ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি প্রকাশিত হয়েছে, শুরু হলো অপেক্ষার প্রহর। ২০২৬ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দেশ নিয়ে খেলা হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা—এই তিন দেশ মিলে আয়োজন করছে এবারের আসর। চলুন জেনে নিই এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
- ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলা কবে এবং কোথায় হবে?
- ফিফা বিশ্বকাপ ২০২৬ নতুন নিয়ম: ৪৮ দল ও ১০৪ ম্যাচ
- বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল দেখে নিন এক নজরে
- বাংলাদেশ সময়ে কখন খেলা দেখা যাবে?
- কেন ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেশাল?
- ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
- গ্রুপ পর্বের সূচি
- দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)
- শেষ ১৬
- কোয়ার্টার ফাইনাল
- সেমিফাইনাল
- তৃতীয় স্থান নির্ধারণী
- ফাইনাল
- প্রশ্ন ১: ফিফা বিশ্বকাপ ২০২৬ কবে শুরু এবং কবে শেষ হবে?
- প্রশ্ন ২: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- প্রশ্ন ৩: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ মোট কতটি দল অংশ নিচ্ছে?
- প্রশ্ন ৪: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ কত দিন ধরে চলবে?
- প্রশ্ন ৫: বাংলাদেশ সময় অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচগুলো সাধারণত কখন দেখা যাবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলা কবে এবং কোথায় হবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিনটি বড় দেশ—আমেরিকা (যুক্তরাষ্ট্র), মেক্সিকো এবং কানাডা। এই তিন দেশের মোট ১৬টি ভিন্ন ভিন্ন শহরে এবারের সব খেলার আয়োজন করা হয়েছে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শুরুটা হবে মেক্সিকো থেকে; আগামী ১১ জুন, ২০২৬ তারিখে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। আর দীর্ঘ দেড় মাসের এই লড়াই শেষ হবে আমেরিকায়। ১৯ জুলাই, ২০২৬ তারিখে নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল ম্যাচ।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম স্পেন পরিসংখ্যান দেখুন কে এগিয়ে
| ধাপ / পর্ব | তারিখ |
|---|---|
| উদ্বোধনী ম্যাচ (শুরু) | ১১ জুন, ২০২৬ |
| গ্রুপ পর্বের খেলা | ১১ জুন – ২৭ জুন, ২০২৬ |
| রাউন্ড অফ ৩২ (নতুন নকআউট) | ২৯ জুন – ৩ জুলাই, ২০২৬ |
| শেষ ১৬ (প্রি-কোয়ার্টার) | ৪ জুলাই – ৭ জুলাই, ২০২৬ |
| কোয়ার্টার ফাইনাল | ৯ – ১১ জুলাই, ২০২৬ |
| সেমিফাইনাল | ১৪ ও ১৫ জুলাই, ২০২৬ |
| ফাইনাল (শেষ খেলা) | ১৯ জুলাই, ২০২৬ (রবিবার) |
ফিফা বিশ্বকাপ ২০২৬ নতুন নিয়ম: ৪৮ দল ও ১০৪ ম্যাচ
১৯৩০ সাল থেকে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে ৩২টি দেশ খেলত, কিন্তু এবার খেলবে ৪৮টি দেশ। দল বাড়ার কারণে ম্যাচের সংখ্যাও বেড়েছে। মোট ১০৪টি ম্যাচ হবে এবার। দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে ৪টি করে দল থাকবে। গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলো নিয়ে ‘রাউন্ড অফ ৩২’ নামে নতুন একটি নকআউট পর্ব শুরু হবে। চলুন দেখে আসি ২০২৬ ফিফা বিশ্বকাপে কে কোন গ্রুপে।
বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল দেখে নিন এক নজরে
| গ্রুপ | দল–১ | দল–২ | দল–৩ | দল–৪ |
|---|---|---|---|---|
| গ্রুপ ‘এ’ | মেক্সিকো | দক্ষিণ কোরিয়া | দক্ষিণ আফ্রিকা | ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল |
