১৯৯৩ সালের ২৮ জুলাই লন্ডনে জন্ম নেওয়া হ্যারি কেন টটেনহ্যাম হটস্পারের হয়ে নিজের পরিচিতি গড়ে তোলেন এবং ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। হ্যারি কেন ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার এবং জাতীয় দলের অধিনায়ক। বর্তমানে তিনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এর হয়ে খেলছেন এবং ইংল্যান্ড জাতীয় দলের আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিনি ৫০৩ গোল করে আধুনিক যুগের অন্যতম সফল গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলুন খেলাডেস্ক এর আজকের এই নিবন্ধে আমরা হ্যারি কেন মোট গোল সম্পুর্ন ক্যারিয়ার পরিসংখ্যান বিস্তারিতভাবে বিশ্লেষণ করব।
হ্যারি কেন ক্যারিয়ার মোট গোল
হ্যারি এডওয়ার্ড কেন তার পেশাদার ক্যারিয়ারে বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৫০৩ গোল করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার এর হয়ে সর্বোচ্চ ২৮০ গোল করে তিনি ক্লাবটির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ এ যোগ দেওয়ার পরও তিনি দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে ১২৯ গোল করেছেন। জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ড জাতীয় দল এর হয়ে তার গোলসংখ্যা ৭৮। সব মিলিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তার মোট গোলসংখ্যা ৫০৩, যা তাকে আধুনিক যুগের অন্যতম সফল গোলস্কোরার হিসেবে আলাদা অবস্থানে রেখেছে।
| দল | গোল |
|---|---|
| টটেনহ্যাম হটস্পার | ২৮০ |
| বায়ার্ন মিউনিখ | ১২৯ |
| ইংল্যান্ড জাতীয় দল | ৭৮ |
| মিলওয়াল | ৯ |
| লেইটন ওরিয়েন্ট | ৫ |
| লেস্টার সিটি | ২ |
| মোট গোল | ৫০৩ |
হ্যারি কেন বায়ার্ন মিউনিখ ক্লাব পরিসংখ্যান
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এ যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত গোল ফর্ম ধরে রেখেছেন। এখন পর্যন্ত বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৩২টি ম্যাচ খেলেছেন, যেখানে গোল করেছেন ১২৯টি এবং সতীর্থদের জন্য ২৯টি গোলে অ্যাসিস্ট দিয়েছেন। অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় এক গোলের গড় ধরে রেখে তিনি খুব অল্প সময়েই দলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
| প্রতিযোগিতা | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| বুন্দেসলিগা | ৮৬ | ৯০ | ২২ |
| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ | ৩৩ | ২৭ | ৫ |
| ডিএফবি-পোকাল | ৬ | ৭ | ১ |
| ডিএফএল-সুপারকাপ | ২ | ১ | ০ |
| ফিফা ক্লাব বিশ্বকাপ | ৫ | ৩ | ১ |
| মোট | ১৩২ | ১২৯ | ২৯ |
হ্যারি কেন টটেনহ্যাম হটস্পার ক্লাব পরিসংখ্যান
হ্যারি এডওয়ার্ড কেন দীর্ঘ সময় ধরে টটেনহ্যাম হটস্পার এর আক্রমণভাগের প্রধান শক্তি ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্লাবটির হয়ে ৪৩৫টি ম্যাচ খেলেছেন, যেখানে গোল করেছেন ২৮০টি এবং অ্যাসিস্ট দিয়েছেন ৬৬টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে কেন টটেনহ্যামের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও অন্যান্য টুর্নামেন্টে তার ধারাবাহিক গোল ও নেতৃত্ব ক্লাবকে একাধিক মৌসুমে শীর্ষ প্রতিদ্বন্দ্বিতায় রাখে।
| প্রতিযোগিতা | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| প্রিমিয়ার লিগ | ৩১৭ | ২১৩ | ৫০ |
| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ | ৩২ | ২১ | ৫ |
| উয়েফা ইউরোপা লিগ | ২৮ | ১৮ | ৫ |
| এফএ কাপ | ২১ | ১৫ | ০ |
| ইএফএল কাপ | ২১ | ৭ | ২ |
| ইউরোপা লিগ কোয়ালিফায়ার | ৫ | ৫ | ৩ |
| কনফারেন্স লিগ | ৪ | ৪ | ১ |
| কনফারেন্স লিগ কোয়ালিফায়ার | ১ | ২ | ০ |
| মোট | ৪৩৫ | ২৮০ | ৬৬ |
ইংল্যান্ড জাতীয় দলে হ্যারি কেনের পরিসংখ্যান
হ্যারি কেন ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে তিনি দীর্ঘ সময় ধরে দলের প্রধান আক্রমণভাগের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী কেন ইংল্যান্ডের হয়ে ১১২টি ম্যাচে ৭৮টি গোল করেছেন, যা তাকে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে এক হিসেবে তুলে ধরে। এই গোলগুলো অনেকগুলো প্রতিযোগিতায় এসেছে বিশ্বকাপ ও ইউরো কোয়ালিফায়ার, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ এবং বন্ধুত্বপূর্ণ ম্যাচ মিলিয়ে।
| প্রতিযোগিতা | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
|---|---|---|---|
| উয়েফা নেশনস লিগ | ২৩ | ৬ | ৪ |
| বিশ্বকাপ বাছাই (ইউরোপ) | ২২ | ২৫ | ৩ |
| ইউরোপিয়ান কোয়ালিফায়ার | ২১ | ২৩ | ৯ |
| উয়েফা ইউরো | ১৮ | ৭ | ০ |
| আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ১৭ | ৯ | ০ |
| বিশ্বকাপ | ১১ | ৮ | ৩ |
| মোট | ১১২ | ৭৮ | ১৯ |
আরও পড়ুনঃ আঁতোয়ান গ্রিজম্যান মোট গোল, ক্যারিয়ার পরিসংখ্যান ও রেকর্ড জানুন সর্বশেষ আপডেট
হ্যারি কেনকে নিয়ে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
০১। প্রশ্নঃ হ্যারি কেন বর্তমানে কোন ক্লাবে খেলছেন?
উত্তরঃ বর্তমানে জার্মানির বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ এ খেলছেন।
০২। প্রশ্নঃ টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তরঃ হ্যারি কেন।
০৩। প্রশ্নঃ হ্যারি কেন কি কখনো ব্যালন ডি’অর জিতেছেন?
উত্তরঃ না, তিনি এখনো ব্যালন ডি’অর জেতেননি।
০৪। প্রশ্নঃ হ্যারি কেন কতবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন?
উত্তরঃ প্রিমিয়ার লিগে মোট ৩ বার গোল্ডেন বুট জিতেছেন।
০৫। প্রশ্নঃ হ্যারি কেনের মার্কেট ভ্যালু কত?
উত্তরঃ হ্যারি কেনের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় ৬৫ মিলিয়ন ইউরো।


