Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে দেখুন বিস্তারিত

Shaharia Islam Srabon
Last updated: March 18, 2026 2:51 pm
By
Shaharia Islam Srabon
Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
Follow:
- CEO
Share
6 Min Read
আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে
SHARE

আইপিএল মানেই দেশি বিদেশি নামি দামী সকল তারকা খেলোয়াড়ের সমারোহ। আইপিএল এর প্রতিটি আসরের নিলামে সকলের নজর থাকে কে হবে এবারের আসরের সবচেয়ে দামী খেলোয়াড়। এটা নিয়ে দর্শক থেকে টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই থাকে উদ্বীগ্ন। প্রতিবারের তুলনায় আইপিএল ২০২৬ আসরটি আরো একধাপ এগিয়ে থাকবে অন্য সব আসর থেকে। খেলা ডেস্ক এই নিবন্ধে আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে দেখুন বিস্তারিত।

Contents
আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় তালিকাআইপিএল ২০২৬ সবচেয়ে দামি ৩জন খেলোয়াড়ের বিগত আইপিএল পারফরম্যান্সআইপিএল ইতিহাসে (২০০৮-২০২৫) প্রতি আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকামতামতআইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে?কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল জিতেছে?কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন কে?আইপিএল ২০২৬ পাথিরানা কোন দলে খেলবে?
আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে

আইপিএল ২০২৬ এর মিনি নিলাম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিলামটি ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আবু ধাবিতে অনুষ্ঠিত হয়। নিলামটি একদিনের ইভেন্ট ছিল, যা ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু হয়। ১০টি দল মোট ৭৭টি স্লট ভরাট করেছে এর মধ্যে ৩১টি ওভারসিজ প্লেয়ার। নিলামে সব দল মিলিয়ে ₹২১৫.৪৫ কোটি রুপী খরচ করেছে। প্রায় ১৩৯০ জন খেলোয়াড় রেজিস্টার করেছিল, তার মধ্যে ৩৫০-৩৬৯ জন শর্টলিস্ট হয়েছিল। নিলামে মোট ৭৭ জন খেলোয়াড় বিক্রি হয়েছে। নিলামের বেস প্রাইস ছিলো সর্বনিম্ন ₹৩০ লাখ রুপী, সর্বোচ্চ ₹২ কোটি রুপী। চলুন তবে দেখে আসা যাক আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছে।

আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় তালিকা

আইপিএল ২০২৬ এর মেগা অকশন ডিসেম্বর ২০২৫, আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবং এবারের সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে রেকর্ড ২৫.২০ কোটি রুপীতে কিনেছে, যা বিদেশি খেলোয়াড়ের ইতিহাসে সর্বোচ্চ দাম। এরপর শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা এবং আনক্যাপড ভারতীয় ব্যাটসম্যান কর্তিক শর্মা দামি খেলোয়াড় তালিকায় রয়েছেন। নীচে আইপিএল ২০২৬ সবচেয়ে দামি কয়েক জন খেলোয়াড়ের তালিকা ছক আকারে দেয়া হলোঃ

ক্রমিকখেলোয়াড়ের নামদলদাম (কোটি রুপী)ধরন
১ক্যামেরন গ্রিনকলকাতা নাইট রাইডার্স২৫.২০অলরাউন্ডার (অস্ট্রেলিয়া)
২মাথিশা পাথিরানাকলকাতা নাইট রাইডার্স১৮.০০পেস বোলার (শ্রীলঙ্কা)
৩কার্তিক শর্মাচেন্নাই সুপার কিংস১৪.২০উইকেটকিপার-ব্যাটসম্যান (ভারতীয়, আনক্যাপড)
৪প্রশান্ত বীরচেন্নাই সুপার কিংস১৪.২০অলরাউন্ডার (ভারতীয়, আনক্যাপড)
৫লিয়াম লিভিংস্টোনসানরাইজার্স হায়দ্রাবাদ১৩.০০অলরাউন্ডার (ইংল্যান্ড)
৬মুস্তাফিজুর রহমানকলকাতা নাইট রাইডার্স৯.২০পেস বোলার (বাংলাদেশ)
৭জোশ ইংলিশলখনউ সুপার জায়ান্টস৮.৬০উইকেটকিপার-ব্যাটসম্যান (অস্ট্রেলিয়া)
৮আকিব দার (আকিব নবী দার)দিল্লি ক্যাপিটালস৮.৪০(ভারতীয়, আনক্যাপড)
৯রবি বিষ্ণোইরাজস্থান রয়্যালস৭.২০স্পিনার (ভারতীয়)
১০জেসন হোল্ডার / ভেঙ্কটেশ আইয়ারগুজরাট টাইটানস /
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৭.০০অলরাউন্ডার

