Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)

Ariful Islam
Last updated: March 2, 2026 10:54 am
By
Ariful Islam
Ariful Islam
ByAriful Islam
Co-Founder
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য...
Follow:
- Co-Founder
Share
6 Min Read
হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬)
SHARE

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান একটি উদীয়মান ক্রিকেট দল হিসেবে ৮ জানুয়ারী ২০২৬ আত্মপ্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এফকেএস এর মালিকানাধীন এই দলটি পিএসএলের ১১তম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। দলটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ, দক্ষ অলরাউন্ডার এবং অভিজ্ঞ বোলিং ইউনিটের সমন্বয় পরিলক্ষিত হচ্ছে । আধুনিক ক্রিকেট কৌশল, তরুণ প্রতিভা এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের উপস্থিতি হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলকে আরও শক্তিশালী করবে বলে আসা করা যায়।

Contents
হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান ব্যাটসম্যান তালিকাহায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান বোলার তালিকাহায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান অলরাউন্ডার তালিকাহায়দ্রাবাদ হিউস্টন উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকাফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিনপ্রশ্নঃ হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের প্রধান কোচ কে?প্রশ্নঃ দলের মালিক কে এবং কত টাকায় কেনা হয়েছে?প্রশ্নঃ দলের হোম গ্রাউন্ড কোনটি?প্রশ্নঃ হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের নামের সাথে ‘হিউস্টন’ যুক্ত কেন?

২০২৬ পাকিস্তান সুপার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যানের প্রধান কোচ হিসাবে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও কোচ জেসন গিলেস্পি । তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং দলটির কোচিং স্টাফ হিসেবে ক্রেগ হোয়াইট ও গ্রান্ট ব্র্যাডবার্নও যুক্ত রয়েছেন। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি ২০২৬ পিএসএল ১১ তম আসরে দলটির খেলোয়াড় তালিকা।

ফ্র্যাঞ্চাইজি পরিচিতি

প্রতিষ্ঠা:
৮ জানুয়ারী ২০২৬
মালিক:এফকেএস গ্রুপ
হোম গ্রাউন্ড:নিয়াজ স্টেডিয়াম , হায়দ্রাবাদ।
কোচ:জেসন গিলেস্পি
অধিনায়ক:২০২৬ সালের পিএসএল টুর্নামেন্টের জন্য হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এর নাম শোনা যাচ্ছে ।

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান ব্যাটসম্যান তালিকা

কিংসম্যানদের ব্যাটিং লাইনআপ সাধারণত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার এবং উদীয়মান স্থানীয় প্রতিভাদের সমন্বয়ে গঠিত হয়েছে। হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান ব্যাটসম্যান তালিকায় রয়েছে মার্নাস লাবুশেনের মত বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটা, যিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত।

অন্যদিকে স্থানীয় প্রতিভাবানদের মধ্যে রয়েছেন শারজিল খান পাকিস্তানের হয়ে কিছু ওডিআই ও টি২০ খেলেছেন, আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন। হাম্মাদ আজম পাকিস্তানের হয়ে কয়েকটি ওডিআই ও টি২০ খেলেছেন, কিন্তু সীমিত সাফল্য। সৈয়দ সাদ আলী, রিজওয়ান মাহমুদ, মোহাম্মদ তৈয়ব আরিফ এরা প্রধানত ডোমেস্টিক বা যুব পর্যায়ের ক্রিকেটার।

সব মিলিয়ে, হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যানের ব্যাটিং ইউনিট দলটির সাফল্যের মূল চাবিকাঠি। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দলটিকে লিগের পয়েন্ট টেবিলে উপরের দিকে রাখতে সাহায্য করবে। চলুন দেখে আসি হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান ব্যাটসম্যান তালিকায় কে কে রয়েছে।

