Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

তিলক বর্মা এর পরিসংখ্যান ২০২৬

Last updated: February 21, 2026 10:36 pm
By Ayon Das
Share
5 Min Read
তিলক বর্মা এর পরিসংখ্যান
তিলক বর্মা এর পরিসংখ্যান
SHARE

তিলক বর্মার পুরো নাম নাম্বুরি ঠাকুর তিলক বর্মা। তিলক বর্মা ২০০২ সালের ৮ নভেম্বর হায়দ্রাবাদের কুকাটপল্লি পাড়ায় একটি তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি বামহাতি ব্যাটসম্যান এবং খণ্ডকালীন অফ স্পিন বোলার হিসেবে খেলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেন। বর্মার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মে এবং ১১ বছর বয়সে কোচ সালাম বায়াশ তাকে টেনিস বল ক্রিকেট খেলতে দেখেন। বায়াশ তাকে হায়দ্রাবাদের লিঙ্গামপল্লিতে অবস্থিত লিগালা ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দেন। এভাবেই তার ক্রিকেট জীবন শুরু হয়। তিনি ওডিয়আই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা করলেও তিনি এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক করেননি। তিনি এখন বেশির ভাগই টি-টোয়েন্টি ম্যাচ গুলো খেলেন।

Contents
  • তিলক বর্মা এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
  • তিলক বর্মা এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
  • তিলক বর্মা এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
  • তিলক বর্মা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর-
    • প্রশ্ন -১ঃ তিলক বর্মা কোন রাজ্যের ক্রিকেটার?
    • প্রশ্ন -২ঃ তিলক বর্মা কোন দলে আইপিএল খেলেন?
    • প্রশ্ন -৩ঃ তিলক বর্মা কোন পজিশনে ব্যাট করেন?

তিলক বর্মা এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান

তিলক বর্মা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যাত্রা শুরু করেন ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচে তিনি ৯ বল মোকাবিলা করে ৫ রান করেন। যদিও এটি বড় কোনো ইনিংস ছিল না, তবুও আন্তর্জাতিক মঞ্চে তার প্রথম পদচারণা হিসেবে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। অভিষেকের চাপ সামলে তিনি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি আরও কয়েকটি সুযোগ পান। সিরিজের প্রথম ম্যাচে ৩ বলে মাত্র ১ রান করে দ্রুত আউট হয়ে যান। যা তার জন্য হতাশাজনক ছিল। দ্বিতীয় ওয়ানডেতে তিনি কিছুটা সময় নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন এবং ৩০ বলে ১০ রান করেন। যদিও রানসংখ্যা বড় ছিল না, তবে তিনি ক্রিজে সময় কাটানোর চেষ্টা করেছেন। যা তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দেয়। সিরিজের তৃতীয় ম্যাচে এসে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৭৭ বল মোকাবিলা করে ৫২ রান করেন, যা এখন পর্যন্ত তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই ইনিংসে ধৈর্য, মনোযোগ এবং দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় পাওয়া যায়। দলীয় প্রয়োজনে তিনি ইনিংস গড়ার ভূমিকা পালন করেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

বিবরণমান
ম্যাচ৫
নট আউট১
রান৬৮
সর্বোচ্চ স্কোর৫২
গড়২২.৬৭
স্ট্রাইক রেট৫৭.১৫
হাফ সেঞ্চুরি১
সেঞ্চুরি০
চার৬
ছক্কা১

তিলক বর্মা এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান

২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য বর্মাকে ভারতীয় আন্তরজাতিক অন্তর্ভুক্ত করা হয়। ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে তিনি আন্তর্জাতিক অভিষেক করেন এবং ২২ বলে ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন, পাশাপাশি দুটি ক্যাচও নেন। দ্বিতীয় ম্যাচে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক করেন এবং পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে পঞ্চাশ ছোঁয়ার কৃতিত্ব অর্জন করেন। পুরো সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে তিনি নজর কাড়েন এবং পরে আয়ারল্যান্ড সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে জায়গা পান।

পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এক অসাধারণ কীর্তি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এটি ছিল তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি। এই শতকের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখান। তার ইনিংসটি ছিল দারুণ আক্রমণাত্মক, যেখানে ছিল একাধিক চার ও ছক্কার সমাহার। এরপরের ম্যাচেও তিনি একই ধারাবাহিকতা বজায় রাখেন। আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১২০ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন। টানা দুই ম্যাচে এমন পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বিশ্ব ক্রিকেটে তার অবস্থান আরও শক্ত করে।

বিবরণমান
ম্যাচ৪৫
ইনিংস৪২
নট আউট১৩
রান১৩২৬
সর্বোচ্চ স্কোর১২০
গড়৪৫.৭২
স্ট্রাইক রেট১৪২.১৩
হাফ সেঞ্চুরি৬
সেঞ্চুরি২
চার১০৫
ছক্কা৬৬

তিলক বর্মা এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান

২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স বর্মাকে দলে ভেড়ায়। সেই মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিনি দুর্দান্ত ইনিংস খেলেন, মাত্র ৩৩ বলে ৬১ রান করেন। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে আইপিএলের নতুন আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। একই মৌসুমে প্লে-অফ পর্বে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ১৪ বলে ৪৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিবরণমান
ম্যাচ৫৪
নট আউট১১
রান১৪৯৯
সর্বোচ্চ স্কোর৮৪*
গড়৩৭.৪৮
স্ট্রাইক রেট১৪৪.৪২
হাফ সেঞ্চুরি৮
সেঞ্চুরি০
চার১১৩
ছক্কা৭৪

আরও পরুনঃ শিবম দুবে এর পরিসংখ্যান ২০২৬ 

তিলক বর্মা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর-

প্রশ্ন -১ঃ তিলক বর্মা কোন রাজ্যের ক্রিকেটার?

উত্তরঃ তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের ক্রিকেটার।

প্রশ্ন -২ঃ তিলক বর্মা কোন দলে আইপিএল খেলেন?

উত্তরঃ তিনি মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে আইপিএল খেলেন।

প্রশ্ন -৩ঃ তিলক বর্মা কোন পজিশনে ব্যাট করেন?

উত্তরঃ তিলক বর্মা একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান।

Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল
বিসিএল ২০২৬ পয়েন্ট টেবিল জানুন সর্বশেষ
February 23, 2026
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা
পেশোয়ার জালমি খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
February 23, 2026
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬
রামাদান কাপ ফ্রী ফায়ার ২০২৬ Ramadan cup free fire 2026
February 23, 2026
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড
আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন আপডেট
February 23, 2026
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকের খেলা Zimbabwe vs West Indies
February 23, 2026

আরও পড়তে পারেন ...

ক্রিকেট

বাংলাদেশের নতুন ‘ডেথ ওভার’ মাস্টার রিপন মন্ডল: এশিয়া কাপ থেকে বিপিএল, সবখানেই শিকারি!

By Md. Rony Hossain
মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড় ২০২৬ তালিকা ( আইপিএল ২০২৬)
ক্রিকেট

মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬)

By Ariful Islam
ইসলামাবাদ ইউনাইটেড খেলোয়াড় ২০২৬ তালিকা
ক্রিকেট

ইসলামাবাদ ইউনাইটেড খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)

By Ariful Islam
বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের সর্বোচ্চ উইকেট
ক্রিকেট

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের দাপট সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?