আইপিএল ২০২৬ সবচেয়ে দামি ৩জন খেলোয়াড়ের বিগত আইপিএল পারফরম্যান্স

  • ক্যামেরন গ্রিন (কেকেআর, ২৫.২০ কোটি): ক্যামেরন গ্রিন বিগত আইপিএলে (২০২৩-২০২৫) ২৯ ম্যাচ খেলে ৭০৭ রান করেছেন, সর্বোচ্চ ১০০*, গড় ৪১.৫৯, স্ট্রাইক রেট ১৫৩.৭০। ২০২৩ আসরে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৪৫২ রান করেন, ২০২৪ আসরে ১৩ ম্যাচে ২৫৫ রান করেন। অলরাউন্ডার হিসেবে বলেও একাধিক উইকেট নিয়েছেন তিনি। তার পাওয়ার হিটিং ও মিডিয়াম পেস এবার কলকাতা নাইট রাইডার্স এর জন্য বড় ভূমিকা পালন করবে।
  • মাথিসা পাথিরানা (কেকেআর, ১৮ কোটি): মাথিসা পাথিরানা চেন্নাই সুপার কিংসের হয়ে বিগত আইপিএলে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নেয়, গড় ২১.৬২, ইকোনমি ৮.৬৮, সেরা বোলিং ফিগার ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট। ২০২৫ সালে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে অসাধারণ স্কিলের জন্য পরিচিত পাথিরানা, তার ইয়র্কার ও স্লোয়ার দিয়ে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেন। কলকাতা নাইট রাইডার্স এবার তাকে দিয়ে বোলিং এ্যাটাক শক্তিশালী করেছে।
  • কর্তিক শর্মা (সিএসকে, ১৪.২০ কোটি): কর্তিক শর্মা ভারতের একজন আনক্যাপড খেলোয়াড়, তিনি এবারই প্রথমবার আইপিএল দলে সুযোগ পেলেন। বিগত কোনো আইপিএল ম্যাচ খেলেননি কর্তিক শর্মা। দেশীয় ক্রিকেটে রাজস্থানের হয়ে রঞ্জি’তে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তার ব্যাটিংয়ে আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য চেন্নাই সুপার কিংস তাকে উচ্চ দামে কিনে বড় ঝুঁকি নিয়েছে, আশা করা হচ্ছে তিনি দলের ভরসার সঠিক প্রতিদান দেবে।

আইপিএল ইতিহাসে (২০০৮-২০২৫) প্রতি আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকা

আইপিএল ইতিহাসে (২০০৮-২০২৫) প্রতি আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকা নীচে বছর অনুসারে ছক আকারে দেওয়া হলোঃ