খেলোয়াড়ের নামভূমিকা
হাম্মাদ আজমব্যাটসম্যান
মার্নাস লাবুশেনব্যাটসম্যান
শরজিল খানব্যাটসম্যান
সৈয়দ সাদ আলীব্যাটসম্যান
রিজওয়ান মাহমুদব্যাটসম্যান
মোহাম্মদ তৈয়ব আরিফব্যাটসম্যান

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান বোলার তালিকা

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান হলো পাকিস্তান সুপার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি, দলের প্রধান বোলারদের মধ্যে রয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার আকিফ জাভেদ, যিনি তার সুইং এবং গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখতে পারেন। অস্ট্রেলিয়ান তারকা রাইলি মেরেডিথ, যার দুর্দান্ত পেস এবং ডেথ ওভারে নিয়ন্ত্রণ খেলায় বড় ভূমিকা পালন করবে। পাকিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ আলী, যিনি রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলিংয়ে ধারাবাহিকতা এবং উইকেট নেওয়ার ক্ষমতা নিয়ে এসেছেন। এবং দক্ষিণ আফ্রিকান ওটনিয়েল বার্টম্যান, যার ফাস্ট মিডিয়াম পেস এবং সঠিক লাইন লেংথ দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে।

এছাড়া বোলিং অলরাউন্ডারদের মতো মাজ সাদাকাত, হাসান খান এবং হুনাইন শাহ স্পিন পেসের ভারসাম্য যোগ করে দলকে সব পরিস্থিতিতে লড়াই করার সক্ষমতা দিয়েছে। এই বোলারদের সমন্বয়ে হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান পিএসএল ২০২৬ এ শিরোপা দৌড়ে অন্যতম শক্তিশালী দল, যা ক্রিকেট ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ একটা অধ্যায়। নিচে হিউস্টন কিংসম্যান বোলার তালিকা দেওয়া হল।

খেলোয়াড়ের নামভূমিকা
আকিফ জাভেদবোলার
ওটনিয়েল বার্টম্যানবোলার
রাইলি মেরেডিথবোলার
মোহাম্মদ আলীবোলার

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান অলরাউন্ডার তালিকা

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান পিএসএল ২০২৬ এর দলের প্রধান অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের তরুণ তারকা সাইম আইয়ুব যিনি বাঁহাতি ব্যাটিং এবং অফ-স্পিন/লেগ-স্পিন বোলিংয়ে দলকে ভারসাম্য প্রদান করেন এবং ক্যাপ্টেনশিপের দায়িত্বও পালন করছেন। ইরফান খান নিয়াজি যার ডানহাতি ব্যাটিং এবং মিডিয়াম-ফাস্ট বোলিং মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

মাজ সাদাকাত বাঁহাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে উদীয়মান প্রতিভা যিনি ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন হয়েছেন। হাসান খান বোলিং অলরাউন্ডার হিসেবে স্পিন-পেসের অপশন যোগ করেন। হুনাইন শাহ যিনি বোলিং অলরাউন্ডার হিসেবে দলের গভীরতা বাড়িয়েছেন এবং হাম্মাদ আজম ও আসিফ মাহমুদ এর মতো খেলোয়াড়রা অতিরিক্ত ফ্লেক্সিবিলিটি প্রদান করবে। নিচে হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান অলরাউন্ডার তালিকা দেওয়া হল।

খেলোয়াড়ের নামভূমিকা
ইরফান খানব্যাটিং অলরাউন্ডার
সাইম আইয়ুবব্যাটিং অলরাউন্ডার
আসিফ মাহমুদব্যাটিং অলরাউন্ডার
মাজ সাদাকাতবোলিং অলরাউন্ডার
হাসান খানবোলিং অলরাউন্ডার
হুনাইন শাহবোলিং অলরাউন্ডার

হায়দ্রাবাদ হিউস্টন উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসাবে রয়েছে কুসল পেরেরা একজন বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেটার, যিনি বাঁ-হাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসেবে পরিচিত। শায়ান জাহাঙ্গীর মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসেবে পরিচিত, এবং কখনো কখনো ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলিংও করেন।

