Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা দেখুন

Shaharia Islam Srabon
Last updated: March 17, 2026 10:10 pm
By
Shaharia Islam Srabon
Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
Follow:
- CEO
Share
5 Min Read
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা
SHARE

ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। লিগটির জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠছে। প্রতিটি আসরে সেরা ব্যাটসম্যানদের পাশাপাশি সেরা বোলাররাও তাদের আধিপত্য দেখিয়ে থাকেন। প্রতিটি আসরে কোন না কোন বোলার অন্যসকল বোলারের থেকে বেশি উইকেট শিকার করে গোটা টুর্নামেন্টে দাপট দেখায়। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা দেখুনঃ

Contents
আইপিএল আসর প্রতি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাবিশেষ তথ্যসর্বশেষ ৩টি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পারফরম্যান্সমতামতসাধারণ প্রশ্নোত্তর (FAQ)আইপিএলে সবচেয়ে বেশি পার্পল ক্যাপ জিতেছে কে?আইপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট কে নিয়েছে?আইপিএল ২০২৫ সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে?আইপিএল ২০২৬ শুরু কবে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শুধু ব্যাটসম্যানদের জন্য নয়, বোলারদের জন্যেও এক মহান মঞ্চ। প্রতি বলে উইকেট তুলে নেওয়া, ডেথ ওভারে রান আটকানো বা মিডল ওভারে চাপ সৃষ্টি করা এসবই আইপিএলকে আরও রোমাঞ্চকর করে তোলে। পার্পল ক্যাপ জয়ী বোলাররা প্রতি আসরে তারকা হয়ে ওঠেন, আর ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিরা তো সর্বদা কিংবদন্তি।

আইপিএল আসর প্রতি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা

আইপিএল ইতিহাসে প্রতি সিজনে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে পার্পল ক্যাপ দেওয়া হয়। নিচে আইপিএল ইতিহাসে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি আসরের শীর্ষ উইকেট শিকারির তালিকা ছক আকারে দেওয়া হলোঃ

সালসেরা বোলারদলম্যাচমোট উইকেট
২০০৮সোহেল তানভীররাজস্থান রয়্যালস১১২২
২০০৯আরপি সিংডেকান চার্জার্স১৬২৩
২০১০প্রজ্ঞান ওঝাডেকান চার্জার্স১৬২১
২০১১লাসিথ মালিঙ্গামুম্বাই ইন্ডিয়ান্স১৬২৮
২০১২মরনে মরকেলদিল্লি ডেয়ারডেভিলস১৬২৫
২০১৩ডোয়াইন ব্রাভোচেন্নাই সুপার কিংস১৮৩২
২০১৪মোহিত শর্মাচেন্নাই সুপার কিংস১৬২৩
২০১৫ডোয়াইন ব্রাভোচেন্নাই সুপার কিংস১৬২৬
২০১৬ভুবনেশ্বর কুমারসানরাইজার্স হায়দ্রাবাদ১৭২৩
২০১৭ভুবনেশ্বর কুমারসানরাইজার্স হায়দ্রাবাদ১৪২৬
২০১৮অ্যান্ড্রু টাইকিংস ইলেভেন পাঞ্জাব১৫২৪
২০১৯ইমরান তাহিরচেন্নাই সুপার কিংস১৬২৬
২০২০কাগিসো রাবাদাদিল্লি ক্যাপিটালস১৫৩০
২০২১হর্ষল প্যাটেলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৫৩২
২০২২যুজবেন্দ্র চাহালরাজস্থান রয়্যালস১৭২৭
২০২৩মুহাম্মদ শামিগুজরাট টাইটানস১৭২৮
২০২৪হর্ষল প্যাটেলপাঞ্জাব কিংস১৪২৪
২০২৫প্রসিধ কৃষ্ণগুজরাট টাইটানস১৫২৫

বিশেষ তথ্য

  • এক আসরে সর্বোচ্চ উইকেট: এক আসরে সর্বোচ্চ ৩২টি উইকেট শিকার করেছিলেন ২০১৩ আসরে ডোয়াইন ব্রাভো এবং হর্ষল প্যাটেল ২০২১ আসরে।
  • দু’বার পার্পল ক্যাপ জয়ী: সর্বোচ্চ পার্পল ক্যাপ জয় করেছেন ডোয়াইন ব্রাভো, ভুবনেশ্বর কুমার এবং হর্ষল প্যাটেল। প্রত্যেকেই ২বার করে পার্পল ক্যাপ জয় করেছেন।
  • সর্বশেষ ২০২৫ আসর: প্রসিধ কৃষ্ণ মাত্র ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন, তার এভারেজ ছিলো ১৯.৫২, এবং বেস্ট বোলিং ফিগার ছিলো ৪/৪১।

