তানজিদ হাসান তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ ফাইনালে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে নিজের দল রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে ৬২ বলে ১০০ রানের একটি দূর্দান্ত ঝড়ো ইনিংস উপহার দেয়। তানজিদ তামিমের শত রানের উপর ভর করে বিপিএল ২০২৬ ফাইনাল রাজশাহী ওয়ারিয়র্স জিতে যায় এবং ফাইনালে তানজিদ হাসান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা ডেস্ক এর এই নিবন্ধে তানজিদ হাসান তামিম এর পরিসংখ্যান ২০২৬ জানাবো।

তানজিদ হাসান তামিম বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের একজন প্রতিভাবান উদীয়মান ক্রিকেটার। তানজিদ হাসান বামহাতি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সকলের কাছে পরিচিত। তার ক্রিকেট ক্যারিয়ারে উল্লেখযোগ্য কিছু অর্জন রয়েছে, যা জাতীয় দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এ ছড়িয়ে আছে। এই নিবন্ধে তানজিদ হাসান এর যাবতীয় অর্জন ও পরিসংখ্যান আপনাদের জানাবো।
তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী
তানজিদ হাসান তামিম এর ব্যক্তিগত জীবনী প্রকাশ সম্পর্কে খুব বেশি আগ্রহী নন, তবে তানজিদ বাংলাদেশের অন্যতম একজন উদীয়মান তারকা হিসেবে পরিচিত, তিনি ক্রিকেটকে তার জীবনের প্রধান অংশ হিসেবে বেছে নিয়েছে।
তানজিদ হাসান তামিম এর ক্রিকেট ক্যারিয়ারের শুরু
তানজিদ হাসানের ক্রিকেট যাত্রা শুরু হয় ঘরোয়া লিগ থেকে। তানজিদের ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি’তে উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ লিগে টি-২০ অভিষেক হয়। একই বছরের ৮ ই মার্চ লিস্ট এ অভিষেক করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হন এবং ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তানজিদ তামিম ৬ ইনিংসে ১৬৬ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাকের খাতায় নাম লেখান এবং বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপ জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ ইমার্জিং দলে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলেন।
তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান
তানজিদ হাসান তামিম এর জাতীয় দলে ২০২৩ সালের ৩১ শে আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেক করেন। তানজিদের টি-২০আই অভিষেক হয় ২০২৪ সালের ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে। তানজিদ এখনও টেস্ট অভিষেক করেননি। তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান পর্যায়ক্রমে দেখানে হলো।
তানজিদ হাসান তামিম এর জাতীয় দল পরিসংখ্যান
তানজিদ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সোনার মেডেল জিতেন। তিনি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন এবং ৯ ম্যাচে ১৪৫ রান, গড় ১৬.১১, একটি হাফ-সেঞ্চুরি করেন। তানজিদ ২০২৪ টি-২০ বিশ্বকাপে দলে ছিলেন। তানজিদ হাসানের জাতীয় দলে তার শুরুটা খুব একটা ভালো হয়নি, তবে ২০২৫ সালে শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ৭৩ রান করে বাংলাদেশকে সিরিজ জিতাতে সাহায্য করেন। তার আগ্রাসী ব্যাটিং স্টাইল বাংলাদেশের ওপেনিংয়ে নতুন মাত্রা এনে দিয়েছে।
তানজিদ হাসান তামিম এর বিপিএল পরিসংখ্যান
তানজিদ হাসান বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এর দলের হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২৬ সালের বিপিএল তার জন্য উল্লেখযোগ্য, যেখানে তানজিদ ২৩ জানুয়ারি ফাইনালে ৬২ বলে ১০০ রান করেন, যা তানজিদের বিপিএল ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি। এছাড়া ফাইনালটিতে লিটন দাসের সাথে ২৪১ রানের পার্টনারশিপ করেন। যা পুরুষদের টি-২০ -এ দ্বিতীয় সর্বোচ্চ এবং বিপিএলের সর্বোচ্চ টোটালে সাহায্য করে। ২০২৬ সালের বিপিএলে তার সাম্প্রতিক ফর্ম আক্রমণাত্মক, এবং স্ট্রাইক রেট ১৩৭.৩৩।
নিচে তানজিদ হাসান তামিম এর ক্যারিয়ার পরিসংখ্যান ছক আকারে দেখানো হলোঃ
| ফরম্যাট | মোট ম্যাচ সংখ্যা | মোট রান | মোট হাফ-সেঞ্চুরি | মোট সেঞ্চুরি |
|---|---|---|---|---|
| ওডিআই | ২৮ | ৫৫৮ | ৪ | ০ |
| টি-২০আই | ৪৫ | ১১২০ | ১১ | ০ |
| বিপিএল | ৩৯ | ১২৩৬ | ৭ | ৩ |
| মোট | ১১২ টি | ২৯১৪ রান | ২২ টি | ৩ টি |
মতামত
সাম্প্রতিক সময়ে তানজিদ হাসান তামিম ওডিআই এবং টি-২০আই দুই ফর্মেটের ওপেনিং ব্যাটিং এর আরেক ভরসার প্রতীক হয়ে উঠছে। ইতিপূর্বে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা চিনেছি তামিম ইকবাল নামে এক কিংবদন্তী খেলোয়াড়কে। তবে কি যুগের পরিবর্তনের সাথে আমরা আরেক তামিম বা তানজিদ হাসান তামিমকে পেতে চলেছি। যার আক্রমণাত্মক জড়ো ব্যাটিং দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকেরা ক্রিকেটের প্রতি আরো আকৃষ্ট হবে।
তানজিদ হাসান তামিমের ব্যাটিং আপনার কেমন লাগে? আপনার প্রয়োজনীয় মতামত ও উত্তর খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া কিংবদন্তী সকল ক্রিকেটারের ক্যারিয়ার পরিসংখ্যান জানতে এখনই দেখুন খেলা ডেস্ক এর ক্রিকেট পাতা।
তানজিদ তামিমের সেঞ্চুরি কয়টি?
তানজিদ তামিমের সেঞ্চুরি ৩টি, যা তার বিপিএল ক্যারিয়ারে করেছেন।
তানজিদ তামিমের বয়স কত?
তানজিদ তামিমের বয়স ২৫ বছর।
তানজিদ তামিমের মোট রান কত?
তানজিদ তামিমের মোট রান ২৯১৪, এটি তার ওডিআই, টি-২০আই, এবং বিপিএল ক্যারিয়ারের মোট রান।
তানজিদ তামিম বিপিএলে কোন দলে খেলে?
তানজিদ তামিম সর্বশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স এর দলের হয়ে খেলেছেন।
তানজিদ তামিম কয়বার বিপিএল জিতেছে?
তানজিদ তামিম ১ বার বিপিএল জিতেছে। ২০২৬ বিপিএল, সেখানে তিনি ৬২ বলে ১০০ রান করেন।



