ইউরোপের ফুটবলের জোয়ারের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ফুটবল জনপ্রিয় হতে শুরু করে ২০শ শতকের শেষার্ধে। দক্ষিণ এশীয় ফুটবলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হলো বাংলাদেশ ও নেপাল। শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের একক আধিপত্য থাকলেও গত এক দশকে নেপাল ফুটবলে অসাধারণ উন্নতি করেছে এবং বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপ এবং প্রীতি ম্যাচগুলোতে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ফুটবলপ্রেমীদের দারুণভাবে আনন্দ দেয়। বাংলাদেশ বনাম নেপাল হেড টু হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে চলুন দেখে আসি। খেলা ডেস্কের আজকের এই নিবন্ধে আমরা বিস্তারিত জানাব।
বাংলাদেশ বনাম নেপাল হেড টু হেড
| মোট ম্যাচ | ২০ টি |
| বাংলাদেশের জয় | ৮ টি |
| নেপালের জয় | ০৫ টি |
| ড্র | ৭ টি |
| বাংলাদেশ জয় % | ৪০% |
| নেপালের জয় % | ২৫% |
| ড্র হওয়ার % | ৩৫% |
| প্রথম খেলেছিল | ২৮ সেপ্টেম্বর ১৯৮৬ |
| শেষ খেলেছিল | ১৩ নভেম্বর ২০২৫ |
বাংলাদেশ বনাম নেপাল পরিসংখ্যান
বাংলাদেশ বনাম নেপালের মধ্যে প্রথম আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হয় ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ সালে এশিয়ান গেমসে। ১৯৮৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ বনাম নেপালের মধ্যে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের জয় ০৮টি, নেপালের জয় ০৫টি, ড্র হয়েছে ০৭টি। বাংলাদেশ সাধারণত পাসিং ফুটবল ও সংগঠিত রক্ষণের জন্য পরিচিত। অন্যদিকে নেপাল গতিশীল আক্রমণ ও কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চাপে ফেলে।
সংক্ষেপে বলা যায়, বাংলাদেশ বনাম নেপাল শুধু দুই দেশের লড়াই নয়; এটি দক্ষিণ এশিয়ার ফুটবলের আবেগ, ঐতিহ্য ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। নিচে বাংলাদেশ বনাম নেপালের সকল ফুটবল ম্যাচের পরিসংখ্যান দেওয়া হল।
| তারিখ | ম্যাচ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
|---|---|---|---|---|
| ১৩ নভেম্বর ২০২৫ | বাংলাদেশ বনাম নেপাল | ড্র | ২-২ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৬ সেপ্টেম্বর ২০২৫ | নেপাল বনাম বাংলাদেশ | ড্র | ০-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ২৭ সেপ্টেম্বর ২০২২ | নেপাল বনাম বাংলাদেশ | নেপাল | ৩-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৩ অক্টোবর ২০২১ | বাংলাদেশ বনাম নেপাল | ড্র | ১-১ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ২৯ মার্চ ২০২১ | নেপাল বনাম বাংলাদেশ | নেপাল | ২-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ২৭ মার্চ ২০২১ | বাংলাদেশ বনাম নেপাল | ড্র | ০-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৭ নভেম্বর ২০২০ | বাংলাদেশ বনাম নেপাল | ড্র | ০-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৩ নভেম্বর ২০২০ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ২-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৮ সেপ্টেম্বর ২০১৮ | বাংলাদেশ বনাম নেপাল | নেপাল | ০-২ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ১৫ জানুয়ারি ২০১৬ | বাংলাদেশ বনাম নেপাল | ড্র | ০-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ১৬ ডিসেম্বর ২০১৫ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ১-০ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ৩১ আগস্ট ২০১৩ | নেপাল বনাম বাংলাদেশ | নেপাল | ২-০ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ০৪ মার্চ ২০১৩ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ২-০ | AFC চ্যালেঞ্জ কাপ বাছাই |
| ২০ সেপ্টেম্বর ২০১২ | নেপাল বনাম বাংলাদেশ | ড্র | ১-১ | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
| ০৪ ডিসেম্বর ২০১১ | বাংলাদেশ বনাম নেপাল | নেপাল | ০-১ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ১০ ডিসেম্বর ২০০৫ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ২-০ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ১১ জানুয়ারি ২০০৩ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ১-০ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ২৯ এপ্রিল ১৯৯৯ | বাংলাদেশ বনাম নেপাল | বাংলাদেশ | ২-১ | SAFF চ্যাম্পিয়নশিপ (সেমিফাইনাল) |
| ২৭ মার্চ ১৯৯৫ | নেপাল বনাম বাংলাদেশ | বাংলাদেশ | ০-২ | SAFF চ্যাম্পিয়নশিপ |
| ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ | নেপাল বনাম বাংলাদেশ | বাংলাদেশ | ০-১ | এশিয়ান গেমস |
আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন সর্বশেষ আপডেট
বাংলাদেশ বনাম নেপাল ফিফা র্যাংকিং পরিসংখ্যান
দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় দুই দল বাংলাদেশ ও নেপাল একে অন্যের থেকে কোন অংশে কম নয়। বাংলাদেশ বনাম নেপাল ফুটবল পরিসংখ্যান নিয়ে লিখতে গেলে অবশ্যই ফিফি র্যাংকিং পরিসংখ্যান নিয়ে বলা অবশ্যই হয়ে পড়ে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাংকিং এর সর্বশেষ আপডেটে অনুযায়ী ৯১১.১ পয়েন্ট নিয়ে এই তালিকায় ১৮০ নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল ঠিক ২ ধাপ নিচে অর্থাৎ ৯০২.৫২ পয়েন্ট নিয়ে এই তালিকার ১৮২ নাম্বারে অবস্থান করছে।
ফিফা র্যাংকিং বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও কোন অংশে কম নয় নেপাল। মাত্র একটি বা দুইটি ম্যাচ বড় ব্যবধানে হারলেই বাংলাদেশকে টপকে যেতে পারে নেপাল।