উসমান খান একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০২৪ সালে পাকিস্তানের হয়ে টি২০আই অভিষেকের মাধ্যমে। চলুন দেখে আসি হায়দ্রাবাদ হিউস্টন উইকেটকিপার+ব্যাটসম্যান তালিকা ।

খেলোয়াড়ের নামভূমিকা
কুসল পেরেরাউইকেটকিপার+ব্যাটসম্যান
শায়ান জাহাঙ্গীরউইকেটকিপার+ব্যাটসম্যান
উসমান খানউইকেটকিপার+ব্যাটসম্যান

আরও পড়ুনঃ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স খেলোয়াড় ২০২৬ তালিকা

ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন

  1. প্রশ্নঃ হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের প্রধান কোচ কে?

    উত্তর: অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জেসন গিলেস্পি এই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

  2. প্রশ্নঃ দলের মালিক কে এবং কত টাকায় কেনা হয়েছে?

    উত্তরঃ দলটির মালিকানা রয়েছে এফকেএস গ্রুপের এর কাছে। তারা প্রতি বছর ১.৭৫ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (প্রায় ৬.২৫ মিলিয়ন ডলার) এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে।

  3. প্রশ্নঃ দলের হোম গ্রাউন্ড কোনটি?

    উত্তরঃ হায়দ্রাবাদের বিখ্যাত নিয়াজ স্টেডিয়াম হলো এই দলের ঘরের মাঠ।

  4. প্রশ্নঃ হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান দলের নামের সাথে ‘হিউস্টন’ যুক্ত কেন?

    উত্তরঃ দলটির মালিক ফাওয়াদ সারওয়ার (এফকেএস গ্রুপ), যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক একজন ব্যবসায়ী। মূলত তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচয় এবং আন্তর্জাতিক সংযোগ ফুটিয়ে তুলতে এই নাম রাখা হয়েছে।

TAGGED:পিএসএল ২০২৬হায়দ্রাবাদ হিউস্টন
Ariful Islam
ByAriful Islam
Co-Founder
Follow:
আমি আরিফুল ইসলাম, একজন স্পোর্টস কনটেন্ট রাইটার। খেলাডেস্ক ওয়েব সাইট এ ক্রিকেট, ফুটবলসহ দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলার খবর, পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে নিয়মিত লেখালেখি করি। সঠিক তথ্য ও সহজ উপস্থাপনার মাধ্যমে পাঠকের কাছে খেলার প্রতিটি আপডেট পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
1 Comment 1 Comment
  • Pingback: শিয়ালকোট স্ট্যালিয়ন্স খেলোয়াড় ২০২৬ তালিকা (পিএসএল ২০২৬) | Khela Desk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি ও বিস্তারিত (বাংলাদেশ সময়)
ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি ও গ্রুপ (বাংলাদেশ সময়)
June 14, 2026
কাতার বনাম সুইজারল্যান্ড
কাতারের শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হল সুইজারল্যান্ডকে
June 14, 2026
ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্রাজিলের খেলা কবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের সময়সূচি
June 14, 2026
ব্রাজিল বনাম মরক্কো লাইভ
ব্রাজিল বনাম মরক্কো লাইভ ফিফা বিশ্বকাপ ২০২৬
June 14, 2026
ব্রাজিল বনাম মরক্কো হেড টু হেড পরিসংখ্যান
ব্রাজিল বনাম মরক্কো হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে জানুন
June 14, 2026

আরও পড়তে পারেন ...

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL Points Table 2026
ক্রিকেট

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL Points Table 2026

By Chayan Kumar
টি২০ বিশ্বকাপ কোন দল কতবার নিয়েছে জানুন বিস্তারিত
ক্রিকেট

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন আপডেট তথ্য

By Emon Hasan
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ২য় ওডিআই
ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ২য় ওডিআই ban vs pak 2nd odi

By Shaharia Islam Srabon
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান কার জানুন
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ সর্বোচ্চ রান কার জানুন

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?