বছরখেলোয়াড়ের নামদলদাম (কোটি রুপী)
২০০৮এমএস ধোনিচেন্নাই সুপার কিংস৯.৫০
২০০৯কেভিন পিটারসেন
অ্যান্ড্রু ফ্লিনটফ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
চেন্নাই সুপার কিংস
৯.৮০
২০১০শেন বন্ড
কিয়েরন পোলার্ড
কলকাতা নাইট রাইডার্স
মুম্বাই ইন্ডিয়ান্স
৪.৮০
২০১১গৌতম গম্ভীরকলকাতা নাইট রাইডার্স১৪.৯০
২০১২রবীন্দ্র জাদেজাচেন্নাই সুপার কিংস১২.৮০
২০১৩গ্লেন ম্যাক্সওয়েলমুম্বাই ইন্ডিয়ান্স৬.৩০
২০১৪যুবরাজ সিংরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৪.০০
২০১৫যুবরাজ সিংদিল্লি ডেয়ারডেভিলস১৬.০০
২০১৬শেন ওয়াটসনরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৯.৫০
২০১৭বেন স্টোকসরাইজিং পুনে সুপারজায়ান্টস১৪.৫০
২০১৮বেন স্টোকসরাজস্থান রয়্যালস১২.৫০
২০১৯জয়দেব উনাদকত
বরুণ চক্রবর্তী
রাজস্থান রয়্যালস
কিংস ইলিভেন পাঞ্জাব
৮.৪০
২০২০প্যাট কামিন্সকলকাতা নাইট রাইডার্স১৫.৫০
২০২১ক্রিস মরিসরাজস্থান রয়্যালস১৬.২৫
২০২২ঈশান কিশানমুম্বাই ইন্ডিয়ান্স১৫.২৫
২০২৩স্যাম কারানপাঞ্জাব কিংস১৮.৫০
২০২৪মিচেল স্টার্ককলকাতা নাইট রাইডার্স২৪.৭৫
২০২৫রিশভ পান্তলখনউ সুপার জায়ান্টস২৭.০০

মতামত

আপনার মতে এবার আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড়ের কে? আপনার উত্তর খেলা ডেস্ক কে অবশ্যই কম্নেট করে জানাবেন।

এছাড়া আইপিএল ২০২৬ নিয়ে সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক ক্রিকেট পাতা ভিজিট করুন।

আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে?

আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন, কলকাতা নাইট রাইডার্স তাকে রেকর্ড ২৫.২০ কোটি রুপীতে কিনেছে।

কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল জিতেছে?

কলকাতা নাইট রাইডার্স ৩বার আইপিএল জিতেছে।

কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন কে?

কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন এর বিগত আসরের ক্যাপ্টেন ছিলেন অজিঙ্ক রাহানে, তবে এবছর তা পরিবর্তন হতে পারে।

আইপিএল ২০২৬ পাথিরানা কোন দলে খেলবে?

মাথিসা পাথিরানা আইপিএল ২০২৬ এর এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলবে।

TAGGED:আইপিএল ২০২৬
Shaharia Islam Srabon
ByShaharia Islam Srabon
CEO
Follow:
Hi, I’m someone who prefers calm conversations and meaningful connections. I usually listen more than I speak and like to think before sharing my thoughts.
2 Comments 2 Comments
  • Pingback: আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার তালিকা দেখুন | Khela Desk
  • Pingback: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (rcb vs srh) লাইভ আইপিএল ২০২৬ প্রথম ম্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বার্সেলোনা বনাম আল আহলি হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
বার্সেলোনা বনাম আল আহলি: হুয়ান গাম্পের ট্রফিতে রোমাঞ্চকর জয় কাতালান দলের
August 20, 2026
ব্যালন ডি'অর পাওয়ার র‍্যাঙ্কিং
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং (Ballon d’Or 2026 Power Rankings): শীর্ষ ১০ ফেভারিট
July 23, 2026
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
July 22, 2026
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় কে
বিশ্বকাপ ইতিহাসের সেরা খেলোয়াড় ১৫ কিংবদন্তি
July 22, 2026
সর্বাধিক ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের তালিকা
সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী ফুটবলারদের তালিকা (১৯৫৬–বর্তমান): ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান
July 22, 2026

আরও পড়তে পারেন ...

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড়দের ২০২৬ তালিকা
ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৬ তালিকা (আইপিএল ২০২৬ )

By Ariful Islam
উদীয়মান তরুন ক্রিকেটার
ক্রিকেট

উদীয়মান তরুণ ক্রিকেটার ২০২৬

By Shaharia Islam Srabon
আইপিএল সবচেয়ে সফল অধিনায়ক কে দেখুন পরিসংখ্যান
ক্রিকেট

আইপিএল সবচেয়ে সফল অধিনায়ক কে দেখুন পরিসংখ্যান

By Shaharia Islam Srabon
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
ক্রিকেট

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখুন

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?