| গ্রুপ ‘বি’ | কানাডা | সুইজারল্যান্ড | কাতার | ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল |
| গ্রুপ ‘সি’ | ব্রাজিল | মরোক্কো | স্কটল্যান্ড | হাইতি |
| গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র | অস্ট্রেলিয়া | প্যারাগুয়ে | ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল |
| গ্রুপ ‘ই’ | জার্মানি | ইকুয়েডর | আইভেরিকোস্ট | কুরাসাও |
| গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস | জাপান | তিউনিশিয়া | ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল |
| গ্রুপ ‘জি’ | বেলজিয়াম | ইরান | মিশর | নিউজিল্যান্ড |
| গ্রুপ ‘এইচ’ | স্পেন | উরুগুয়ে | সৌদি আরব | কেপ ভার্দে |
| গ্রুপ ‘আই’ | ফ্রান্স | সেনেগাল | নরওয়ে | ফিফা প্লে-অফ ২ জয়ী দল |
| গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা | অস্ট্রিয়া | আলজেরিয়া | জর্ডান |
| গ্রুপ ‘কে’ | পর্তুগাল | কলোম্বিয়া | উজবেকিস্তান | ফিফা প্লে-অফ ১ জয়ী দল |
| গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড | ক্রোয়েশিয়া | পানামা | ঘানা |
বাংলাদেশ সময়ে কখন খেলা দেখা যাবে?
যেহেতু খেলা হবে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো), তাই সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশের দর্শকদের একটু কষ্ট করতে হবে।বেশিরভাগ খেলা হবে গভীর রাতে অথবা খুব ভোরে। ব্রাজিল বা আর্জেন্টিনার মতো বড় দলগুলোর খেলা সাধারণত ভোর ৪টা, ৫টা বা সকাল ৭টার দিকে হতে পারে। অফিস বা কাজের আগে সকালে উঠে খেলা দেখার সুযোগ থাকবে অনেকের জন্য।
কেন ফিফা বিশ্বকাপ ২০২৬ স্পেশাল?
এবারের বিশ্বকাপ অনেক কারণেই বিশেষ। মেক্সিকোর যে স্টেডিয়ামে (আজতেকা) খেলা শুরু হবে, সেখানে পেলে এবং ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়া ৪৮টি দেশ থাকায় অনেক নতুন ছোট দেশও এবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।২০২৬ সালের জুন-জুলাই মাসটা ফুটবল ভক্তদের জন্য উৎসবের মতো হবে। এখনই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। প্রিয় দলের জার্সি পরে তৈরি হয়ে যান, কারণ এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে আগের যেকোনো বারের চেয়ে অনেক বড় ও জমজমাট!
ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
গ্রুপ পর্বের সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| জুন ১১ | মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| জুন ১২ | দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লে অফ ডি | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ১২ | কানাডা বনাম উয়েফা প্লে অফ এ | টরন্টো | রাত ১টা |
| জুন ১৩ | যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | ভোর ৭টা |
| জুন ১৩ | অস্ট্রেলিয়া বনাম উয়েফা প্লে অফ সি | ভ্যাঙ্কুভার | সকাল ১০টা |
| জুন ১৩ | কাতার বনাম সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| জুন ১৪ | ব্রাজিল বনাম মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| জুন ১৪ | হাইতি বনাম স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| জুন ১৪ | জার্মানি বনাম কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৪ | নেদারল্যান্ডস বনাম জাপান | ডালাস | রাত ২টা |
| জুন ১৫ | আইভরিকোস্ট বনাম ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| জুন ১৫ | উয়েফা প্লে অফ বি বনাম তিউনিসিয়া | মন্তেরেই | সকাল ৮টা |
