ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত ক্রিকেট বিশ্বকে অসংখ্য রোমাঞ্চকর, ঐতিহাসিক ও অবিস্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। সর্বোচ্চ স্কোর, শেষ বলের থ্রিলার, সুপার ওভার, রেকর্ড চেজ সবকিছুর সমন্বয়ে এই লিগ হয়ে উঠেছে টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় আসর। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আইপিএল ইতিহাসের সেরা ম্যাচ কোনটি জানুন বিস্তারিত।
আইপিএল ইতিহাসের সেরা ৭টি ম্যাচ

প্রতিটি আসরে একাধিক রোমাঞ্চকর, ঐতিহাসিক ও অবিস্মরণীয় ম্যাচ হয়ে থাকে, যেখান থেকে সেরা ম্যাচ নির্বাচন সাবজেক্টিভ, কিন্তু ভক্ত, বিশেষজ্ঞ ও রেকর্ডের ভিত্তিতে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএলের সেরা ৭টি ঐতিহাসিক ম্যাচের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।
১. আসর ২০০৮: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
আইপিএল ২০০৮ আসরটির প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাককুলাম কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮* রানের দূর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলেন। ব্যাঙ্গালুরুকে ২২২/৩ রানের বিশাল টার্গেট দিয়ে ৮২ রানে আটকে দেয় কলকাতা। এই ম্যাচটি আইপিএলকে বিশ্বের মানচিত্রে টি-২০ ক্রিকেটের নতুন যুগের সূচনার জন্ম দেয়।
সেরা খেলোয়াড়: ব্রেন্ডন ম্যাককুলাম (কলকাতা নাইট রাইডার্স) – ৭৩ বলে অপরাজিত ১৫৮* রান (১০টি চার, ১৩টি ছক্কা)।
২. আসর ২০০৮: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (ফাইনাল)
এটি ছিলো আইপিএল ইতিহাসের প্রথম ফাইনাল ম্যাচ। রাজস্থান রয়্যালস ১৬৪/৭ করে, চেন্নাই সুপার কিংস -কে শেষ বলে হারিয়ে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে নাম লেখান। ইউসুফ পাঠান ম্যাচটি অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক হিসেবে ছিলেন।
সেরা খেলোয়াড়: ইউসুফ পাঠান (রাজস্থান রয়্যালস) – ৩৯ বলে অপরাজিত ৫৬* রান এবং বোলিং -এ ২২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।
৩. আসর ২০১৩: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
ক্রিস গেইল তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যক্তিগত কীর্তি গড়েন আইপিএল ২০১৩ আসরটির সেই ম্যাচটিতে। মাত্র ৩০ বলে ১০০ করে আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ১ নাম্বার অবস্থানে এখনো রয়েছে তিনি। করেন সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মাত্র ৬৬ বলে ১৭৫* রানের রানের দূর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলেন গেইল। তিনি একাই পুনে বোলারদের বিধ্বংসী রুপ দেখান। ম্যাচটিতে ২৬৩/৫ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টার্গেট দিয়ে বড় ব্যবধানে জয় পায় তারা। ম্যাচটি একপেশে হলেও গেইলের ইনিংস আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত কীর্তি।
সেরা খেলোয়াড়: ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) – ৬৬ বলে অপরাজিত ১৭৫* রান (১৩ চার, ১৭ ছক্কা)।
৪. আসর ২০১৪: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (প্লে-অফ)
আইপিএল ২০১৪ আসরটির সেই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স -কে প্লে-অফে যাওয়ার জন্য ১৪.৩ ওভারে ১৯০ রান তাড়া করতে হয়। ইনিংসটিতে কোরি অ্যান্ডারসন বিধ্বংসী রুপে ঝড়ো ব্যাটিং করেন, আদিত্য তারে শেষ বলে ছক্কা মারায় ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়। আসরের সেই ম্যাচটি ছিলো নাটক, ড্রামা ও চাপের চূড়ান্ত উদাহরণ।
সেরা খেলোয়াড়: কোরি অ্যান্ডারসন (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৪৪ বলে অপরাজিত ৯৫* রান।
৫. আসর ২০১৭: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্ট (ফাইনাল)
আইপিএল ২০১৪ আসরটির ফােইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ১২৯/৮ রানের লো-স্কোরিং টার্গেট দেয় পুনে সুপারজায়ান্ট -কে। নাটকীয়ভাবে পুনে ১২৮/৬ রানে আটকে যায়। শেষ ওভারে মিচেল জনসনের জাদুতে মাত্র ১ রানে ম্যাচে জিতে তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ফাইনালের সবচেয়ে ক্লোজ ম্যাচগুলোর একটিতে পরিণত হয়।
সেরা খেলোয়াড়: ক্রুনাল পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৩৮ বল ৪৭ রান।
৬. আসর ২০১৯: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (ফাইনাল)
আইপিএল ২০১৯ আসরটির ফােইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/৮ রানের লো-স্কোরিং টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস -কে। নাটকীয়ভাবে ১৪৮/৭ রানে চেন্নাই পরাজিত হয়। শেষ ওভারে জাসপ্রিত বুমরাহের নিয়ন্ত্রিত বোলিং মুম্বাই -কে জয়ী করেন। দুই দলের মধ্যে সবচেয়ে ক্লোজ ফাইনাল ম্যাচ ছিলো এটি।
সেরা খেলোয়াড়: জাসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
৭. আসর ২০২৫: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস (ফাইনাল)
সর্বশেষ আইপিএল ২০২৫ আসরটির ফােইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস মুখোমুখি হয়। ব্যাঙ্গালুরু আগে ব্যাটিং করতে নেমে ১৯০/৯ রানের টার্গেট দেয় পাঞ্জাব -কে। ইনিংস এর ২য় ভাগে পাঞ্জাব শুরুটা দারুন করলেও অবশেষে ১৮৪/৭ রানে আটকে যায়। বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবারের মত আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায় সর্বশেষ আইপিএল আসরে।
সেরা খেলোয়াড়: ক্রুনাল পান্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) – ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
মতামত
এযাবৎ আপনার দেখা আইপিএল ইতিহাসের সেরা ম্যাচ কোনটি? খেলা ডেস্ক কে আপনার উত্তরটি কমেন্ট করে জানাবেন?
আইপিএল ২০২৬ এর সকল আপডেট খবর পেতে খেলা ডেস্ক ক্রিকেট পাতার সাথে থাকুন।
মুম্বাই ইন্ডিয়ান্স কতবার আইপিএল ট্রফি জিতেছে?
মুম্বাই ইন্ডিয়ান্স ৫বার আইপিএল ট্রফি জিতেছে।
চেন্নাই সুপার কিংস কতবার আইপিএল ট্রফি জিতেছে?
চেন্নাই সুপার কিংস ৫বার আইপিএল ট্রফি জিতেছে।
ধোনি কয়বার আইপিএল ট্রফি জিতেছে?
মাহিন্দ্র সিং ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস ৫বার আইপিএল ট্রফি জিতেছে।
বিরাট কোহলি কয়বার আইপিএল ট্রফি জিতেছে?
বিরাট কোহলি ১বার আইপিএল ট্রফি জিতেছে, ২০২৫ আইপিএল।
রোহিত শর্মা কয়বার আইপিএল ট্রফি জিতেছে?
রোহিত শর্মার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান্স ৫বার আইপিএল ট্রফি জিতেছে।


