অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ হল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিটি ম্যাচ ৫০ ওভারের হয়ে থাকে। এবারের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে এবারের ২০২৬ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ষোড়শ সংস্করণ। ২০২৬ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ১৬টি দল কে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে আর গ্রুপ গুলো হল এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ ও ডি গ্রুপ। এবারের আসরে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিনটি দল সুপার সিক্স পর্বে যাবে এরপর এ গ্রুপ ও ডি গ্রুপ এর চতুর্থ স্থানে থাকা দলগুলি একে অপরের মুখোমুখি হবে এবং বি গ্রুপ ও সি গ্রুপ এর চতুর্থ স্থানে থাকা এই চারটি দল প্লেসমেন্ট পর্যায়ে একে অপরের সাথে মোকাবিলা করবে।
- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল খেলা
- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পয়েন্ট টেবিল সেমিফাইনাল
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ ১
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ ২
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের সময়সূচী
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল এ গ্রুপ পর্ব
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল বি গ্রুপ পর্ব
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সি গ্রুপ পর্ব
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ডিগ্রুপ পর্ব
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের গুরুত্ব
- অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু গুরুত্ব প্রশ্ন
সুপার সিক্স পর্বের জন্য এ গ্রুপ ও ডি গ্রুপ এর শীর্ষে থাকা তিনটি দল একটি গ্রুপে থাকবে এবং বি গ্রুপ ও সি গ্রুপে থাকা শীর্ষ তিনটি দল অন্য গ্রুপে থাকবে। প্রতিটি দল তাদের গ্রুপ পর্বে সুপার সিক্স কোয়ালিফাইং এর জন্য এক দল অন্য দলের বিরুদ্ধে যে জয় ও পরাজয়ে পরিপেক্ষিতে পাওয়া পয়েন্ট অর্জন করবে তার উপর নির্ভর করে নেট রান রেট বিবেচনায় যে দল সকলের উপরে খাকবে তারা পরোবর্তী রাউন্ডে যাবে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতিটি দল সুপার সিক্স পর্বের জন্য দুটি করে ম্যাচ খেলবে যেমন এ-১ দল সুপার সিক্সের জন্য শুধুমাত্র ডি-২ ও ডি-৩ দল এর সাথে খেলবে অপর দিকে এ-২ খেলবে ডি-১ ও ডি-৩ দলের বিপক্ষে এবারের অনূর্ধ্ব ১৯ সুপার সিক্স পর্বের জন্য প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল সেমি ফাইনালে যাবে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল খেলা
| অনূর্ধ্ব ১৯ দল | ফাইনাল ভেন্যু | সময় |
|---|---|---|
| ভারত অনূর্ধ্ব-১৯ VS ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৬ ফেব্রুয়ারি হারারেতে | দুপুর ১:৩০ |
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পয়েন্ট টেবিল সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ২৭ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেলো শক্তিশালী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আগামী কাল ৪ ফেব্রুয়ারি হারারেতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোকাবিলা করবে শক্তিশালী ভারত অনূর্ধ্ব-১৯ দল ও শক্তিশালী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
| অনূর্ধ্ব ১৯ দল | ফাইনাল খেলবে |
|---|---|
| অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ VS ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ |
| ভারত অনূর্ধ্ব-১৯ VS আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ | ভারত অনূর্ধ্ব-১৯ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ ১
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিলে সুপার সিক্স এর গ্রুপ ২ থেকে সেমি ফাইনালে যাবার দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নিম্নলিখিত পয়েন্ট টেবিলটি দেখুন।
| দল | খেলা | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|
| অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ | ৪ | ৪ | ০ | ৮ | +১.৯৫০ |
| আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ | ৪ | ৩ | ১ | ৬ | +১.৭২৫ |
| শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ | ৪ | ৩ | ১ | ৬ | -০.১১৩ |
| ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ | ৪ | ২ | ২ | ৪ | -০.৪২১ |
| দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | ৪ | ০ | ৪ | ০ | -০.৯৮০ |
| আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৪ | ০ | ৪ | ০ | -২.০১০ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ ২
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিলে সুপার সিক্স এর গ্রুপ ২ থেকে সেমি ফাইনালে যাবার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নিম্নলিখিত পয়েন্ট টেবিলটি দেখুন।
| দল | খেলা | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|---|---|---|
| ভারত অনূর্ধ্ব-১৯ | ৪ | ৪ | ০ | ৮ | +২.৫৮৫ |
| ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৪ | ৪ | ০ | ৮ | +১.৭৫৭ |
| পাকিস্তান অনূর্ধ্ব-১৯ | ৪ | ২ | ২ | ৪ | +০.৭৬৫ |
| বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ৪ | ১ | ২ | ৩ | -০.৫০৫ |
| নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৪ | ০ | ৩ | ১ | -২.৯২৩ |
| জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ | ৪ | ০ | ৪ | ০ | -২.৮১৫ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের সময়সূচী
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আমরা দেখতে দেখতে সেমিফাইনাল ও ফাইনালের কাছাকাছি পৌঁছেছে গেছি প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড যা ৩ ফেব্রুয়ারি বুলাওয়েয়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ভারত বনাম আফগানিস্তান ৪ ফেব্রুয়ারি হারারেতে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা ৬ ফেব্রুয়ারি হারারেতে অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করবে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা দুই দলের মধ্যে।
আরো পড়ুন: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ উইকেট কার
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল এ গ্রুপ পর্ব
| দল | খেলা | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট | যোগ্যতা অর্জন |
|---|---|---|---|---|---|---|
| অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ | ৩ | ৩ | ০ | ৬ | +২.৯২৯ | সুপার সিক্সে |
| শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ | ৩ | ২ | ১ | ৪ | +১.১১৩ | সুপার সিক্সে |
| আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | ১ | ২ | ২ | -১.০০৫ | সুপার সিক্সে |
| জাপান অনূর্ধ্ব-১৯ | ৩ | ০ | ৩ | ০ | -২.৪০৮ | প্লে-অফ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল বি গ্রুপ পর্ব
| দল | খেলা | জয় | হার | পরিত্যক্ত | পয়েন্ট | নেট রান রেট | যোগ্যতা অর্জন |
|---|---|---|---|---|---|---|---|
| ভারত অনূর্ধ্ব-১৯ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +২.৯৭৬ | সুপার সিক্সে |
| বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ৩ | ১ | ১ | ১ | ৩ | +০.৩২৭ | সুপার সিক্সে |
| নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | ০ | ১ | ২ | ২ | -৬.১৪৩ | সুপার সিক্সে |
| মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ | ৩ | ০ | ২ | ১ | ১ | -১.৭২০ | প্লে-অফ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল সি গ্রুপ পর্ব
| দল | খেলা | জয় | হার | পরিত্যক্ত | পয়েন্ট | নেট রান রেট | যোগ্যতা অর্জন |
|---|---|---|---|---|---|---|---|
| ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +২.৮৭০ | সুপার সিক্সে |
| পাকিস্তান অনূর্ধ্ব-১৯ | ৩ | ২ | ১ | ০ | ৪ | +০.৬৫১ | সুপার সিক্সে |
| জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ (H) | ৩ | ০ | ২ | ১ | ১ | -২.৯১৬ | সুপার সিক্সে |
| স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | ০ | ২ | ১ | ১ | -২.৯৮৬ | প্লে-অফ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ডিগ্রুপ পর্ব
| দল | খেলা | জয় | হার | পরিত্যক্ত | পয়েন্ট | নেট রান রেট | যোগ্যতা অর্জন |
|---|---|---|---|---|---|---|---|
| আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +২.৪৮৭ | সুপার সিক্সে |
| ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ | ৩ | ২ | ১ | ০ | ৪ | +০.২৩০ | সুপার সিক্সে |
| দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | ৩ | ১ | ২ | ০ | ২ | +১.৬৪০ | সুপার সিক্সে |
| তানজানিয়া অনূর্ধ্ব-১৯ | ৩ | ০ | ৩ | ০ | ০ | -৫.৪৪৬ | প্লে-অফ |
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের গুরুত্ব
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় এটি ভবিষ্যত ক্রিকেট খেলোয়াড় তৈরি করে। এখানে খেলোয়াড়রা চাপ সামলানো দলীয় কাজ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভ করে। উদাহরণস্বরূপ পূর্ববর্তী টুর্নামেন্ট থেকে যুবরাজ সিং, বিরাট কোহলি, তৌহিদ হৃদয়, বাবর আজম বা কাগিসো রাবাদার মতো তারকা উঠে এসেছে। এছাড়া এই টুর্নামেন্ট ক্রিকেটের বৈচিত্র্য বাড়ায় যেমন আফগানিস্তানের মতো উদীয়মান দলগুলিকে সুযোগ দেয়। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬ দেখে আমরা দেখতে পাই যে এই বছরের টুর্নামেন্টে এশিয়ান দলগুলির প্রভাব বেশি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের বিএ মেইস (৩৮০ রান) এবং সর্বোচ্চ উইকেট নেয়া পাকিস্তানের আব্দুল সুবহান (১৩ উইকেট)।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু গুরুত্ব প্রশ্ন
প্রশ্নঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ ফাইনাল কবে?
উত্তরঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ ফাইনাল খেলা ৬ ফেব্রুয়ারি হারারেতে অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় লাভ করে?
উত্তরঃ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে ২০২০ সালে তারা ভারত কে পরাজিত করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।