সর্বশেষ ৩টি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পারফরম্যান্স

  • আসর ২০২৫, প্রসিধ কৃষ্ণ: গুজরাট টাইটানস এর হয়ে ২৫ উইকেট তুলে নেয় মাত্র ১৫ ম্যাচে। রান দিয়েছেন ৪৮৮, এভারেজ ১৯.৫২, এবং ইকোনমি ৮.২৭। তার বেস্ট বোলিং ফিগার ছিলো ৪/৪১। তিনি আইপিএল ২০২৫ আসরে পার্পল ক্যাপ জিতে টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন।
  • আসর ২০২৪, হর্ষল প্যাটেল: পাঞ্জাব কিংস এর হয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন। তিনি দ্বিতীয়বার পার্পল ক্যাপ জিতেছিলেন, এর আগে ২০২১ আসরে ৩২ উইকেট নিয়ে প্রথমবার সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব অর্জন করেন। তার ডেথ ওভার স্পেল ও স্লোয়ার ডেলিভারি ম্যাচ-উইনিং -এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
  • আসর ২০২৩, মুহাম্মদ শামি: গুজরাট টাইটানস এর হয়ে ২৮ উইকেট নিয়েছিলেন ১৭ ম্যাচে। তিনি সে আসরটিতে পার্পল ক্যাপ জিতে প্রমাণ করেন যে অভিজ্ঞতা কখনো পুরনো হয় না। তার সুইং ও স্পিড দলের সাফল্যে বড় ভূমিকা রাখে।

মতামত

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় আপনার পছন্দের সেরা বোলার কে? খেলা ডেস্ক -কে আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

তাছাড়া আইপিএল এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক ক্রিকেট পাতা ভিজিট করুন।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আইপিএলে সবচেয়ে বেশি পার্পল ক্যাপ জিতেছে কে?

সর্বোচ্চ পার্পল ক্যাপ জয় করেছেন ডোয়াইন ব্রাভো, ভুবনেশ্বর কুমার এবং হর্ষল প্যাটেল। প্রত্যেকেই ২বার করে পার্পল ক্যাপ জয় করেছেন।

আইপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট কে নিয়েছে?

এক আসরে সর্বোচ্চ ৩২টি উইকেট শিকার করেছিলেন ২০১৩ আসরে ডোয়াইন ব্রাভো এবং হর্ষল প্যাটেল ২০২১ আসরে।

আইপিএল ২০২৫ সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে?

আইপিএল ২০২৫ সবচেয়ে বেশি উইকেট নিয়েছে প্রসিধ কৃষ্ণ মাত্র ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন, তার এভারেজ ছিলো ১৯.৫২, এবং বেস্ট বোলিং ফিগার ছিলো ৪/৪১।

আইপিএল ২০২৬ শুরু কবে?

আইপিএল ২০২৬ মার্চ মাসের ২৮ তারিখে শুরু হবে।

TAGGED:আইপিএলসর্বোচ্চ উইকেট
Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Follow:
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
1 Comment 1 Comment
  • Pingback: আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখুন | Khela Desk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বার্সেলোনা বনাম আল আহলি হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
বার্সেলোনা বনাম আল আহলি: হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
August 20, 2026
ব্যালন ডি'অর পাওয়ার র‍্যাঙ্কিং
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং (Ballon d’Or 2026 Power Rankings): শীর্ষ ১০ ফেভারিট
July 23, 2026
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
July 22, 2026
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় কে
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় ১৫ কিংবদন্তি
July 22, 2026
সর্বাধিক ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের তালিকা
সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী ফুটবলারদের তালিকা (১৯৫৬–বর্তমান): ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান
July 22, 2026

আরও পড়তে পারেন ...

ইংল্যান্ড বনাম পাকিস্তান আজকের খেলা
ক্রিকেট

ইংল্যান্ড বনাম পাকিস্তান আজকের খেলা England vs Pakistan

By Shaharia Islam Srabon
লাইভ স্কোর ভারত বনাম নিউজিল্যান্ড
ক্রিকেট

লাইভ স্কোর ভারত বনাম নিউজিল্যান্ড | ind vs nz live score

By Shaharia Islam Srabon
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
ক্রিকেট

পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬

By Shaharia Islam Srabon
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড
ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড: ক্রিকেটের এক উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?