Khela DeskKhela DeskKhela Desk
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Notification Show More
Font ResizerAa
Khela DeskKhela Desk
Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচি
Follow US
ক্রিকেট

মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান : কাটার মাস্টারের ম্যাজিক

Md. Rony Hossain
Last updated: December 28, 2025 7:20 am
By Md. Rony Hossain - Co-Founder
Share
4 Min Read
মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান : কাটার মাস্টারের ম্যাজিক
মুস্তাফিজুর রহমান
SHARE

মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান যেমন তার উইকেট, ইকোনমি, সেরা বোলিং ও আইপিএল যাত্রার সম্পূর্ণ বিশ্লেষণ।বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান। তাঁর অফ-কাটার আর নিখুঁত স্লোয়ারে কুপোকাত হননি এমন বিশ্বসেরা ব্যাটার খুঁজে পাওয়া দায়। বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল )-এ নিজের জাত চিনিয়ে মুস্তাফিজ এখন এক গ্লোবাল ব্র্যান্ড। ২০২৬ আইপিএল নিলামে তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর ) রেকর্ড ৯.২০ কোটি রুপিতে দলে নিয়েছে, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

Contents
আইপিএল ক্যারিয়ারের মাইলফলক: স্বপ্নের শুরুমুস্তাফিজুর রহমান: আইপিএল নিলাম ও মূল্যের ইতিহাসএক নজরে মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান (২০১৬ – ২০২৬)মুস্তাফিজুর রহমান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরমুস্তাফিজুর রহমান তার ১ম আইপিএল সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদে কত মুল্যে যোগদান করেছিলেন?২০২৬ আইপিএল অকশনে মুস্তাফিজ কত মুল্যে বিক্রি হয়েছেন?আইপিএল অকশনে বাংলাদেশের সবচেয়ে দামী খেলোয়ার কে?

আইপিএল ক্যারিয়ারের মাইলফলক: স্বপ্নের শুরু

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়। অভিষেক আসরেই তিনি ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন । প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের ইতিহাসে ‘Emerging Player of the Tournament’ হওয়ার গৌরব অর্জন করেন । হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে তাঁর কাটার ছিল অন্যতম ভূমিকা রাখে।

মুস্তাফিজুর রহমান: আইপিএল নিলাম ও মূল্যের ইতিহাস

২০১৬সানরাইজার্স হায়দ্রাবাদ১.৪০ কোটিআইপিএল অভিষেক এবং শিরোপা জয়
২০১৭সানরাইজার্স হায়দ্রাবাদ১.৪০ কোটিরিটেইন (Retained) করা হয়েছিল
২০১৮মুম্বাই ইন্ডিয়ান্স২.২০ কোটিমেগা নিলামে কেনা হয়েছিল
২০২১রাজস্থান রয়্যালস১.০০ কোটিভিত্তি মূল্যে কেনা হয়েছিল
২০২২দিল্লি ক্যাপিটালস২.০০ কোটিমেগা নিলামে কেনা হয়েছিল
২০২৩দিল্লি ক্যাপিটালস২.০০ কোটিরিটেইন (Retained) করা হয়েছিল
২০২৪চেন্নাই সুপার কিংস২.০০ কোটিনিলামে কেনা হয়েছিল
২০২৫দিল্লি ক্যাপিটালস৬.০০ কোটিইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছেন
২০২৬কলকাতা নাইট রাইডার্স৯.২০ কোটিসর্বোচ্চ রেকর্ড মূল্য

এক নজরে মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান (২০১৬ – ২০২৬)

মুস্তাফিজ গত এক দশকে আইপিএলের অন্যতম ধারাবাহিক ও দামী বিদেশি বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বছরদলম্যাচউইকেটসেরা বোলিংইকোনমি
২০১৬সানরাইজার্স হায়দ্রাবাদ১৬১৭৩/১৬৬.৯০
২০১৭সানরাইজার্স হায়দ্রাবাদ১০০/৩৪১২.৭৫
২০১৮মুম্বাই ইন্ডিয়ান্স৭৭৩/২৪৮.৩৬
২০২১রাজস্থান রয়্যালস১৪১৪৩/২০৮.৪১
২০২২দিল্লি ক্যাপিটালস৮৮৩/১৮৭.৬৩
২০২৩দিল্লি ক্যাপিটালস২১১/৩৮১১.২৯
২০২৪চেন্নাই সুপার কিংস৯১৪৪/২৯৯.২৬
২০২৫দিল্লি ক্যাপিটালস (বদলি)৩৪৩/৩৩৭.৯১
২০২৬কলকাতা নাইট রাইডার্স––––

