ফিফা বিশ্বকাপের মতো এতো বড় আসরে সর্বাধিক ৫ বার বিশ্বকাপ জয়ের খেতাব এখনো ধরে রেখেছে ব্রাজিল ফুটবল দল। ব্রাজিল একমাত্র দেশ যারা ১৯৩০ সালের বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। কিংবদন্তী ফুটবলার পেলে একমাত্র ফুটবলার হিসেবে ৩ টি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড তাঁর দখলে রয়েছে। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আজকে আমরা জানাবো ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক বড় খবর হলো কোচিং স্টাফে পরিবর্তন। ২০২৪-২৫ মৌসুমে আশানুরূপ ফল না আসায় কোচ দরিভাল জুনিয়রকে সরিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি -কে নিযুক্ত করা হয়েছে। যিনি ২০২৫-এর মাঝামাঝি দায়িত্ব নিয়েছেন এবং নিয়োগের পর থেকে তিনি দলে স্থিতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন আরও বেশি ব্যালেন্সড এবং ট্যাকটিক্যাল ফুটবল খেলার দিকে মনোযোগ দিচ্ছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যের পরিসংখ্যান অনেকটা নির্ভর করবে ভিনিসিয়াস জুনিয়র, রাপিনহা ও রদ্রিগো -দের উপর। তাছাড়া তরুণ প্রতিভা এনড্রিক এবং এস্তেভাও উইলিয়ানের মতো তরুণরা ২০২৬ নাগাদ আরও পরিণত হবে, যা ব্রাজিলের বেঞ্চ স্ট্রেন্থ বাড়িয়ে দেবে। তাছাড়া নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপের জন্যে নিজেকে প্রস্তুত করেছে। ব্রাজিল এবার তাদের হেক্সা মিশন পূরণ করতে মাঠে নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আমরা আশাবাদী ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল আমাদের দারুন খেলা উপহার দেবে।
বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের খেলার তারিখ ও সময়
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসন্ন এবারের বিশ্বকাপের আসরটি ৪৮ টি দলকে ১২ টি আলাদা গ্রুপে বিভক্ত করে গঠিত হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যেখানে ৫ বার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল গ্রুপ সি -তে রয়েছে এবং ব্রাজিলের প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের খেলার তারিখ ও সময় নিচে ছক আকারে দেখানো হলো:

| তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ১৪ জুন ২০২৬ | ব্রাজিল বনাম মরোক্ক | ভোর ৪:০০ টায় |
| ২০ জুন ২০২৬ | ব্রাজিল বনাম হাইতি | সকাল ৭:০০ টায় |
| ২৫ জুন ২০২৬ | ব্রাজিল বনাম স্কটল্যান্ড | ভোর ৪:০০ টায় |
প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩ টি করে খেলা পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল প্রতিটি গ্রুপ থেকে যাবে পরবর্তী প্লে-অফ রাউন্ডে। যেখান থেকে নির্ধারিত হবে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও পরবর্তী বিশ্বকাপ জয়ী দল কে হবে।
বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের সাথে গ্রুপ সি -এর তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সমীকরণ
ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ সি -এর ব্রাজিলের তিন প্রতিপক্ষের পূর্ববর্তী সকল বিশ্বকাপ ম্যাচের সমীকরণ তুলে ধরা হলো।
| সাল | খেলা | খেলার ফলাফল |
| ১৯৭৪ বিশ্বকাপ | ব্রাজিল বনাম স্কটল্যান্ড | ০-০ |
| ১৯৭৭ বিশ্বকাপ | ব্রাজিল বনাম স্কটল্যান্ড | ৪-১ |
| ১৯৯০ বিশ্বকাপ | ব্রাজিল বনাম স্কটল্যান্ড | ১-০ |
| ১৯৯৮ বিশ্বকাপ | ব্রাজিল বনাম স্কটল্যান্ড | ২-১ |
বিশ্বকাপের ব্রাজিল ও স্কটল্যান্ড ৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিলের জয় ৩ টিতে এবং ১ টিতে ড্র করেছিলো। বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি। তবে ১৯৯৮ সালের নাটকীয় জয়ে সিজার সাম্পাইও’র গোলটি এখনো ভক্তদের মনে আছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের পরিসংখ্যান
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল বর্তমানে তাদের খেলা ও খেলোয়াড়দের আরো উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে ব্রাজিল ফিফা ফুটবল ২০২৬ র্যাংকিং -এ ৫ নাম্বার অবস্থানে রয়েছে। অন্যদিকে ফিফা ফুটবল ২০২৬ র্যাংকিং -এ মরোক্ক রয়েছে ১১, স্কটল্যান্ড রয়েছে ৩৬, এবং হাইতি রয়েছে ৮৪ নাম্বারে। শিরোপা, র্যাংকিং অবস্থান ও ম্যাচ জয়ের পরিসংখ্যান অনুয়ায়ী গ্রুপ জে -তে ব্রাজিলের অবস্থান ফিফা বিশ্বকাপ ২০২৬ -এ অনেকাংশই এগিয়ে রয়েছে। তবে মরোক্ক ও স্কটল্যান্ড যে কোনো মুহুর্তে তাদের প্রবল এটাকিং ফুটবল খেলার মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
তারপরেও আমরা ব্রাজিলের ভক্ত হিসেবে আশা করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল গ্রুপ পর্বের সবগুলো খেলায় জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে আপনাদের জিজ্ঞাসা
আমরা আশাবাদী যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল দারুন খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেবে। আপনার কাছে আজকের প্রশ্ন, ব্রাজিল কি তাদের হেক্সা মিশন পূরণ করতে? আপনার মতামত ও উত্তর খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক এর ফুটবল পাতায় চোখ রাখুন।
ব্রাজিলের খেলা কবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল বনাম মরোক্কর খেলাটি ১৪ জুন ২০২৬ তারিখ ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে ব্রাজিল কোন গ্রুপে?
বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড।
বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ কে কে?
বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরোক্ক, হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিল বিশ্বকাপে কতবার অংশগ্রহণ করেছে?
ব্রাজিলই একমাত্র দল যারা এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলেছে, এটি ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড। ব্রাজিল বিশ্বকাপে ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২ বার অংশগ্রহণ করেছে।
ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে?
ব্রাজিল মোট ৫ বার বিশ্বকাপ জিতেছে, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও সর্বশেষ ২০০২ বিশ্বকাপ।
ফুটবল বিশ্বকাপ কবে শুরু হবে?
ফিফা বিশ্বকাপ ১২ই জুন ২০২৬ তারিখ রাত ১ টায় শুরু হবে।



