Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

উদীয়মান তরুণ ক্রিকেটার ২০২৬

Imran Hossen
Last updated: February 25, 2026 2:39 pm
By
Imran Hossen
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present...
Follow:
- Co-Founder
Share
9 Min Read
উদীয়মান তরুন ক্রিকেটার
SHARE

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত তারকা হিসেবে উঠে আসছে কিছু তরুণ খেলোয়াড়, যারা তাদের প্রতিভা দিয়ে বিশ্বকে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে। যারা এরই মধ্যে একাধিকবার তাদের প্রতিভা দিয়ে বিশ্ব ক্রিকেটকে চমক দেখিয়েছে। খেলা ডেস্ক এর নিবন্ধে উদীয়মান তরুণ ক্রিকেটার ২০২৬ নিয়ে জানাবো।

Contents
বর্তমান সময়ের সেরা উদীয়মান তরুন ক্রিকেটার১. তৌহিদ হৃদয় (বাংলাদেশ)২. সাইফ হাসান (বাংলাদেশ)৩. সাইম আয়ুব (পাকিস্তান)৪. অভিষেক শর্মা (ভারত)৫. তিলক ভার্মা (ভারত)৬. রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)৭. কুপার কনোলি (অস্ট্রেলিয়া)৮. কোয়েনা মাপাকা (দক্ষিণ আফ্রিকা)৯. দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)১০. জ্যাকব বেথেল (ইংল্যান্ড)সাম্প্রতিক পারফরমেন্সমতামতসাইম আয়ুব কোন দেশের খেলোয়াড়?রহমানুল্লাহ গুরবাজ কোন দেশের খেলোয়াড়?কুপার কনোলির কোন দেশের খেলোয়াড়?তৌহিদ হৃদয় মোট রান কত?সাইফ হাসানের মোট রান কত?

বর্তমান সময়ের সেরা উদীয়মান তরুন ক্রিকেটার

নিচে একাধিক দেশের বর্তমান সময়ের ১০ জন সেরা উদীয়মান তরুণ ক্রিকেটারের তথ্য তুলে ধরা হলো, যাদের মধ্যে বাংলাদেশ জাতীয় দুজন খেলোয়াড় রয়েছে। প্রত্যেকের খেলার ধরণ, ব্যাটিং পরিসংখ্যান, বোলিং পরিসংখ্যান এবং বিস্তারিত জীবনবৃত্তান্ত উল্লেখ করা হলো।

উদীয়মান তরুন ক্রিকেটার

১. তৌহিদ হৃদয় (বাংলাদেশ)

মোহাম্মদ তৌহিদ হৃদয় ৪ ডিসেম্বর ২০০০ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। ২০২০ আন্ডার-১৯ বিশ্বকাপ জয়ী ভাইস-ক্যাপ্টেন ছিলেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন এবং ওডিআই-তে ৯২ রান করে বাংলাদেশের ডেব্যুতে সর্বোচ্চ স্কোরার হন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ওডিআই শতক (১০০) করেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দাম্বুলা সিক্সার্স, রংপুর রাইডার্সে খেলেছেন।

  • ব্যাটিং স্টাইল: ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।
  • পরিসংখ্যান: ওডিআই – ৪৪ ম্যাচ, ১২৬৫ রান, গড় – ৩৪, শতক – ১টি; টি২০ – ৫৫ ম্যাচ, ১১৭১ রান।

২. সাইফ হাসান (বাংলাদেশ)

মোহাম্মদ সাইফ হাসান ৩০ অক্টোবর ১৯৯৮ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। সাইফ বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। ২০২০ সালে টেস্ট ডেব্যু করেন। ২০১৮ আন্ডার-১৯ বিশ্বকাপে খেলেন। ২০২৫ সালে ওডিআই ডেব্যু করেন এবং এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন (১৭৮ রান, গড় ৪৪.৫০)। ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআই ফিফটি (৮০ রান) করেন। ডোমেস্টিকে ঢাকা ডিভিশনের হয়ে খেলেন এবং ২০২৬ সালে ঢাকা ক্যাপিটালসে যুক্ত ছিলেন।

  • ব্যাটিং স্টাইল: ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার + অফব্রেক।
  • পরিসংখ্যান: টি২০ – ২১ ম্যাচ, ৪৪৩ রান, গড় – ২৬; টেস্ট – ৬ ম্যাচ, ১৫৯ রান।

৩. সাইম আয়ুব (পাকিস্তান)

সাইম আয়ুব ২৪ মে ২০০২ সালে করাচিতে জন্মগ্রহণ করেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন এবং পেশোয়ার জালমিতে পিএসএল -এ যুক্ত। ২০২৩ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন। ২০২৪ সালে ওডিআই-তে ব্যাক-টু-ব্যাক শতক করেন। ২০২৫ সালে টি২০আই অলরাউন্ডার র‌্যাংকিং -এ ১ নাম্বার হন তিনি। ২০২৫ সালে ইনজুরি থেকে ফিরে আসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাঙ্গপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ইত্যাদিতে খেলেছেন।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি অলরাউন্ডার + অফব্রেক।
  • পরিসংখ্যান: টি২০ – ৫৬ ম্যাচ, ১০৭৯ রান + ২১ উইকেট।