| জুন ১৫ | স্পেন বনাম কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৫ | বেলজিয়াম বনাম মিসর | সিয়াটল | রাত ১টা |
| জুন ১৬ | সৌদি আরব বনাম উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ১৬ | ইরান বনাম নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৬ | অস্ট্রিয়া বনাম জর্ডান | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ১৬ | ফ্রান্স বনাম সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| জুন ১৭ | ফিফা প্লে অফ ২ বনাম নরওয়ে | বোস্টন | ভোর ৪টা |
| জুন ১৭ | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| জুন ১৭ | পর্তুগাল বনাম ফিফা প্লে অফ ১ | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৭ | ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
| জুন ১৮ | ঘানা বনাম পানামা | টরন্টো | ভোর ৫টা |
| জুন ১৮ | উজবেকিস্তান বনাম কলম্বিয়া | মেক্সিকো সিটি | সকাল ৮টা |
| জুন ১৯ | কানাডা বনাম কাতার | ভ্যাঙ্কুভার | ভোর ৪টা |
| জুন ১৯ | মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা | সকাল ৭টা |
| জুন ২০ | ব্রাজিল বনাম হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
| জুন ২১ | স্পেন বনাম সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
| জুন ২২ | উরুগুয়ে বনাম কেপ ভার্দে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২৩ | পর্তুগাল বনাম উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২৪ | ইংল্যান্ড বনাম ঘানা | বোস্টন | রাত ২টা |
| জুন ২৫ | স্কটল্যান্ড বনাম ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২৬ | যুক্তরাষ্ট্র বনাম উয়েফা প্লে অফ সি | লস অ্যাঞ্জেলেস | সকাল ৮টা |
| জুন ২৭ | উরুগুয়ে বনাম স্পেন | গুয়াদালহারা | সকাল ৬টা |
| জুন ২৮ | কলম্বিয়া বনাম পর্তুগাল | মায়ামি | ভোর ৫:৩০ |
দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় (বাংলাদেশ) |
|---|---|---|---|---|
| ২৮ জুন | ম্যাচ ৭৩ | এ২ বনাম বি২ | লস অ্যাঞ্জেলেস | রাত ৩টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৬ | সি১ বনাম এফ২ | হিউস্টন | রাত ১১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৪ | ই১ বনাম এ/বি/সি/ডি/এফ–৩ | বোস্টন | রাত ২:৩০ |
| ৩০ জুন | ম্যাচ ৭৫ | এফ১ বনাম সি২ | মন্তেরেই | সকাল ৭টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৮ | ই২ বনাম আই২ | ডালাস | রাত ১১টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৭ | আই১ বনাম সি/ডি/এফ/জি/এইচ–৩ | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| ১ জুলাই | ম্যাচ ৭৯ | এ১ বনাম সি/ই/এফ/এইচ/আই–৩ | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ১ জুলাই | ম্যাচ ৮০ | এল১ বনাম ই/এফ/এইচ/আই/জে/কে–৩ | আটলান্টা | রাত ১০টা |
| ১ জুলাই | ম্যাচ ৮২ | জি১ বনাম এ/ই/এইচ/আই/জে–৩ | সিয়াটল | রাত ২টা |
| ২ জুলাই | ম্যাচ ৮১ | ডি১ বনাম বি/ই/এফ/আই/জে–৩ | সান ফ্রান্সিসকো | সকাল ৬টা |
| ২ জুলাই | ম্যাচ ৮৪ | এইচ১ বনাম জে২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৩ | কে২ বনাম এল২ | টরন্টো | ভোর ৫টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৫ | বি১ বনাম ই/এফ/জি/আই/জে–৩ | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৮ | ডি২ বনাম জি২ | ডালাস | রাত ১২টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৬ | জে১ বনাম এইচ২ | মায়ামি | ভোর ৪টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৭ | কে১ বনাম ডি/ই/আই/জে/এল–৩ | কানসাস | সকাল ৭:৩০ |
