ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংক্ষেপে আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ২০০৮ সাল থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয় বরং বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার ও বোলারদের শক্তি পরীক্ষার মঞ্চও বটে।
এই লিগে বছরের পর বছর ধরে অনেক অবিশ্বাস্য ইনিংস খেলা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয় দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড নিয়ে। আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড যশস্বী জয়সওয়াল ১৩ বলে। সেই মুহূর্তটি কেমন ছিল? দর্শকদের প্রতিক্রিয়া কী ছিল? এই আর্টিকেলে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি পেছনের গল্প।
| খেলোয়াড় | বলের সংখ্যা | দল | বিপক্ষীয় দল | সাল |
|---|---|---|---|---|
| যশস্বী জয়সওয়াল | ১৩ | রাজস্থান রয়্যালস | কলকাতা নাইট রাইডার্স | ২০২৩ |
| কেএল রাহুল | ১৪ | পাঞ্জাব কিংস | দিল্লি ক্যাপিটালস | ২০১৮ |
| প্যাট কামিন্স | ১৪ | মুম্বাই ইন্ডিয়ান্স | কলকাতা নাইট রাইডার্স | ২০২২ |
| রোমারিও শেফার্ড | ১৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই সুপার কিংস | ২০২৫ |
| বৈভব সূর্যবংশী | ১৫ | রাজস্থান রয়্যালস | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২০২৬ |
| বৈভব সূর্যবংশী | ১৫ | রাজস্থান রয়্যালস | চেন্নাই সুপার কিংস | ২০২৬ |
| যুসুফ পাঠান | ১৫ | কলকাতা নাইট রাইডার্স | সানরাইজার্স হায়দরাবাদ | ২০১৪ |
| সুনীল নারিন | ১৫ | কলকাতা নাইট রাইডার্স | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২০১৭ |
| নিকোলাস পুরান | ১৫ | লখনৌ সুপার জায়ান্টস | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ২০২৩ |
| জেক ফ্রেজার-ম্যাকগার্ক | ১৫ | দিল্লি ক্যাপিটালস | সানরাইজার্স হায়দরাবাদ | ২০২৪ |
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড যশস্বী জয়সওয়াল ১৩ বলে
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড কার এখনো এই প্রশ্ন সকল খেলা প্রেমী মানুষের মনে আর এই প্রশ্নের উত্তর হলো রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালের ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি মাত্র ১৩ বলে ফিফটি পূর্ণ করেন। সেই ইনিংসে তিনি শেষ পর্যন্ত ৪৭ বলে ৯৮* রান করেন যাতে ছিল ১২টি চার ও ৫টি ছয়। রাজস্থান ১৫০ রানের টার্গেট ১৩.১ ওভারে তাড়া করে ৯ উইকেটে জিতে নেয়।
কীভাবে সম্ভব হলো এমন ইনিংস? প্রথম ওভারেই নীতীশ রানার বলে ২৬ রান তুলে তিনি আক্রমণ শুরু করেন হার্শিত রানা ও শার্দুল ঠাকুরের বলে ছয় ও চারের ফুলঝুরি। এটি শুধু রেকর্ড নয় দলের জন্য একটা বার্তা যে কোনো পরিস্থিতিতে আক্রমণাত্মক থাকা যায়। যশস্বী তখন মাত্র ২১ বছরের কিন্তু তার টেকনিক ও পাওয়ার দেখে মনে হয়েছিল তিনি অনেক বড় মঞ্চের জন্য তৈরি। এই ইনিংসের পর আইপিএলের সবচেয়ে দ্রুত ফিফটির তালিকায় তিনি শীর্ষে উঠে আসেন এবং এখনো (২০২৬ পর্যন্ত) কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেনি।
২০২৬ সালে বৈভব সূর্যবংশীর ১৫ বলে ফিফটির রেকর্ড
