Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
সময়সূচি

ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের সময়সূচি

Imran Hossen
Last updated: June 22, 2026 11:51 am
By
Imran Hossen
Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present...
Follow:
- Co-Founder
Share
5 Min Read
ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬
SHARE

ফিফা বিশ্বকাপের মতো এতো বড় আসরে সর্বাধিক ৫ বার বিশ্বকাপ জয়ের খেতাব এখনো ধরে রেখেছে ব্রাজিল ফুটবল দল। ব্রাজিল একমাত্র দেশ যারা ১৯৩০ সালের বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। কিংবদন্তী ফুটবলার পেলে একমাত্র ফুটবলার হিসেবে ৩ টি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড তাঁর দখলে রয়েছে। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আজকে আমরা জানাবো ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

Contents
বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের খেলার তারিখ ও সময়বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের সাথে গ্রুপ সি -এর তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণব্রাজিলের ফিফা বিশ্বকাপ ২০২৬ পরিসংখ্যান (গ্রুপ পর্ব, ২২ জুন ২০২৬ পর্যন্ত)গ্রুপ সি স্ট্যান্ডিং (ব্রাজিলের অবস্থান)ম্যাচ রেজাল্ট২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসাব্রাজিলের খেলা কবে?বিশ্বকাপে ব্রাজিল কোন গ্রুপে?বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ কে কে?ব্রাজিল বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক বড় খবর হলো কোচিং স্টাফে পরিবর্তন। ২০২৪-২৫ মৌসুমে আশানুরূপ ফল না আসায় কোচ দরিভাল জুনিয়রকে সরিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি -কে নিযুক্ত করা হয়েছে। যিনি ২০২৫-এর মাঝামাঝি দায়িত্ব নিয়েছেন এবং নিয়োগের পর থেকে তিনি দলে স্থিতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন আরও বেশি ব্যালেন্সড এবং ট্যাকটিক্যাল ফুটবল খেলার দিকে মনোযোগ দিচ্ছে।

বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের খেলার তারিখ ও সময়

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসন্ন এবারের বিশ্বকাপের আসরটি ৪৮ টি দলকে ১২ টি আলাদা গ্রুপে বিভক্ত করে গঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যেখানে ৫ বার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল গ্রুপ সি -তে রয়েছে এবং ব্রাজিলের প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের খেলার তারিখ ও সময় নিচে ছক আকারে দেখানো হলো:

তারিখম্যাচসময় (বাংলাদেশ সময়)
১৪ জুন ২০২৬ব্রাজিল বনাম মরোক্কভোর ৪:০০ টায়
২০ জুন ২০২৬ব্রাজিল বনাম হাইতিসকাল ৭:০০ টায়
২৫ জুন ২০২৬ব্রাজিল বনাম স্কটল্যান্ডভোর ৪:০০ টায়

প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩ টি করে খেলা পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল প্রতিটি গ্রুপ থেকে যাবে পরবর্তী প্লে-অফ রাউন্ডে। যেখান থেকে নির্ধারিত হবে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও পরবর্তী বিশ্বকাপ জয়ী দল কে হবে।

বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের সাথে গ্রুপ সি -এর তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণ

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ সি -এর ব্রাজিলের তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সকল বিশ্বকাপ ম্যাচের সমীকরণ তুলে ধরা হলো।

  • ব্রাজিল বনাম মরোক্ক: বিশ্বকাপে এই দুই দল এখন পর্যন্ত মাত্র ১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও, রিভালদো এবং বেবেতোর গোলে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
  • ব্রাজিল বনাম হাইতি: বিশ্বকাপের আসরে ব্রাজিল ও হাইতি আগে কখনো মুখোমুখি হয়নি। তবে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিও -তে ব্রাজিল ৭-১ গোলে হাইতিকে পরাজিত করেছিল।
  • ব্রাজিল বনাম স্কটল্যান্ড: বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও স্কটল্যান্ড মোট ৪ বার মুখোমুখি হয়েছে। যার ফলাফল নিচের ছকে দেয়া হলোঃ
সালখেলাখেলার ফলাফল
১৯৭৪ বিশ্বকাপব্রাজিল বনাম স্কটল্যান্ড০-০
১৯৭৭ বিশ্বকাপব্রাজিল বনাম স্কটল্যান্ড৪-১
১৯৯০ বিশ্বকাপব্রাজিল বনাম স্কটল্যান্ড১-০
১৯৯৮ বিশ্বকাপব্রাজিল বনাম স্কটল্যান্ড২-১

বিশ্বকাপের ব্রাজিল ও স্কটল্যান্ড ৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিলের জয় ৩ টিতে এবং ১ টিতে ড্র করেছিলো। বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি। তবে ১৯৯৮ সালের নাটকীয় জয়ে সিজার সাম্পাইও’র গোলটি এখনো ভক্তদের মনে আছে।

