Share
5 Min Read
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)
SHARE

চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় দল ২০০৮ সালে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত। চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় শক্তি তাদের স্থির নেতৃত্ব ও দলগত সংস্কৃতি। দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি এমএস ধোনি, যাঁর শান্ত মাথা ও কৌশলী সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসকে আলাদা পরিচয় দিয়েছে। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ আইপিএলের ১৯ তম আসরে চেন্নাই সুপার কিংস দলের খেলোয়াড় তালিকা।

Contents
  • চেন্নাই সুপার কিংস দলের ব্যাটসম্যানদের তালিকা ২০২৬
  • চেন্নাই সুপার কিংস দলের বোলারদের তালিকা
  • চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডারদের তালিকা
  • চেন্নাই সুপার কিংস দলের উইকেটকিপার+ব্যাটসম্যান
  • চেন্নাই সুপার কিংস দল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
    • প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস কতবার চ্যাম্পিয়ন?
    • প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস এর মালিক কে?
    • প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস ২০২৬ এর নতুন ব্যাটিং কোচ কে?
    • প্রশ্নঃ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে?

চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি পরিচিতি

প্রতিষ্ঠা:২০০৮ সালে IPL শুরুর সময় থেকেই
মালিক:নারায়ণস্বামী শ্রীনিবাসন
হোম গ্রাউন্ড:এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম (চেপক), চেন্নাই
কোচ:স্টিফেন ফ্লেমিং
অধিনায়ক:রুতুরাজ গায়কোয়াড়
আইপিএলে সেরা সাফল্য:৫ বার চ্যাম্পিয়ন (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩) মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথভাবে সর্বোচ্চ
ফাইনালে উঠেছে:রেকর্ড ১০ বার

চেন্নাই সুপার কিংস দলের ব্যাটসম্যানদের তালিকা ২০২৬

চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা আইপিএল ২০২৬ এ দলের মূল শক্তি। এবারের স্কোয়াডে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিদেশি পাওয়ার হিটারের সুন্দর মিশ্রণ আছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্ব দিচ্ছেন, আর টপ-অর্ডার থেকে মিডল-অর্ডার পর্যন্ত ব্যাটিং গভীরতা অনেক বেড়েছে। রুতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের মেরুদণ্ড। ধারাবাহিক রান-মেকার, আইপিএল এ হাজারের বেশি রান। টপ-অর্ডারে স্থিতিশীলতা দেয়। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং এবার অনেক ব্যালেন্সড ধোনির অভিজ্ঞতা, রুতুরাজের ধারাবাহিকতা, ব্রেভিস-দুবের পাওয়ার, আর তরুণদের এনার্জি। এটা আইপিএল ২০২৬-এ তাদের শিরোপা দৌড়ে রাখবে! ছলুন দেখে আসি চেন্নাই সুপার কিংস দলের ব্যাটসম্যানদের তালিকা।

খেলোয়াড়ের নামপদবি
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)ব্যাটসম্যান
ডেওয়াল্ড ব্রেভিসব্যাটসম্যান
আয়ুষ মহাত্রেব্যাটসম্যান
ম্যাথু শর্টব্যাটসম্যান
সরফরাজ খানব্যাটসম্যান

চেন্নাই সুপার কিংস দলের বোলারদের তালিকা

চেন্নাই সুপার কিংস এর বোলাররা আইপিএল ২০২৬ এ দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবারের স্কোয়াডে পেস এবং স্পিনের ভালো ব্যালেন্স রয়েছে লেফট-আর্ম পেস, রাইট-আর্ম পেস, লেগ-স্পিন, লেফট-আর্ম ওয়ার্ল্ড-ক্লাস স্পিনার সবই রয়েছে। চেপকের স্পিন-ফ্রেন্ডলি পিচে এই বোলিং অ্যাটাক খুব কার্যকর হতে পারে।

শ্রেয়াস গোপাল একজন ভারতীয় লেগ-স্পিন অলরাউন্ডার, যিনি আইপিএলে নিজের নিয়ন্ত্রিত বোলিং আর কার্যকর ব্যাটিংয়ের জন্য পরিচিত। শ্রেয়াস গোপাল এমন একজন খেলোয়াড় যিনি টিম কম্বিনেশনে ভারসাম্য এনে দেন উইকেটও নেন, রানও যোগ করেন।

খলিল আহমেদ হলেন চেন্নাই সুপার কিংসের একজন লেফট-আর্ম ফাস্ট-মিডিয়াম পেসার এবং দলের প্রধান নতুন বোলার। তিনি আগ্রাসী বোলিং, সুইং এবং ডেথ ওভারে দক্ষতার জন্য পরিচিত। আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংস তাকে রিটেইন করেছে (INR ৪.৮ কোটি), যা তাকে দলের অন্যতম মেজর সাইনিং করে তুলেছে। চেপকের পিচে তার লেফট-আর্ম অ্যাঙ্গেল খুব কার্যকর হয়, বিশেষ করে রাইট-হ্যান্ড ব্যাটসম্যানদের বিরুদ্ধে। নিচে চেন্নাই সুপার কিংস দলের বোলারদের তালিকা দেওয়া হল।

