Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
পরিসংখ্যান

আরলিং হলান্ডের মোট গোল কত ২০২৬ দেখুন সর্বশেষ আপডেট

Imran Hossen
Last updated: February 20, 2026 10:20 pm
By
Imran Hossen
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present...
Follow:
- Co-Founder
Share
6 Min Read
আরলিং হলান্ডের মোট গোল কত
SHARE

আরলিং হলান্ড নরওয়ের জাতীয় দলের ফুটবলার। তাকে বর্তমানে গোলমেশিন নামেও ডাকা হয়। ফুটবল জগতে এক ঝড়ের মতো উত্থান করেছেন আরলিং হলান্ড। তার গোল করার অসাধারণ ক্ষমতা, গতি এবং শারীরিক শক্তি তাকে ফুটবলের সেরা স্ট্রাইকারদের একজন করে তুলেছে। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আরলিং হলান্ডের মোট গোল কত ২০২৬ দেখুন সর্বশেষ আপডেট।

Contents
  • হলান্ডের গোল পরিসংখ্যান জাতীয় দল এবং ক্লাব
  • আরলিং হলান্ডের ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনসমূহ
    • হলান্ডের ক্লাব পর্যায় অর্জনসমূহঃ
    • হলান্ডের জাতীয় দল নরওয়ের হয়ে অর্জনসমূহঃ
  • আরলিং হলান্ডের ব্যক্তিগত জীবন
  • মতামত
    • হলান্ডের মোট গোল কত?
    • হলান্ড কোন দেশের খেলোয়াড়?
    • হলান্ড কোন ক্লাবে খেলে?
    • হলান্ডের মার্কেট ভ্যালু কত?
    • হলান্ডের পুরো নাম কি?
আরলিং হলান্ডের মোট গোল কত

২১ জুলাই ২০০০ সালে জন্মগ্রহণকারী হলান্ডের ক্যারিয়ার শুরু হয় নরওয়ের ক্লাব ব্রাইনে ও মোল্ডে -তে। পরবর্তীতে তিনি রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবের হয়ে খেলে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। নিচে আরলিং হলান্ড এর মোট গোল ও ক্যারিয়ার পরিসংখ্যান তুলে ধরা হলো।

হলান্ডের গোল পরিসংখ্যান জাতীয় দল এবং ক্লাব

আরলিং হলান্ড এর ফুটবল ক্যারিয়ারে গোলের সংখ্যা অসাধারণ। তিনি একাধিক ক্লাব স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন, যেমন লীগ, কাপ, ইউরোপীয়ান প্রতিযোগিতা ইত্যাদি র্টুনামেন্টে মোট ৩০৬টি গোল করেছেন ৩৭৯টি ম্যাচে। তাছাড়া হলান্ড জাতীয় দল নরওয়ের হয়ে ৪৮টি ম্যাচে ৫৫টি গোল করেছেন। নিচের ছকে হলান্ডের ক্লাব এবং জাতীয় দলের গোল পরিসংখ্যান তুলে ধরা হলোঃ

ক্লাব/দলমোট ম্যাচমোট গোল
ব্রাইন ২১৪১৮
ব্রাইন১৬০
মোল্ডে৫০২০
রেড বুল সালজবুর্গ২৭২৯
বরুসিয়া ডর্টমুন্ড৮৯৮৬
ম্যানচেস্টার সিটি১৭৯১৫১
মোট ম্যাচ ও গোল সংখ্যা৩৭৯৩০৬
নরওয়ে জাতীয় দল৪৮৫৫
সর্বমোট ম্যাচ ও গোল সংখ্যা৪২৭৩৬১

পরিসংখ্যানটিতে দেখা যায় যে, হলান্ডের ক্লাব স্তরে গোল প্রতি ম্যাচ অনুপাত প্রায় ০.৮১ গোল। বর্তমানে হলান্ড জাতীয় দল নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আরলিং হলান্ডের ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনসমূহ

আরলিং হলান্ড তার ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। নিচে আরলিং হলান্ডের ক্যারিয়ারে প্রধান ব্যক্তিগত অর্জনগুলো ছক আকারে দেওয়া হলোঃ

পুরস্কার/সম্মাননাবছর/সিজন
ইউরোপীয়ান গোল্ডেন বুট২০২২–২৩
ইউইএফএ মেনস প্লেয়ার অফ দ্য ইয়ার২০২২–২৩
পিএফএ প্লেয়ার্স প্লেয়ার অফ দ্য ইয়ার২০২২–২৩
গ্লোব সকার বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার২০২৩
গার্ড মুলার ট্রফি২০২৩
আইএফএফএইচএস ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার২০২৩
গোল্ডেন বয় অ্যাওয়ার্ড২০২০
গালবালেন (নরওয়েজিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার)২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ (৬ বার)
অস্ট্রিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার২০১৯
বুন্ডেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন২০২০–২১
অস্ট্রিয়ান বুন্ডেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন২০১৯–২০
প্রিমিয়ার লীগ গোল্ডেন বুট২০২২–২৩, ২০২৩–২৪
ফিফা ফিফপ্রো মেনস ওয়ার্ল্ড ১১২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
প্রিমিয়ার লীগ প্লেয়ার অফ দ্য মান্থআগস্ট ২০২২, এপ্রিল ২০২৩, আগস্ট ২০২৪, সেপ্টেম্বর ২০২৫

এই অর্জনগুলো হলান্ডের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত তার ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। ভবিষ্যতে তিনি আরও অনেক রেকর্ড ভাঙবে বলে আশা করা যায়, বিশেষ করে ম্যানচেস্টার সিটি’র সাথে।

হলান্ডের ক্লাব পর্যায় অর্জনসমূহঃ

ক্লাবঅর্জন / ট্রফিসিজন / বছর
রেড বুল সালজবুর্গঅস্ট্রিয়ান বুন্ডেসলিগা২০১৮–১৯, ২০১৯–২০
রেড বুল সালজবুর্গঅস্ট্রিয়ান কাপ২০১৯–২০
বরুসিয়া ডর্টমুন্ডডিএফবি-পোকাল (জার্মান কাপ)২০২০–২১
ম্যানচেস্টার সিটিপ্রিমিয়ার লীগ২০২২–২৩, ২০২৩–২৪, ২০২৪–২৫
ম্যানচেস্টার সিটিএফএ কাপ২০২২–২৩
ম্যানচেস্টার সিটিইউইএফএ চ্যাম্পিয়নস লীগ২০২২–২৩
ম্যানচেস্টার সিটিইউইএফএ সুপার কাপ২০২৩
ম্যানচেস্টার সিটিফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ২০২৩ (২০২৪-এ খেলা)

হলান্ডের জাতীয় দল নরওয়ের হয়ে অর্জনসমূহঃ

হলান্ড নরওয়ে জাতীয় দলের সাথে ২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। সেখানে হলান্ড ১৬ গোল দিয়ে টপ স্কোরার হন। নরওয়ে জাতীয় ফুটবল দলকে ২৮ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে তিনি সাহায্য করেছেন। তাছাড়া নিচে আরলিং হলান্ডের জাতীয় দল নরওয়ের হয়ে অর্জনসমূহ দেখানো হলোঃ

প্রতিযোগিতাঅর্জনসিজন / বছর
নরওয়ে U১৭সিরেনকা কাপ২০১৬
নরওয়ে সিনিয়র দল২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন২০২৫ কোয়ালিফায়ার (টপ স্কোরার)
উয়েফা নেশনস লীগ / ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টপ স্কোরার২০২০–২১, ২০২২–২৩, ২০২৫–২৬)

আরলিং হলান্ডের ব্যক্তিগত জীবন

আরলিং হলান্ড বর্তমান  বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ও সফল স্ট্রাইকারদের মধ্যে অন্যতম একজন স্ট্রাইকার। তার ব্যক্তিগত জীবনও তার ক্যারিয়ারের মতোই সাধারণত এবং আকর্ষণীয়। নিচে আরলিং হলান্ডের ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ

  • পুরো নাম: আরলিং ব্রাউত হলান্ড।
  • জন্ম: ২১ জুলাই ২০০০, লিডস, ওয়েস্ট ইয়র্কশায়ার, ইংল্যান্ড।
  • বাবা: আলফ ইঙ্গে হালান্ড, তিনি সাবেক নরওয়েজিয়ান ফুটবলার, ম্যানচেস্টার সিটি ও লিডস ইউনাইটেডে খেলেছেন।
  • মা: গ্রি মারিতা ব্রাউত, তিনি সাবেক হেপ্টাথলন অ্যাথলিট, ১৯৯০ এর দশকে চ্যাম্পিয়ন ছিলেন।
  • ভাই-বোন: তারা মোট দুই ভাই ও এক বোন।
  • প্রেমিকা/সঙ্গী: ইসাবেল হাউগসেং জোহানসেন, তিনিও একজন ফুটবলার, ব্রাইন ক্লাবের একাডেমিতে একসাথে খেলতেন।
  • সন্তান: ২০২৪ সালের ডিসেম্বরে তাদের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে।

মতামত

আরলিং হলান্ড বর্তমানে নরওয়ে জাতীয় ফুটবল দলের সর্বকালের সেরা গোলদাতা এবং প্রিমিয়ার লীগে দ্রুততম ১০০ এর অধিক গোল করা খেলোয়াড়দের একজন। তার গোল করার এমন হার বিশ্বের খুব কম স্ট্রাইকারের রয়েছে। ভবিষ্যতে তিনি সম্ভবত ৪০০ গোলের মাইলফলক খুব দ্রুত ছুয়ে ফেলবেন। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ -এ নরওয়ের হয়ে আরলিং হলান্ড তার ভক্তদের সেরা বিশ্বকাপ উপহার দিতে চলেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে হলান্ড কি পারবে সবচেয়ে বেশি গোলদাতা হতে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্কে -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

তাছাড়া ফুটবলের সকল তরকা খেলোয়াড়দের পরিসংখ্যান জানতে চোখ রাখুন খেলা টাইম এর ফুটবল পাতায়।

হলান্ডের মোট গোল কত?

আরলিং হলান্ডের মোট গোল ৩৬১ টি, জাতীয় দল ও ক্লাব পর্যায় মিলিয়ে।

হলান্ড কোন দেশের খেলোয়াড়?

আরলিং হলান্ড নরওয়ে জাতীয় দলের ফুটবল খেলোয়াড়।

হলান্ড কোন ক্লাবে খেলে?

আরলিং হলান্ড বর্তমানে ম্যানচেস্টার সিটি ক্লাবে খেলেন।

হলান্ডের মার্কেট ভ্যালু কত?

আরলিং হলান্ডের বর্তমান মার্কেট ভ্যালু ২০০ মিলিয়ন ইউরো।

হলান্ডের পুরো নাম কি?

হলান্ডের পুরো নাম আরলিং ব্রাউত হলান্ড।

TAGGED:আরলিং হলান্ডের মোট গোল
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present it to you. Dear, If you love sports, then you can't ignore me.Thank you for reading my content.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

তানজিদ হাসান তামিম এর জাতীয় দল পরিসংখ্যান
পরিসংখ্যানক্রিকেট

তানজিদ হাসান তামিম এর পরিসংখ্যান ২০২৬

By Imran Hossen
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হেড টু হেড পরিসংখ্যান
পরিসংখ্যান

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ জেনে নিন কোন দল এগিয়ে

By Ariful Islam
রশিদ খান এর পরিসংখ্যান
পরিসংখ্যান

রশিদ খান এর পরিসংখ্যান ২০২৬ বিস্তারিত জানুন

By Chayan Kumar
এমবাপ্পে বনাম হাল্যান্ড কে সেরা
পরিসংখ্যান

এমবাপ্পে বনাম হাল্যান্ড কে সেরা ?

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?