ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ভক্তরা তখনই দেখতে পায়, যখন এশিয়ার দুই কিংবদন্তী দেশ ভারত বনাম পাকিস্তান এর মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আর সেটা যদি হয় টি-২০ বিশ্বকাপ এর মতো বড় আসর, তাহলে তো সেই উত্তেজনা আরো বহুগুন বেড়ে যায়। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আজকে আপনাদের জানাতে চলেছি ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ পরিসংখ্যান।

ভারত বনাম পাকিস্তান ক্রিকেট খেলা মানেই ক্রিকেট পাড়ায় টানটান উত্তেজনা। এশিয়ার দুই দলের এই খেলার রেটিং থাকে অন্যসকল দেশের খেলার চেয়েও বেশি। দর্শকরা মুখিয়ে থাকে এক ফ্রেমে একাধিক কিংবদন্তী খেলোয়াড়ের খেলা দেখার জন্য। চলতি টি-২০ বিশ্বকাপে আসন্ন ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে নানা জলপনা-কল্পনা সৃষ্টি হচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। ভারত নাকি পাকিস্তান কোন দল বিশ্বকাপ পরিসংখ্যান দিক থেকে এগিয়ে, জানাবো আজকের এই নিবন্ধে।
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান
ভারত বনাম পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ ম্যাচগুলো ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তেজনা ও আবেগের ম্যাচে পরিনত হয়ে থাকে। এই দুই দলের মধ্যে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলা হয়েছে। এখানে ভারতের আধিপত্য একদম স্পষ্ট, ৮টি ম্যাচের মধ্যে ভারত ৭টি ম্যাচ জিতেছে, পাকিস্তান জিতেছে মাত্র ১টি, এবং একটি ম্যাচ টাই/ ড্র হয়েছিল সেটিতে ভারত বোল-আউটে জিতেছিল। ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ হেড টু হেড পরিসংখ্যান উল্লেখযোগ্য তথ্য সহকারে ছক আকারে তুলে ধরা হলোঃ
| সাল | ভেন্যু | ফলাফল | উল্লেখযোগ্য তথ্য |
|---|---|---|---|
| ২০০৭ | ডারবান (গ্রুপ পর্ব) | ড্র → ভারত জিতেছে বোল-আউটে | প্রথম ম্যাচ, রোহিত-গম্ভীরের অবদান, বোল-আউটে যুভরাজ সিং ও রবিন উত্তপ্পা জিতিয়েছে। |
| ২০০৭ | জোহানেসবার্গ (ফাইনাল) | ভারত জিতেছে ৫ রানে | ঐতিহাসিক ফাইনাল, মিসফিল্ডে মিসবাহ উল হকের ক্যাচ, ভারত প্রথম চ্যাম্পিয়ন। |
| ২০১২ | কলম্বো | ভারত জিতেছে ৮ উইকেটে | বিরাট কোহলির অসাধারণ ইনিংস। |
| ২০১৬ | কলম্বো | ভারত জিতেছে ৬ উইকেটে | রোহিত শর্মার ফিফটি, বিরাটের ফিনিশিং। |
| ২০২১ | দুবাই | পাকিস্তান জিতেছে ১০ উইকেটে | পাকিস্তানের একমাত্র জয়, বাবর-রিজওয়ানের অবিচ্ছিন্ন ১৫২ রান। |
| ২০২২ | মেলবোর্ন | ভারত জিতেছে ৪ উইকেটে | বিরাট কোহলির অসাধারণ ৮২* রান, শেষ ওভারে থ্রিলার। |
| ২০২৪ | নিউ ইয়র্ক | ভারত জিতেছে ৬ রানে | লো-স্কোরিং ম্যাচ, ভারত ১১৯ রান ডিফেন্ড করে, বুমরাহ-আর্শদীপের দুর্দান্ত বোলিং। |
সামগ্রিকভাবে টি-২০ বিশ্বকাপে ভারতের রেকর্ড ৭-১। পাকিস্তানের একমাত্র জয় এসেছে ২০২১ সালে দুবাইয়ে, যা ছিল তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।
ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যান
ভারত বনাম পাকিস্তান এর মধ্যে টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত সর্বমোট ১৬টি ম্যাচ খেলা হয়েছে। নিচে ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যান ছক আকারে দেখানো হলোঃ
