ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। লিগটির জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠছে। প্রতিটি আসরে সেরা ব্যাটসম্যানদের পাশাপাশি সেরা বোলাররাও তাদের আধিপত্য দেখিয়ে থাকেন। প্রতিটি আসরে কোন না কোন বোলার অন্যসকল বোলারের থেকে বেশি উইকেট শিকার করে গোটা টুর্নামেন্টে দাপট দেখায়। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা দেখুনঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শুধু ব্যাটসম্যানদের জন্য নয়, বোলারদের জন্যেও এক মহান মঞ্চ। প্রতি বলে উইকেট তুলে নেওয়া, ডেথ ওভারে রান আটকানো বা মিডল ওভারে চাপ সৃষ্টি করা এসবই আইপিএলকে আরও রোমাঞ্চকর করে তোলে। পার্পল ক্যাপ জয়ী বোলাররা প্রতি আসরে তারকা হয়ে ওঠেন, আর ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিরা তো সর্বদা কিংবদন্তি।
আইপিএল আসর প্রতি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা

আইপিএল ইতিহাসে প্রতি সিজনে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে পার্পল ক্যাপ দেওয়া হয়। নিচে আইপিএল ইতিহাসে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি আসরের শীর্ষ উইকেট শিকারির তালিকা ছক আকারে দেওয়া হলোঃ
| সাল | সেরা বোলার | দল | ম্যাচ | মোট উইকেট |
|---|---|---|---|---|
| ২০০৮ | সোহেল তানভীর | রাজস্থান রয়্যালস | ১১ | ২২ |
| ২০০৯ | আরপি সিং | ডেকান চার্জার্স | ১৬ | ২৩ |
| ২০১০ | প্রজ্ঞান ওঝা | ডেকান চার্জার্স | ১৬ | ২১ |
| ২০১১ | লাসিথ মালিঙ্গা | মুম্বাই ইন্ডিয়ান্স | ১৬ | ২৮ |
| ২০১২ | মরনে মরকেল | দিল্লি ডেয়ারডেভিলস | ১৬ | ২৫ |
| ২০১৩ | ডোয়াইন ব্রাভো | চেন্নাই সুপার কিংস | ১৮ | ৩২ |
| ২০১৪ | মোহিত শর্মা | চেন্নাই সুপার কিংস | ১৬ | ২৩ |
| ২০১৫ | ডোয়াইন ব্রাভো | চেন্নাই সুপার কিংস | ১৬ | ২৬ |
| ২০১৬ | ভুবনেশ্বর কুমার | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৭ | ২৩ |
| ২০১৭ | ভুবনেশ্বর কুমার | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ২৬ |
| ২০১৮ | অ্যান্ড্রু টাই | কিংস ইলেভেন পাঞ্জাব | ১৫ | ২৪ |
| ২০১৯ | ইমরান তাহির | চেন্নাই সুপার কিংস | ১৬ | ২৬ |
| ২০২০ | কাগিসো রাবাদা | দিল্লি ক্যাপিটালস | ১৫ | ৩০ |
| ২০২১ | হর্ষল প্যাটেল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৫ | ৩২ |
| ২০২২ | যুজবেন্দ্র চাহাল | রাজস্থান রয়্যালস | ১৭ | ২৭ |
| ২০২৩ | মুহাম্মদ শামি | গুজরাট টাইটানস | ১৭ | ২৮ |
| ২০২৪ | হর্ষল প্যাটেল | পাঞ্জাব কিংস | ১৪ | ২৪ |
| ২০২৫ | প্রসিধ কৃষ্ণ | গুজরাট টাইটানস | ১৫ | ২৫ |
বিশেষ তথ্য
সর্বশেষ ৩টি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পারফরম্যান্স
মতামত
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় আপনার পছন্দের সেরা বোলার কে? খেলা ডেস্ক -কে আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাছাড়া আইপিএল এর সকল আপডেট খবর সবার আগে পেতে খেলা ডেস্ক ক্রিকেট পাতা ভিজিট করুন।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আইপিএলে সবচেয়ে বেশি পার্পল ক্যাপ জিতেছে কে?
সর্বোচ্চ পার্পল ক্যাপ জয় করেছেন ডোয়াইন ব্রাভো, ভুবনেশ্বর কুমার এবং হর্ষল প্যাটেল। প্রত্যেকেই ২বার করে পার্পল ক্যাপ জয় করেছেন।
আইপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট কে নিয়েছে?
এক আসরে সর্বোচ্চ ৩২টি উইকেট শিকার করেছিলেন ২০১৩ আসরে ডোয়াইন ব্রাভো এবং হর্ষল প্যাটেল ২০২১ আসরে।
আইপিএল ২০২৫ সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে?
আইপিএল ২০২৫ সবচেয়ে বেশি উইকেট নিয়েছে প্রসিধ কৃষ্ণ মাত্র ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন, তার এভারেজ ছিলো ১৯.৫২, এবং বেস্ট বোলিং ফিগার ছিলো ৪/৪১।
আইপিএল ২০২৬ শুরু কবে?
আইপিএল ২০২৬ মার্চ মাসের ২৮ তারিখে শুরু হবে।