খেলোয়াড়ের নামপদবি
শ্রেয়াস গোপালবোলার
খলিল আহমেদবোলার
নাথান এলিসবোলার
গুরজাপনীত সিংবোলার
মুকেশ চৌধুরীবোলার
নূর আহমদবোলার
প্রশান্ত বীরবোলার
আকিল হোসেইনবোলার
ম্যাট হেনরিবোলার
রাহুল চাহারবোলার

চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডারদের তালিকা

চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডাররা বরাবরই দলের সবচেয়ে বড় শক্তি ব্যাট ও বল দুই দিকেই অবদান রাখার কারণে চেন্নাই সুপার কিংস সব সময় ভারসাম্যপূর্ণ দল গড়তে পারে। আগের তুলনায় রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারান দল ছেড়ে চলে গেছেন, তাই চেন্নাই সুপার কিংস নতুন অলরাউন্ডারদের উপর ভরসা করছে। শিবম দুবে এখন দলের প্রধান অলরাউন্ডার হিসেবে দাঁড়িয়ে আছে। দলের ব্যালেন্স ঠিক রাখতে এরা খুব কার্যকরী হবে বলে মনে হচ্ছে। চলুন চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডারদের তালিকা কে কে আছে দেখে আসি।

খেলোয়াড়ের নামপদবি
শিবম দুবেব্যাটিং অলরাউন্ডার
রামকৃষ্ণ ঘোষব্যাটিং অলরাউন্ডার
জেমি ওভারটনবোলিং অলরাউন্ডার
অংশুল কাম্বোজবোলিং অলরাউন্ডার
জাকারি ফুলকেসবোলিং অলরাউন্ডার

চেন্নাই সুপার কিংস দলের উইকেটকিপার+ব্যাটসম্যান

চেন্নাই সুপার কিংস দলের উইকেটকিপার–ব্যাটসম্যানরা বরাবরই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও আলোচিত অংশ
ব্যাট হাতে রান করা আর উইকেটের পেছন থেকে ম্যাচ নিয়ন্ত্রণ দুই দিকেই এরা দারুণ গুরুত্বপূর্ণ। চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার + ব্যাটসম্যান বিভাগটি বর্তমানে আইপিএল ২০২৬ সিজনের জন্য খুবই শক্তিশালী এবং বৈচিত্র্যপূর্ণ।

দলের উইকেটকিপার বিভাগে এখন একটা ইউনিক ব্যালেন্স আছে – ধোনি (৪০-এর দশক), সঞ্জু (৩০-এর দশক), উরভিল (২০-এর দশক), কার্তিক (টিনেজ/ইয়াং) এটা চেন্নাই সুপার কিংসের ফিউচার প্ল্যানিং দেখায়। ধোনি এবং সঞ্জু মেইন উইকেটকিপার, আর কার্তিক-উরভিল ফিউচার স্টার। চলুন দেখে আসি চেন্নাই সুপার কিংস দলের উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা।

খেলোয়াড়ের নামপদবি
এমএস ধোনিউইকেটকিপার+ব্যাটসম্যান
উরভিল প্যাটেলউইকেটকিপার+ব্যাটসম্যান
সঞ্জু স্যামসনউইকেটকিপার+ব্যাটসম্যান
কার্তিক শর্মাউইকেটকিপার+ব্যাটসম্যান

আরও পড়ুনঃ লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় ২০২৬ তালিকা

চেন্নাই সুপার কিংস দল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস কতবার চ্যাম্পিয়ন?

উত্তরঃ চেন্নাই সুপার কিংস ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।

প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস এর মালিক কে?

উত্তরঃ চেন্নাই সুপার কিংস এর মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন।

প্রশ্নঃ চেন্নাই সুপার কিংস ২০২৬ এর নতুন ব্যাটিং কোচ কে?

উত্তরঃ চেন্নাই সুপার কিংস ২০২৬ এর নতুন ব্যাটিং কোচ সুরেশ রায়না।

প্রশ্নঃ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে?

উত্তরঃ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়।

Ariful Islam
ByAriful Islam
Co-Founder
Follow:
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য ও সহজ উপস্থাপনার মাধ্যমে পাঠকের কাছে খেলার প্রতিটি আপডেট পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের সর্বোচ্চ উইকেট
ক্রিকেট

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের দাপট সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে

By Shaharia Islam Srabon
পিএসএল নিলাম ও খেলা শুরু কবে পিএসএল ২০২৬ নিলাম
ক্রিকেট

পিএসএল ২০২৬ নিলাম ও খেলা শুরু কবে দেখুন বিস্তারিত

By Imran Hossen
আইপিএল ২০২৬-এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ
ক্রিকেট

আইপিএল ২০২৬-এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ! মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে সরকারের কড়া পদক্ষেপ

By Imran Hossen
বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
ক্রিকেট

বিপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা সর্বশেষ আপডেট

By Chayan Kumar
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?