৪. অভিষেক শর্মা (ভারত)

অভিষেক শর্মা ৪ সেপ্টেম্বর ২০০০ সালে আমৃত্সরে জন্মগ্রহণ করেন। পাঞ্জাবের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেন এবং সানরাইজার্স হায়দরাবাদে আইপিএল-এ যুক্ত। ২০১৮ আন্ডার-১৯ বিশ্বকাপ জয় করেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত জাতীয় দলে ডেব্যু করেন। ২০২৫ সালে টি২০ -তে সর্বোচ্চ রেটিং পান (৯৩১ পয়েন্ট)। আইপিএল-এ রেকর্ড ৪০ বলে সেঞ্চুরি করেন।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি ওপেনার + লেফট আর্ম স্পিন।
  • পরিসংখ্যান: টি২০ – ৩৬ ম্যাচ, ১২৬৭ রান, গড় – ৩৮, ২ শতক; স্ট্রাইক রেট – ১৯০ এর উর্ধ্বে।

৫. তিলক ভার্মা (ভারত)

নাম্বুরি ঠাকুর তিলক ভার্মা ৮ নভেম্বর ২০০২ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। হায়দরাবাদের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সে আইপিএল -এ খেলেছেন। ২০১৯ আন্ডার-১৯ এশিয়া কাপ জয় করেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন এবং ২০২৩ ও ২০২৫ সালে এশিয়া কাপ জয় করেন। ২০২৪ সালে প্রথম টি২০ শতক করেন। ২০২৫-২৬ দুলীপ ট্রফিতে সাউথ জোনের ক্যাপ্টেন ছিলেন। আইপিএল -এ উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি স্টাইলিশ ব্যাটার + অফব্রেক।
  • পরিসংখ্যান: টি২০ – ৪০ ম্যাচ, ১১৮৩ রান, গড় – ৫১, শতক – ২টি ।

৬. রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)

রহমানুল্লাহ গুরবাজ ২৮ নভেম্বর ২০০১ সালে কাবুলে জন্মগ্রহণ করেন। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। প্রথম আফগান ব্যাটার হিসেবে ২০২১ সালে ওডিআই ডেব্যুতে শতক করেন। ২০২৪ সালে টেস্ট ডেব্যু করেন। কলকাতা নাইট রাইডার্সের সাথে ২০২৪ আইপিএল জয় করেন। এরই মধ্যে বিভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

  • ব্যাটিং স্টাইল: ডানহাতি উইকেটকিপার-ব্যাটার।
  • পরিসংখ্যান: টি২০ – ৮৬ ম্যাচ, ২২৫০ রান, শতক – ১টি; ওডিআই -তে শতক – ৮টি।

৭. কুপার কনোলি (অস্ট্রেলিয়া)

কুপার প্যাট্রিক লিওনার্ড কনোলি ২২ আগস্ট ২০০৩ সালে পার্থে জন্মগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে খেলেন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের সদস্য তিনি। ২০২২ আন্ডার-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন। ২০২৫ সালে ওডিআই-তে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ৫ উইকেট তুলে নেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং পাঞ্জাব কিংসে’র হয়ে খেলেছেন।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি অলরাউন্ডার + লেফট আর্ম স্পিন।
  • পরিসংখ্যান: ওডিআই – ৮ ম্যাচ, ৯৪ রান + ৬ উইকেট; টি২০-তে প্রমিসিং।

৮. কোয়েনা মাপাকা (দক্ষিণ আফ্রিকা)

কোয়েনা সেগোফাতসো মাপাকা ৮ এপ্রিল ২০০৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেলোয়াড় (মাত্র ১৮ বছর ১৩৭ দিনে ডেব্যু করেন)। ২০২৪ আন্ডার-১৯ বিশ্বকাপে রেকর্ড ৩টি ৫ উইকেট হল নেন (মোট ২১ উইকেট)। ২০২৪ সালে আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন তিনি। ২০২৫ সালে টেস্ট ডেব্যু করেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পার্ল রয়্যালস, রাজস্থান রয়্যালস, ডার্বান সুপার জায়ান্টসে খেলেছেন।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি ফাস্ট বোলার।
  • পরিসংখ্যান: টি২০ – ১৭ ম্যাচ, ১৬ উইকেট; ২০২৪ আন্ডার-১৯ বিশ্বকাপে রেকর্ড ২১ উইকেট তুলে নেন।

৯. দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)

দেওয়াল্ড টোবিয়াস ব্রেভিস ২৯ এপ্রিল ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার টাইটান্সের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেন এবং চেন্নাই সুপার কিংসের সাথে আইপিএল-এ যুক্ত। “বেবি এবি” নামে পরিচিত, তিনি ২০২২ আন্ডার-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক (৫০৬ রান) হয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন। ২০২২ সালে টি২০-তে ১৬২ রানের রেকর্ড ইনিংস খেলেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন এবং ২০২৫ সালে টেস্ট ও ওডিআই-তে প্রথম খেলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স, এমআই কেপ টাউন, চেন্নাই সুপার কিংস ইত্যাদি দলে খেলেছেন। ২০২৬ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসে যোগ দেন।