সাম্প্রতিক আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসেরই আরেক তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী সবার নজর কেড়েছেন তিনি ২০২৬ সালে একই বছরে দুই বার মাত্র ১৫ বলে ফিফটি করার রেকর্ড করেন। তিনি মাত্র ১৫ বছর বয়সে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি ১৫ বলে ফিফটি করেন। সেই ইনিংসে তিনি ১৭ বলে ৫২ রান করেন (৪টি চার ও ৫টি ছয়)। চেন্নাই ১২৭ রানে অলআউট হওয়ার পর রাজস্থান ৮ উইকেটে জিতে যায়। এর পরে দ্বিতীয় ফিফটি করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৫ বলে। এই ম্যাট টি অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল ২০২৬ সালে গুয়াহাটিতে সেই ম্যাচে বৈভব সূর্যবংশী ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী হয় ১২ বল বাকি থাকতে।
বৈভব ইতিমধ্যে আইপিএলের সবচেয়ে কম বয়সী ডেবিউট্যান্ট এবং সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান গত মৌসুমে গুজরাত টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এবারের ১৫ বলের ফিফটি আইপিএলের দ্রুততম তালিকায় যৌথ তৃতীয় স্থানে তুলে দিয়েছে তাকে। এটি দেখিয়ে দেয় যে তরুণ প্রজন্ম কীভাবে রেকর্ডের ধারে এসে দাঁড়াচ্ছে তার সাথে যশস্বীর ওপেনিং জুটি রাজস্থানকে একটা আক্রমণাত্মক শুরু দিচ্ছে প্রতি ম্যাচে।
আরো জানুন: আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখুন
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি শীর্ষ তালিকা অন্যান্য উল্লেখযোগ্য ইনিংস
যশস্বীর ১৩ বলের ফিফটির রেকর্ডের পরে রয়েছে ১৪ বলের ক্লাব কেএল রাহুল (২০১৮ কিংস ইলেভেন পাঞ্জাব) প্যাট কামিন্স (২০২২ মুম্বাই ইন্ডিয়ান্স) এবং রোমারিও শেফার্ড (২০২৫ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এই তালিকায় আছেন। ১৫ বলে ফিফটি করেছেন যুসুফ পাঠান (২০১৪) সুনীল নারিন (২০১৭) নিকোলাস পুরান (২০২৩) জেক ফ্রেজার-ম্যাকগার্ক (২০২৪-এ দুবার) এবং এখন বৈভব সূর্যবংশী (২০২৬-এ দুবার)।
প্রত্যেক ইনিংসের পেছনে আলাদা গল্প যেমন প্যাট কামিন্সেরটা ছিল বোলিং অলরাউন্ডারের আক্রমণ আর সুনীল নারিনেরটা স্পিনারদের উপর দাপট। এসব ইনিংস শুধু রেকর্ড নয় দলের জয়ে বড় ভূমিকা রেখেছে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড কার এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় যে এটি ক্রমাগত উন্নতির প্রতিফলন।
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড কার?
উত্তরঃ আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটি যশস্বী জয়সওয়ালের তিনি মাত্র ১৩ বলে ৫০ রানের এই রেকর্ড করেন।
প্রশ্নঃ আইপিএলে দ্রুততম ১০০ কার?
উত্তরঃ আইপিএলে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডটি ক্রিস গেইলের দখলে তিনি ২০১৩ সালের বেঙ্গালুরুতে পাঞ্জাব ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩০ বলে শত রান করেন এটিই আইপিএলের ইতিহাসে দ্রুততম শতক।
প্রশ্নঃ বৈভব সূর্যবংশী কত বলে ফিফটি করেছেন?
উত্তরঃ বৈভব সূর্যবংশী ২০২৬ সালের আইপিএলে মাত্র ১৫ বলে দুবার ৫০+ ফিফটি রান করেছেন?
প্রশ্নঃ আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি কত বলে?
উত্তরঃ আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি মাত্র ১৩ বলে এটি করেন যশস্বী জয়সওয়াল।