শেষ ১৬
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ৪ জুলাই | ম্যাচ ৯০ | জয়ী ম্যাচ ৭৩ বনাম জয়ী ম্যাচ ৭৫ | হিউস্টন | রাত ১১টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৯ | জয়ী ম্যাচ ৭৮ বনাম জয়ী ম্যাচ ৭৭ | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| ৫ জুলাই | ম্যাচ ৯১ | জয়ী ম্যাচ ৭৬ বনাম জয়ী ম্যাচ ৭৮ | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯২ | জয়ী ম্যাচ ৭৯ বনাম জয়ী ম্যাচ ৮০ | মেক্সিকো সিটি | সকাল ৬টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯৩ | জয়ী ম্যাচ ৮৩ বনাম জয়ী ম্যাচ ৮৪ | ডালাস | রাত ১টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৪ | জয়ী ম্যাচ ৮১ বনাম জয়ী ম্যাচ ৮২ | সিয়াটল | সকাল ৬টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৫ | জয়ী ম্যাচ ৮৬ বনাম জয়ী ম্যাচ ৮৮ | আটলান্টা | রাত ১০টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৬ | জয়ী ম্যাচ ৮৫ বনাম জয়ী ম্যাচ ৮৭ | ভ্যাঙ্কুভার | রাত ২টা |
কোয়ার্টার ফাইনাল
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ৯ জুলাই | ম্যাচ ৯৭ | জয়ী ম্যাচ ৮৯ বনাম জয়ী ম্যাচ ৯০ | বোস্টন | রাত ২টা |
| ১০ জুলাই | ম্যাচ ৯৮ | জয়ী ম্যাচ ৯৩ বনাম জয়ী ম্যাচ ৯৪ | লস অ্যাঞ্জেলেস | রাত ১১টা |
| ১১ জুলাই | ম্যাচ ৯৯ | জয়ী ম্যাচ ৯১ বনাম জয়ী ম্যাচ ৯২ | মায়ামি | রাত ৩টা |
| ১২ জুলাই | ম্যাচ ১০০ | জয়ী ম্যাচ ৯৫ বনাম জয়ী ম্যাচ ৯৬ | কানসাস | সকাল ৭টা |
সেমিফাইনাল
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ১৪ জুলাই | ম্যাচ ১০১ | জয়ী ম্যাচ ৯৭ বনাম জয়ী ম্যাচ ৯৮ | ডালাস | রাত ১টা |
| ১৫ জুলাই | ম্যাচ ১০২ | জয়ী ম্যাচ ৯৯ বনাম জয়ী ম্যাচ ১০০ | আটলান্টা | রাত ১টা |
তৃতীয় স্থান নির্ধারণী
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ১৮ জুলাই | ম্যাচ ১০৩ | তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | মায়ামি | রাত ৩টা |
ফাইনাল
| তারিখ | ম্যাচ নং | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ১৯ জুলাই | ম্যাচ ১০৪ | ফাইনাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
প্রশ্ন ১: ফিফা বিশ্বকাপ ২০২৬ কবে শুরু এবং কবে শেষ হবে?
২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, ২০২৬ তারিখে এবং ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ১৯ জুলাই, ২০২৬ তারিখে।
প্রশ্ন ২: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
প্রশ্ন ৩: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ মোট কতটি দল অংশ নিচ্ছে?
এবারই প্রথম বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো হয়েছে। ৩২টির পরিবর্তে মোট ৪৮টি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
প্রশ্ন ৪: এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ কত দিন ধরে চলবে?
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রায় ৪০ দিন ধরে চলবে এই ফুটবল মহাযজ্ঞ।
প্রশ্ন ৫: বাংলাদেশ সময় অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচগুলো সাধারণত কখন দেখা যাবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলাগুলো উত্তর আমেরিকার সময় অনুযায়ী হওয়ায় বাংলাদেশের দর্শকদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হবে। বেশিরভাগ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত (যেমন রাত ১টা, ২টা) অথবা ভোরবেলা এবং সকালে (যেমন ভোর ৪টা, ৫টা, সকাল ৭টা বা ৯টা) অনুষ্ঠিত হবে।



