২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ রান অস্ট্রেলিয়ার জয়ে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন খেলা ডেস্ক এর এই নিবন্ধে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ একদিনের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। যা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। এটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল (ওডিআই) ফরম্যাটে খেলা হয়। যেখানে প্রতি ইনিংসে ৫০ ওভার থাকে, দুই ইনিংস মিলে মোট ১০০ ওভার খেলা হয়। বিশ্বকাপকে ক্রিকেটের ‘ফ্ল্যাগশিপ ইভেন্ট’ বলা হয়ে থাকে এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর একটি।
১৯৭৫ সালে ইংল্যান্ডে প্রথম ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৩টি আসর অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বকাপের দিকে ম্যাচগুলো ছিল ৬০ ওভারের। যা ১৯৮৭ সাল থেকে ৫০ ওভারে নামিয়ে আনা হয়। এ পর্যন্ত মোট ১৩টি আসর অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে।
ওয়ানডে বিশ্বকাপ বিজয়ী দেশের তালিকা ২০২৬
১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ বিজয়ী দেশ, রানার-আপ দেশ, এবং হোস্ট দেশের তালিকা টেবিল আকারে নিচে দেওয়া হলো:
| বছর | বিজয়ী | রানার-আপ | হোস্ট দেশ (সমূহ) |
| ১৯৭৫ | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড |
| ১৯৭৯ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ইংল্যান্ড |
| ১৯৮৩ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
| ১৯৮৭ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ভারত ও পাকিস্তান |
| ১৯৯২ | পাকিস্তান | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড |
| ১৯৯৬ | শ্রীলংকা | অস্ট্রেলিয়া | ভারত, পাকিস্তান ও শ্রীলংকা |
| ১৯৯৯ | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ইংল্যান্ড |
| ২০০৩ | অস্ট্রেলিয়া | ভারত | দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া |
| ২০০৭ | অস্ট্রেলিয়া | শ্রীলংকা | ওয়েস্ট ইন্ডিজ |
| ২০১১ | ভারত | শ্রীলংকা | ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ |
| ২০১৫ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড |
| ২০১৯ | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ইংল্যান্ড ও ওয়েলস |
| ২০২৩ | অস্ট্রেলিয়া | ভারত | ভারত |

কোন দেশ কতবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে
ওয়ানডে বিশ্বকাপের এই টুর্নামেন্টে সর্বোচ্চ সফল দল হিসেবে অস্ট্রেলিয়া রয়েছে সবার উপরে। অস্ট্রেলিয়া মোট ৬ বার ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত ২ বার করে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। তাছাড়া পাকিস্তান, শ্রীলংকা এবং ইংল্যান্ড ১ বার করে ওয়ানডে বিশ্বকাপ জয়ে খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে। কোন দেশ কতবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে নিচে ছক আকারে দেয়া হলো:
| দেশ | বিশ্বকাপের সংখ্যা | বিশ্বকাপের জয়ের সাল |
| অস্ট্রেলিয়া | ৬ বার | ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২ বার | ১৯৭৫, ১৯৭৯ |
| ভারত | ২ বার | ১৯৮৩, ২০১১ |
| পাকিস্তান | ১ বার | ১৯৯২ |
| শ্রীলংকা | ১ বার | ১৯৯৬ |
| ইংল্যান্ড | ১ বার | ২০১৯ |
ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কের কিছু আকর্ষণীয় তথ্য
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে আয়োজক দেশ হিসেবে থাকবে। এটি নামিবিয়ার প্রথমবার বিশ্বকাপ আয়োজন। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ২০০৩ সালের পর দ্বিতীয়বার যৌথ আয়োজক হিসেবে আবারো থাকবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মোট ১৪টি দেশ/ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবং তাদের দুটি গ্রুপে বিভক্ত করা হবে। ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালের শেষের দিকে অক্টোবর-নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ ৫৪ টি, যার ৪৪ টি ম্যাচ দক্ষিণ আফ্রিকায় ও বাকী ১০ টি ম্যাচ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী সকল আপডেট জানতে খেলা ডেস্ক এর ক্রিকেট পাতায় চোখ রাখুন।
মতামত
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ -এ অন্যান্য বারের মত আপনি কোন দেশ বা দলকে সমর্থন করবেন? উত্তরটি অবশ্যই খেলা ডেস্ক -কে কমেন্ট করে জানাবেন।
ওয়ানডে বিশ্বকাপ কত সালে হবে?
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হয় কত সালে?
১৯৭৫ সালে ইংল্যান্ডে প্রথম ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়।
২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
২০২৭ ক্রিকেট বিশ্বকাপ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।
ক্রিকেট বিশ্বকাপ কত বছর পর পর হয়?
ক্রিকেট বিশ্বকাপ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে তালিকা?
অস্ট্রেলিয়া ৬ বার, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত ২ বার করে, পাকিস্তান, শ্রীলংকা এবং ইংল্যান্ড ১ বার করে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে।
অস্ট্রেলিয়া কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
ওয়ানডে বিশ্বকাপের এই টুর্নামেন্টে সর্বোচ্চ সফল দল হিসেবে অস্ট্রেলিয়া রয়েছে সবার উপরে। অস্ট্রেলিয়া মোট ৬ বার ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে।
ভারত কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
ভারত ২ বার ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে।
পাকিস্তান কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
পাকিস্তান ১ বার ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে।