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে মুস্তাফিজ তাঁর আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেলটি করেন। ৪ উইকেট শিকার করে একাই প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন, যা তাকে আবারও আলোচনার তুঙ্গে নিয়ে আসে।

মুস্তাফিজুর রহমান কেবল একজন ক্রিকেটার নন, তিনি আইপিএলে বাংলাদেশের ‘প্রতিনিধি’। ২০২৬ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯.২০ কোটি রুপির বিশাল চুক্তিতে তাঁর অন্তর্ভুক্তি প্রমাণ করে বয়স বাড়লেও তাঁর ধার কমেনি বরং বেড়েছে।

আরও পড়ুন: শচীন টেন্ডুলকার ৯৯ রানে কতবার আউট হয়েছে জানুন

মুস্তাফিজুর রহমান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ার নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

  1. মুস্তাফিজুর রহমান তার ১ম আইপিএল সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদে কত মুল্যে যোগদান করেছিলেন?

    ₹1.40 কোটি রুপি (Indian Rupees) Approximately ₹1.4 crore at the 2016 IPL auction.
    ইউএস ডলারে: প্রায় $208,000 USD (যেমন কিছু খবরেও উল্লেখ আছে)।

  2. ২০২৬ আইপিএল অকশনে মুস্তাফিজ কত মুল্যে বিক্রি হয়েছেন?

    ফ্রাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স (KKR) বিক্রির মূল্য: ₹9.20 কোটি (9.20 Crore Indian Rupees)

  3. আইপিএল অকশনে বাংলাদেশের সবচেয়ে দামী খেলোয়ার কে?

    মুস্তাফিজুর রহমান । ₹9.20 কোটি (9.20 Crore Indian Rupees)

Md. Rony Hossain
ByMd. Rony Hossain
Co-Founder
Follow:
আমি, মোঃ রনি হোসেন একজন অভিজ্ঞ ক্রীড়া লেখক ও বিজ্ঞান শিক্ষক। আমি খেলা ডেস্ক ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট বিষয়ক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন, ম্যাচ বিশ্লেষণ এবং আপডেটেড ক্রীড়া সংবাদ লিখে থাকি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের লিগের তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে আমার বিশেষ দক্ষতা রয়েছে।
4 Comments 4 Comments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
আইপিএল ২০২৬ সর্বোচ্চ রান
April 2, 2026
ফিফা রেংকিং ২০২৬ তালিকা সর্বশেষ আপডেট
ফিফা রেংকিং ২০২৬ তালিকা সর্বশেষ আপডেট
April 1, 2026
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৬
April 2, 2026
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট
আইপিএল ২০২৬ সর্বোচ্চ উইকেট | পার্পল ক্যাপ তালিকা
April 2, 2026
আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটি দেখুন বিস্তারিত
আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটি দেখুন বিস্তারিত
March 30, 2026

আরও পড়তে পারেন ...

আইসিসি ওডিআই ব্যাটিং বোলিং ও অলরাউন্ডার রাঙ্কিং
ক্রিকেট

আইসিসি ওডিআই ব্যাটিং বোলিং ও অলরাউন্ডার রাঙ্কিং ২০২৬

By Ayon Das
বিসিএল ২০২৬ সর্বোচ্চ রান কার
ক্রিকেট

বিসিএল ২০২৬ সর্বোচ্চ রান কার জানুন আপডেট

By Shaharia Islam Srabon
২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে দেখুন
ক্রিকেট

টি ২০ বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কে কে থাকছে জানুন

By Imran Hossen
বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট কেনার নিয়ম: অনলাইন বুকিং থেকে স্টেডিয়ামে প্রবেশ
ক্রিকেট

বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট ২০২৬ যেভাবে কিনবেন

By Shaharia Islam Srabon
Show More
kheladesk Logo Dark
Facebook Twitter Pinterest Youtube Instagram
Useful Links
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
Join Community

© 2026 Kheladesk.com All Rights Reserved Designed by Srabon 

© 2026 KhelaTime.com All Rights Reserved Designed by Chayan Kumar
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?