| বিভাগ | মোট ম্যাচ | ভারত জয়ী | পাকিস্তান জয়ী |
|---|---|---|---|
| টি-২০ বিশ্বকাপ | ৮ | ৭ | ১ |
| টি-২০ এশিয়া কাপ | ৬ | ৫ | ১ |
| অন্যান্য/ ফ্রেন্ডলি টি-২০ | ২ | ১ | ১ |
| মোট | ১৬ | ১৩ | ৩ |
ভারতের আধিপত্য এখানে একদম স্পষ্ট, ভারত বনাম পাকিস্তান এর মধ্যে অনুষ্ঠিত টি-২০ ফরম্যাটের মোট ১৬টি ম্যাচের ১৩টি ম্যাচই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র ৩টি। ভারত বনাম পাকিস্তান টি-২০ হেড টু হেড পরিসংখ্যানে ভারত অনেকাংশই এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে।
ভারত বনাম পাকিস্তান টি-২০ শিরোপা পরিসংখ্যান
ভারত ও পাকিস্তান টি-২০ বিশ্বকাপ এবং টি-২০ এশিয়া কাপ জয়ের পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছে সেটিও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে সবসময়। ভারত বনাম পাকিস্তান টি-২০ শিরোপা পরিসংখ্যান নিচে ছক আকারে দেওয়া হলোঃ
| বিভাগ | ভারত জয়ী | পাকিস্তান জয়ী |
|---|---|---|
| টি-২০ বিশ্বকাপ | ২ বার (২০০৭, ২০২৪) | ১ বার (২০০৯) |
| টি-২০ এশিয়া কাপ | ২ বার (২০১৬, ২০২৫) | ০ |
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ এবং টি-২০ এশিয়া কাপ জয়ের পরিসংখ্যানেও ভারত এগিয়ে রয়েছে। যা ভারতকে আরো আত্নবিশ্বাসী করে তোলে খেলার মাঠে।
মতামত
ভারত বনাম পাকিস্তান টি-২০ ক্রিকেট হলো ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ, আবেগপূর্ণ এবং বিশ্বব্যাপী দর্শক আকর্ষণীয়। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক মাঠের খেলায় পুরোপুরি ফুটে ওঠে। লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী দর্শকেরা টিভি, মোবাইল বা স্টেডিয়ামে চোখ রাখেন খেলার দিন, সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে, আর বিশ্বের বিভিন্ন প্রান্তে উন্মাদনা ছড়িয়ে পড়ে। এটি শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা জাতীয় আবেগের উৎসবে পরিনত হয়।
চলতি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটিতে আপনি কোন দলকে সমর্থন করবেন? আপনার উত্তরটি খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ পয়েন্ট টেবিল দেখতে এখানে (টি-২০ বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৬) ক্লিক করুন।
ভারত বনাম পাকিস্তান খেলা কবে?
টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান খেলা কবে?
টি-২০ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে।
ভারত কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে?
ভারত ২বার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০০৭ এবং ২০২৪ বিশ্বকাপ।
পাকিস্তান কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে?
পাকিস্তান ১বার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০০৯ বিশ্বকাপ।
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান কতবার মুখোমুখি হয়েছে?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মোট ৮বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত ৭বার জিতেছে এবং পাকিস্তান মাত্র ১বার জিতেছে।
ভারতের টি-২০ রাঙ্কিং কত?
ভারত বর্তমানে টি-২০ র্যাংকিং এর ১ নাম্বারে আছে।
পাকিস্তানের টি-২০ রাঙ্কিং কত?
পাকিস্তান বর্তমানে টি-২০ র্যাংকিং এর ৬ নাম্বারে আছে।



