মরক্কো জাতীয় ফুটবল দল, যা অ্যাটলাস লায়ন্স নামে পরিচিত, আফ্রিকা ও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের অধীনে পরিচালিত এই দলটি ১৯৫৯ সাল থেকে সিএএফ এবং ১৯৬০ সাল থেকে ফিফা এর সদস্য। লাল সবুজ জার্সিতে খেলা এই দলটি শক্তিশালী ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং দলীয় সংহতির জন্য বিখ্যাত।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠে চতুর্থ স্থান অর্জন করে। স্পেন ও পর্তুগালকে হারিয়ে তারা বিশ্বকে চমকে দিয়েছিল। এছাড়া ১৯৭৬ সালে আফ্রিকা কাপ অফ নেশন্স জিতেছিল এবং ২০২৫ সালে আবারও আফ্রিকা কাপ অফ নেশন্স চ্যাম্পিয়ন হয় (সেনেগালের বিরুদ্ধে ফাইনালের বিতর্কিত সিদ্ধান্তের পর সিএএফ এর রায়ে)। ২০২৬ বিশ্বকাপের আফ্রিকান বাছাইপর্বে তারা অপরাজিত থেকে (৮ ম্যাচে ৮ জয়) সরাসরি কোয়ালিফাই করে, যা তাদের তৃতীয়বারের মতো টানা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে।
বর্তমানে (২০২৬) ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কো শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে এবং আফ্রিকার সেরা দলগুলোর একটি। দলের মূল স্তম্ভ ক্যাপ্টেন আচরাফ হাকিমি (প্যারিস সেন্ট-জার্মেই), গোলকিপার ইয়াসিন বোনু, ব্রাহিম দিয়াজ, নুসাইর মাজরাউইসহ ইউরোপের শীর্ষ ক্লাবে খেলা অনেক তারকা ফুটবলার। যুব পর্যায়েও মরক্কো দুর্দান্ত ২০২৫ সালে আন্ডার 20 বিশ্বকাপ জিতেছে। খেলা ডেস্কের এই নিবন্ধে চলুন দেখে আসি খেলোয়াড়ী টীম তালিকা ২০২৬ বিশ্বকাপের জন্য স্কোয়াড।

মরক্কো দলের সামগ্রিক তথ্য বিবরণী
| বিবরণ | তথ্য |
|---|---|
| মোট মার্কেট ভ্যালু | €৪৩১.৭৫ মিলিয়ন |
| স্কোয়াড সাইজ | ২৮ জন খেলোয়াড় |
| গড় বয়স | ২৫.৩ বছর |
| ফিফা র্যাঙ্কিং | ৮ম স্থান |
| প্রধান কোচ | মোহাম্মদ ওয়াহবি |
মরক্কোর ২০২৬ ফিফা বিশ্বকাপ স্কোয়াড (কোচ: মোহাম্মদ ওয়াহবি / মোহাম্মদ ওউয়াহবি)
গোলকিপার (Goalkeepers)
| খেলোয়াড়ের নাম | ক্লাব |
|---|---|
| ইয়াসিন বুনু (Yassine Bounou) | আল হিলাল |
| মুনির এল কাজুই (Munir El Kajoui) | আরএস বারকান |
| আহমেদ রেদা তাগনাউতি (Ahmed Reda Tagnaouti) | এএস এফএআর |
ডিফেন্ডার (Defenders)
| খেলোয়াড়ের নাম | ক্লাব |
|---|---|
| আশরাফ হাকিমি (Achraf Hakimi) — অধিনায়ক | পিএসজি |
| নুসাইর মাজরাউই (Noussair Mazraoui) | ম্যানচেস্টার ইউনাইটেড |
| নায়েফ আগুয়ার্ড (Nayef Aguerd) | অলিম্পিক মার্সেই |
| চাদি রিয়াদ (Chadi Riad) | ক্রিস্টাল প্যালেস |
| আনাস সালাহ-এদ্দিন (Anass Salah-Eddine) | পিএসভি আইন্দোভেন |
| ইসা দিওপ (Issa Diop) | ফুলহাম / ওয়েস্ট হ্যাম |
| জাকারিয়া এল ওয়াহদি (Zakaria El Ouahdi) | জেনক |
| ইউসেফ বেলাম্মারি (Youssef Belammari) | আল আহলি |
| মারওয়ান সাদানে (Marwane Saadane) | আল ফাতেহ |
| রেদোয়ান হালহাল (Redouane Halhal) | কেভি মেচেলেন |
মিডফিল্ডার (Midfielders)
| খেলোয়াড়ের নাম | ক্লাব |
|---|---|
| সোফিয়ান আমরাবাত (Sofyan Amrabat) | রিয়াল বেতিস |
| আজেদিন ওনাহি (Azzedine Ounahi) | গিরোনা |
| বিলাল এল খান্নুস (Bilal El Khannouss) | স্টুটগার্ট |
| ইসমাইল সাইবারি (Ismael Saibari) | পিএসভি আইন্দোভেন |
| নিল এল আইনাউই (Neil El Aynaoui) | এএস রোমা |
| আইউব বুয়াদ্দি (Ayyoub Bouaddi) | লিল |
| সামির এল মৌরাবেত (Samir El Mourabet) | স্ট্রাসবুর্গ |
ফরোয়ার্ড (Forwards)
| খেলোয়াড়ের নাম | ক্লাব |
|---|---|
| ইব্রাহিম দিয়াজ (Brahim Diaz) | রিয়াল মাদ্রিদ |
| আইউব এল কায়াবি (Ayoub El Kaabi) | অলিম্পিয়াকোস |
| সুফিয়ান রাহিমি (Soufiane Rahimi) | আল আইন |
| শেমসদিন তালবি (Chemsdine Talbi) | সান্ডারল্যান্ড |
| আমিন সবাই (Amine Sbai) | অ্যাঞ্জার্স |
| ইউসিন গেসিম (Yassine Gessime) | স্ট্রাসবুর্গ |
| আইউবে আমাইমুনি (Ayoube Amaimouni) | আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট |
আরও পড়ুনঃ জার্মানি খেলোয়াড় তালিকা ২০২৬
ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন
প্রশ্ন: মরক্কো প্রথম কবে বিশ্বকাপে অংশগ্রহণ করে?
উত্তর: মরক্কো প্রথমবারের মতো ১৯৭০ সালে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে।
প্রশ্ন: ২০৩০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে মরক্কো, স্পেন এবং পর্তুগালে অনুষ্ঠিত হবে।
প্রশ্ন: ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কোর বর্তমান অবস্থান কত?
উত্তর: ২০২৬ সালের জানুয়ারির তথ্য অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কোর বর্তমান অবস্থান ৮ম।
প্রশ্ন: বিশ্বকাপে মরক্কোর সেরা সাফল্য কী?
উত্তর: মরক্কোর সেরা সাফল্য ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো।
প্রিয় পাঠক,
খেলা ডেস্ক ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের কনটেন্ট পড়ার মাধ্যমে আপনি আমাদের অনুপ্রাণিত করছেন আরও ভালো ও তথ্যবহুল ক্রীড়া সংবাদ উপস্থাপন করতে। আমরা সবসময় চেষ্টা করি সর্বশেষ আপডেট, নির্ভরযোগ্য তথ্য এবং আকর্ষণীয় বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরতে। আপনার সমর্থন ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এবং খেলাধুলার সব খবর জানতে নিয়মিত ভিজিট করবেন এই প্রত্যাশা রইলো।