  • ব্যাটিং স্টাইল: ডানহাতি বিস্ফোরক ব্যাটার + লেগস্পিন।
  • পরিসংখ্যান: টি২০ – ২৭ ম্যাচ, ৬২১ রান, গড় – ২৬, স্ট্রাইক রেট – ১৭০ উর্ধে; টেস্ট/ওডিআই-তে ডেব্যু করেছেন।

১০. জ্যাকব বেথেল (ইংল্যান্ড)

জ্যাকব গ্রাহাম বেথেল ২৩ অক্টোবর ২০০৩ সালে বার্বাডোসে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন এবং ওয়ারউইকশায়ারে ডোমেস্টিক ক্রিকেট খেলেন। তিনি মাত্র ১২ বছর বয়সে ইউকে-তে চলে আসেন এবং রাগবি স্কুলে স্কলারশিপ পান। ২০২২ আন্ডার-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ভাইস-ক্যাপ্টেন ছিলেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ডেব্যু করেন এবং ২০২৫ সালে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টি২০ ক্যাপ্টেন হন। ২০২৬ সালে অ্যাশেজে প্রথম টেস্ট শতক করেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বার্মিংহাম ফিনিক্স, মেলবোর্ন রেনেগেডস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন।

  • ব্যাটিং স্টাইল: বামহাতি ব্যাটিং অলরাউন্ডার + স্লো লেফট আর্ম।
  • পরিসংখ্যান: টি২০ – ২৮ ম্যাচ, ৫৬৩ রান, গড় – ২৭; টেস্টে শতক ১টি।

সাম্প্রতিক পারফরমেন্স

এই ১০ জন উদীয়মান তরুণ ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্স চমৎকার। এরা প্রত্যেকেই ক্রিকেটীয় বিশেষ গুনাবলি সম্পন্ন। প্রত্যেকেই প্রতিনিয়ত তাদের নিদারুন খেলা উপহার দিয়ে তাদের জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্য এনে দিচ্ছে, বাংলাদেশের তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান অন্যতম। অতীতে কিংবদন্তী ক্রিকেটারের সকল অনন্য রেকর্ড বর্তমানে এই উদীয়মান তরুণ ক্রিকেটারেরা ভেঙ্গে দেবে এমনটাই প্রত্যাশা।

মতামত

এই ১০ জন উদীয়মান তরুণ ক্রিকেটারের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড় কে? আপনার উত্তর ও মূল্যবান মতামত খেলা ডেস্ক কে কমেন্ট করে জানান।

এছাড়া ক্রিকেটের সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক এর ক্রিকেট পাতা দেখুন।

সাইম আয়ুব কোন দেশের খেলোয়াড়?

সাইম আয়ুব পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়।

রহমানুল্লাহ গুরবাজ কোন দেশের খেলোয়াড়?

রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান জাতীয় দলের খেলোয়াড়।

কুপার কনোলির কোন দেশের খেলোয়াড়?

কুপার কনোলির অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়াড়।

তৌহিদ হৃদয় মোট রান কত?

তৌহিদ হৃদয় মোট ১১,১৭৫ রান, যা তিনি জাতীয় দল ও ডোমেস্টিক ক্রিকেটে সকল ফর্মেটের সমন্বয়ে করেছেন।

সাইফ হাসানের মোট রান কত?

সাইফ হাসানের মোট ১২,১৬৪ রান, যা তিনি জাতীয় দল ও ডোমেস্টিক ক্রিকেটে সকল ফর্মেটের সমন্বয়ে করেছেন।

TAGGED:তরুণ ক্রিকেটার
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present it to you. Dear, If you love sports, then you can't ignore me.Thank you for reading my content.
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট | পার্পল ক্যাপ তালিকা
May 22, 2026
আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
May 22, 2026
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড
ব্রাজিল খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড
May 19, 2026
লিটন দাস এর পরিসংখ্যান
লিটন দাস এর পরিসংখ্যান ২০২৬ জেনে নিন আপডেট
April 27, 2026
সেনেগাল খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড
সেনেগাল খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড
April 25, 2026

আরও পড়তে পারেন ...

আইপিএল কোন দলের মালিক কে ২০২৬
ক্রিকেট

আইপিএল কোন দলের মালিক কে ২০২৬

By Ariful Islam
ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্কোর
ক্রিকেট

লাইভ স্কোর ভারত বনাম ইংল্যান্ড | ind vs eng live score

By Shaharia Islam Srabon
নোয়াখালী এক্সপ্রেস টিমের মালিক কে
ক্রিকেট

নোয়াখালী এক্সপ্রেস টিমের মালিক কে জানুন বিস্তারিত

By Chayan Kumar
বিসিএল ২০২৬ ফাইনাল চ্যাম্পিয়ন কে? ৫ উইকেটে বিশাল জয় মধ্যাঞ্চল
ক্রিকেট

বিসিএল ২০২৬ ফাইনাল চ্যাম্পিয়ন কে? ৫ উইকেটে বিশাল জয় মধ্যাঞ্চল

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?