ব্রাজিলের ফিফা বিশ্বকাপ ২০২৬ পরিসংখ্যান (গ্রুপ পর্ব, ২২ জুন ২০২৬ পর্যন্ত)

গ্রুপ সি স্ট্যান্ডিং (ব্রাজিলের অবস্থান)

অব.দলখেলাজয়ড্রহারগোল করাগোল খাওয়াগোল ব্যবধানপয়েন্ট
১ব্রাজিল২১১০৪১+৩৪
  • ব্রাজিল গ্রুপের শীর্ষে আছে (গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে)।
  • পরবর্তী ম্যাচ: স্কটল্যান্ডের বিপক্ষে (গ্রুপ পর্বের শেষ ম্যাচ)।

ম্যাচ রেজাল্ট

  • ১৩ জুন: ব্রাজিল ১-১ মরক্কো গোল: ভিনিসিয়ুস জুনিয়র (৩২ মিনিট) ম্যান অব দ্য ম্যাচ: ভিনিসিয়ুস জুনিয়র।
  • ১৯ জুন: ব্রাজিল ৩-০ হাইতি গোল: মাতেউস কুনহা (২টি), ভিনিসিয়ুস জুনিয়র (১টি)। ম্যান অব দ্য ম্যাচ: ভিনিসিয়ুস জুনিয়র।

২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা

আমরা আশাবাদী যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল দারুন খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেবে। আপনার কাছে আজকের প্রশ্ন, ব্রাজিল কি তাদের হেক্সা মিশন পূরণ করতে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক এর ফুটবল পাতায় চোখ রাখুন।

আরও পরুনঃ ব্রাজিল খেলোয়াড় তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড

ব্রাজিলের খেলা কবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল বনাম মরোক্কর খেলাটি ১৪ জুন ২০২৬ তারিখ ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে ব্রাজিল কোন গ্রুপে?

বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ কে কে?

বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিল বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?

ব্রাজিলই একমাত্র দল যারা এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলেছে, এটি ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড। ব্রাজিল বিশ্বকাপে ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২ বার অংশগ্রহণ করেছে।

ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?

ব্রাজিল মোট ৫ বার বিশ্বকাপ জিতেছে, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও সর্বশেষ ২০০২ বিশ্বকাপ।

ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?

ফিফা বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ তারিখ রাত ১ টায় শুরু হবে।

Imran Hossen
ByImran Hossen
Co-Founder
Follow:
Hi, This is Imran Hossen, Co-Founder of kheladesk.com. I am a sports expert and analyst. I analyze all the information of cricket and football and present it to you. Dear, If you love sports, then you can't ignore me.Thank you for reading my content.
1 Comment 1 Comment
  • Pingback: জার্মানির খেলার সময়সূচী বিশ্বকাপ ২০২৬ | Khela Desk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ অ্যাসিস্ট
ফিফা বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ অ্যাসিস্ট
July 11, 2026
লিওনেল মেসির জীবনী বয়স, ক্যারিয়ার, গোল, ট্রফি ও নেট ওয়ার্থ
লিওনেল মেসির জীবনী ২০২৬: বয়স, ক্যারিয়ার, গোল, ট্রফি ও নেট ওয়ার্থ
July 11, 2026
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে হেড টু হেড পরিসংখ্যান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি রেকর্ড
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে হেড টু হেড পরিসংখ্যান: টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি রেকর্ড
July 11, 2026
উসমান দেম্বেলে জীবনী বয়স, ক্যারিয়ার, পরিসংখ্যান ও ট্রফি
উসমান দেম্বেলে জীবনী ২০২৬: বয়স, ক্যারিয়ার, পরিসংখ্যান ও ট্রফি | Ousmane Dembele Biography
July 11, 2026
এনজো ফার্নান্দেজ এর জীবনী বয়স, ক্যারিয়ার, পরিসংখ্যান, ট্রফি ও বাজারমূল্য
এনজো ফার্নান্দেজ এর জীবনী: বয়স, ক্যারিয়ার, পরিসংখ্যান, ট্রফি ও বাজারমূল্য ২০২৬
July 11, 2026

আরও পড়তে পারেন ...

ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি
সময়সূচি

ইন্টার মায়ামি খেলা কবে ২০২৬: পূর্ণ সূচি, তারিখ ও সময়সূচি

By Shaharia Islam Srabon
জার্মানির খেলার সময়সূচী বিশ্বকাপ ২০২৬
সময়সূচি

জার্মানির খেলার সময়সূচী বিশ্বকাপ ২০২৬

By Imran Hossen
ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি ও বিস্তারিত (বাংলাদেশ সময়)
সময়সূচি

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি ও গ্রুপ (বাংলাদেশ সময়)

By Shaharia Islam Srabon
বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার খেলার সময়সূচী
ফুটবলসময়সূচি

বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনার খেলার সময়সূচী জানুন

By Imran Hossen
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?